Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
मध्य शिक्षा बोर्ड ने परीक्षाओं की कॉपियाँ सुरक्षित रखने के लिए निरीक्षकों को ही पहुँच देने के निर्दे...
SGShreyasi Ganguly
Feb 26, 2026 05:16:23
Kolkata, West Bengal
পরীক্ষার খাতা যাতে কোনওভাবে হারিয়ে না যায় কিংবা গোপনীয়তা নষ্ট না হয় সে বিষয়ে আরও একবার পরীক্ষকদের উদ্দেশ্যে নোটিশ জারি করল মধ্যশিক্ষা পর্ষদ ।। খাতা এমন জায়গায় রাখতে হবে যাতে হাতার কোন ক্ষতি না হয়।। প্রকাশ্যে খাতা চেক করা যাবে না।। নির্দেশিকায় স্পষ্টভাবে লেখা আছে যে খাতা এমন জায়গায় রাখতে হবে সুরক্ষিতভাবে যেখানে শুধুমাত্র পরীক্ষকই পৌঁছতে পারবেন ।।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ABArup Basak
Feb 26, 2026 06:31:01
Mal Bazar, West Bengal:বিদায়ের ডানায় শীতের শেষবার্তা, উত্তরবঙ্গ ছাড়ছে পরিযায়ীরা... বসন্তের আগমনী হাওয়ায় বদলে যাচ্ছে উত্তরবঙ্গের জলাভূমির চেহারা। ধীরে ধীরে ফাঁকা হচ্ছে আকাশ ও নদীচর—শীতের অতিথি পরিযায়ী পাখিরা শুরু করেছে ফিরতি যাত্রা। অক্টোবর–নভেম্বরে সাইবেরিয়া, ইউরোপ এবং মধ্য এশিয়া থেকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা এসেছিল উত্তরবঙ্গে। শীতভর মুখর ছিল তিস্তা নদী-র চরাঞ্চল, গজলডোবা পাখি বিতান, লাটাগুড়ি এবং ডুয়ার্সের বিস্তীর্ণ খাল, বিল নদী এলাকা। প্রতিবছরের মতো এ বছরও খাদ্যের প্রাচুর্য, অনুকূল আবহাওয়া এবং তুলনামূলক নিরাপদ পরিবেশের টানে এই জলাভূমিগুলিতে ভিড় জমায় বিভিন্ন প্রজাতির হাঁস, বক ও জলচর পাখি। ডিসেম্বর থেকে জানুয়ারি—এই সময়টাতেই সবচেয়ে বেশি পাখির সমাগম দেখা যায়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি মরশুমে কয়েক হাজার পরিযায়ী পাখির উপস্থিতি নথিভুক্ত হয়েছিল গজলডোবায়。 তবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দৃশ্যপট বদলাতে শুরু করেছে। এখনও গজলডোবা এলাকায় কয়েক হাজার পাখি দেখা গেলেও সংখ্যা কমছে প্রতিদিন। আকাশে দলবদ্ধ উড়ানে নজর কাড়ছে Red-crested Pochard, Bar-headed Goose ও Northern Pintail-এর মতো প্রজাতি। সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময় তাদের সারিবদ্ধ উড়ান পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের বিশেষভাবে আকৃষ্ট করছে। পাখিপ্রেমীদের মতে, এই বিদায় প্রকৃতির স্বাভাবিক ছন্দেরই অংশ। দিনের দৈর্ঘ্য বৃদ্ধি, তাপমাত্রার পরিবর্তন এবং প্রজনন ঋতুর তাগিদে তারা নিজ নিজ আবাসভূমিতে ফিরে যায়। পাখি বিশেষজ্ঞদের কথায়, “উত্তরবঙ্গ의 জলাভূমিগুলি পরিযায়ী পাখিদের জন্য গুরুত্বপূর্ণ স্টপওভার ও শীতকালীন আবাস। পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জলাভূমি সংরক্ষণ ও দূষণ রোধে আরও উদ্যোগী হওয়া জরুরি。” পরিবেশকর্মীদের একাংশের দাবি, জলস্তর হ্রাস, প্লাস্টিক দূষণ এবং অনিয়ন্ত্রিত পর্যটন ভবিষ্যতে পরিযায়ী পাখির আগমনকে প্রভাবিত করতে পারে। যদিও বনদপ্তর নজরদারি ও সচেতনতা কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে。 এখন উত্তরবঙ্গের আকাশে ভেসে ওঠা ডানার শব্দ যেন বিদায়ের সুর। ফাঁকা হতে থাকা বিল ও নদীচর মনে করিয়ে দিচ্ছে—শীত শেষের পথে। তবু আশাবাদী প্রকৃতিপ্রেমীরা। ঋতুচক্রের নিয়ম মেনে আবারও শরৎ শেষে শীত নামলে, দূরদেশ পেরিয়ে ফিরে আসবে সেই চেনা অতিথিরা।
0
comment0
Report
ANArnabangshu Neogi
Feb 26, 2026 06:30:33
0
comment0
Report
NRNarayan Roy
Feb 26, 2026 06:03:19
Siliguri, West Bengal:*চা বলয়ে सिर्फ পাতা তোলা নয়, এবার ভেষজ আবির তৈরি করে আত্মনির্ভরশীল হচ্ছে চা শ্রমিকরা। দোল উৎসবে জবা, নীলকন্ঠ, গাঁদা, অপরাজিতা ফুলসহ পালনশাক , বিট,কাঁচা হলুদ দিয়েই তৈরি করছে দোলের আবির! হাতেগোনা আর কয়েকটা দিন বাকি দোল উৎসবের! প্রত্যেকই দোলের আনন্দের সাথী আবির। সেই আবির ভেজাল মুক্ত রাখতে ভেষজ আবির তৈরি ঝোঁক চা বলয়ে। উওরবঙ্গের তরাই অঞ্চলের শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির প্রত্যন্ত গ্রাম গাইন জোত! এই এলাকায় বসবাস করে চা বলয়ের বেশ কয়েকটি পরিবার। শীতকালে ডিসেম্বর থেকে ফ্রেব্রুয়ারি মাসে চা বাগানগুলিতে Cultivion work চলায় ৩ মাস বন্ধ থাকে পাতা তোলার কাজ। কাজ না থাকায় কষ্টে চলে দিনযাপন। তবে এবছর নতুন আশা আলো দেখছেন চা শ্রমিকরা! বাগানের কাজে ফাকা সময়ে প্রাকৃতিক ফুল, শাক দিয়েই ভেষজ আবির তৈরি করছেন চা শ্রমিকরা। দল বেঁধে চলছে ভেষজ আবির তৈরি কাজ। কেউ বাঁটছে ফুল ,তো কেউ শুকোছে আবির, আবার কেউ করছেন আবির পেকেটিং। এই ভেষজ আবির তৈরিতে চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন গাইনজোত প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক! আবির তৈরি চা শ্রমিকদের হাতেখড়ি দিয়েছেন তিনি। প্রথম বছরেই র্টাগেট ৫০০ পেকেট। চা শ্রমিকদের ভেষজ আবির যেমন বিক্রি হচ্ছে আশেপাশে বাজারে । তেমনি যাচ্ছে শান্তিনিকেতনে ও দিল্লিতেও। ইতিমধ্যেই ৩০০ প্যাকেট ভেষজ আবির বিক্রি হয়েছে। শুধু দোলের আবির নয়। পরবর্তীতে রাখি, মোম ও প্রদীপ তৈরি করার স্বপ্ন রয়েছে মত চা শ্রমিকদের। অপরদিকে, প্রথম বছরে ভালো সাড়া ফেলেছে এই আবির। উৎসাহের সঙ্গে ভেষজ আবির বাননো হচ্ছে। হাতে তৈরি জিনিসপত্রের চাহিদা রয়েছে আবির সহ রাখি, মোম ও প্রদীপ তৈরির প্রশিক্ষণ পেলে আগামীদিনে গ্ৰামের সকলে আত্মনির্ভরশীল হতে পারবে বলে আশাবাদী গাইনজোত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। FEED SEND BY 2C বাইট :- ১) সুজলা সিঙ্গহ/ বাগান শ্রমিক ২) গিতা কুমারী ভগত/ বাগান শ্রমিক ৩) সৌভিক চক্রবর্তী/প্রধান শিক্ষক/ গাইনজোত প্রাথমিক বিদ্যালয়
0
comment0
Report
ABArup Basak
Feb 26, 2026 05:32:47
Mal Bazar, West Bengal:উত্তরবঙ্গের ডুয়ার্সের অঞ্চলের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাটাগুড়ি-র জঙ্গলের রাস্তায় ফের দেখা মিলল গজরাজের। কিছুক্ষণের জন্য থমকে গেল গাড়ি চলাচল। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ২০ মিনিট ধরে হাতিটি রাস্তায় অবস্থান করছিল। তবে স্বস্তির খবর, হাতিটি কাউকে কোনো ক্ষতি না করেই আবার জঙ্গলে ফিরে যায়। অনেকে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা হাতিটিকে দেখে আনন্দও প্রকাশ করেন। আবার কয়েকটি গাড়িকে নিরাপত্তার কারণে পিছিয়ে যেতে দেখা যায়। উল্লেখ্য, লাটাগুড়ি সংলগ্ন গরুমারা জাতীয় উদ্যান এলাকায় প্রায়ই বন্য হাতির চলাচল দেখা যায়। বন দফতর সাধারণত পর্যটক ও স্থানীয়দের সতর্কভাবে গাড়ি চালানোর পরামর্শ দেয়, বিশেষ করে সন্ধ্যা ও ভোরের সময়。
0
comment0
Report
CDChampak Dutta
Feb 26, 2026 05:32:34
Kaji Chak, West Bengal:बुधवार शाम s s s s ৭ টা নাগাদ চেন্নাইয়ের ৮/১২ সিঙ্গানান স্ট্রিট, ওয়াল ট্যাক্স রোড ব্লু স্টার হোটেলের পাশে ২০ নম্বর গলিতে ৪ তলায় সোনার কাজের কাস্টিং দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। দোকানের মালিক বিশ্বজিৎ সেখ বাড়ি হাওড়া জেলার ধুলাগড় এলাকায় তার মৃত্যু হয়েছে। দোকানে কাজ করার সময় গ্যাস সিলিন্ডারে আগুন বা বিস্ফোরণের মত ঘটনা ঘটে। এই ঘটনায় কমপক্ষে ৭ জন আগুনে পুড়ে যখম হন। তার মধ্যে বিশ্বজিৎ সেখ নামে দোকান মালিকের মৃত্যু হয় বলে সূত্র মারফত জানা গিয়েছে। ঘটনার বাকি আহত ৬ জনের চিকিৎসা চলছে হাসপাতালে বলে সূত্র মারফত জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ। ৬ জন যারা আহত হয়েছে তারা হুগলি, হাওড়া পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের এক কারিগর শ্রীমন্ত মাল আগুনে ঝলসে গুরুতর জখম হন।
0
comment0
Report
PDPradyut Das
Feb 26, 2026 05:16:42
Jalpaiguri, West Bengal:চায়ের কারিগর, স্বনির্ভরতার পথে এক নতুন যাত্রা! উত্তরের চা শিল্পে নজর প্রশাসনের। মেশিন নয় হাতে তৈরি চা বাজার জাত করার উদ্যোগ। মহিলাদের স্বনির্ভর গড়ার লক্ষ্যে ব্লক প্রশাসনের অভিনব উদ্যোগ। সাধুবাদ সকলেই。 গ্রামের মহিলাদের পাশাপাশি যুবক-যুবতীদের স্বনির্ভর করতে অভিনব উদ্যোগ গ্রহণ করলো জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসন। কাঁচা চা পাতা দিয়ে কিভাবে হস্তশিল্পের মাধ্যমে চা উৎপাদন করা যায় প্রশিক্ষণ শুরু হল ব্লক অফিসে। সদর ব্লকের বিভিন্ন গ্রামীণ এলাকার মহিলারা প্রশিক্ষণে এসেছিলেন। হস্তশিল্পজাত চা উৎপাদনের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল বলে দাবি। জলপাইগুড়ি সদর ব্লকের আশেপাশে প্রচুর ক্ষুদ্র চা বাগান রয়েছে। প্রত্যেক চা বাগানকে বটেলিফ কারখানার চা পাতা বিক্রি করতে হয়। অনেকে সময় কাঁচা চা পাতার দাম পান না चा চাষীরা৷ ক্ষুদ্র চা বাগানের কাঁচা চা পাতা থেকে চা উৎপাদন করা যায় কারখানার যন্ত্র ছাড়াই। এ দিন চায়ের সঙ্গে যুক্ত অভিজ্ঞদের উপস্থিতিতে হাতেকলমে বোঝানো হল চা কিভাবে তৈরি করতে হবে৷ প্রশিক্ষণ চলবে বলে জানানো হয়েছে সদর ব্লক প্রশাসনের তরফে৷ ক্ষুদ্র চা চাষি সমিতির জেলা সম্পাদক বিজয়.gopal.chakraborty বলেন, "হাতে তৈরি চা বিদেশে খুব ভাল প্রভাব রয়েছে। চা রপ্তানিতে ছাড় রয়েছে। এই প্রথম ব্লক প্রশাসনের তরফে ভাল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশাকরি খুবই সাফল্য হবে এই উদ্যোগ." সদর বিডিও মিহির কর্মকার বলেছেন, "বটেলিফ কারখানার ছাড়াই চা উৎপাদন করা যাবে প্রশিক্ষণের মাধ্যমে বোঝানো হচ্ছে। এর জেরে চা পাতা দাম কম থাকলে চা উৎপাদন করে লাভবান হবেন কৃষকরা। মহিলাদের স্বনির্ভর করতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। যেই কেউ প্রশিক্ষণ নিতে পারবেন। পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় বলেন, আমাদের এখানে প্রচুর ক্ষুদ্র চা বাগান রয়েছে। চা পাতার দাম ১২-১৪ টাকা হয়ে যায়। সেই ক্ষেত্রে নিজেরাই যদি চা উৎপাদন করে সেই ক্ষেত্রে তারা লাভবান হবেন।
0
comment0
Report
SGShreyasi Ganguly
Feb 26, 2026 05:16:03
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Feb 26, 2026 04:47:43
Kalna, West Bengal:সোনার লোভেই মাকে খুন! ধৃত গুনধর ছেলে ও বৌমা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত জালুইডাঙ্গা এলাকায়। চলতি বছর জানুয়ারি মাসের ২৭ তারিখ এক দিন নিখোঁজ থাকার পর নশরতপুর পঞ্চায়েতের অন্তর্গত জালুইডাঙ্গা এলাকায় লক্ষ্মী ঘোষ নামে এক বৃদ্ধার শরীরের একাধিক জায়গায় আঘাত সহ তার দেহ উদ্ধার হয়। তার পরনে থাকা বিভিন্ন সোনার অলংকার ছিল মিসিং। তখন এই ছেলেরাই অভিযোগ তুলেছিলেন, গহনার লোভে মাকে খুন করা হয়েছে। এরপরই সেই ঘটনার তদন্তে নামে নাদনঘাট থানার পুলিশ। দীর্ঘ তদন্তের পর গতকাল ছোট ছেলে সুকান্ত ঘোষ ও তার স্ত্রী চন্দনা ঘোষ কে গতকাল গ্রেফতার করে নাদনঘাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদের বয়ানে নানান রকম অসঙ্গতি মিলেছে। এবং সোনার লোভেই মাকে খুন করেছে বলে তারা জেরায় স্বীকার করেছে বলেও পুলিশের দাবি। এদিন ধৃতদের কালনা আদালতে তুলে পাঁচ দিনের পুলিতে হেফাজতে নেয় নাদনঘাট থানার পুলিশ। যদিও আদালতে যাবার পথে মাকে খুনের ঘটনা অস্বীকার করেছে গুণধর ওই ছেলে।
0
comment0
Report
BMBiswajit Mitra
Feb 26, 2026 04:21:53
Ranaghat, West Bengal:সাতসকালে চাকদাহে কেন্দ্রীয় বাহিনী উপস্থিতি, চাকদহ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ইনকাম ট্যাক্স হোনা চাকদহ শহরে ভোরবেলা চাঞ্চল্য ছড়াল ইনকাম ট্যাকস দফতরের অভিযানে। নদียার চাকদহ থানার ৭ নম্বর ওয়ার্ডের ২ নম্বর দুর্গানগর এলাকায় ব্যবসায়ী টোটন দত্তের বাড়িতে হানা দেন আয়কর দপ্তরের আধিকারিকরা। জানা গেছে, আজ ভোররাতে চারজন আয়কর আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর চারজন জওয়ানকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে তল্লাশি চালান। সাত সকালে হঠাৎ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি দেখে ঘুম ভাঙতেই আতঙ্ক ও কৌতূহল ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা ঘটনার বিস্মিত হয়ে পড়েন। সূত্রের খবর, টোটন দত্তকে সঙ্গে নিয়েই আধিকারিকরা তাঁর বাড়ির পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক কারখানাতেও তল্লাশি চালান। তবে ঠিক কী কারণে এই অভিযান, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। ঘটনাকে ঘিরে এলাকায় জল্পনা শুরু হয়েছে
0
comment0
Report
ABArup Basak
Feb 26, 2026 04:17:59
Mal Bazar, West Bengal:*राज्यों सरकार के 'खेल होगा' कार्यक्रम के तहत ओडालाबाड़ी ग्राम पञ्चायत के सहयोग से शॉर्ट नाइट क्रिकेट प्रतियोगिता का आयोजन हुआ। ओडालाबाड़ी विधानसभा क्षेत्र की ग्राम पंचायत परिसर में 16 टीमों ने भाग लिया, छह ओवर के इस नाइट फॉर्मेट टूर्नामेंट में मैदान पर रात की रोशनी और रंगीन प्रकाश व्यवस्था से माहौल उत्सवपूर्ण रहा। प्रतियोगिता के आयोजकों का उद्देश्य युवक खिलाड़ियों के खेल के प्रति रुचि बढ़ाना और स्वस्थ प्रतिस्पर्धा का संदेश प्रसार करना है। विजेता और रनर-अप टीमों को ट्रॉफी और नकद पुरस्कार दिए जाएंगे। उपस्थित रहे पार्टी के क्षेत्रीय अध्यक्ष समेत युवा नेतृत्व के सदस्य खिलाड़ियों का उत्साह बढ़ाते रहे। कुल मिलाकर प्रतियोगिताओं के आयोजन से क्षेत्र में सक्रिय खेल वातावरण बना रहा।* 2602ZG_MAL_KHELA_HOBE_R
0
comment0
Report
Advertisement
Back to top