Back
360-degree CCTV, drones to guard polling booths in West Bengal: Security overhaul announced
PMPiyali Mitra
Mar 20, 2026 12:49:31
Kolkata, West Bengal
এবার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর কাছে থাকবে বডি ক্যামেরা। নির্বাচন কেন্দ্রের বাইরেও ৩৬০ ডিগ্রি কভারেজসহ প্রয়োজনে ড্রোন ব্যবহার করা হবে
বুধবার রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের সিপি, এডিজি আইনশৃঙ্খলা, পুলিশের নোডাল অফিসার, কেন্দ্রীয় বাহিনী কোয়ার্ডিটর সহ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে করে সিইও। সেই বৈঠক যে নির্দেশ দেন… পুলিশ সূত্রের পাওয়া তথ্য —-
▪️ জেলা নির্বাচন আধিকারিক (DEO) এবং মুখ্য নির্বাচন আধিকারিক (CEO) স্তরে ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম স্থাপণ করা হবে। এটি DEO অফিস, পুলিশ, এনফোর্সমেন্ট এজেন্সি এবং CAPF জেলা ফোর্স কো-অর্ডিনেটর দ্বারা ২৪×৭ পরিচালিত হবে।
▪️ প্রতিটি ভোটকেন্দ্রে ১০০% ওয়েবকাস্টিং নিশ্চিত করতে হবে—শুধু ভিতরে নয়, ৩৬০ ডিগ্রি কভারেজসহ বাইরে পর্যন্ত। প্রয়োজনে ড্রোন ব্যবহার করা হবে।
▪️ FST ও QRT গাড়িতে ৩৬০ ডিগ্রি PTZ ক্যামেরা সহ লাইভ স্ট্রিমিং থাকবে কন্ট্রোল রুমে। CAPF ও EVM বহনকারী সহ অন্যান্য গাড়িতে GPS ট্র্যাকার লাগানো থাকবে। নাকা পয়েন্টে থাকা SST-তেও ওয়েবক্যাম লাইভ স্ট্রিমিং থাকবে।
▪️ এলাকা দখল, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং VIP নিরাপত্তার জন্য প্রয়োজন অনুযায়ী CAPF মোতায়েন করা হবে SST ও FST-এ।
▪️ ৪৮০ কোম্পানি CAPF মোতায়েন SPNO এবং স্টেট ফোর্স কো-অরডিনেটর দ্বারা পর্যালোচনা করা হবে। CEO অফিস SST/FST সম্পর্কিত গুরুত্বপূর্ণ আইনগত বিধান নিয়ে একটি নোট তৈরি করবে, যা স্পেশাল অবজার্বর/CEO, পশ্চিমবঙ্গ অনুমোদন করবেন।
▪️ CAPF জওয়ানদের বডি ক্যামেরা প্রদান করা হবে।
▪️ অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের পুনরায় নিয়োগ করা হলেও তারা কোনও নির্বাচনী বা গুরুত্বপূর্ণ পদে থাকতে পারবেন না। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন DGP, পশ্চিমবঙ্গ ও CP, কলকাতা।
▪️ নির্বাচন কমিশন দ্বারা বদলি হওয়া পুলিশ আধিকারিকদের কোনও নির্বাচনী কাজে পোস্টিং দেওয়া যাবে না।
▪️ সব পুলিশ আধিকারিকদের কাছ থেকে ঘোষণাপত্র (undertaking) নেওয়া হবে যে তারা ECI নির্দেশিকা অনুযায়ী কোনও নিষিদ্ধ শ্রেণির অন্তর্ভুক্ত নন।
▪️ ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসায় জড়িত দুষ্কৃতীদের চিহ্নিত করে অবিলম্বে বন্ডে বাধ্য করতে হবে।
▪️ পুলিশকে NBW (Non-Bailable Warrant) কার্যকর করা দ্রুততর করতে হবে এবং তল্লাশি ও জব্দকরণ বাড়াতে হবে।
▪️ ADG Cyber Security নির্বাচনী অপরাধ সংক্রান্ত সাইবার কার্যকলাপের উপর কড়া নজরদারি রাখবেন।
▪️ সব পুলিশ আধিকারিককে Representation of the People Act, 1951-এর ধারা 129 এবং এর শাস্তিমূলক বিধান সম্পর্কে সচেতন করা হবে।
▪️ ভোটের দিনে ভোটারদের চলাচলে বাধা বা ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটলে রি-পোল (পুনর্নির্বাচন) হতে পারে। ধারা 135A কঠোরভাবে প্রয়োগ করা হবে এবং সন্দেহের ক্ষেত্রেও অবজার্ভার/RO/প্রেসাইডিং অফিসারের রিপোর্টের ভিত্তিতে রি-পোল হতে পারে।
▪️ বদলি হওয়া পুলিশ আধিকারিকদের ECI-এর অনুমোদন নিয়ে দ্রুত নতুন পদে যোগ দিতে হবে।
▪️ পুলিশ বিভাগের খালি পদ দ্রুত পূরণ করতে হবে।
▪️ রাজ্য প্রোটেকশন রিভিউ কমিটির মাধ্যমে সুরক্ষাপ্রাপ্ত ব্যক্তিদের নিরাপত্তা অবিলম্বে পুনর্বিবেচনা করতে হবে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
MMManoj Mondal
FollowMar 20, 2026 13:16:56955
Report
BSBidhan Sarkar
FollowMar 20, 2026 12:49:151070
Report
PSPrasenjit Sardar
FollowMar 20, 2026 12:49:011050
Report
BSBidhan Sarkar
FollowMar 20, 2026 12:48:121092
Report
BSBidhan Sarkar
FollowMar 20, 2026 12:08:28997
Report
MMManoranjan Mishra
FollowMar 20, 2026 12:08:001027
Report
MMManoranjan Mishra
FollowMar 20, 2026 12:07:181037
Report
BSBidhan Sarkar
FollowMar 20, 2026 12:07:041028
Report
BSBidhan Sarkar
FollowMar 20, 2026 12:06:491098
Report
CDChittaranjan Das
FollowMar 20, 2026 12:06:33987
Report
BSBidhan Sarkar
FollowMar 20, 2026 12:06:11Chinsurah, West Bengal:मahresh جگन्नाथ मंदिरे पूजू देई प्रचार शुरू करলেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য। বললেন যে যুদ্ধে অবতীর্ণ হয়েছি এই যুদ্ধ জয়লাভ করব।
1065
Report
BSBidhan Sarkar
FollowMar 20, 2026 12:05:43Chinsurah, West Bengal:অটো জ্বালানির দাম বাড়া নিয়ে।
1027
Report
PCPartha Chowdhury
FollowMar 20, 2026 12:05:101089
Report
BBBimal Basu
FollowMar 20, 2026 10:51:491096
Report