Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

हुगली निर्वाचन क्षेत्र में विश्वनाथ की बैठक, वोटर सत्यापन और प्रोज़ेन मैपिंग पर चर्चा

BSBidhan Sarkar
Dec 03, 2025 15:20:27
Chinsurah, West Bengal
হুগলিতে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক ডঃ বিশ্বনাথ।সর্বদলীয় বৈঠক করলেন জেলা শাসক দপ্তরে। সর্বদলীয় বৈঠক করলেন হুগলি জেলার জন্য নিযুক্ত নির্বাচন কমিশনের অবজারভার ডঃ বিশ্বনাথ। হরিপাল,খানাকুল ও আরামবাগের বিএলও দের সঙ্গেও বৈঠক করেন। সর্বদদলীয় বৈঠকে তৃণমulik বিজেপি সিপিআইএম সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পর্যবেক্ষক বিশ্বনাথ বলেন, কতটা কাজ হয়েছে,সেটা জানতে চাওয়া হয় বিএলও দের কাছে।যে কাজ বাকি আছে দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সুত্রের খবর।বেশিরভাগ ফর্ম ডিজিটাইজ হয়ে গেছে,যে গুলো বাকি আছে সেগুলো আজকের মধ্যে শেষ হয়ে যাবে। পান্ডুয়ার একটি বুথে প্রোজেনি ম্যাপিং এর প্রসঙ্গে বলেন, ওই বিষয় নিয়ে আলোচনা হয়েছে।ওই পার্টের বিএলও এইআরও আছে তারা বিষয়টি দেখছেন।ওই বিষয় নিয়ে এনকোয়ারী হবে,কি ভাবে এটা হয়েছে ডিও সেটা দেখবেন। কোন অভিযোগ হয়েছে কিনা সেই প্রসঙ্গে বলেন আগের যা অভিযোগ হয়েছে,সেগুলো ডিসপোজ করা হয়ে গেছে। যদি কোন রাজনৈতিক দল অভিযোগ করেন আগামী দিনে,তার ক্ষেত্রে যে পদ্ধতি আছে সেই মত পদক্ষেপ নেওয়া হবে। হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন,আমরা কয়েকটি অভিযোগ জানিয়েছি।বিএল ওরা অনেক সময় রাজনৈতিক দলের সাহচর্য নিচ্ছেন সেই বিষয়ে জানিয়েছি।পরবর্তী বৈঠকে বিস্তারিতভাবে আরো জানাবো। সিপিআইএম রাজ্য কমিটির সদস্য মনোদীপ ঘোষ বলেন আমরা অভিযোগ করেছি কোন বৈধ ভোটার যাতে বাদ না যায়।মৃত ও স্থানান্তরিত ভোটার যারা ডাবলিং ভোটার তাদের গুলো বাদ দিতে হবে।সব জায়গায় ঠিক ভাবে কাজ হচ্ছেনা সেটা নির্দিষ্ট ভাবে জানিয়েছি কোন বুথে এমন হচ্ছে। তৃণমূলের প্রতিনিধি বিকাশ রায় বলেন কোন রাজনৈতিক দল সেই ভাবে কোন অভিযোগ করেনি।নির্বাচন কমিশনের অবজারভার তিনিও সন্তোষ প্রকাশ করেছেন হুগলি জেলার কাজে।তারপরেও যদি কোন ভূলত্রুটি থাকে তা কমিশনের নজরে আনতে।সেগুলো খসড়া তালিকা প্রকাশের আগে ঠিক করে নেওয়া হবে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BCBasudeb Chatterjee
Dec 12, 2025 08:51:03
Asansol, West Bengal:Asansol: SIR का पहला चरण पूरा हो चुका है और डिजिटाइज़ेशन का काम भी समाप्त हो गया है। लेकिन इसके बाद BLO के लिए एप पर नित्य नए अपडेट और नई कार्यसूचियाँ आ रही हैं। जमा किया गया Enumeration फॉर्म की सत्यापन के लिए दस्तावेज़ फिर से एप में अपडेट करने होंगे, जो एक दिन के भीतर जमा करना आवश्यक है। निर्वाचन आयोग की यह दबाव और बर्दाश्त से BLO सहमत नहीं, इसलिए असानसोल के सलानपुर ब्लॉक के BLO ने विरोध प्रदर्शन शुरू कर दिया है। कुछ BLO नवीन आदेशों के कारण नया कार्य करने के पक्ष में नहीं हैं। शुक्रवार को सलानपुर ब्लॉक के BDO कार्यालय के बाहर, BLO के एक हिस्से ने धरना दिया। 145 BLO सलानपुर में काम कर चुके हैं, पर कुछ को नए फरमानों से भ्रम है। डिजिटाइज़ेशन के बाद भी Enumeration फॉर्म की दस्ता-वेज की जाँच के लिए नए नोटिस आ चुके हैं, इसलिए कार्य समाप्त होने के बाद भी अतिरिक्त दबाव डाला जा रहा है—इस बारे में BLO ने BDO कार्यालय में विरोध जताया। सलानपुर ब्लॉक के BLO ने हाथ में प्लैकर्ड लिए प्रदर्शन में भाग लिया। उनका तर्क है कि 11 दिसंबर SIR के काम के समाप्त होने के बाद भी फिर से नया काम क्यों दिया जा रहा है? विपक्ष में यह विरोध है। वहीं BDO ने कहा है कि निर्वाचन आयोग की जैसी-तैसी निर्देशों के अनुसार कार्य किया गया है। इस ब्लॉक के BLO ने बहुत अच्छा कार्य किया है; पश्चिम बर्धमान जिले में भी यह ब्लॉक Enumeration फॉर्म जमा करने में तेज़ रहा है। जो विरोध प्रदर्शन कर रहे हैं, वे अभी बातचीत के मेज पर नहीं आए हैं। माना जा रहा है कि यह समस्या बातचीत से हल हो जाएगी।
0
comment0
Report
PCPrabir Chakraborty
Dec 12, 2025 08:23:49
Kolkata, West Bengal:सब कुछ ठीक रहते हुए दिसंबर राज্যে पहली बार पीएम नरेंद्र मोदी की यात्रा संभव होगी। मतुआगढ़ में ही उनकी सभा होगी। बहुतेरे बूथ নিয়ে ডিইওদের রিপোর্টে অসন্তুষ্ট কমিশন। এরাজ্য থেকে কেন আবেদন জমা পড়ল না? জানতে চাইল নির্বাচন কমিশন। প্রয়োজনীয় জায়গায় বুথ না হলে দায় জেলা নির্বাচনী আধিকারিকদের নিতে হবে। স্পষ্ট জানাল নির্বাচন কমিশন। ২৫০ বাড়ি বা ৫০০ ভোটার রয়েছেন, এমন বহুতলে ভোটকেন্দ্র তৈরির প্রস্তাব। ৩১ ডিসেম্বরের মধ্যে প্রস্তাব জমা দিতে হবে, নির্দেশ কমিশনের। ১০০ দিনে বকেয়া টাকা চাইছে রাজ্য, নারাজ কেন্দ্র। সাড়ে ৪ হাজার কোটি টাকা চেয়ে হাইকোর্টে রাজ্যের আবেদন। কোনোভাবেই বকেয়া টাকা দিতে রাজি নয় কেন্দ্র। রাজ্যকে বকেয়া দেওয়া হবে না এই মুহূর্তে, জানাল কেন্দ্র। আগে অনেকবার হিসেব চাওয়া হলেও রাজ্য সাহায্য করেনি। আগে সব হিসেব দিক রাজ্য, তারপর সিদ্ধান্ত নেবে কেন্দ্র। এই মর্মে শীঘ্রই হলফনামা দিয়ে জানাতে চলেছে কেন্দ্রীয় সরকার। গ্রামোন্নয়ন মন্ত্রক সূত্রে খবর। সব পেপার ওয়ার্ক শুরু হয়েছে নতুনভাবে প্রকল্পের কাজ চালু করার জন্য খসড়া ভোটার তালিকা থেকে ৫৮১৭৭২৪ জনের নাম বাদ পড়তে চলেছে
0
comment0
Report
EGE GOPI
Dec 12, 2025 07:48:39
Kharagpur, West Bengal:পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার বড়িষা এলাকায় গভীর রাতে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার রাত প্রায় ১২টা ৩০ নাগাদ আচমকাই দাউদাউ করে জ্বলে ওঠে এলাকার একটি বেকারি। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন, আর তার জেরে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বেকারিটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতের ওই সময় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন এক स्थानीय ব্যক্তি। পথ চলতে চলতে হঠাৎই তিনি বেকারির ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখতে পান। কয়েক মিনিটের মধ্যেই ধোঁয়ার স্তর ঘন আগুনে বদলে যায়। আতঙ্কে তিনি চিৎকার করে স্থানীয়দের খবর দেন এবং পুলিশকে ফোন করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পিংলা থানার পুলিশ। এরপর দমকল বিভাগকে জানানো হলে কিছুক্ষণের মধ্যেই একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন আয়ত্তে আসে। তবে আগুনের তীব্রতার কারণে ততক্ষণে গোটা বেকারিই ছাই হয়ে যায়। স্থানীয়দের দাবি, দোকানের ভিতরে দাহ্য সামগ্রী থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণ ? তা খতিয়ে দেখতে দমকল ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। তবে বেকারির মালিকের প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বড়িষা এলাকায়।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Dec 12, 2025 07:48:12
Arambag, West Bengal:আরামবাগঃ১২ ডিসেম্বর প্যাটিসকাণ্ডে তিন অভিযুক্ত গ্রেপ্তার হলেও এখনও আতঙ্ক কাটেনি আক্রান্ত প্যাটিস বিক্রেতা শেখ রিয়াজুলের। আরামবাগের পূর্ব কেশবপুরের আহিনা পাড়ার বাসিন্দা রিয়াজুল দীর্ঘ ২২ বছর ধরে প্যাটিস বিক্রি করছেন। তাঁর দাবি, পুজো-পার্বন, মেলা, সভা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানে প্যাটিস বিক্রি করেন তিনি। কিন্তু কোনোদিন এভাবে আক্রমণের শিকার হতে হয়নি। আরামবাগের পূর্ব কেশবপুরের বাড়িতে বসে তিনি বলেন, খুব আতঙ্কেই আছি। কলকাতায় প্যাটিস বিক্রি করতে জেতেই এবার ভয় পাচ্ছি। পরিবারের লোকজনও তাঁকে ছাড়তে চাইছেন না। তাঁর প্রায় ৩ হাজার টাকার প্যাটিস নষ্ট করে দেওয়া হয়েছে। প্যাটিসের বাক্স ভেঙে দেওয়া হয়েছে। শনিবার যুবভারতীতে মেসি আসছেন। সেখানেও প patis বিক্রির কথা ভেবেছিলেন। কিন্তু তিনি যেতে পারছেন না। এভাবে বাড়িতে বসে থাকলে তো সংসার চলবে না। এই ঘটনার por তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রিয়াজুল সহ পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী রিয়াজুলের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। যদিও এখনও আতঙ্ক কাটেনি রিয়াজুল সহ তাঁর পরিবারের। তাঁদের দাবি, ভবিষ্যতে কারও সঙ্গে যেন এধরনের ঘটনা না ঘটে। আগামীদিনে যেন ভালোভাবে ব্যবসা করতে পারেন। পুলিশ-প্রশাসনের কাছে সেই প্রার্থনাই করছেন ওই প্যাটিস বিক্রেতার পরিবার থেকে প্রতিবেশীরা। অপর দিকে বিজেপির পক্ষ থেকে আরামবাগের বিধায়ক মধূ সুদন বাগ বললেন, যেখানে সনাতনী হিন্দু সমাজের পাঁচ লক্ষ কণ্ঠে পবিত্র গীতাপাঠ হচ্ছে সেই পবিত্র অনুষ্ঠান কে বানচাল করার জন্য পরিকল্পিত ভাবে চক্রান্ত করে নিরামিষ খাবারের পরিবর্তে আমিষ খাবার বিক্রি করা হচ্ছিল। কিন্তু শাসক দলের সেই চক্রান্তের ফাঁদে পা দেননি কেউ।এসব করে কিছু হবে না।
0
comment0
Report
BSBarun Sengupta
Dec 12, 2025 07:47:46
Barrackpore, Kolkata, West Bengal:*নৈহাটিতে ফের কামারহাটির জায়েন্ত সিং এর ছায়া!! এক যুবকবকে অমানবিক মারধরের ছবি ভাইরাল হতেই রাজনৈতিক তরজা শুরু,এলাকার দখল কার থাকবে তার লড়াই অভিযোগ অর্জুন সিং এর, মধ্যযুগীয় বর্বতার ছবি ভাইরাল হতেই মুখ লুকাতে ব্যস্ত শাসক দল* নৈহাটি তে মধ্যযুগীয় বর্বরতার ছবি ভাইরালে অসস্থিতে শাসক দল।মুখ লুকাতে ব্যস্ত স্থানিয় নেতৃত্ব।বেশ কিছুদিন আগে এক যুবক কে বেধড়ক নির্মম ভাবে মারছে কয়েকজন যুবক। আর সবাই তা দাড়িয়ে দাঁড়িয়ে দেখছেন।ভয়ে মুখে কুলুপ এলাকার বাসিন্দাদের। এই ঘটনা মনে করিয়ে দিলো কামারহাটির জায়েন্ত সিং এর শাসন ব্যবস্থার ঘটনা。 বাইটঃ- সনত দে( বিধায়ক নৈহাটি) তবে প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান, এক যুবক কে যে ভাবে অমানবিক ভাবে মারধর করছে, তাতে মনে হচ্ছে কামারহাটির জায়েন্ত সিং এর কথা মনে পরিয়ে দিচ্ছে।নৈহাটি এখন ক্রিমিনালদের হাব হয়ে গেছে!! এলাকার ভাগ কে নেবে বিধায়ক? না,চেয়ারম্যান,? না সাংসদ পার্থ ভৌমিক? তার লড়াই চলছে।এলাকায় দাপাদাপি বাইক বাহিনীর* বাইটঃ- অর্জুন সিং ( প্রাক্তন সাংসদ ব্যারাকপুর)
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Dec 12, 2025 07:16:28
Jhargram, West Bengal:হর্টি ট্যুরুজম কে কেন্দ্র করে জঙ্গলমহলের পর্যটনকে এক বিশেষ রুপ দিতে চলেছে জেলা প্রশাসন। হর্টি-ট্যুরিজম তথা উদ্যান-পর্যটন। রাজ্যের পর্যটন ও উদ্যানপালন দফতরের যৌথ উদ্যোগে নয়া প্রকল্প। জঙ্গলমহল ঘিরে যা বাস্তবেই রূপ দিতে অগ্রণী ভূমিকা নিয়েছে ঝাড়গ্রাম জেলা। গত সেপ্টেম্বর মাসে জেলায় এক কর্মশালায় যৌথ প্রকল্পটি সম্বন্ধে আলোকপাত করা হয়েছিল। জেলা ম্যাজিস্ট্রেট অফিস কমপ্লেক্সের অডিটরিয়ামের কর্মশালায় হাজির ছিলেন হোটেল, হোম স্টে ও লজ মালিকরা। তাঁদের সামনে পর্যটনের নয়া দিগন্তটি বিশদে তুলে ধরা হয়েছিল। ঝাড়গ্রাম জেলা উদ্যানপালন দফতরে কর্মকর্তরা এই প্রকল্পে যাবতীয় সহায়তারও আশ্বাস দিয়েছিলেন উৎসাহী হোম স্টে ও লজ মালিকদের। জঙ্গলমহল ঘিরে হর্টি-ট্যুরিজমের বাস্তবায়নের লক্ষ্যে, একদিকে যেমন পরিকাঠামো উন্নয়নে সহায়তা ও উন্নতমানের বীজ সরবরাহ করা হচ্ছে, তেমনি প্রকল্পের অগ্রগতি দেখতে সরজমিনে পর্যবেক্ষণেও যাচ্ছেন ঝাড়গ্রাম জেলা উদ্যানপালন দফতরের আধিকারিকরা। আগামী দিন জঙ্গল মহলে ঘুরগে আসা পর্যটক দের কাছে এক বিশেষ আকর্ষন হতে চলেছে।
0
comment0
Report
ANArnabangshu Neogi
Dec 12, 2025 06:35:01
0
comment0
Report
ABArup Basak
Dec 12, 2025 06:34:50
Mal Bazar, West Bengal:োৱ্যাশনে খাদ্য সামগ্রির মান নিয়ে ক্ষোভ এলাকাবাসীর। রেৱ্যাশন বণ্টনে নিম্নমানের খাদ্য সামগ্রী বিলিকে কেন্দ্র করে ক্ষোভ মাল ব্লকে। ব্লকের বিভিন্ন এলাকায় বারংবার এই ধরনের ঘটনায় শোরগোল পড়েেছে। ৱ্যাশন বণ্টনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মাল ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েত এলাকার ডেমকাঝোরার থাপা বস্তি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দুয়ারে ৱ্যাশন বন্টন কর্মসূচি চলছিল। সেখানে স্থানীয় রেশন ডিলার খাদ্য সামগ্রী নিয়ে আসেন। তখন স্থানীয় গ্রাহকরা অভিযোগ তোলেন বারবার নিম্নমানের আতপ চাল বিতরণ করা হচ্ছে। তারা যে আটা পেয়েছেন আগামী দুই সপ্তাহের মধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। ক্ষুদ্ধ সাধারণ মানুষ রেশন ডিলারকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় খাদ্য দপ্তরের আধিকারিক ও মালবাজার থানার পুলিশ। খাদ্য দপ্তরের আধিকারিকরা জানান, নতুন আটা এলে তা অগ্রাধিকার ভিত্তিতে বিতরণ করা হবে। চাল ও আটার মান নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট পাঠানো হয়েছে। তবে স্থানীয় স্তরে প্রশ্ন উঠেছে কিভাবে নিম্নমানের সামগ্রী গ্রাহকদের ৱ্যাশন ডিলার প্রদান করছেন? এলাকাবাসী বাবলু হক, খলিফুল হক প্রমূখ জানান, ৱ্যাশনের চাল ও আটার মান খুবই খারাপ। সিদ্ধ চালের পরিবর্তে ৱ্যাশনে আতপ চাল প্রদান করা হয়। তাও আবার নিম্নমানের।..... মহকুমা খাদ্য আধিকারিক কিংশুক মিত্র গ্রামকদের জানান, অভিযোগের ভিত্তিতে যাবতীয় রিপোর্ট ঊর্ধ্বতন মহলে পাঠানো হয়েছে। মাল পঞ্চায়েত সমিতির বিরোধী সদস্য সুশীল রায় ফোনে জানিয়েছেন, সরকার বিয়াল্লিশ টাকা দরে চালের দাম ধার্য করেছে। যেখানে অতি নিম্নমানের আতপ চাল প্রদান করা হচ্ছে। আটার বস্তার মুখ দড়ি দিয়ে বাঁধা। স্থানীয় স্তরে আটা কিনে ডিলারদের একাংশ তা আবার গ্রাহকদের প্রদান করছেন।. ৱ্যাশনে নিম্নমানের খাদ্য সামগ্রী প্রদানকে কেন্দ্র করে বারংবার গ্রাহকদের তরফে অভিযোগ ওঠায় প্রশ্ন rising বর্তমান ৱ্যাশন ব্যবস্থা নিয়েই বলে মত উপভোক্তাদের। বাইট ১) খালিফুল হক, স্থানিয় মানুষ। ২) বাবলু হক, গ্রাহক ৩) সুশীল রায়, বিরোধী সদস্য, মাল পঞ্চায়েত সমিতি ( ফোন ইন) 1212ZG_MAL_REASON_PROBLEM_R
0
comment0
Report
PDPradyut Das
Dec 12, 2025 06:34:35
Jalpaiguri, West Bengal:চায়ের জেলা জলপাইগুড়িতে এবার কফি চাষ। সঙ্গে চকোলেটের জন্য উৎপাদন করা হচ্ছে কোকো। উদ্যোগকে সাধুবাদ জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির। আর এতে খুশি চা চাষিরা। বেশ কয়েকবছর ধরে পরীক্ষানিরীক্ষার পর এ ব্যাপারে সফল হয়েছে কেন্দ্রীয় গবেষণা সংস্থা। মোহিনগরে তাদের ফার্মে বিশাল এলাকাজুড়ে অন্তত ১৫ প্রজাতির কোকোর চাষ চলছে। বর্তমানে গাছে গাছে ঝুলছে কোকো ফল। কোনওটি বেগুনি, কোনওটি হলুদ, কোনওটি আবার সবুজ। এর বিনস থেকে তৈরি হয় চকোলেট। বিনসের ভিতরে থাকা পাউডার ব্যবহৃত হয় চকোলেটে রং আনার কাজে। রাজ্যের মধ্যে প্রথম জলপাইগুড়িতেই কোকো চাষ শুরু হয়েছে বলে দাবি কেন্দ্রীয় রোপণ ফসল অনুসন্ধান সংস্থার মোহিতনগর সেন্টারের ইনচার্জ অরুণকুমার শিটের। জলপাইগুড়িতে কোকো চাষ শুরু হতেই উত্তরবঙ্গে চকোলেট কোম্পানি বিনিয়োগে এগিয়ে এসেছে বলে জানিয়েছেন তিনি। উত্তরপূর্বের রাজ্যগুলির সঙ্গে পাল্লা দিয়ে উত্তরবঙ্গেও কোকো চাষের মধ্যে দিয়ে কৃষকরা অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারেন বলে দাবি অরুণবাবুর। সুপারি বাগানে খুব ভালভাবে কোকো চাষ হতে পারে বলে জানিয়েছেন তিনি। সেইসঙ্গে চায়ের জেলা জলপাইগুড়িতে কফি চাষও যে খুব ভালো হতে পারে, তা মোহিতনগরের ফার্মে হাতেকলমে করে দেখিয়েছে ওই কেন্দ্রীয় Research সংস্থা।
0
comment0
Report
BSBarun Sengupta
Dec 12, 2025 06:34:19
Barrackpore, Kolkata, West Bengal:এবার বিগ্রেডে মতুয়াদের এক লক্ষ কন্ঠে হরিনাম সংকীর্তনের ডাক!! সব राजनीतिक দলের আহবান এবং সব ধর্মের মানুষ কে আহবান মতুয়া মহা সংঘের গোসাই পরিষদের সভাপতি নান্টু হালদারের, তবে তিনি জানান এর উদ্যোগক্তা মমতা বালা ঠাকুর ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠের পর এবং এক লক্ষ কন্ঠে হুমায়ুন কবিরের কোরান পাঠের ঘোষণার পর এবার বিগ্রেডে এক লক্ষ কন্ঠে হরিনাম সংকীর্তনের ঘোষণা মতুয়া মহা সংঘের গোসাই পরিষদের সভাপতি নান্টু হালদারের। কোন রাজনীতির ছোয়া থাকবে না এই হরিনাম সংকীৰ্তনের।সব রাজনৈতিক এবং সব ধর্মের মানুষ কে আহবান জানালেন নান্টু হালদার। তবে তিনি জানান, এই হরিনাম সংকীৰ্তনের উদ্যোগক্তা মমতা বালা ঠাকুর বলে জানালেন নান্টু হালদার। তিনি জানান ইলেকশন কমিশনের কাছে এই হরিনাম সংকীর্তন করে দাবি জানানো হবে তাদের যেন ভোটের লিস্ট থেকে নাম বাদ যেন না যায়!! তাদের এখনো CAA ফর্ম ফিলাপ করে ও এখনো তারা নাগরিকত্ব পান নি!! এই হরিনাম সংকীর্তন তাদের সেই প্রতিবাদ。 বাইট: নান্টু হালদার ( সাড়া ভারত মতুয়া মহা সংঘের গোসাই সভাপতি) তবে বিজেপির নেতা প্রিয়াংগু পান্ডে বলেন, CAA নিয়ে ভুল বুঝেছেন ওনারা বা কেউ ভুল বুঝিয়েছেন।সব হিন্দুই নাগরিকত্ব পাবেন। আর মতুয়াদের হরিনাম সংকীর্তনে ডাকলে আমরা সবাই যাবো।
0
comment0
Report
Advertisement
Back to top