Back
Shiliguri Ramnavami par hathyaron ke saath maichal, satta paksh-vipaksh mein jubani jang
NRNarayan Roy
Mar 27, 2026 12:17:05
Siliguri, West Bengal
প্রশাসনের নাকের ডগায় রামনবমীতে অস্ত্র উঁচিয়ে মিছিল , তলোয়াড় থেকে নানা আকারের অস্ত্রে মজেছে শহরে জেন জি , অন্যদিকে ভোট যে বড় বালাই , একেবারের নিজের ভোল পাল্টে ফেললেন তৃণমূল প্রার্থী গৌতম দেব , রামের স্লোগানে মুখরিত , বললেন , "শিলিগুড়ির অভিভাবক যেদিকে হাঁটে শিলিগুড়িরও সেদিকেই হাঁটে।" কটাক্ষ করে বিজেপি বলল , "বিলম্বিত বোধদয়।"
পুলিশ প্রশাসনের সাফ নির্দেশ ছিল রাম নবমীর মিছিলে ব্যাবহার করা যাবে না কোন প্রকার অস্ত্র। এক কথায় অস্ত্র মিছিল নিয়ে কোন মিছিল হবে না৷ কিন্তু প্রশাসনের নির্দেশকেই উপেক্ষা করে শহর জুড়ে চলল রামনবমীর মিছিল। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা যুবকরা বিশেষ জেনজি প্রজন্মের মধ্যে অস্ত্রের ব্যাবহার ব্যাপকভাবে লক্ষ করা গেল। তলোয়ার থেকে সোর্ড ও নানা রকমের অস্ত्र নিয়ে মিছিল চলছে শহর জুড়ে৷ অন্যদিকে মিছিলকে কেন্দ্র করে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে কার্যত সেই কারনেই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ শহরের ভেনাস মোড় থেকে এয়ারভিঊ মোড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে টহলদারিতে ছয়লাপ। কিন্তু তাতেও কুছ পরোয়া নেহি। তবে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। অনুমতি না হওয়ার পরও যুবকের বিরুদ্ধে কোন প্রকার ব্যাবস্থা নিতে নারাজ প্রশাসন৷
অন্যদিকে , বিধানসভা নির্বাচনের আগে এক প্রকার প্রতিযোগীতার ছবি ধরা পড়ল তৃণমূল ও বিজেপির মধ্যে। শিলিগুড়ির রামনবমী অনেক পুরোনো। তার নিজের ঐতিহ্য রয়েছে৷ তবে সেই রামনবমীতে বিশেষ বিশ্বহিন্দু পরিষদ এবং সাধারণ মানুষকেই অংশগ্রহণ করতে দেখা যেত। পরবর্তীকালে বিজেপি রাম নবমীর মিছিলে অংশ নেয়। কিন্তু ২০২৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল যেন পিছিয়ে থাকতে নারাজ।
শিলিগুড়ির তৃণমূলের প্রার্থী গৌতম দেব রামনবমীতে নিজের ভোল একেবারে পাল্টে নিলেন। প্রতিদিনের চিরাচরিত শার্ট প্যান্ট বা পাঞ্জাবি ছেড়ে গেরুয়া পোষাক ধারন তার। মাথায় পাগড়ি বেঁধে হনুমান মন্দিরে পুজো দিয়ে গোটা শহর পরিক্রমা করছেন। রাম নাম মুখরিত। চিৎকার করে করে জয় শ্রী রাম বলছে almost প্রতিটি টেন্টে গিয়ে। ভোট যে বড় বালাই তার অন্যতম প্রমাণ পাওয়া গেল রাম নমবীর কে কেন্দ্র করে তৃণমূলের হাবভাব। ঘটনা শুধু এখানেই থেমে থাকল না৷, বিজেপির টেন্টে গিয়েও হাত মেলাল গৌতম। তার সাথে গলা মিলিয়ে স্লোগান দিল। সম্প্রতির বার্তা রইল উভয়ের মিছিলেই। গৌতম দেব বলেন , "শিলিগুড়ির অভিভাবক যেদিকে হাঁটে শিলিগুড়িও সেদিকেই হাঁটে। সবাই একসাথে চলব , বিভাজন নয়। শিলিগুড়িবাসী আমার ভাইবোন আমার আত্মীয়। সবাই বলছে এই ড্রেসে ভালো লাগছে। আমি আয়নায় দেখিনি। তবে এই দেখে যদি যুবরা ইন্সপায়ার হয় আমার ভালো লাগবে।"
পাশাপাশি খুব স্বাভাবিকভাবেই পিছিয়ে নেই বিজেপিও। সকাল থেকে দার্জিলিং মোড়ে মঞ্চ বেঁধে সাধ্বী মাকে নিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। হিন্দুত্ববাদী সংগঠনের সাথে নিয়ে হনুমান মন্দিরে পুজো দিয়ে তারাও শুরু করেন শোভাযাত্রা। গেরুয়া ধারন করেছেন শঙ্কর , মাথায় বেঁধেছেন পাগরি। তবে কটাক্ষও করলেন গৌতম দেবের রাম নবমী নিয়ে। তার কথায় "সবটাই রামের কৃপা। বিলম্বিত বোধদয়। শুধু গৌতম দেবই নয় , যে বামেরা ধর্ম , পুজার বিরোধীতায় ছিলেন আজ তারাও রামের শরণাপন্ন হচ্ছে।"
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
RDRaktima das
FollowMar 27, 2026 13:07:37932
Report
MDMritunjay Das
FollowMar 27, 2026 13:07:20949
Report
NRNarayan Roy
FollowMar 27, 2026 13:06:561057
Report
BSBidhan Sarkar
FollowMar 27, 2026 13:06:291060
Report
BSBidhan Sarkar
FollowMar 27, 2026 13:06:09Chinsurah, West Bengal:চুঁচুড়া রবীন্দ্র নগর থেকে রামনবমীর মিছিল। খুলা অস্ত্র নিয়ে মিছিলে রামভক্তরা।
1075
Report
KMKIRAN MANNA
FollowMar 27, 2026 12:17:501048
Report
NRNarayan Roy
FollowMar 27, 2026 12:17:311027
Report
SCSandip Chowdhury
FollowMar 27, 2026 12:16:27991
Report
BSBarun Sengupta
FollowMar 27, 2026 12:16:09Barrackpur Cantonment, West Bengal:চিরাচরিত প্রথা মেনে ভাটপাড়া জগদ্দল অঞ্চলে রামনবম ী পালন করতে রাস্তায় হাজার হাজার মানুষ। রীতিমতো অস্ত্র নিয়ে রামনবমী মিছিল। যদিও কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে প্রশাসন। একদিকে রয়েছে রাজ্য পুলিশ অপরদিকে কেন্দ্র বাহিনী। অস্ত্র প্রসঙ্গে অর্জুন সিং বলেন অস্ত্র তো থাকবেই। ভগবানের অস্ত্র থাকবেই।
1071
Report
PDPradyut Das
FollowMar 27, 2026 11:21:421090
Report
CDChampak Dutta
FollowMar 27, 2026 11:21:031073
Report
RDRaktima das
FollowMar 27, 2026 11:03:131100
Report
PCPrabir Chakraborty
FollowMar 27, 2026 11:03:031039
Report
DGDebabrata Ghosh
FollowMar 27, 2026 10:35:291062
Report