Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700034
बेलেঘाटा वार्ड 29 में रक्तदान शिविर के दौरान लेखन, कुणाल घोष ने प्रतिक्रिया दी
SPSANDIP PRAMANIK
Mar 22, 2026 08:02:21
Kolkata, West Bengal
বেলেঘাটা বিধানসভার ২৯ নম্বর ওয়ার্ডে রক্তদান শিবিরে এসে দেয়াল লিখে এবং প্রচারের মাধ্যমে কুনাল ঘোষ পলিটিকাল রিঅ্যাকশন দিলেন
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChittaranjan Das
Mar 22, 2026 08:31:39
Durgapur, West Bengal:নির্বাচনী বিধি ভঙ্গ করে রাতের অন্ধকারে সোলার লাইট বসানোর অভিযোগ বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই এর বিরুদ্ধে। দুর্গাপুরের পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুই এর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ডের কান্ডেশ্বর গ্রামর বাউরি পাড়া মনসা মন্দিরের সামনে শনিবার রাতে সোলার লাইট বসানো হচ্ছিল বলে অভিযোগ বিধায়ক কোটায়। তৃণমূলের কর্মী সমর্থকরা বন্ধ করে দেয়। পুলিশ ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। তৃণমূলের অভিযোগ লক্ষণ ঘড়ুই এর আগে পাঁচ বছর বিজেপির বিধায়ক ছিলেন এলাকায় তাকে কখনো দেখা যায়নি, অথচ这个 ভোটের সময় নির্বাচন বিধি লংঘন করে সোলার লাইট বসাতে এসেছে। এলাকায় এলাকায় তাই সেই লাইট লাগানোর কাজ বন্ধ করে দেয় তৃণমূল কর্মী সমর্থকদের, বক্তব্য ঈশ্বর চ্যাটার্জী নামে এক তৃণমূল কর্মীর। অন্যদিকে বিজেপি বিধায়ক লক্ষন ঘড়ডুই এর বক্তব্য, গত একমাস ধরে বিভিন্ন এলাকায় লাইট লাগানো হচ্ছে। আমি সাধারণ মানুষের জন্য কাজ করছি সেটা করতে দিচ্ছে না।
1022
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 22, 2026 08:20:33
Arambag, West Bengal:আরামবাগঃ২২ মার্চ ভোটের সময় সংকটে শাসক দল।কারণ এলাকায় রাস্তা হয়নি।মানুষের দুর্ভোগের শেষ নেই।তাই গ্রামের মানুষ জন দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ ব্যতিরেকে এক যোগে স্লোগান তুলেছেন,রাস্তা নেই,ভোট নেই।রাস্তা দাও ভোট নাও।অর্থাৎ তারা এবারে রাস্তা না হওয়ার জন্য ভোট বয়কটের ডাক দিয়েছেন।এতে এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে।ঘটনা পুরশুড়ার চিলাডিঙ্গি এলাকার।जानাগেছে, পাড়ায় সমাধান প্রকল্পে রাস্তার কাজ শুরুর বোর্ড লাগানো হলেও এখনও শুরুই হয়নি কাজ। এনিয়ে ক্ষুব্ধ পুরশুড়ার চিলাডাঙি পঞ্চায়েতের পণ্ডিতপাড়া এলাকার শতাধিক পরিবারের মানুষ জন। তাঁদের অভিযোগ, পাড়ায় সমাধান প্রকল্পে এই মাটির রাস্তা ঢালাই করার কথা ছিল। রাস্তার কাজ শুরুর বোর্ড দিয়ে দেওয়া হয়েছে, অথচ এখনও একটু অংশেও কাজ শুরু হয়নি। এতেই ক্ষোভ প্রকাশ করেন area's বাসিন্দারা। তাঁদের দাবি, রাস্তার কাজ সম্পূর্ণ না হলে তাঁরা ভোটে অংশ নেবেন না। আর এনিয়েই ভোটের মুখে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষের অভিযোগ, পাড়ায় সমাধান প্রকল্প হল মুখ্যমন্ত্রীর একটি ভাঁওতা। ওই লোককে প্রলোভন দেখিয়ে ভোটে জেতার টোপ। কাজের কাজ কিছু হবে না। তাই বিজেপিকে ক্ষমতায় আনার জন্য ওদের ভোট দেওয়ার আবেদন জানাব।আমি ওনাদের বলছি, ভোট বয়কট নয়,ভোটাধিকার নষ্ট করবেন না।বরং তৃণমূল কে বয়কট করুন।দেখবেন রাস্তা হয়ে গেছে। যদিও এনিয়ে পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজারির সাফাই, বিভিন্ন এজেন্সি এইসব কাজের টেন্ডার নিয়েছে। বর্তমানে মাঠে আলু তোলার কাজ চলায় শ্রমিক সঙ্কট চলছে। দিদি আগে কাজ করেন তারপর ভোট চান। তাই রাস্তার কাজ হয়ে যাবে। এনিয়ে বিরোধীরা উস্কানি দিয়ে রাজনীতি করতে চাইছে।ওতে কোন লাভ হবে না।আমি বলছি,ভোট বয়কট না করে বিজেপি কে বয়কট করুন।
941
comment0
Report
CDChittaranjan Das
Mar 22, 2026 08:20:12
Durgapur, West Bengal:সরকারি দেওয়ালের তৃণমূলের প্রচার। সেই দেওয়াল মুছতে এসে মার খেলেন নির্বাচন কমিশনের দুই কর্মী। উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের পশ্চিম বিধানসভার করঙ্গপাড়ার পোস্ট অফিস এলাকায়। দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের দুই কর্মী সূর্যকান্ত পাল এবং বিট্টু গুপ্তা নির্বাচন কমিশনের নির্দেশমতো সরকারি দেওয়ালে কোনো রাজনৈতিক দলের লিখন থাকলে সেগুলি মুছে দেওয়ার কাজ করছে। সেই মতোই রবিবার পোস্ট অফিসের দেওয়ালে তৃণমূলের দেওয়াল লিখন মুছতে আছে ওই দুজন কর্মী। মোছার পর তারা যখন ফিরে যাওয়ার জন্য গাড়িতে ওঠে তখনই তাদের গাড়ি থেকে টেনে নামিয়ে বেধড়ক মারধর করে এলাকার বেশ কয়েকজন। বিট্টু গুপ্তার অভিযোগ, "কেন মোছা হয়েছে দেওয়াল বলতে বলতে আমাদের গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করা হয়। যারা মারছিল তারা নিজেদের তৃণমূল বলছিল." যদিও পরিস্থিতি সামাল দিতে বেশ পেতে হয় দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশকে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। তৃণমূল কর্মী সোমনাথ দাসের পাল্টা দাবি, "ভিত্তিহীন অভিযোগ। বিজেপির কর্মীরা অশান্তি করানোর চেষ্টা করছে। তাদের সাথে তর্কবিতর্ক হয়েছিল তবে মারধরের যে অভিযোগ উঠছে সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।"
904
comment0
Report
PMPiyali Mitra
Mar 22, 2026 08:19:19
Kolkata, West Bengal:প্রতি নির্বাচনের আগে বেআইনি অস্ত্র , মাদক, থেকে কালো টাকা উদ্বার জন্য নাকা চেকিং চলে কিন্তু এবার সেই নাকা চেকিং থেকে টহলদারি পদ্ধতিতেও আনা হয়েছে আমূল পরিবর্তন লোকাল পুলিশের সঙ্গে যুক্ত করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকেও বিভিন্ন জায়গায় স্থায়ী ক‍্যাম্প করে মোতায়েন থাকছে স্টাটিক সার্ভিলেন্স টিম। সেখান থাকছে কেন্দ্রীয় বাহিনী ও স্থানীয় থানা । গাড়ি দাঁড় করিয়ে তল্লাশির সময় পিটিজেড ক‍ামেরা নজরদারিতে নাকা চেকিং করার নির্দেশ দেওয়া হয়েছে ফ্লাইং স্কোয়াড টিমের গাড়িতে থাকছে ওয়াইফাই, পিটিজেট ক‍ামেরা…যেখান থেকে সরাসরি ভিজুয়াল কমিশন দেখতে কমিশনের নির্দেশে সব FST/SST দলকে ২৪x৭, তিন শিফটে সক্রিয় রাখতে হবে। কমিশন সূত্রে খবর, বর্তমানে ৯৬টি আন্তঃরাজ্য এবং ৫৭১টি আন্তঃজেলা নাকা চালু রয়েছে, যা সময় ও প্রয়োজন অনুযায়ী আরও বাড়ানো হবে। এখনো পর্যন্ত ১০৭১টি ফ্লাইং স্কোয়াড টিম (FST) এবং ১০৫৭টি স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম (SST) মোতায়েন করা হয়েছে।
950
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Mar 22, 2026 08:02:58
1005
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 22, 2026 08:01:07
Baruipur, West Bengal:ভাঙড় ও ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে জোরদার ভোট প্রচারে নামলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ও অভিনেত্রী সায়নী ঘোষ। জাগুলগাছি অঞ্চলের ঘটকপুকুর থেকে শুরু হয় এই প্রচার কর্মসূচি। রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে দেখা যায় তাঁকে। কখনো স্থানীয় দোকানদারদের সঙ্গে কথা বলে, কখনো বা পথচলতি মানুষের কাছে পৌঁছে দোয়া ও আশীর্বাদ নিচ্ছেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। এই প্রচারে ভাঙড়ের পাশাপাশি ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাহারুল ইসলামও উপস্থিত ছিলেন। ঈদের উৎসবের আমেজ কাটতেই দুই প্রার্থীকে সঙ্গে নিয়ে জোরকদমে নির্বাচনী প্রচারে নেমে পড়লেন সাংসদ সায়নী ঘোষ。
1027
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 22, 2026 08:00:32
Rajpur Sonarpur, West Bengal:অভিনেত্রী নয়, নেতৃত্বই চাই—সোনারপুরে প্রতিদ्वন্দ্বীদের তোপ বাম প্রার্থীর সোনারপুরে রাজনৈতিক তরজা তুঙ্গে। রবিবার সকালে চৌহাটি মোড় থেকে রাজপুর বাজার পর্যন্ত পদযাত্রা ও নির্বাচনী প্রচার চালিয়ে প্রতিদ্বন্দ্বীদের কড়া আক্রমণ শানালেন বাম প্রার্থী। তাঁর স্পষ্ট বক্তব্য, “রাজনৈতিক লড়াই অভিনেত্রীদের জন্য নয়, যারা মানুষের পাশে থাকবেন, নেতৃত্ব দেববেন, তাদেরই রাজনীতিতে আসা উচিত।” টৃণমূলের লাভলী মৈত্র, বিজেপির রুপা গাঙ্গুলি ও নির্দল প্রার্থী রাজন্যা হালদার—কাউকেই প্রকৃত রাজনৈতিকভাবে যুক্ত নন বলেই দাবি করেন তিনি। তাঁর কথায়, এই এলাকায় রাস্তাঘাট ও ট্রাফিক সমস্যা দীর্ঘদিনের, যার সমাধানে উদ্যোগী হবেন তিনি。 এছাড়াও গত পাঁচ বছরে বিধায়ক হিসেবে লাভলী মৈত্র এলাকার উন্নয়নে ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ তোলেন তিনি। সাধারণ মানুষের সমস্যা নিয়েও তিনি উদাসীন—এমন অভিযোগ বহু বাসিন্দার কাছ থেকে পেয়েছেন বলেই দাবি বাম প্রার্থীর। তাঁর মতে, বামপন্থীরা সবসময় নীতি ও আদর্শের ভিত্তিতে লড়াই করে এবং মানুষের পাশে থাকে。
1071
comment0
Report
Advertisement
Back to top