Back
उत्तरबंग मेडिकल कॉलेज में सुरक्षा चूक: मानसिक रोगी हॉस्टल से भाग गया
NRNarayan Roy
Feb 06, 2026 16:33:33
Siliguri, West Bengal
নিরাপত্তা নিয়ে হইহই রইরই কান্ড! পুলিশি তদন্তে আসল তথ্য উঠে আসলেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে
নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুলিশ ফাঁড়িতে রীতিমতো দায়ের হল লিখিত অভিযোগ। অভিযুক্তকে আটক করে পুলিশও খানিকটা ভ্যাবাচেকা খেল।
ঘটনা বৃহস্পতিবার রাত এক টা থেকে দের টার মধ্যে। জানাযায় , অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তি হাতে র Rodের মত বস্তু নিয়ে গার্লস হোস্টেলের সামনে ছাত্রীদের দিকে এগিয়ে যায়। হস্টেলের সামনে কলেজ ক্যাম্পাসেই বেশ কয়েকজন ছাত্রী পায়চারি করছিলেন। তখনই তারা লক্ষ করেন ওই ব্যাক্তিকে। মুহুর্তের মধ্যেই সেই ব্যাক্তি হাতে লাঠি বা লোহার র Rodের মত বস্তুটি নিয়ে তাদের দিকে এগিয়ে আসতে পড়ুয়ারা হোস্টেলের ভেতরে ঢুকে যায়। ছাত্রীদের পেছন পেছন ওই ব্যাক্তিও হোস্টেলের ভেতর প্রবেশ করতে চাইলে কর্তব্যরত নিরাপত্তারক্ষী তাকে আটকে দেয়। এরপরই নিরাপত্তা রক্ষীর সাথে সেই ব্যাক্তির ধস্তাধস্তি শুরু হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় মেডিক্যলা ফাঁড়ির পুলিশ। হাতেনাতে ওই ব্যাক্তিকে আটক করে পুলিশ। অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার মেডিক্যাল ফাড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন বেশ কয়েক পড়ুয়া।
অন্যদিকে সেই ব্যাক্তিকে আটক করে ম্যাডিকেল ফাড়ি থেকে সোজা মাটিগাড়া থানায় নিয়ে যাওয়া হয়। প্রশ্ন যখন নিরাপত্তা নিয়ে তখন পুলিশও এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। শুরু হয় জিজ্ঞাসবাদ। কিন্তু কাকে প্রশ্ন করছে পুলিশ ? সব প্রশ্নের উত্তরই তো ওলট পালট।
পুলিশ সুত্রে খবর , অজ্ঞাত পরিচয়ের ব্যাক্তি মানসিক ভারসাম্যহীন। অভিযুক্ত ব্যাক্তি নাম সমীর তামাং। গাড়িধুড়ার বাসিন্দা সমীর মাদকাসক্ত। মানসিক সমস্যা নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাত প্রায় দেড়টা নাগাদ সে ওয়ার্ড থেকে বেরিয়ে পড়ে। এরপরই মেডিক্যাল কলেজ জুড়ে এভাবেই ছুটতে থাকে সে। কোথায় যাচ্ছে কেন যাচ্ছে তার কাছে কোন উত্তর নেই। সেভাবেই হোস্টেলের সামনে সে ছুটতে থাকে। মাটিগাড়া থানায় নিয়ে গিয়ে যখন খোঁজ শুরু করে পুলিশ তখন তার পরিবারের সন্ধান পাওয়া যায়। পরিবার উপস্থিত হয় থানায়। চিকৎসার সমস্ত নথি তুলে ধরা হয় পুলিশের সামনে। শুক্রবার পরিবারের হাতেই তুলে দেওয়া হয় সমীর তামাংকে। তাকে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ছুটি দিয়ে বাড়ি নিয়ে যাওয় হয়।
ঘটনাকে কেন্দ্র করে ডিসিপি রাকেশ সিং জানান , "কোন বহিরাগত বা দুষ্কৃতী নয়৷ মানসিক সমস্যা নিয়ে উনি ভর্তি ছিলেন মেডিক্যাল কলেজে। কোনভাবে সেখান থেকে পালিয়ে যান চিকিৎসারত অবস্থায়৷ আমাদের গার্ড পুলিশ ডেকে তাকে পুলিশের হাতে তুলে দেয়৷ মাটিগাড়া থানায় নিয়ে যাওয়ার পর তার চিকিৎসা সংক্রান্ত বিষয়টি সামনে আসে। আজ তাকে ছুটি দিয়ে পরিবারের লোক নিয়ে যায়। তবে তাকে চিকিৎসার মধ্যে থাকতে বলা হয়েছে।"
তবে মেডিক্যাল কলেজ অ hospital থেকে রোগীর বেরিয়ে যাওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার চিকিৎসারত রোগীদের নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার রেকর্ড রয়েছে। যদিওবা এই বিষয়ে যখন নিরাপত্তা নিয়ে পুনরায় প্রশ্ন উঠছে তখন একেবারে মুখে কুলুপ এঁটেছে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্তৃপক্ষ। একাধিকবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সুপারের সাথে যোগাযোগ করর চেষ্টা করা হলেও তার কোন উত্তর পাওয়া যায়নি।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
VDVikram Das
FollowMar 07, 2026 03:33:19Kolkata, West Bengal:পাইকপাড়া में बंद क्लब के पास कई धमाके, आस-पास इमारतों के टिन शेड उड़ गए
0
Report
AGAyan Ghosal
FollowMar 07, 2026 03:20:490
Report
PDPradyut Das
FollowMar 07, 2026 03:20:430
Report
BMBiswajit Mitra
FollowMar 07, 2026 03:20:010
Report
BMBiswajit Mitra
FollowMar 07, 2026 03:18:400
Report
BMBiswajit Mitra
FollowMar 07, 2026 03:17:400
Report
SCSandip Chowdhury
FollowMar 07, 2026 01:30:580
Report
PDPradyut Das
FollowMar 07, 2026 01:30:440
Report
AGAyan Ghosal
FollowMar 07, 2026 01:30:340
Report
AGAyan Ghosal
FollowMar 07, 2026 01:30:260
Report
BSBidhan Sarkar
FollowMar 06, 2026 18:46:300
Report
PMPiyali Mitra
FollowMar 06, 2026 18:46:140
Report
BSBidhan Sarkar
FollowMar 06, 2026 18:16:200
Report
RDRaktima das
FollowMar 06, 2026 18:16:060
Report
KMKIRAN MANNA
FollowMar 06, 2026 18:15:580
Report