Back
पुरूलिया में विकास पर राजनीति तेज: भाजपा-तृणमूल के बीच चुनावी शेड निर्माण की रफ्तार
MMManoranjan Mishra
Mar 10, 2026 15:20:51
Purulia, West Bengal
পুরুলিয়া : ভোট বড় বালাই। নির্বাচনের প্রাক্কালে উন্নয়নের কাজ নিয়ে যেন দৌড় প্রতিযোগিতা চলছে বিজেপি এবং তৃণমূলের । একই জায়গায় ডবল ডবল কাজের সূচনায় বেজায় খুশি স্থানীয় বাসিন্দারাও । এভাবেই প্রতিযোগিতা চলুক, তাতে অন্তত এলাকার উন্নয়নের কাজ তো হবে, বলছেন সাধারণ মানুষজনরা ।
গত রবিবার পুরুলিয়া শহরের শরৎসেন কম্পাউন্ড দুর্গা মন্দির প্রাঙ্গণে কমিউনিটি হলের শিলান্যাস করেন পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জী । একদিন যেতেই আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া আমাদের পাড়া আমাদের সমাধানের পোস্টার নিয়ে সেখানে হাজির তৃণমূলের প্রতিনিধিরা । একই স্থানে শেড নির্মাণের কাজের সূচনা করলেন প্রাক্তন পৌরপ্রধান, প্রাক্তন কাউন্সিলার এবং তৃণমূলের অন্যান্য প্রতিনিধিরা ।এই ঘটনাকে ঘিরে পুরুলিয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
প্রকল্পের কাজের শিলান্যাস করতে এসে প্রাক্তন পৌরপ্রধান নবেন্দু মাহালি বলেন, পৌরসভা সারা বছর মানুষের উন্নয়নের জন্য কাজ করে। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষের দাবি মেনে এই শেড নির্মাণের কাজের সূচনা হলো । গত পাঁচ বছরে বিজেপি বিধায়ক কোনো উন্নয়নমূলক কাজ করেননি। ভোটের মুখে কমিউনিটি হলের কাজের সূচনা করেছেন তিনি।
পাল্টা বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জী বলেন, নিজের বিধানসভা এলাকায় নিয়মিত উন্নয়নমূলক কাজ করে আসছেন। এলাকার মানুষ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও পৌরসভার উপর আস্থা হারিয়ে একটি কমিউনিটি হল নির্মাণের দাবি করেছিলেন । সেই কাজের সূচনা করেছেন। সেই কাজ দেখেই এখন পৌরসভা শেড নির্মাণের নামে উন্নয়নের চমক দেখানোর চেষ্টা করছে।
বাইট :
১) নবেন্দু মাহালি (প্রাক্তন পৌরপ্রধান, পুরুলিয়া পৌরসভা)
২) সুদীপ মুখার্জী (বিজেপি বিধায়ক, পুরুলিয়া বিধানসভা)
৩) সুমন্ত পাণ্ডে (স্থানীয় বাসিন্দা)
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
MDMritunjay Das
FollowMar 10, 2026 18:32:530
Report
KMKIRAN MANNA
FollowMar 10, 2026 18:32:190
Report
PDPradyut Das
FollowMar 10, 2026 18:31:470
Report
TCTathagata Chakraborty
FollowMar 10, 2026 18:31:310
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 10, 2026 17:20:420
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 10, 2026 17:20:320
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 10, 2026 17:20:110
Report
DGDebabrata Ghosh
FollowMar 10, 2026 17:19:360
Report
PDPradyut Das
FollowMar 10, 2026 17:19:160
Report
RDRaktima das
FollowMar 10, 2026 16:02:220
Report
NRNarayan Roy
FollowMar 10, 2026 16:02:070
Report
CDChittaranjan Das
FollowMar 10, 2026 15:22:420
Report
KMKIRAN MANNA
FollowMar 10, 2026 15:20:360
Report
PDPradyut Das
FollowMar 10, 2026 15:20:050
Report