Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

बीजेपी अभी प्रत्याशी सूची घोषित नहीं कर पाई, देबांशु के बयान से ममता-अभिषेक के बीच घमासान

BSBidhan Sarkar
Mar 20, 2026 12:49:15
Chinsurah, West Bengal
BJPJER Ekhono Purnanga Prarthi Talika Beroyni, Jara Deyomangshu Bhattachar Ajyer Kotakkotak, Dekhun Giye Didir Darojay Kora Naare. 2021 Shalor Nirbachone 294 Tar Modhye 124 Ta Trinamul Je Pochha Aaloo Pochha Sobji Fele Deyechhilo Tader Prarthi Korche BJP. Ekhon BJP Bibhinno Jayjaykh Jony Jobon Khojo Khoji Korite Paray Aar Kothar Theke Ki Pawa Jay. Prarthi Na Khujen Pelay Didir Kache Aaste Pare. 2021-er Shubhendu Ke Tomar Kachh Theke Niey Geyechhila. Tar Age Aaro Paanjonke Niey Geyechhila. Ebar Jodi Tumi Kon Sahayata Korite Paro. Chu chirra Theke Kaare Pabe Na. Kalighat-e Jete Hobe Didi’r Kache Prarthi Chaite, Bolen Debangshu. Dui Dafay BJP-er Prarthi Talika Prokash Holo Poram Okhono Kichu Aashole Prothok Prarthi Ghoshona Baki Raho. Tar Modhye Rhochha Chhuchurah. Jekhane Trinamul-er Prarthi Hoyechhen Debangshu Bhattacharya. Trinamul-er Goshtho Kodol Shomolte Tinio Porjonto Prochar-e Naame Poro Jeno Porey. Ghoshponer Bhabhe Tinio Pracharer Bole Liey Deoy, Prothomir Shubhanomodi Jor. Proyukta Loksankhya Sheshoghote. Ghotonayan Notun Prothom. Dui Pakhkhe Prarthi Talika Jeetie Anar Kotha Bolleo, Doler Modhe Bibhajan Kothchol’. Tikhit Na Peaile Singha’nes. Paraba Dhoroniyay. Prothomir Bhidoyakaar Ostitar Sathe Jor… Dhebangshu Amar Theke Purono Rajneeti-r Manush. Didhi Abhishek Bandyopadhyay & Take Pathiyechen O’er Utsa Asha Aachhe. Goshthiddwandho Bhabar Shomoy Amra Notun Nai.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoj Mondal
Mar 20, 2026 13:16:56
955
comment0
Report
PMPiyali Mitra
Mar 20, 2026 12:49:31
Kolkata, West Bengal:এবার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর কাছে থাকবে বডি ক‍্যামেরা। নির্বাচন কেন্দ্রের বাইরেও ৩৬০ ডিগ্রি কভারেজসহ প্রয়োজনে ড্রোন ব্যবহার করা হবে বুধবার রাজ‍্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের সিপি, এডিজি আইনশৃঙ্খলা, পুলিশের নোডাল অফিসার, কেন্দ্রীয় বাহিনী কোয়ার্ডিটর সহ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে করে সিইও। সেই বৈঠক যে নির্দেশ দেন… পুলিশ সূত্রের পাওয়া তথ্য —- ▪️ জেলা নির্বাচন আধিকারিক (DEO) এবং মুখ্য নির্বাচন আধিকারিক (CEO) স্তরে ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম স্থাপণ করা হবে। এটি DEO অফিস, পুলিশ, এনফোর্সমেন্ট এজেন্সি এবং CAPF জেলা ফোর্স কো-অর্ডিনেটর দ্বারা ২৪×৭ পরিচালিত হবে। ▪️ প্রতিটি ভোটকেন্দ্রে ১০০% ওয়েবকাস্টিং নিশ্চিত করতে হবে—শুধু ভিতরে নয়, ৩৬০ ডিগ্রি কভারেজসহ বাইরে পর্যন্ত। প্রয়োজনে ড্রোন ব্যবহার করা হবে। ▪️ FST ও QRT গাড়িতে ৩৬০ ডিগ্রি PTZ ক্যামেরা সহ লাইভ স্ট্রিমিং থাকবে কন্ট্রোল রুমে। CAPF ও EVM বহনকারী সহ অন্যান্য গাড়িতে GPS ট্র্যাকার লাগানো থাকবে। নাকা পয়েন্টে থাকা SST-তেও ওয়েবক্যাম লাইভ স্ট্রিমিং থাকবে। ▪️ এলাকা দখল, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং VIP নিরাপত্তার জন্য প্রয়োজন অনুযায়ী CAPF মোতায়েন করা হবে SST ও FST-এ। ▪️ ৪৮০ কোম্পানি CAPF মোতায়েন SPNO এবং স্টেট ফোর্স কো-অরডিনেটর দ্বারা পর্যালোচনা করা হবে। CEO অফিস SST/FST সম্পর্কিত গুরুত্বপূর্ণ আইনগত বিধান নিয়ে একটি নোট তৈরি করবে, যা স্পেশাল অবজার্বর/CEO, পশ্চিমবঙ্গ অনুমোদন করবেন। ▪️ CAPF জওয়ানদের বডি ক্যামেরা প্রদান করা হবে। ▪️ অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের পুনরায় নিয়োগ করা হলেও তারা কোনও নির্বাচনী বা গুরুত্বপূর্ণ পদে থাকতে পারবেন না। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন DGP, পশ্চিমবঙ্গ ও CP, কলকাতা। ▪️ নির্বাচন কমিশন দ্বারা বদলি হওয়া পুলিশ আধিকারিকদের কোনও নির্বাচনী কাজে পোস্টিং দেওয়া যাবে না। ▪️ সব পুলিশ আধিকারিকদের কাছ থেকে ঘোষণাপত্র (undertaking) নেওয়া হবে যে তারা ECI নির্দেশিকা অনুযায়ী কোনও নিষিদ্ধ শ্রেণির অন্তর্ভুক্ত নন। ▪️ ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসায় জড়িত দুষ্কৃতীদের চিহ্নিত করে অবিলম্বে বন্ডে বাধ্য করতে হবে। ▪️ পুলিশকে NBW (Non-Bailable Warrant) কার্যকর করা দ্রুততর করতে হবে এবং তল্লাশি ও জব্দকরণ বাড়াতে হবে। ▪️ ADG Cyber Security নির্বাচনী অপরাধ সংক্রান্ত সাইবার কার্যকলাপের উপর কড়া নজরদারি রাখবেন। ▪️ সব পুলিশ আধিকারিককে Representation of the People Act, 1951-এর ধারা 129 এবং এর শাস্তিমূলক বিধান সম্পর্কে সচেতন করা হবে। ▪️ ভোটের দিনে ভোটারদের চলাচলে বাধা বা ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটলে রি-পোল (পুনর্নির্বাচন) হতে পারে। ধারা 135A কঠোরভাবে প্রয়োগ করা হবে এবং সন্দেহের ক্ষেত্রেও অবজার্ভার/RO/প্রেসাইডিং অফিসারের রিপোর্টের ভিত্তিতে রি-পোল হতে পারে। ▪️ বদলি হওয়া পুলিশ আধিকারিকদের ECI-এর অনুমোদন নিয়ে দ্রুত নতুন পদে যোগ দিতে হবে। ▪️ পুলিশ বিভাগের খালি পদ দ্রুত পূরণ করতে হবে। ▪️ রাজ্য প্রোটেকশন রিভিউ কমিটির মাধ্যমে সুরক্ষাপ্রাপ্ত ব্যক্তিদের নিরাপত্তা অবিলম্বে পুনর্বিবেচনা করতে হবে।
940
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 20, 2026 12:49:01
Baruipur, West Bengal:ক্যানিং পূর্বের প্রার্থীকে নিয়ে ভাঙ্গরে নির্বাচনী প্রচারের শুভ সূচনা করলেন সওকাত মোল্লা। সাধারণ মানুষের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে নির্বাচনী প্রচারের শুভ সূচনা করলেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা। তিনি ভোট প্রচারে নেমে পড়েন। ভাঙড়ের কাঠালিয়া এলাকা থেকে শুরু হয় তাঁর প্রথম প্রচার কর্মসূচি। এদিন রাস্তার ধারের দোকানদার থেকে শুরু করে পথচলতি সাধারণ মানুষের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে দোয়া ও আশীর্বাদ চান শওকত মোল্লা। প্রচারে মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে এবং শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় তাঁকে। এই প্রচার অভিযানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাহারুল ইসলাম। এদিকে প্রচার মিছিল শুরু হতেই নামে বৃষ্টি। অন্যদিকে প্রচারের সময় আইএসএফের এক পরিবার যোগদান করে তৃণমূলে। তবে এই আকস্মিক বৃষ্টি ও যোগদান কে শুভ লক্ষণ ও আশীর্বাদ হিসেবেই দেখছেন শওকত মোল্লা。
1050
comment0
Report
BSBidhan Sarkar
Mar 20, 2026 12:48:12
1092
comment0
Report
BSBidhan Sarkar
Mar 20, 2026 12:08:28
Chinsurah, West Bengal:চুঁচুড়ায় পিছিয়ে থাকলেও শেষ বলে ছক্কা মেরে জিতবে,রিলিলিটি শোয়ের যেমন জিতেছিলেন,বললেন দেবাংশু ভট্টাচার্য。 রিয়েলিটি শোয়ের স্টুডিওতে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিচয় পাঁচ বছর আগে।সেদিন দিদি অ্যাঙ্কারিং করছিলেন আমি শুরুর রাউন্ড গুলোতে পিছিয়ে ছিলাম।তারপর আস্তে আস্তে প্রথম হয়েছিলাম。 আজকের দিনে হয়তো আমরা চুঁচুড়ায় লোকসভার ভোটে আমরা কিছুটা পিছিয়ে আছি(লোকসভা ভোটে সারে আট হাজার ভোটে পিছিয়ে তৃনমূল)।এখানে দিদি অ্যাঙ্কারিং করছে।এখানেও একই পদ্ধতিতে লাস্ট রাউন্ডে গিয়ে ছক্কা হাঁকাবো জিতবো।সেটারই রিপিটেশন দেখতে পাবেন আপনারা。 প্রত্যেকে আমরা একত্রিত আছি সব জনপ্রতিনিধি এক আছি। তৃণমূল কংগ্রেস আবেগ নির্ভর দল।রেজিমেন্টেড দল গুলোর মত নয়। আমাদের আবেগ বেশি অনেকেই আবেগে হয়েছে কথা বলে ফেলেন আমিও বলে ফেলি অনেক সময়। আমরা সকলে একত্রিত হয়ে আছি যাতে চুঁচুড়ায় হনুমানের পাল ঢুকতে না পারে। তিনি বিজেপিকে সরাসরি হনুমান বলেন。
997
comment0
Report
MMManoranjan Mishra
Mar 20, 2026 12:08:00
Purulia, West Bengal:পুরুলিয়া: বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা তৃণমূল কংগ্রেসে। দলীয় প্রার্থী হতে না পেয়ে দলত্যাগ করলেন জেলা তৃণমূল সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও। গত ২০১৬ সালের পুরুলিয়া বিধানসভার তৃণমূল প্রার্থী হিসেবে লড়াই করে হেরেছিলেন তিনি । এবার তৃণমূলের প্রার্থী করা হয়েছে পুঞ্চার বাসিন্দা তথা রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক সুজয় ব্যানার্জীকে । এদিন দিব্যজ্যোতি প্রসাদ সিংদেও দল ছাড়ার পর তৃণমূলের বিরূদ্ধে ক্ষোভ উগরে তিনি বলেন, বর্তমানে দল ‘আই-প্যাক’-এর নির্দেশে পরিচালিত হচ্ছে। দলীয় তৃণমূল স্তরের কর্মীদের কোনও সম্মান দেওয়া হচ্ছে না। কর্মীদের সঙ্গে আলোচনা না করেই একতরফা সিদ্ধান্ত নিয়ে প্রার্থী নির্বাচন করা হয়েছে। স্থানীয় নেতৃত্বকে উপেক্ষা করে বাইরের বিধানসভা এলাকার বহিরাগতদের প্রার্থী করা হচ্ছে । নির্বাচনের ফলাফললে সেটা বোঝা যাবে । দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও-র এই সিদ্ধান্তে পুরুলিয়ার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। নির্বাচনের মুখে তাঁর দলত্যাগ তৃণমূলের অন্দরে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার। তবে এই ঘটনায় পুরুলিয়া বিধানসভার বিজেপি প্রার্থী সুদীপ মুখার্জী বলেন, তৃণমূল টাকার বিনিময়ে প্রার্থী করেছে । যে টাকা দিয়েছে সে প্রার্থী হয়েছে ।
1027
comment0
Report
MMManoranjan Mishra
Mar 20, 2026 12:07:18
1037
comment0
Report
BSBidhan Sarkar
Mar 20, 2026 12:07:04
Chinsurah, West Bengal:বামেদের সঙ্গে জোট করে ২৯ টি আসনে লড়বে আইএসএফ。 ৪ টি আসন নিয়ে টানাপোড়েন。 ঈদের পর হবে প্রার্থীদের নাম ঘোষণা。 ফুরফুরা শরীফে রাজ্য দপ্তরে আজ সাংবাদিক বৈঠক করে আই এস এফ নেতৃত্ব。 নওশাদ সিদ্দিকী জানান,২৯ টি আসনে বামেদের সঙ্গে সমঝোতা হয়েছে।যেখানে আইএস এফ লড়াই করবে।আরও চারটি আসন যেগুলি ইতিমধ্যেই বাম তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে,সেগুলি হল পাঁশকুড়া পশ্চিম,নন্দীগ্রাম, ভগবানগোলা ও মুরারই। এই চারটি আসনে লড়াই করবে আইএসএফ।বামেদের কাছে অনুরোধ করা হয়েছে এই চারটি আসনে তারা যাতে মনোনয়ন জমা না দেয়。 ঈদের পরে আইএসএফ প্রার্থীদের নাম ঘোষণা করা হবে。 এদিন আইএসএফ এ যোগদান করেন হরিপালের প্রাক্তন নেতা মোজাফফর আলী ওরফে মাজা。 গতকাল ভাঙ্গরের তৃণমূল ত্যাগী আরাবুল ইসলাম আই ایس এফ এ যোগদান করেন。 নওশাদ সিদ্দিকী বলেন,গত পাঁচ বছরে,আনিস খান থেকে আর জি কর নানা সামাজিক আন্দোলনে আই এস এফ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।তাই সংগঠন অনেক বেড়েছে।বহু জেলাতেই আইএসএফের শক্তি বৃদ্ধি হয়েছে।তা সত্ত্বেও বৃহত্তর স্বার্থে তৃণমূল বিজেপিকে ঠেকাতে অনেক জেলায় আইএসএফ প্রার্থী দিচ্ছে না。
1028
comment0
Report
BSBidhan Sarkar
Mar 20, 2026 12:06:49
Chinsurah, West Bengal:বানের তোড়ে ভেসে গেলো এক ছাত্র,উদ্ধারের চেষ্টা ব্যার্থ। চুঁচুড়ার জোড়া ঘাটে গঙ্গায় স্নান করতে গিয়ে মর্মান্তিক ঘটনা। ব্যান্ডেলের নলডাঙার বাসিন্দা মানিক দেবনাথ(১৪)।সে ব্যান্ডেল বিদ্যামন্দির হাই স্কুলের নবম শ্রেণীর পড়ুয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যান্ডেলের নলডাঙা এলাকার তিন বন্ধু আজ গঙ্গায় س্নান করতে চুঁচুড়ার জোড়া ঘাটে আসে আজ দুপুরে। স্নানের সময় দুই বন্ধু গঙ্গার পারে থাকলেও, হঠাৎ গঙ্গায় বান চলে আসায় তৃতীয় বন্ধু প্রবল স্রোতে ভেসে যায় এবং মুহূর্তের মধ্যে তলিয়ে যায়। ঘটনা বুঝতে পেরে বাকি দুই বন্ধু তৎক্ষণাৎ স্থানীয় মানুষদের ডাকাডাকি শুরু করে। তাদের চিৎকারে শুনে ঘাটে বসে থাকা দুই যুবক গঙ্গায় নেমে উদ্ধার করার চেষ্টা করেন।যদিও কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি。 সে সময় ঘাটে বসে থাকা অমিত দাস ও সুজন দাস বলেন, আমরা ঘাটে বসে ছিলাম।হঠাৎ করে চিৎকার শুনতে পাই।সে সময় গঙ্গায় বান আসে।ছুটে গিয়ে দেখতে পাই একটি ছেলে ভেসে যাচ্ছে।দূর থেকে শুধু তার মাথা দেখা যাচ্ছিল।আমরা গঙ্গায় ঝাঁপিয়ে পড়ি কিন্তু তাকে উদ্ধার করা পারে‌নি。 ঘটনার খবর পেয়ে থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবেলা বাহিনী ঘাটে যায়।স্পিড বোট নামিয়ে গঙ্গায় তল্লাশি অভিযান শুরু করে।
1098
comment0
Report
CDChittaranjan Das
Mar 20, 2026 12:06:33
Durgapur, West Bengal:তৃণমূল নেত্রীর ছবিতে গোবর লেপার অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে। ব্যাপক চাঞ্চল্য পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ৩৬ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকায়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ। বিরোধীদের বিরুদ্ধে প্রতিবাদে সামিল দুর্গাপুর পশ্চিমে তৃণমূল প্রার্থী কবি দত্ত ও তৃণমূল의 কর্মী সমর্থকরা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এই এলাকায় দেওয়ালে দেওয়ালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকা হয়েছে এবং নানান প্রকল্পের ছবি দেওয়া হয়েছে। একটি দেওয়ালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির ওপর গোবর লেপে দেয় দুষ্কৃতীরা। তাদের অভিযোগ, এর পিছনে বিরোধীদের ষড়যন্ত্র আছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তির দাবি করেন তারা। দুর্গাপুর পশ্চিমে তৃণমূল প্রার্থী কবি দত্ত পৌঁছে মুখ্যমন্ত্রীর ছবি থেকে গোবর মুছে দেন। তারপরে তিনি বলেন, “যারা নোংরা রাজনীতি করছে তাদের জবাব বাংলার মানুষ দেবে। তবে আমি কারোর বিরুদ্ধে নোংরা রাজনীতি করি না কারোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগও করি না। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে, অভিযোগ করা হয়েছে। পুলিশ তদন্ত করে যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।” পাল্টা দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই দাবি করেন, “এইসব তাৎপর্যহীন গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এর পিছনে বিজেপির কোন যোগ নেই। দুর্গাপুরের মানুষ বুঝতে পারছে সেজন্য বিজেপিকে হাত শক্ত করছে। বিধানসভা নির্বাচনেও বিজেপি ব্যাপক ভোটে জয়যুক্ত হবে।
987
comment0
Report
PCPartha Chowdhury
Mar 20, 2026 12:05:10
Bardhaman, West Bengal:হাওয়া কেমন? যত কান্ড খন্ডঘোষে! ভোটের হাওয়া এখন ঘোলাটে। মাঠ রেডি,আম্পায়ার রেডি। দলগুলো তাদের ওয়ার্ম আপ শুরু করেছে। এই খেলায় পিচ তো যত্ন করেই করা হয়। তবু কোথাও কোথাও বল বেশ সুইং করছে। এই যেমন খন্ডঘোষ। খন্ডঘোষ জেলার কৃষি বাণিজ্যের কেন্দ্র,মঙ্গলকাব্যের স্মৃতি বিজড়িত। সেখানেও কি অমঙ্গলের ছায়া? এই ফাগুনে সেখানে ভোটের বাজারে আগুনের হল্কা। এই খন্ডঘোষ অনেক মোঘল,পাঠান,বর্গীর লড়াই দেখেছে। এখানে এখন আর একটা লড়াই। সে লড়াই বাইরে যতটা, ঘরেও তেমন ছাপ ফেলেছে। এখানে শাসকদলের প্রার্থী বদলের জোর দাবি আর তার পালটা বিধায়কের পক্ষে সওয়াল। দুই প্রকাশ পাচ্ছে হাওয়ার আবর্তে। এই ঘোলাটে হাওয়া কি তবে বিরোধীদের পালে লাগবে? তাও স্পষ্ট নয়। এ রাজ্যে ওয়েলফেয়ার পলিটিক্সের প্রভাবের জল মাপার সময় এই ভোট। এখানে মানুষ যেমন নানা প্রকল্পের সুবিধার কথাও বলেছেন, উন্নয়ন নিয়ে বলেছেন। ঠিক তেমনি খোলামেলা বলেছেন ফসলের দাম না থাকার কথা, জিনিসের দাম বাড়া, আর সবচেয়ে বড় কাজ না থাকা নিয়ে। মোট কথা, একমাস আগেও যেমন হাওয়া বোঝা যাচ্ছিল, স্থিরভাবে বইছিল, এখন কিন্তু হাওয়া বেশ পাক খাচ্ছে। এটা কীসের পূর্বাভাস তা সময়ই বলবে? ১) স্টার্ট ওয়াক থ্রু : বাঁকুড়া,বর্ধমান আর হুগলির সংযোগস্থলে。 (বাজারে ভাল বাইট আছে।) ২) ব্রিজ পিটুসি : মঙ্গলকাব্যের ঘনরামের জন্মস্থানে দাড়িয়ে। (এখানে দুটি ভাল বাইট আছে।) মাঝে বাইটগুলো নানা বিষয়ে ৩) এন্ড ওয়াক থ্রু। (বটগাছকে ব্যাকগ্রাউন্ড রেখে প্যান করে۔)
1089
comment0
Report
BBBimal Basu
Mar 20, 2026 10:51:49
Basirhat, West Bengal:রেখা পাত্রর ভোটের প্রচার চৈতন্য মঠে পূজা দিয়ে ভোটের প্রচার শুরু করলেন হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র। হিঙ্গলগঞ্জ বিধানসভা বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি এক সময় সন্দেশখালীর প্রতিবাদী মুখ হিসেবে পরিচিত। বসিরহাট লোকসভায় বিজেপি প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, খোদ প্রধানমন্ত্রী의 মুখে তার নাম শোনা গেছে একাধিকবার, প্রধানমন্ত্রী’র সঙ্গে তিনি ফোনেও বাক্যালাপ করেছেন। সেই রেখা পাত্রকে এবার হিঙ্গলগঞ্জ বিধানসভা থেকে বিজেপি প্রার্থী করেছে দল। কাল তার নাম ঘোষণা হয়েছে। আজ দুপুরে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে হিঙ্গলগঞ্জের ঘোষপাড়া চৈতন্য মঠে পূজা দিয়ে তিনি ভোটের প্রচার শুরু করলেন।
1096
comment0
Report
Advertisement
Back to top