Back
अरामबाग मेडिकल कॉलेज में सुरक्षा गार्ड पर हमला, इलाज में देरी पर अस्पताल पर सवाल
DSDIBYENDU SARKAR
Feb 02, 2026 16:03:44
Arambag, West Bengal
আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের এক সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে হাসপাতালে ভর্তি রোগীর পরিবারের সদস্যদের মারধর করার অভিযোগ উঠেছে। এমনকি, দুর্ব্যবহারের সময় ছবি তোলায় ফোন ভেঙে দেওয়া হয় এমনটাই অভিযোগ সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে। সোমবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। পুলিশকে ঘিরে হাসপাতালের অস্থায়ী সিকিউরিটি গার্ডরা বিক্ষোভ দেখায়। পরে আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ অভিযুক্ত সিকিউরিটি গার্ডকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনা সূত্রে জানা গেছে, আরামবাগের বাসিন্দা সেখ লাল চাঁদের এক নিকট আত্মীয় সাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন। তাঁকে চিকিৎসার জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযোগ, জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর প্রায় এক ঘণ্টা পর্যন্ত আহত রোগীকে চিকিৎসকরা দেখেননি। এই নিয়ে রোগীর পরিবারের সদস্যরা প্রতিবাদ জানালে এক সিকিউরিটি গার্ড লাল চাঁদের এক ভাগ্না ও দুই মহিলা আত্মীয়কে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। একটি মোবাইল ফোনও ভাঙে দেওয়া হয় বলে অভিযোগ।এই ঘটনায় হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রোগীর পরিবারের অভিযোগ, মুখ্যমন্ত্রী যেখানে রাজ্যের সরকারি হাসপাতালে উন্নত পরিষেবাের নির্দেশ দিচ্ছেন, সেখানে হাসপাতালের সিকিউরিটি গার্ডদের আচরণ অত্যন্ত দুর্ব্যবহারমূলক। এ প্রসঙ্গে মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
PMProsenjit Malakar
FollowMar 13, 2026 16:31:150
Report
BSBidhan Sarkar
FollowMar 13, 2026 16:30:560
Report
BSBarun Sengupta
FollowMar 13, 2026 16:30:300
Report
BSBidhan Sarkar
FollowMar 13, 2026 16:16:2799
Report
MMManoj Mondal
FollowMar 13, 2026 16:15:35164
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 13, 2026 15:47:54136
Report
DGDebabrata Ghosh
FollowMar 13, 2026 15:31:4592
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 13, 2026 15:16:34Kolkata, West Bengal:Opposition Leader Subhendu Adhikary speaks exclusively. TMC won’t get more than 99 seats claims Subhendu Adhikary.
145
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 13, 2026 15:16:25180
Report
KMKIRAN MANNA
FollowMar 13, 2026 15:16:08192
Report
AMArkodeepto Mukherjee
FollowMar 13, 2026 14:00:36211
Report
RDRaktima das
FollowMar 13, 2026 13:32:40157
Report
PMPiyali Mitra
FollowMar 13, 2026 13:32:31119
Report
MMManoj Mondal
FollowMar 13, 2026 13:32:22189
Report
DGDebabrata Ghosh
FollowMar 13, 2026 12:18:02168
Report