Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Alipurduar736121

अलिपुरद्वार में केंद्रीय बलों की टीम पहुंची, क्षेत्र में रूट मॉर्च शुरू

TDTapan Deb
Mar 01, 2026 05:16:59
Alipurduar, West Bengal
আলিপুরদুয়ার গতকাল গভীর রাতে আলিপুরদুয়ারে একটি কম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছল। জেলায় ৫ কম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা। কমিশনের নির্দেশমত গতকাল রাতেই জেলায় একটি কম্পানি বাহিনী এসে পৌঁছল। আজ দুপুর থেকে শহরে রুটমার্চ করবে বলে জেলা পুলিশ সূত্রে জানিয়েছে। আজ কালের মধ্যে জেলার বাকি বিধানসভা গুলোতে বাহিনী এসে পৌঁছাবে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoj Mondal
Mar 01, 2026 06:47:10
Kolkata, West Bengal:এসআইআরের চূড়ান্ত তালিকায় মতুয়াদের বড় অংশের নাম বাদ যাওয়ার আশঙ্কা। সেই নিয়ে নদিয়া, বনগাঁ মতুয়াগড়ে আতঙ্ক, চর্চা ছড়িয়েছে। বিজেপি সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আগে অভয় দিয়েছিলেন একজন মতুয়ার নামও বাদ যাবে না। অভয় বারবার দিয়েছেন শুভেন্দু অধিকারীও। এদিকে এখন প্রায় উলটো সুর শান্তনুর গলাতেই! মতুয়াদের ঘাবড়ানো, ভয় পাওয়ার কিছু নেই। একজন মতুয়াকেও বাংলাদেশে পাঠানা হবে না। সেই কথা বলেছেন শান্তনু। নির্বাচনে কত নাম বাদ যাবে? সেই বিষয়ে তিনি দায় চাপিয়েছেন নির্বাচন কমিশনের উপরই। কত নাম বাদ যাবে, সেই বিষয়ে কিছু জানা নেই বলে সাফাই কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর! এর আগে অভিযোগ উঠেছিল, মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার নামে শান্তনু ঠাকুর টাকা তুলেছেন! সেই অভিযোগ আরও একবার করেছেন তৃণমূলের সাংসদ মমতা বালা ঠাকুর। শান্তনু বলেন "এসআইআরে কতজনের নাম বাদ যাবে সেই বিষয়টি নির্বাচন কমিশনের বিষয়। কত নাম বাদ যাবে সেই বিষয়ে কিছু জানা নেই." তাঁর আরও দাবি, "কোনও মতুয়ার ঘাবড়ানোর কিছু নেই। একজন মতুয়াকেও বাংলাদেশে পাঠানো হবে না, সেটি কেন্দ্রীয় সরকারের গ্যারান্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টি।" প্রসঙ্গত, এর আগে শান্তনু জানিয়েছিলেন, মতুয়াদের নতুন করে নাগরিকত্ব দেওয়া হবে। বহু জায়গায় নাগরিকত্বের জন্য ফর্মফিলাপও শুরু হয়। জাতিগত সংশাপত্র দেওয়ার কাজও শুরু হয়েছিল! তৃণমূলের অভিযোগ, ফর্মফিলাপের নামে মোটা টাকা আদায় করা হচ্ছে। শান্তনু ঠাকুর এই টাকা তুলছেন বলে আগেই অভিযোগ করেছিলেন মমতাবালা। এদিন আরও একবার সেই অভিযোগ করেছেন তিনি। তাঁর কথায়, "পরিকল্পনা করে মতুয়াদের নাম বাদ গিয়েছে। নরেন্দ্র মোদী ও অমিত শাহ মিলে যে মতুয়াদের ভোট নিল, ২০০২ সালের পর থেকে যারা ভোটার হয়েছেন, ২৪ সাল পর্যন্ত ভোট দিল। ২৬ সালে তাঁদের নাম বাদ গেল! তালিকায় নাম তুলে নেওয়ার জন্য প্রচুর পরিমাণে টাকা তুলেছে নাগরিকত্ব দয়র জন্য। সেই টাকা ফেরত দিক।"
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 01, 2026 06:32:36
Jhargram, West Bengal:রাস্তার কাজ সম্পূর্ণ না করে বিল বানিয়ে টাকা তুলে নেয়ার অভিযোগ ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। ঝাড়গ্ৰাম জেলার কাপগাড়ি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর অঞ্চলের বাঘবের গ্রামে ঢালাই রাস্তার টেন্ডার হয়। সেই মোতাবেক রাস্তার কাজও শুরু করে ঠিকাদার সংস্থা। কাজ শুরু হতেই গ্রামবাসীরা অভিযোগ করে যে আট ফুটের রাস্তা হওয়ার কথা ছিল সেই রাস্তা ছয় ফটে গিয়ে দাঁড়িয়েছে। এবং যে সমস্ত সামগ্রী ব্যবহার করা হচ্ছে যে সমস্ত নিয়মাবলী রয়েছে তা কোনটাই মানছে না ঠিকাদার সংস্থা। অভিযোগ তুলতেই ঠিকাদার সংস্থা কিছুটা কাজ করে কাজ বন্ধ করে রাস্তার সামগ্রী সেখান থেকে তুলে নিয়ে চলে যায়।যার ফলে বিপাকে পড়ে গ্রামের সাধারণ মানুষ। গ্রামবাসী রা তড়িঘড়ি কাপগাড়ি পঞ্চায়েতের প্রধান কে জানান এই রাস্তা যত দিন না সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত এই রাস্তার কাজের টাকা কোনরকম ভাবে ঠিকাদার সংস্থা যাতে না পায় তার ব্যবস্থা করার জন্য। কারণ একটা রাস্তা ঘুরে টেন্ডার হওয়ার কোন সম্ভাবনা নেই এমনটাই মনে করেছিলেন সাধারণ মানুষ। কিন্তু গ্রামবাসী দের অভিযোগ কে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাস্তার টাকা তুলে নেওয়ার অভিযোগ। সাধারণ মানুষের অভিযোগ ঠিকাদার সংস্থা মোটা অঙ্কের টাকা , প্রধান ও এন এস কে ঘুষ খাইয়ে রাস্তার কাজের বিল বানিয়ে টাকা তুলে নেয়। রাস্তা না করে টাকা তোলার ঘটনায় ক্ষুব্দ গ্রামবাসীরা। গ্রামের মানুষের চিন্তার ভাঁজ কপালে আদৌ কি রাস্তা সম্পূর্ণ হবে আদৌ কি এ রাস্তা পুনরায় টেন্ডার হবে যা নিয়ে প্রশ্ন চিহ্ন দানা বেঁধেছে বাকবের গ্রামে। এ বিষয়ে তিন নম্বর অঞ্চলের পঞ্চায়েত মেম্বার ও নিজ মুখে স্বীকার করেন কাজ সম্পূর্ণ না করেই টাকা তুলে নেওয়া হয়েছে এবং কাজ শুরু সময় যে সমস্ত সামগ্রী ব্যবহার করা হয়েছে তার কোনটাই টেন্ডার নিয়মাবলীতে নেই। কাপগারি গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি জানান যদি গ্রামের মানুষ চান পুনরায় সেই রাস্তার কাজ শুরু হবে অন্য কোন রকম পদ্ধতির মধ্য দিয়ে। আর যা নিয়ে বিরোধী শিবির শাসকদলের উপরেই আঙ্গুল তুলছে। বিজেপি নেতা রনজিৎ সেন জানান গোটা রাজ্য টাকে তৃণমূল শেষ করে ফেলেছে , চুরি-কাট মানিতেই দাঁড়িয়ে আছে তৃণমূলের সরকার। আমাদের কাছেও এই খবর এসেছে সেখানে ঠিকাদার সংস্থা মোটা অংকের ঘুষ দিয়েছে প্রধান ও এন এস কে যার ফলে কাজ না করে টাকা তুলে নিয়েছে , আমরাও এই বিষয়ে জেলাশাসক থেকে বিভিন্ন জাযায় অভিযোগ জানাবো আর ২০২৬-এ সাধারণ মানুষ এর মুখ্য জবাব দেবে。
0
comment0
Report
RDRaktima das
Mar 01, 2026 06:32:14
Kolkata, West Bengal:সামনের বিধানসভা নির্বাচন। প্রত্যেক বছরের মত এবছরও মহিলা ভোট টার্গেট করে এগোতে চাইছে শাসকদল। ২০২১ এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক ছিল লক্ষীর ভান্ডার। এ বছরও ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বাজেটে বেড়েছে লক্ষ্মীর ভান্ডার। বিভিন্ন মহিলাদের প্রকল্পে জোর দিতে দেখা গিয়েছে বিরোধীদলগুলোকেও। সেই জায়গায় দাড়িয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে চুড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গেল ২ লাখ ৭৭ হাজার ৮৭৭ জন মহিলা ভোটারের নাম। সব থেকে বেশি বাদ পড়েছে ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভায়। এই বিধানসভা থেকে ৮ হাজার ২৬ জন মহিলা ভোটারের নাম বাদ পড়েছে। বাগদা বিধানসভা থেকে বাদ পড়েছে ৭ হাজার ৬৫৭ জন মহিলা ভোটারের নাম। সব থেকে কম মহিলা ভোটারের নাম বাদ পড়েছে কাশিপুর বিধানসভায়। এখানে ৩ জন মহিলা ভোটারের নাম বাদ পড়েছে। এর পরে রয়েছে রঘুনাথপুর বিধানসভা। এখানে ৪ জন মহিলা ভোটারের নাম বাদ গিয়েছে। তৃতীয়তে রয়েছে ফলতা। এই বিধানসভা এলাকা থেকে ১২ জন মহিলা ভোটারের নাম বাদ পড়েছে। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে রাজ্যে মোট মহিলা ভোটারের সংখ্যা ছিল ৩ কোটি ৭৭ লাখ ৩১ হাজার ৮৮৭। পরে খসড়া তালিকায় তা কমে দাঁড়ায় ৩ কোটি ৪৬ লাখ ১৫ হাজার ৮৩৭। গতকাল চুড়ান্ত ভোটার তালিকায় সংখ্যাটা আরো কিছুটা কমে হয় ৩ কোটি ৪৪ লাখ ৩৫ হাজার ২৬০।
0
comment0
Report
TDTapan Deb
Mar 01, 2026 06:18:24
Alipurduar, West Bengal:আলিপুরদুয়ার খোদ ব্লক আধিকারিকের নাম ডিলিট হয়ে গেল এসআইআর এ। আলিপুরদুয়ার পুর এলাকার ৭ নম্বর ওয়ার্ড의 বাসিন্দা অজিত কুন্ডুর ছেলে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির ব্লক সমষ্টি আধিকারিক প্রসেনজিত কুন্ডুর নাম ডিলিট হয়ে গিয়েছে। গতকাল খসরা ভোটার লিষ্ট প্রকাশিত হয়েছে। খসরা ভোটার লিষ্টে প্রায় ১১ হাজারের বেশী ভোটারের নাম বাদ পড়েছে। এর মধ্যে সরকারি আধিকারিক প্রসেজিৎ কুন্ডুরও নাম রয়েছে। তার বাবা অজিত কুন্ডু বলেন প্রসেনজিতের মা , বোন , এবং আমার নাম থাকলেও প্রসেনজিৎরের নাম নেই। কর্মসুত্রে বাইরে থাকায় প্রয়োজনীয় নথি বারংবার কমিশনকে দেওয়া হয়েছে। তার পরেও এই অবস্হা। কিছুটা উদ্বেগে রয়েছে পরিবার। কমিশনের সমালোচনা করেছেন ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের কাউন্সিলার পার্থপ্রতিম ঘোষ。
0
comment0
Report
BSBarun Sengupta
Mar 01, 2026 06:17:56
0
comment0
Report
STSrikanta Thakur
Mar 01, 2026 06:17:46
Dinajpur, Rangpur Division:তৃণমূলের টিকিটে দুবারের (২০১৬,২০২১)কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক পদে নির্বাচিত হবার পাশাপাশি দীর্ঘ প্রায় ৩৬ বছর শিক্ষকতা করেছেন তারপরেও এস আই আর এর প্রথম লিস্টে বিচারাধীন বলে দেখানো হয়েছে তোরাব হোসেন মন্ডলের নাম।আর এতেই চাঞ্চল ছড়িয়ে পড়েছে এলাকায়। এমনকি হতবাক বিধায়ক নিজেই তিনি বলছেন সমস্ত ধরনের কাগজ জমা দেওয়ার পরেও তার নাম বিচারাধীন তালিকায় কিভাবে এল তা তিনি বুঝতে পারছেন না। শুধুমাত্র বিধায়ক নন কুমারগঞ্জ বিধানসভা এলাকা জুড়ে প্রায় ৩০ হাজার মানুষের নাম তালিকায় রাখা হয়েছে বিচারাধীন তালিকায়। আর এতেই খোভ প্রকাশ করছেন বিধায়ক, তার অনুমান যেভাবে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষদের নাম বাদ দেওয়া হয়েছে তাতে আগামী ভোটের ফলাফলে প্রভাব পড়তে পারে।কারণ কুড়ি হাজার নাম তালিকা থেকে বাদ যদি যায় তাহলে ভোটের ফলাফলে তার প্রভাব পড়তে বাধ্য। খোদ এলাকার বিধায়কের নাম এস আই আর এর বিচারাধীন তালিকায় নাম থাকায় সমস্ত এলাকার জুড়েই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
0
comment0
Report
PDPradyut Das
Mar 01, 2026 06:17:36
0
comment0
Report
ANArnabangshu Neogi
Mar 01, 2026 06:03:30
Kolkata, West Bengal:Nirbachane aikyaasting er siddhanta komyashoner eker. পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬: ওয়েবকাস্টিং টেন্ডার নিয়ে মামলা খারিজ টেন্ডারের যোগ্যতার শর্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট গণনা কেন্দ্রে ৩০০০ ক্যামেরার অভিজ্ঞতার শর্ত বহাল রাখলেন বিচারপতি কৃষ্ণা রাও। শুধুমাত্র ভোটগ্রহণ কেন্দ্র নয়,২০২৬ এর নির্বাচনে সমস্ত গগনা কেন্দ্রে সিসিটিভি বসাতে চলেছে নির্বাচন কমিশন। - মামলার শুনানিতে আদালতে জানালো কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে ঘিরে ওয়েব স্ট্রিমিং ও সিসিটিভি নজরদারি সংক্রান্ত টেন্ডার নিয়ে দায়ের হয় মামলা টেন্ডারের যোগ্যতার শর্তে আপত্তি জানিয়ে এক সংস্থা আদালতের দ্বারস্থ হয়। সংস্থার দাবি, গণনা কেন্দ্রে ৩০০০ সিসিটিভি ক্যামেরা বসানোর অভিজ্ঞতার শর্ত অপ্রয়োজনীয় এবং এতে প্রতিযোগিতা কমে যাচ্ছে। আদালতের পর্যবেক্ষণ - এতো বড় নির্বাচন পরিচালনার জন্য অভিজ্ঞ সংস্থা বেছে নেওয়া কমিশনের অধিকার। টেন্ডারের শর্তকে অযৌক্তিক বা পক্ষপাতদুষ্ট বলে মনে করছে না আদালত।
0
comment0
Report
ANArnabangshu Neogi
Mar 01, 2026 06:03:23
Kolkata, West Bengal:যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার ফলে কূটনীতির সম্ভাবনা দুর্বল হয়ে পড়েছে এবং বিশ্ববাজার ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে গেছে। অপরিশোধিত তেলের দাম সাত মাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে; অফশোর লেনদেনে প্রায় ১০% বেড়েছে। ইরানের তেল রপ্তানি ব্যাঘাত হলে প্রতি ব্যারেল তেলের দাম ৯০ ডলারে পৌঁছাতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছে। বাজার খোলার আগেই সোনা ও রুপার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলে তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করল তেহরানও। দেশ জুড়ে ৪০ দিনের সরকারি শোক ঘোষণা করা হয়েছে।
0
comment0
Report
MMManoranjan Mishra
Mar 01, 2026 05:33:37
Purulia, West Bengal:পুরুলিয়া : বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে এলো পুরুলিয়ায় । বাঘমুন্ডির তৃনমূল বিধায়ক সুশান্ত মাহাতোর বিরুদ্ধে নানান অভিযোগ তুলে আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী না করার দাবি জানিয়ে সর্ব ভারতীর সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়কে চিঠি লিখলেন এলাকার তৃণমূলের এক গোষ্ঠী । ঘটনায় নির্বাচনের মুখে অস্বস্তিতে পড়েছেন তৃণমূল । ২০২১ সালে বাঘমুন্ডি বিধানসভায় প্রথমবার জয়ী হন তৃণমূল প্রার্থী সুশান্ত মাহাতো । এলাকার তৃণমূল কর্মীদের এক গোষ্ঠীর অভিযোগ, বিধায়ক হওয়ার পর থেকে পুরাতন কর্মী সমর্থকদের সঙ্গে ব্যবধান তৈরি করেছেন সুশান্ত মাহাতো । এলাকার মানুষের প্রয়োজন পাশে পাওয়া যায় না বিধায়ককে। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তিনি । এলাকার মানুষকে তৃণমূলকে চায়, কিন্তু সুশান্ত মাহাতোকে চায় না। এইসব নানান অভিযোগ তুলে এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী বদল চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন বাঘমুন্ডি বিধানসভা এলাকায় তৃণমূলের এক গোষ্ঠী । প্রত্যেকের অধিকার রয়েছে প্রার্থীর বিষয়ে বলার । দল যাকে প্রার্থী করবে সেভাবেই লড়াই করবো । যেসব অভিযোগ তোলা হচ্ছে সেটা দলের অভ্যন্তরীন বিষয়, সেটা দলকে নিশ্চয় বলব । বিজেপির দাবি, এটা তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই । এই লড়াইয়ে তৃণমূল ২৬ এর নির্বাচনে নিশ্চিহ্ন হয়ে যাবে । বাইট: ১) শেখ সাহেজামাল (তৃণমূল নেতা) ২) সন্তোষ চেল (তৃণমূল নেতা) ৩) সুশান্ত মাহাতো (বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক) ৪) গৌতম রায় (জেলা বিজেপি সহ সভাপতি)
0
comment0
Report
RDRaktima das
Mar 01, 2026 05:06:43
Kolkata, West Bengal:চূড়ান্ত ভোটার তালিকা আদৌ স্বচ্ছ! ২৮ ফেব্রুয়ারি তালিকা প্রকাশের পর থেকেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। কোথাও কাউন্সিলর এর নাম বাদ, কোথাও পর্যাপ্ত নথি আপলোড না করার অভিযোগ aero এর বিরুদ্ধে, তো কোথাও আবার দেখা যাচ্ছে মৃত মানুষের নাম রয়েছে, বাদ গিয়েছে বৈধ ভোটারদের নাম। শনিবার তালিকা প্রকাশের পর থেকেই এই অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। নিঈহাটি চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত সরকার এবং তার মায়ের নাম ডিলিট করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। যা প্রকাশ করে ভোটার তালিকার স্বচ্ছতার প্রতি প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, ভবানীপুরবাসী এক মৃত মহিলার নাম উঠেছে চূড়ান্ত ভোটার তালিকায়, বাদ গিয়েছে বৈধ ভোটাররা। শনিবার চূড়ান্ত তালিকা প্রকাশের পর তথ্যপ্রমাণ সহকারে এই অভিযোগ তুলে ধরে প্রদেশ কংগ্রেস। অনেক জায়গা থেকেই এমনও অভিযোগ আসছে যে, পর্যাপ্ত নথি দেওয়ার পরেও aero তা আপলোড করেননি। ফলত লজিক্যাল ডিস্ক্রিপেনসিতে পড়ে গিয়েছে বহু নাম। এখন দেখার বিষয় আগামীতে যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে, তাতে কতজন ভোটারের নাম থাকে.
0
comment0
Report
BSBidhan Sarkar
Mar 01, 2026 05:05:42
Chinsurah, West Bengal:হুগলিতে এলো কেন্দ্রীয় বাহিনী। আজ ভোর রাতে ডানকুনি স্টেশনে নামে বাহিনীর জওয়ানদের একটি দল। রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বাজার আগেই জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা ঘোষণা করেছিল নির্বাচন কমিশন。 গতকালই এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়েছে।সারে পাঁচ লক্ষের নাম বাদ ষাট লক্ষ ভোটার এখনও বিবেচনাধীন রয়েছে। এই আবহে ভোটের দিনক্ষন ঘোষণার অনেক আগেই বাহিনী চলে এলো জেলায়। চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গেছে,প্রথমে পাঁচ পরে তিন দুই ধাপে আপাতত আট কোম্পানী কেন্দ্রীয় বাহিনী আসবে চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায়।বিভিন্ন থানা এলাকায় তাদের ভাগ করে রাখা হবে।তারপর বাহিনী টহল দেবে。 হুগলি গ্রামীন পুলিশ এলাকার জন্য আলাদা করে বাহিনী আসবে।জানা গেছে আপাতত ছয় কোম্পানী বাহিনী আসছে হুগলি গ্রামীন এলাকার জন্য।
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top