Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Bankura722101

तृणमूल के उप प्रमुख के अत्याचार से परेशान परिवार ने BJP में किया प्रवेश

MDMritunjay Das
Mar 30, 2026 05:02:17
Bankura, West Bengal
তৃনমূলের উপ প্রধানের হাতে মাসের পর মাস অত্যাচারিত হলেও মেলেনি বিচার, ভোটের মুখে বিজেপিতে যোগদান পরিবারের, অভিযোগ ওড়ালেন অভিযুক্ত উপ প্রধান বিজেপি কর্মীদের সঙ্গে কথাবার্তা বলা ও ভালো সম্পর্ক থাকায় তৃনমূল পরিচালিত স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের চক্ষুশূল হয়ে উঠেছিল এক পরিবার। বিভিন্ন অজুহাতে কখনো মারধোর তারপর কখনো অকথ্য ভাষায় গালিগালাজ জুটছিল বিগত ৬ মাস ধরে। পাড়া প্রতিবেশীদের জানিয়েও মেলেনি নিস্তার। অগত্যা বিচার চেয়ে পুলিশের দ্বারস্ত হওয়ার পাশাপাশি ভোটের মুখে সরাসরি বিজেপির পতকা কাঁধে তুলে নিল অত্যাচারিত পরিবারটি। ঘটনা বাঁকুড়ার কোতুলপুর থানার Hazrapukur-এর। বাঁকুড়ার কোতুলপুর থানার হাজরাপুকুর গ্রামে স্বামী ও ছেলেকে নিয়ে বসবাস মান্তু নন্দী কুন্ডুর। স্বামী সমীর কুন্দু পেশায় কৃষক। গৃহবধূ মান্তু নন্দী কুন্ডুর অভিযোগ এতদিন তাঁদের পরিবার কোনো দল না করলেও বিজেপির কয়েকজনের সঙ্গে তাঁদের ভালো সম্পর্ক ছিল। যা মেনে নিতে পারেননি প্রতিবেশী তৃনমূল নেতা তথা স্থানীয় মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান শ্যামাপদ রায়। মাঝে মধ্যেই ওই উপ প্রধান প্রতিবেশী ওই গৃহবধূর বাড়িতে মদ্যপ অবস্থায় চড়াও হয়ে গালি গালাজ ও কুৎসিত অঙ্গভঙ্গি করতে শুরু করেন বলে অভিযোগ। প্রায় ৬ মাস ধরে এমন অত্যাচার চলার পর গত ২৮ মার্চ ওই গৃহবধূর বাড়িতে চড়াও হয়ে উপ প্রধান ও তাঁর পরিবারের সদস্যরা গৃহবধূকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বাধা দিতে গেলে মারধর করা হয় তাঁর স্বামীকেও। এই ঘটনার পর বিচার চেয়ে কোতুলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। পাশাপাশি উপ প্রধানের শাস্তি ও বিচার চেয়ে ভোটের মুখে সরাসরি যোগ দেন বিজেপিতে। বিজেপির দাবি তৃনমূলের অত্যাচার থেকে বাঁচতে ও সামজিক সুরক্ষার আশাতেই ওই পরিবার বিজেপিতে যোগ দিয়েছেন। মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি ওই পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। সেই সুবাদে তিনি বিভিন্ন সময়ে পরিবারটিকে টাকা ধার দিতেন। সম্প্রতি আলু চাষের জন্য ধার দেওয়া টাকা ফেরত চাইলে তা দিতে অস্বীকার করে পরিবারটি। তা নিয়েই বচসা চলাকালীন ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। উপ প্রধানের দাবি ওই পরিবারকে মারধোর করা তো দূরস্ত উল্টে তাঁকেই পরিবারটি মারধোর করেছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PSPrasenjit Sardar
Mar 30, 2026 06:51:34
0
comment0
Report
CDChittaranjan Das
Mar 30, 2026 06:50:05
Durgapur, West Bengal:ভোটার তালিকায় নাম না ওঠায় মানসিক অবসাদে আত্মহত্যা এক ব্যাক্তি, অভিযোগ পরিবারের। তৃণমূল মানুষকে বিভ্রান্তি করছে বক্তব্য বিজেপির। তৃণমূলের বক্তব্য বহিরাগত তত্ত্ব এনে ভুল বোঝাচ্ছে বিজেপি। শুনানিতে হাজিরা দেওয়ার পরেও নাম ওঠেনি ভোটার তালিকায়। সেই আতঙ্কেই আত্মহত্যা পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের আকন্দরার এক ব্যাক্তির, অভিযোগ পরিবারের। মৃত যুবকের নাম খেপা হাজরা(৩৫)। চাঞ্চল্য এলাকায়। অনুপ্রবেশকারী বলে বৈধ ভোটারদেরও মেরে ফেলছে নির্বাচন কমিশন, অভিযোগ দুর্গাপুর পূর্বে তৃণমূল প্রার্থী তথা রাজ্যের পঞ্চায়েত সমবায় ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারের। পাল্টা অভিযোগ বিজেপির, তৃণমূল বিভ্রান্তি করছে সাধারণ মানুষদের। পরিবারের অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় শুনানিতে হাজিরা দেওয়ার পরেও সাপ্লিমেন্টারি তালিকাতেও নাম ওঠেনি। নাগরিকত্ব হারানোর আতঙ্কে মানসিক অবসাদে ভুগছিল সে। শনিবার তাকে দীর্ঘক্ষণ খুঁজে না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু হয়। তারপর এলাকার মাঠের পাশ থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতলে ভর্তি করা হয়। সেইখানেই জানা যায় সে বিষ খেয়েছে। দুদিন ধরে চিকিৎসা চলার পর সোমবার তার মৃত্যু হয়। স্ত্রী বৃন্দা হাজরা ও তার মেয়ের দাবি, 'দিনমজুরের কাজ করত। কিন্তু যেদিন থেকে নাম ওঠেনি ভোটার তালিকায় সেদিন থেকে আতঙ্কে ভুগছিল। ভালো করে খাচ্ছিল না। কারো সাথে ভালো করে কথাও বলছিল না। শেষ পর্যন্ত আত্মহত্যা করে নিল। আমরা এখন কি করব খুঁজে পাচ্ছি না।' দুর্গাপুর পূর্বে তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার নির্বাচন কমিশনকে আক্রমণ করে বলেন, 'অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী বলে বলে ভয়ের বাতাবরণ তৈরি করেছিল। যাদের বৈধ নথি রয়েছে তাদেরকেও মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। রাজ্যে ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি।' পাল্টা জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, 'অন্যান্য রাজ্যেও এসআইআর হয়েছে। কোথাও এরকম ঘটনা ঘটেনি। এ রাজ্যে তৃণমূল বিভ্রান্ত করছে। সেই জন্যই এরকম ঘটনা ঘটছে। তবে আমরাও মানুষের কাছে আবেদন করব ভয় পাবেন না। তাদের নাম তালিকায় উঠবে ঠিকই। সেই জন্য নির্বাচন কমিশন কাজ করছে।'
0
comment0
Report
SMSubhasis Mandal
Mar 30, 2026 06:49:44
0
comment0
Report
PDPradyut Das
Mar 30, 2026 06:49:11
Jalpaiguri, West Bengal:পশ্চিমবঙ্গ ল'ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সভা জলপাইগুড়িতে অনুষ্ঠিত হয়েছে। পেশাগত সুরক্ষা ও জীবন জীবিকাকে সুরক্ষিত রাখাসহ সভার মধ্য দিয়ে বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জলপাইগুড়ির নেতাজি পাড়া ময়দানে দুদিনের রাজ্য কমিটির সভা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণ করেন রাজ্যের বিভিন্ন জেলা কমিটির সদস্যরা। বিধানসভা নির্বাচনের মুখে এই সভার আয়োজন করা হলেও সংগঠনের সদস্যদের দাবি, তাদের এই সংগঠন সম্পূর্ণভাবে অরাজনৈতিক। বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা সংগঠনে যুক্ত থাকলেও রাজ্য কমিটির সভায় রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। আলোচনার মাধ্যমে নিজেদের দাবি উপস্থাপন করা হয়। নিজেদের কর্মক্ষেত্রে বসার জায়গা ও পানীয় জলের ব্যবস্থার দাবি জানান পশ্চিমবঙ্গ ল'ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সহ-সম্পাদক প্রলয় রায়। তিনি বলেন, সারা রাজ্য জুড়ে আমাদের প্রায় পঞ্চাশ হাজার সদস্য রয়েছে। অবসরকালীন সময়ে লোকলকার কর্মীদের এককালীন অনুদান ও কোনো কর্মীর মৃত্যু ঘটলে তাঁর পরিবারের সদস্যদের দশ লক্ষ টাকা অনুদান প্রদানের দাবি সরকারের কাছে।
0
comment0
Report
ANArnabangshu Neogi
Mar 30, 2026 06:15:10
Kolkata, West Bengal:ফারাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখের আইনজীবীর কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ。 প্রার্থী পদ ঘোষণা হলেও এসআইআর তালিকায় তার নাম নেই। অপরদিকে এখনো পর্যন্ত ট্রাইবুনাল তার কাজ শুরু করতে পারেনি। তাই আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করুক。 প্রধান বিচারপতি সুজয় পাল :- SIR সংক্রান্ত সমস্ত মামলার শুনানি গ্রহণ করছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে কোন হাইকোর্ট এসআইআর মামলা শুনানি গ্রহণ করতে পারবে না。 কলকাতা হাইকোর্ট শুধু সুপ্রিম কোর্টের নির্দেশে প্রশাসনিক কাজের তদারকি করছে। তাই আবেদনকারীকে সুপ্রিম কোর্টেই আবেদন জানাতে হবে。 আগামী ১ এপ্রিল মহতাব শেখ সুপ্রিম কোর্টের দ্বারাস্ত হতে চলেছে।
981
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 30, 2026 05:17:31
Baruipur, West Bengal:দুর্নীতির অভিযোগ তুলে আরাবুল ইসলাম নওসাদ সিদ্দিক চিঠি দিলেন কমিশনকে শওকত মোল্লার বিরুদ্ধে। এরপর হয়তো আরাবুল জামা কাপড় খুলে নিয়ে কমিশনের কাছে অভিযোগ করবেন সওকাও মোল্লার বিরুদ্ধে । ভোটের আগে ভাঙড়ে রাজনৈতিক তরজা ক্রমশ তীব্র হচ্ছে। এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন আইএসএফ নেতা আরাবুল ইসলাম। ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের দাবি, লেদার কমপ্লেক্স ও ওয়েটল্যান্ড এলাকার জমি বিক্রির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। তার অভিযোগ, এই কালো টাকা নির্বাচনী প্রচারে ব্যবহার করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী ও আরাবুল ইসলাম যৌথভাবে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের They've হয়েছে। অন্যদিকে, সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। তিনি অভিযোগগুলিকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। শওকত মোল্লার কথায়, “কে কী বলল, তাতে আমি গুরুত্ব দিই না। যদি কেউ আমার বিরুদ্ধে কালো টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারে, তবে আমি রাজনীতি থেকে সরে দাঁড়াব।” তিনি আরও কটাক্ষ করে বলেন, “এখন নির্বাচন কমিশনের কাছে চিঠি দিচ্ছে, এরপর হয়তো জামাকাপড় নিয়েও অভিযোগ জানাবে। সব মিলিয়ে, ভোটের আগে ভাঙড়ে রাজনৈতিক উত্তাপ যে ক্রমশ বাড়ছে, তা এই ঘটনাতেই স্পষ্ট。
946
comment0
Report
ASAyan Sharma
Mar 30, 2026 05:02:27
1099
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 30, 2026 05:01:56
Jhargram, West Bengal:গতকালই নাম ঘোষনা হয়েছে। আর তরপরই প্রচারে নেমে গেছেন ঝাড়গ্রাম বিধানসভা র কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে। বর্তমান সময়ে জাতীয় কংগ্রেসের দলিয় শক্তি জঙ্গলমহলে সীমিত। কিন্তু ইচ্ছাশক্তি অফুরন্ত। তাই গতকাল নাম ঘোষনার সাথে সাথে সীমিত শক্তি নিয়েই প্রচারে নেমে পড়েন পেশায় শিক্ষক প্রসেনজিৎ বাবু। শুরু থেকে জঙ্গলমহলে যে কজন কংগ্রেস করেন তার মধ্যে আন্যতম প্রসেনজিৎ দে। অন্যদলের একাধিক নজরকাড়া প্রলভন থাকলেও নিজেরবদল ছেড়ে অন্য দলে নাম লেখান নি। সীমিত শক্তি কে পুঁজি করে তাই বারবার লড়াই এর ময়দানে ঝাপিয়ে পড়েন। ফলে প্রায় শূন্যে পরিনত হওয়া কংগ্রেস দলে এখন আবার কিছু কর্মী সমর্থক ফেরাতে পেরেছেন। আজ সকালে সব্জি বজার কেই প্রচার স্থল হিসেবে বেছে নেন প্রসেনজিৎ বাবু। সকালে বাজারে আসা মানুষদের এবং ব্যাবসায়ী দের সাথে কুশল বিনিময় করেন। ভোটের ফল যাই হোক শিক্ষক পার্থীর সাথে কুষল বিনিময় করলেন বাজারে উপস্থিত মানুষজন।
1070
comment0
Report
ABArup Basak
Mar 30, 2026 05:01:44
Mal Bazar, West Bengal:ডুয়ার্সের দেবপাড়া চা বাগানের কৈয়াজোট এলাকায় ২২টি পরিবার, এই প্রথম ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে সমর্থন জানিয়ে দলে যোগ দিয়েছে। নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পূণা ভেঙরা নবাগতদের হাতে দলের পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। একটি নির্বাচনী কর্মসূচির মধ্যেই যুবকদের উল্লেখযোগ্য অংশগ্রহণে এই সমর্থন প্রকাশ পায়। বিটিডব্লিউ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জগদীশ ক্ষেত্রী এবং ওম প্রকাশ নাইক-এর নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানেথে, নাগরাকাটা ৩ নম্বর মণ্ডল সভাপতি গোমা রাই, সম্পাদক রাজীব গোপ, মণ্ডল সমন্বয়ক সুরেশ থাপা, শ্রমик সংগঠনের নেতা পারশনাথ বরাইক ও পুলক উরাঁও-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। local স্তরে এই ধরনের সমর্থনে নির্বাচনী পরিবেশ আরও সক্রিয় হয়ে উঠছে। নাগরাকাটার পার্থী পুনা ভেংরা বলেন, এবারো বড় ব্যাবধানে আমি জয়ী হবো নাগরাকাটায়। যেখানেই যাচ্ছে, সেখানেই মানুষ এগিয়ে আসছে বিজেপিকে সমর্থন করতে। প্রতিদিন কোথাও না কোথাও বিজেপিতে যোগদান হয়েই চলেছে।
1032
comment0
Report
ABArup Basak
Mar 30, 2026 05:01:31
Mal Bazar, West Bengal:ডুয়ার্সের চা বাগান ও আদিবাসী অধ্যুষিত এলাকার চারটি আসনে প্রার্থী ঘোষনা করলো ডুয়ার্স তরাই জনশক্তি ফ্রন্ট। মালবাজার শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দলীয় অফিসে এই ঘোষণা করেন পার্টির সর্বোচ্চ নেতা রাজেশ লাকড়া। মালবাজার, নাগরাকাটা, মাদারিহাট ও কুমারগ্রাম আসনের চার প্রার্থীকে পাশে বসিয়ে এই ঘোষণা করেন রাজেশ লাকড়া। তিনি বলেন, ডুয়ার্সে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। আমাদের দল একাধিক সংগঠনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে চা বাগান এলাকার সাধারণ মানুষ এবং শ্রমিকদের স্বার্থে লড়াই করবে। এখানকার জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের কথা বিধানসভায় বলেন না। আমাদের একজন প্রার্থী যদি জিতে বিধানসভায় যায় তাহলে এখানকার সমস্যা তুলে ধরবে। এই লক্ষ্য নিয়ে আমরা লড়াইয়ের ময়দানে নেমেছি। মনোনয়ন জমা হয়ে যাওয়ার পরে আমরা ইশতেহার ঘোষণা করব। উল্লেখ্য, মালবাজার আসনে প্রার্থী হচ্ছেন ফ্রন্টের নেতা চন্দন লোহারা, নাগরা কাটা থেকে প্রার্থী করা হয়েছে রাজেশ খেশ, মাদারিহাট কেন্দ্রে প্রার্থী করা হয়েছে টেম্পু ওরাও এবং কুমারগ্রাম আসনে প্রার্থী হয়েছেন পিটার পিযুস তিরকি।
1039
comment0
Report
PDPradyut Das
Mar 30, 2026 05:00:49
1054
comment0
Report
Advertisement
Back to top