Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Bankura722101

वर्षों बाद गाँव से शहर तक पक्का रास्ता, LED से रोशन, 58 लाख खर्च

MDMritunjay Das
Feb 26, 2026 03:32:04
Bankura, West Bengal
দেশ স্বাধীনতার পর এই প্রথম এলাকার মানুষ শহরে যাওয়ার জন্য পেল পাকা রাস্তা রাতের অন্ধকার দূর করার জন্য রাস্তায় লাগানো হলো একাধিক LED লাইট, আর তাতেই খুশি এলাকার সকল স্তরের মানুষ, ৫৮ লক্ষ টাকা খরচা করে গ্রাম থেকে বিষ্ণুপুর শহরে আসার জন্য তৈরি হচ্ছে নতুন পিচের রাস্তা, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ড নতুন মহল থেকে আদিবাসী পাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে রাজ্যে বিভিন্ন সরকারের শাসনকাল এসেছে। প্রত্যেক সরকারের কাছে এই area's মানুষের দাবি ছিল এই রাস্তাটা যাতে একটু পাকা করে দেওয়া হয়। কিন্তু কোন সরকার এলাকার অসহায় মানুষের কথায় কর্ণপাত করেনি। তাই এই ভাঙাচোরা জরাজীর্ণ রাস্তা দিয়ে স্থানীয় আদিবাসী পাড়া, মানসা, পানশিউলি, ঘুটবনি, বাসুদেবपुर, ত্রিবক সহ প্রায় সাত থেকে আটটি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন নরক যন্ত্রনার মধ্য দিয়ে গ্রাম থেকে বিষ্ণুপুর শহরে প্রবেশ করে। কেউ লেখাপড়ার জন্য কেউ হাসপাতাল কেউ বাজার ঘাট করতে আসতে হয় বিষ্ণুপুর শহরে। স্থানীয়দের অভিযোগ বর্ষাকালে এলাকায় অ্যাম্বুলেন্স যুক্ত না। ফলে চরম সমস্যায় পড়তে হতো তাদের। তবে তৃণমূলের সরকার আসার পর থেকেই এলাকার মানুষ এই সরকারকেও বিগত সরকার গুলির মত অনুরোধ জানিয়েছিল এই রাস্তা পাকা করার জন্য। এলাকায় অসহায় মানুষের কথা শুনেছে বিষ্ণুপুর পৌরসভা তথা রাজ্য সরকার ইতিমধ্যেই রাজ্য government's পক্ষ থেকে প্রায় ৫৮ লক্ষ টাকা খরচা করে একটি পিচের রাস্তা তৈরি করা হচ্ছে। পাশাপাশি বিষ্ণুপুর পৌরসভার পক্ষ থেকে গ্রীন সিটি প্রকল্পের মধ্য দিয়ে রাস্তার পাশে ইলেকট্রিক পোলে বসানো হয়েছে LED লাইট। স্বাভাবিকভাবেই যেখানে রাতে এই রাস্তা দিয়ে একেবারেই যাতায়াত করা যেত না এখন রাতের বেলাতেও নিরাপদে যাতায়াত করতে পারবে এলাকার মানুষ। মন্দির নগরী শহর বিষ্ণুপুরের মল্ল রাজাদের ইতিহাস জড়ানো শ্যাম বাঁধের গা বরাবর প্রায় দেড় কিলোমিটার রাস্তা বিষ্ণুপুর শহর থেকে গ্রামাঞ্চলে প্রবেশ করেছে এবার এই রাস্তায় হচ্ছে পাকা আর তাতেই খুশি এলাকার মানুষ।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Feb 26, 2026 05:16:42
Jalpaiguri, West Bengal:চায়ের কারিগর, স্বনির্ভরতার পথে এক নতুন যাত্রা! উত্তরের চা শিল্পে নজর প্রশাসনের। মেশিন নয় হাতে তৈরি চা বাজার জাত করার উদ্যোগ। মহিলাদের স্বনির্ভর গড়ার লক্ষ্যে ব্লক প্রশাসনের অভিনব উদ্যোগ। সাধুবাদ সকলেই。 গ্রামের মহিলাদের পাশাপাশি যুবক-যুবতীদের স্বনির্ভর করতে অভিনব উদ্যোগ গ্রহণ করলো জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসন। কাঁচা চা পাতা দিয়ে কিভাবে হস্তশিল্পের মাধ্যমে চা উৎপাদন করা যায় প্রশিক্ষণ শুরু হল ব্লক অফিসে। সদর ব্লকের বিভিন্ন গ্রামীণ এলাকার মহিলারা প্রশিক্ষণে এসেছিলেন। হস্তশিল্পজাত চা উৎপাদনের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল বলে দাবি। জলপাইগুড়ি সদর ব্লকের আশেপাশে প্রচুর ক্ষুদ্র চা বাগান রয়েছে। প্রত্যেক চা বাগানকে বটেলিফ কারখানার চা পাতা বিক্রি করতে হয়। অনেকে সময় কাঁচা চা পাতার দাম পান না चा চাষীরা৷ ক্ষুদ্র চা বাগানের কাঁচা চা পাতা থেকে চা উৎপাদন করা যায় কারখানার যন্ত্র ছাড়াই। এ দিন চায়ের সঙ্গে যুক্ত অভিজ্ঞদের উপস্থিতিতে হাতেকলমে বোঝানো হল চা কিভাবে তৈরি করতে হবে৷ প্রশিক্ষণ চলবে বলে জানানো হয়েছে সদর ব্লক প্রশাসনের তরফে৷ ক্ষুদ্র চা চাষি সমিতির জেলা সম্পাদক বিজয়.gopal.chakraborty বলেন, "হাতে তৈরি চা বিদেশে খুব ভাল প্রভাব রয়েছে। চা রপ্তানিতে ছাড় রয়েছে। এই প্রথম ব্লক প্রশাসনের তরফে ভাল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশাকরি খুবই সাফল্য হবে এই উদ্যোগ." সদর বিডিও মিহির কর্মকার বলেছেন, "বটেলিফ কারখানার ছাড়াই চা উৎপাদন করা যাবে প্রশিক্ষণের মাধ্যমে বোঝানো হচ্ছে। এর জেরে চা পাতা দাম কম থাকলে চা উৎপাদন করে লাভবান হবেন কৃষকরা। মহিলাদের স্বনির্ভর করতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। যেই কেউ প্রশিক্ষণ নিতে পারবেন। পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় বলেন, আমাদের এখানে প্রচুর ক্ষুদ্র চা বাগান রয়েছে। চা পাতার দাম ১২-১৪ টাকা হয়ে যায়। সেই ক্ষেত্রে নিজেরাই যদি চা উৎপাদন করে সেই ক্ষেত্রে তারা লাভবান হবেন।
0
comment0
Report
SGShreyasi Ganguly
Feb 26, 2026 05:16:03
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Feb 26, 2026 04:47:43
Kalna, West Bengal:সোনার লোভেই মাকে খুন! ধৃত গুনধর ছেলে ও বৌমা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত জালুইডাঙ্গা এলাকায়। চলতি বছর জানুয়ারি মাসের ২৭ তারিখ এক দিন নিখোঁজ থাকার পর নশরতপুর পঞ্চায়েতের অন্তর্গত জালুইডাঙ্গা এলাকায় লক্ষ্মী ঘোষ নামে এক বৃদ্ধার শরীরের একাধিক জায়গায় আঘাত সহ তার দেহ উদ্ধার হয়। তার পরনে থাকা বিভিন্ন সোনার অলংকার ছিল মিসিং। তখন এই ছেলেরাই অভিযোগ তুলেছিলেন, গহনার লোভে মাকে খুন করা হয়েছে। এরপরই সেই ঘটনার তদন্তে নামে নাদনঘাট থানার পুলিশ। দীর্ঘ তদন্তের পর গতকাল ছোট ছেলে সুকান্ত ঘোষ ও তার স্ত্রী চন্দনা ঘোষ কে গতকাল গ্রেফতার করে নাদনঘাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদের বয়ানে নানান রকম অসঙ্গতি মিলেছে। এবং সোনার লোভেই মাকে খুন করেছে বলে তারা জেরায় স্বীকার করেছে বলেও পুলিশের দাবি। এদিন ধৃতদের কালনা আদালতে তুলে পাঁচ দিনের পুলিতে হেফাজতে নেয় নাদনঘাট থানার পুলিশ। যদিও আদালতে যাবার পথে মাকে খুনের ঘটনা অস্বীকার করেছে গুণধর ওই ছেলে।
0
comment0
Report
BMBiswajit Mitra
Feb 26, 2026 04:21:53
Ranaghat, West Bengal:সাতসকালে চাকদাহে কেন্দ্রীয় বাহিনী উপস্থিতি, চাকদহ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ইনকাম ট্যাক্স হোনা চাকদহ শহরে ভোরবেলা চাঞ্চল্য ছড়াল ইনকাম ট্যাকস দফতরের অভিযানে। নদียার চাকদহ থানার ৭ নম্বর ওয়ার্ডের ২ নম্বর দুর্গানগর এলাকায় ব্যবসায়ী টোটন দত্তের বাড়িতে হানা দেন আয়কর দপ্তরের আধিকারিকরা। জানা গেছে, আজ ভোররাতে চারজন আয়কর আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর চারজন জওয়ানকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে তল্লাশি চালান। সাত সকালে হঠাৎ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি দেখে ঘুম ভাঙতেই আতঙ্ক ও কৌতূহল ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা ঘটনার বিস্মিত হয়ে পড়েন। সূত্রের খবর, টোটন দত্তকে সঙ্গে নিয়েই আধিকারিকরা তাঁর বাড়ির পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক কারখানাতেও তল্লাশি চালান। তবে ঠিক কী কারণে এই অভিযান, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। ঘটনাকে ঘিরে এলাকায় জল্পনা শুরু হয়েছে
0
comment0
Report
ABArup Basak
Feb 26, 2026 04:17:59
Mal Bazar, West Bengal:*राज्यों सरकार के 'खेल होगा' कार्यक्रम के तहत ओडालाबाड़ी ग्राम पञ्चायत के सहयोग से शॉर्ट नाइट क्रिकेट प्रतियोगिता का आयोजन हुआ। ओडालाबाड़ी विधानसभा क्षेत्र की ग्राम पंचायत परिसर में 16 टीमों ने भाग लिया, छह ओवर के इस नाइट फॉर्मेट टूर्नामेंट में मैदान पर रात की रोशनी और रंगीन प्रकाश व्यवस्था से माहौल उत्सवपूर्ण रहा। प्रतियोगिता के आयोजकों का उद्देश्य युवक खिलाड़ियों के खेल के प्रति रुचि बढ़ाना और स्वस्थ प्रतिस्पर्धा का संदेश प्रसार करना है। विजेता और रनर-अप टीमों को ट्रॉफी और नकद पुरस्कार दिए जाएंगे। उपस्थित रहे पार्टी के क्षेत्रीय अध्यक्ष समेत युवा नेतृत्व के सदस्य खिलाड़ियों का उत्साह बढ़ाते रहे। कुल मिलाकर प्रतियोगिताओं के आयोजन से क्षेत्र में सक्रिय खेल वातावरण बना रहा।* 2602ZG_MAL_KHELA_HOBE_R
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Feb 26, 2026 04:08:41
Asansol, West Bengal:কূড়েদানে মিলল বিপুল ভোটার কার্ড, ভোটের আগে রানীগঞ্জে চাঞ্চল্য ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানিগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি পাড়ায় কূড়েদান থেকে বিপুল সংখ্যক ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আসানসোল পুরনিগম এলাকার চিনকুটি মোড় সংলগ্ন একটি কূড়েদান থেকে এই ভোটার পরিচয়পত্রগুলি উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে。 স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে কয়েকজন পথচারী কূড়েদানের ভিতরে একাধিক ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন। পরে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। প্রত্যক্ষদর্শীদের মধ্যে এক যুবক জানান,(বাইট আছে) তিনি স্টেশন থেকে বাড়ি ফেরার সময় তাঁর ভাই ফোন করে জানান যে তাঁর ভোটার কার্ড কূড়েদানে পড়ে রয়েছে। ঘটনাস্থলে এসে তিনি নিজের নামের একটি ভোটার কার্ড দেখতে পান। তবে তাঁর দাবি, আসল ভোটার কার্ডটি বাড়িতেই সুরক্ষিত রয়েছে এবং সেটি কখনও কারও হাতে দেননি。 এই ঘটনাকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। স্থানীয়দের একাংশের মতে, পুরনো ভোটার কার্ড বদলে নতুন কার্ড ইস্যু হলে সাধারণত পুরনো কার্ড নষ্ট করে দেওয়া হয় বা নির্দিষ্ট নিয়মে বাতিল করা হয়। কিন্তু সেই কার্ডগুলি যদি এভাবে খোলা কূড়েদানে পড়ে থাকে, তবে তা গুরুতর গাফিলতি কিংবা অন্য কোনও অনিয়মের ইঙ্গিত দিতে পারে বলেই মনে করছেন অনেকে。 খবর পেয়ে রানিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত ভোটার কার্ড উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কীভাবে এত সংখ্যক ভোটার কার্ড সেখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে এবং বিষয়টির তদন্ত শুরু হয়েছে。 ভোটের আগে এই ঘটনায় রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও কৌতূহল তৈরি হয়েছে। প্রশাসনের তরফে দ্রুত তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ সামনে আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
0
comment0
Report
VDVikram Das
Feb 26, 2026 04:03:15
0
comment0
Report
PDPradyut Das
Feb 26, 2026 03:03:34
Jalpaiguri, West Bengal:সহায়ক মূল্যে আলু কেনার দাবীতে জলপাইগড়িতে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখালো বিজেপি। জলপাইগুড়ি সদর ব্লকের বাংলা সাহেব বাড়ি রাহুতবাগান মোর এলাকায় বিজেপি কিষাণ মোর্চার জেলা সম্মেলন ছিল। সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি রাজীব ভৌমিক। সম্মেলন শেষে রাহুত বাগান এলাকায় জলপাইগুড়ি চাউলহাটি রোড অবরোধ করে রাস্তায় আলু फেলে বিক্ষোভ দেখান রাজ্য সভাপতি সহ অন্যান্য নেতা কর্মীরা। দলের তরফে সহায়ক মূল্য, অতিরিক্ত আলু ভিন রাজ্যে রপ্তানি, পর্যাপ্ত পরিমাণে হিমঘরে আলু রাখার ব্যবস্থা সহ বেশ কিছু দাবী করা হয় বিজেপি কিষাণ মোর্চার তরফে। আগামীতে কৃষক তার ফসলের ন্যায্য মূল্য না পেলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন বিজেপি নেতৃত্ব।
0
comment0
Report
STSrikanta Thakur
Feb 26, 2026 01:46:56
Dinajpur, Rangpur Division:ভোররাতে বিধ্বংসী আগুন বালুরঘাটে ব্রিজ কালি এলাকায়। ঘটনা স্থলে দমকলকে ৪ টি ইঞ্জিন। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। মোট তিনটি দোকান সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি দোকান কাঠের সামগ্রী বিক্রির হয় সেখানে প্রচুর মজুদ করা কাঠ ছিল সেই কাটেই আগুন ধরে যাওয়ায় আগুন বিধ্বংসী চেহারা নেয় প্রথমে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা বিফল হয় পরে আরো দুটি জিনিসের কোন রকমে আগুন নিয়ন্ত্রণে এনেছে তবে কি কারনে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয় প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় ভোররাত থেকে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল। তবে রক্ষা করা যায়নি কাঠের দোকানগুলিকে。
0
comment0
Report
Advertisement
Back to top