Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back

दक्षिण दिनाजपुर भाजपा के जिलाध्यक्ष स्वरूप चौधुरी ने निजी कारणों से इस्तीफा दे दिया

STSrikanta Thakur
Mar 13, 2026 07:46:32
Dinajpur, Rangpur Division
দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী কিছুক্ষণ আগে দলীয় কার্যালয়ে এসে পদত্যাগ করেছেন তিনি সাংবাদিক সম্মেলন করে জানান ব্যক্তিগত কারণে তার মনে হয়েছে এখন তারার পথে থাকার দরকার নেই সে কারণে তিনি পদত্যাগ করছেন একদম ব্যক্তিগত কারণে। তিনি পদত্যাগ পত্র জমা দিয়ে দপ্তর ছেড়ে বেরিয়ে গেছেন। বিগত দুটি টার্মে তিনি বিজেপির জেলা সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। দীর্ঘদিনের পার্টি কর্মী এবং যুব দায়িত্বেও ছিলেন বেশ কিছুদিন। ফারুক চৌধুরী পদত্যাগ নিয়ে এখন অবশ্য দলীয় নেতৃত্ব কিছু বলতে চায়নি।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NRNarayan Roy
Mar 13, 2026 09:07:33
Siliguri, West Bengal:রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য সাধারণ মানুষদের হয়রানি করছে বিজেপি সরকার এই অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন নকশালবাড়ি তৃনমূল কংগ্রেসের। এদিন শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি গ্যাস ডিস্ট্রিবিউরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ান তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে থাকা উপভোগক্তাদের জল ও বিস্কুট তুলে দিতে দেখা যায় তৃণমূল নেতৃত্ব দের। জেলা কোর কমিটির সদস্য তথা মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জানান সাধারণ মানুষদের হয়রানি করছে। এস‌আই‌আরে লাইনে দাঁড়ানোর পর এবার গ্যাসে হয়রানি। ৪৫ দিন পর বুকিং করা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে জানান যা ইচ্ছা তাই করছে এরা। এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন চলবে। ভোর থেকে লাইনে মানুষ কোনো সহযোগিতা না পেয়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে। কেন্দ্রীয় সরকার গ্যাস সমস্যা নিয়ে পরিস্কার করছে না। এতে কালোবазарি যাচ্ছে। মানুষ ভোটে যোগ্য জবাব দেবে。
0
comment0
Report
ABArup Basak
Mar 13, 2026 09:07:06
Mal Bazar, West Bengal:ধর্মঘটে মিশ্র প্রভাব মালবাজার। সুপ্রিম কোর্টের বকেয়া DA বা মহার্ঘ ভাতা রায় কার্যকর করার দাবিতে সংগ্রামী যৌត្តমঞ্চ সহ একাধিক সরকারি কর্মচারী ও শিক্ষক সংগঠন রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। শুক্রবার ধর্মঘটে মিশ্র প্রভাব লক্ষ্য করা গেল মালবাজার মহকুমার বিভিন্ন সরকারি অফিস সহ স্কুল-কলেজ গুলিতে। এদিন সকাল থেকেই মালবাজার মহকুমার বিভিন্ন সরকারি অফিস সহ স্কুল কলেজগুলিতে গিয়ে দেখা গেল অন্যদিনের মতন স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে। তবে স্কুল কলেজ সহ বিভিন্ন সরকারি অফিস গুলিতে অন্যদিনের তুলনায় ভীড় ছিলো যথেষ্ট কম। ধর্মঘট প্রসঙ্গে ১২ ই জুলাই কমিটির আহ্বায়ক স্বপন চক্রবর্তী জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য মহার্ঘভাতা প্রদানের নির্দিষ্ট রায় সুপ্রিম কোর্টের তরফে দেওয়া হয়েছে। তা এখনো কার্যকর করা হয়নি। অবিলম্বে তা কার্যকর সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে গোটা রাজ্য জুড়ে আজকের এই ধর্মঘট ডাকা হয়েছে।...... ধর্মঘট সফলতার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, মালবাজার মহকুমায় মিশ্র প্রভাব লক্ষ্য করা গেছে ধর্মঘটে। রাজ্যজুড়ে বহু অফিস কাছারিতে ধর্মঘটের প্রভাব যথেষ্ট রয়েছে। প্রসঙ্গত ধর্মঘট সমর্থনকারীদের তরফে জানানো হয়েছে, বহু রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকারা বুকে যন্ত্রণা নিয়ে আজ কর্মরত হয়েছেন। মালবাজার মহকুমা প্রশাসন, ব্লক প্রশাসন, সহ এলাকার বিভিন্ন অফিস, স্কুল কলেজে এদিন কর্মচারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে অফিস গ Gulduit গুলিতে অন্যদিনের तुलনায় সাধারন মানুষের ভিড় ছিল যথেষ্টই কম। বাইট ১) স্বপন চক্রবর্তী, আহ্বায়ক, ১২ ই জুলাই কমিটি।
0
comment0
Report
CDChittaranjan Das
Mar 13, 2026 09:06:51
Durgapur, West Bengal:সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে আজকের ধর্মঘট সফল করতে বিভিন্ন সরকারি দফতরে কর্মীদের কাছে আবেদন, chair ছেড়ে তাদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও মিলছে না বকেয়া ডিএ, শূন্য পদে নিয়োগ হচ্ছে না , অস্থায়ী কর্মী স্থায়ী হচ্ছে না। প্রতিবাদে সারা রাজ্যের মত শুক্রবার দুর্গাপুরের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ অফিসের সামনে বিক্ষোভ সংগ্রামী যৌথ মঞ্চের। বিভিন্ন সরকারি দফতরে ধর্মঘট ডাকা হয়েছে যারা কাজে যোগ দিয়েছিল তাদের আজ chair ছেড়ে উঠে আসতে আবেদন জানাচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে শুক্রবার রাজ্য জুড়ে সরকারের অফিস গুলোতে ধর্মঘট ডাকা হয়। ধর্মঘটে দুর্গাপুর শিল্পাঞ্চলে ভালো সাড়া পড়েছে বলে দাবী সংগ্রামী মঞ্চের সদস্যদের
0
comment0
Report
ALArup Laha
Mar 13, 2026 09:06:23
Bardhaman, West Bengal:শুয়ো রাণী আর দুয়োরাণী! শহরে ২৫ আর গ্রামে ৪৫। ক্ষোভে ফুঁসছেন গ্রামের বাসিন্দারা। गैस সংকটে ক্ষुब্ধ গ্রামবাসী, রান্নার জন্য কাঠ কিনছেন অনেকে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব এখন সরাসরি পৌঁছেছে ভারতেও। বিশেষ করে রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা নিয়ে দেশে। বৃহস্পতিবার एक सरकारी ঘোষণায় জানানো হয়, শহরের বাসিন্দাদের জন্য গ্যাস বুকিং করা যাবে ২৫ দিন পর, আর গ্রামাঞ্চলের জন্য ৪৫ দিন পর। বির্তক বা ক্ষোভের জন্ম এখানেই। ইতিমধ্যে অনেকেরই বাড়িতে গ্যাস নেই। তাই তারা বাধ্য হয়ে রান্নার জ্বালানি হিসেবে কাঠ কিনছেন। এই ঘোষণার পর থেকেই গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের প্রশ্ন, “তাহলে কি আমরা খাবো না? আমাদের রান্নার জ্বালানি কীভাবে জোগাড় হবে?” কেউ কেউ ক্ষোভের সুরে বলছেন, “আমরা কি এখন পাতা খাবো?”Gas সংকটে ইতিমধ্যে অনেক গ্রামবাসী রান্না করতে গিয়ে সমস্যায় পড়েছে। বাধ্য হয়ে তারা কাঠ কিনে রান্নার কাজ চালিয়ে যাচ্ছেন। এর ফলে খরচও বাড়ছে, পাশাপাশি পরিবেশগত দূষণও বৃদ্ধি পাচ্ছে। শহরের বাসিন্দারা অবশ্য কিছুটা সুবিধা পাচ্ছেন, কারণ তাদের জন্য বুকিংয়ের সময়সীমা ২৫ দিন, কিন্তু গ্রামাঞ্চলে তা ৪৫ দিন হওয়ায় ক্ষোভ আরও বেড়েছে। গ্রামাঞ্চলের বাসিন্দারা এখন সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। এই ঘটনায় কেন্দ্রীয় সরকারকে কার্যত একহাত নিয়েছে তৃণমূল কংগ্রেস।জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, যারা সাধারণ মানুষের কথা ভাবে না, সেই সরকারের কাছে এর থেকে আর ভালো আশা করা যায়। শহরে ২৫ আর গ্রামে ৪৫ দিন পর গ্যাস বুকিং করা যাবে। এই নির্দেশিকা একেবারে মানুষকে বিড়ম্বনায় ফেলা। তবে বিজেপি নেতা মৃত্যঞ্জয় চন্দ্র রাজ্যে গ্যাসের কালোবাজারির জন্য তৃণমূল কংগ্রেসকেই কাঠগড়ায় তুলেছেন। তিনি বলেন, অন্য কোন রাজ্যে গ্যাসের কালোবাজারি হয় নি।কিন্তু আমাদের রাজ্যে গ্যাসের সংকট কৃত্রিম ভাবে করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বদান্যতায়। বাইট ১।অজয় পরামানিক (গ্রামবাসী), ২।রাখী কেস(গ্রামবাসী), ৩।বিনাতা ঘোষ(গ্রামবাসী), ৪।পম্পা ঘোষ(গ্রামবাসী ৫।বাগবুল ইসলাম সাধারণ সম্পাদক, জেলা তৃণমূল), ৬।মৃত্যুঞ্জয় চন্দ্র( বিজেপি নেতা)।
0
comment0
Report
TDTapan Deb
Mar 13, 2026 09:03:45
0
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 13, 2026 09:03:26
Howrah, West Bengal:পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব পড়েছে পশ্চিম বাংলার মিষ্টি শিল্পে। মূলত মিষ্টির দোকান গুলিতে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের সরবরাহ না থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। পরিস্থিতির কোন উন্নতি না হওয়ার কারণে মিষ্টি ব্যবসায়ীদের সংগঠন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছে। তারা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে দ্রুত সুরাহার জন্য আবেদন জানিয়েছেন। ইরানের হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে দেশে এলপিজি সরবরাহ ব্যাহত হয়েছে। এর ফলে দেশে এলপিজি আমদানি কমে গেছে। পশ্চিমবাংলাতেও এর প্রভাব পড়েছে। হোটেল রেস্টুরেন্টের পাশাপাশি মিষ্টির দোকানগুলিতেও কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার সরবরাহ কার্যত তলানিতে ঠেকেছে। এর ফলে উৎপাদন মার খাচ্ছে। মিষ্টি ব্যবসায়ীদের সংগঠন মিষ্টি উদ্যোগের জয়েন্ট সেক্রেটারি সৈকত পাল জানিয়েছেন আগের চেয়ে তাদের মিষ্টির আইটেমের সংখ্যা অনেক কমে গেছে। শুধুমাত্র যেসব মিষ্টি বেশি চলে সেই ধরনের মিষ্টি তারা তৈরি করছেন। রমজানের মাসে মিষ্টির ভালো চাহিদা থাকলেও সেভাবে উৎপাদন করা যাচ্ছে না। কারণ গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন। তাঁকে চিঠি লিখে দ্রুত সুরাহার জন্য আবেদন জানিয়েছেন。 এদিন তিনি আরো বলেন গোটা হাওড়া জেলায় প্রায় ১৪ হাজার মিষ্টির দোকান আছে। এই মিষ্টির দোকানগুলির সঙ্গে কয়েক লক্ষ মানুষের রুটি রোজগার জড়িয়ে আছে। গোটা পশ্চিমবাংলার ক্ষেত্রে এই সংখ্যাটা প্রায় কোটিতে ছাড়িয়ে যাবে। এখনই যদি এই গ্যাসের সমস্যার সমাধান না করা হয় তাহলে আর দু একদিনের মধ্যেই তাদের দোকানপাট বন্ধ করে দিতে হবে। ফলে ব্যবসায় প্রচুর পরিমাণ ক্ষতি হবে। তবে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে এখনো পর্যন্ত এ ব্যাপারে গ্যাসের ডিস্ট্রিবিউটাররাও কোন প্রতিশ্রুতি দিতে পারেনি। এই পরিস্থিতিতে কবে আবার নিয়মিত গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে কার্যত তার দিকেও তাকিয়ে আছেন মিষ্টি ব্যবসায়ীরা.
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 13, 2026 08:33:44
Arambag, West Bengal:আরামবাগ: ১৩ মার্চ সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে ধর্মঘট ও সরকারি অফিসের সামনে ধর্না। আরামবাগ মহকুমা জুড়ে ধর্মঘটে সামিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা সহ সরকারিwarp কর্মীরা。 সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অবিলম্বে সরকারি কর্মীদের বকেয়া ডিএ প্রদান, যোগ্য অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ। সরকারি প্রতিষ্ঠানে অবিলম্বে ৬ লাখ শূন্যপদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ সহ সরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে ডিটেলমেন্ট ও প্রতিহিংসামূলক বদলি বন্ধ করার দাবিতে গোঘাট, আরামবাগ, পুরশুড়া, খানাকুলে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে ধর্মঘটে সামিল হয়েছে। এদিন সরকারী কর্মীরা আরামবাগ মহকুমা শাসকের দফতরের সামনে প্রাপ্য বকেয়া সরকার না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। সংগ্রামী যৌথ মঞ্চের হুগলি জেলার কনভেনার নবকুমার ধাড়া, পান্না খান, নিখিল বঙ্গ শিক্ষক সমিতির মহকুমার সভাপতি অসিত মালিক, শিক্ষক অঞ্জন ঘোষ, শিক্ষিকা শম্পা দত্ত সহ অন্যান্য সংগঠনের জন প্রতিনিধিরা একত্রিত হয়ে ধর্মঘটে সামিল হন।
0
comment0
Report
CDChampak Dutta
Mar 13, 2026 08:33:24
Kaji Chak, West Bengal:ঘাটালে ধর্মঘটের প্রভাব, বন্ধ হল একাধিক স্কুল। ఘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল আজ তাই সময় মত স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষকরা স্কুলে আসলেও স্কুলে প্রবেশ করল না কেউ কারণ স্কুলের প্রধান গেট আটকে দাঁড়িয়ে রয়েছে আন্দোলনকারীরা। স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে পুলিশও। তবে এদিন এই আন্দোলনের জন্য কোন শিক্ষকে স্কুলের গেটের ভেতরে প্রবেশ করল না, এক কথায় আন্দোলনকে সমর্থন জানালো স্কুল শিক্ষক शिक्षिकারা। ছাত্ররা স্কুলে আসলেও বাড়ি ফিরে গেল। এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বিদ্যাসাগর হাইস্কুল ও ঘাটাল বসন্তকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে।
0
comment0
Report
KMKIRAN MANNA
Mar 13, 2026 08:33:08
Dihierench, West Bengal:বকেয়া মহার্ঘ ভাতা দাবিতে কাঁথি প্রভাত কুমার কলেজের সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে অধ্যাপকদের ধর্মঘট, পরীক্ষা চললেও ক্লাসে বিঘ্ন। স্বয়ং মুখ্যমন্ত্রী যদি ধারণা দিতে পারেন,তার দাব সহযোগিতা নিয়ে,তবে কেন অধ্যাপক কর্মচারეები ধর্মঘটে সামিল হতে পারবেনা? প্রশ্ন তোলেন অধ্যাপক অধ্যাপিকাগণ। বকেয়া মহার্ঘভাতা সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় দ্রুত কার্যকর করার দাবিতে কাঁথি প্রভাত কুমার কলেজের অধ্যাপক-অধ্যাপিকা ও কর্মচারীরা সারাদিনব্যাপী ধর্মঘটে সামিল হন। এদিন কলেজে পরীক্ষা চললেও অঘোষিতভাবে ক্লাস বন্ধ থাকায় বহু ছাত্র-ছাত্রী বাড়ি ফিরে যান। তবে কলেজের প্রিন্সিপাল অমিত কুমার দে জানান, কলেজ খোলা রয়েছে এবং সরকারি নির্দেশ অনুযায়ী ক্লাস না করলে বেতন কাটার প্রক্রিয়াও চালু আছে। অধ্যাপকরা পরীক্ষা নেওয়ার পাশাপাশি অবস্থান-ধর্মঘটেও অংশ নিচ্ছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি নিয়ে রিপোর্ট পাঠানো হচ্ছে বলে জানান প্রিন্সিপাল। ক্লাসে না গিয়ে ধর্ণা মঞ্চে থাকলে বেতন কাটার বিষয়ে অধ্যাপক অধ্যাপিকা কর্মচারীরা জানিয়েছেন একদিনের বেতন কাটা গেলে যাবে। কিন্তু তারা তাদের দাবিতে আগ্রহী থেকে ধর্মঘট চালিয়ে যাবেন। তারা আরো দাবি তুলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী রাজ্য সরকার ধর্নামঞ্চে থাকবেন অথচ আমাদের দাবি-দাওয়া নিয়ে ধর্মঘট করা যাবে না এটা ঠিক নয়।
0
comment0
Report
TDTapan Deb
Mar 13, 2026 08:32:16
0
comment0
Report
PDPradyut Das
Mar 13, 2026 07:51:16
Jalpaiguri, West Bengal:রাত পোহালেই ব্রিগেড সমাবেশ। কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মী সমর্থকদের কাতারে কাতারে ভিড় লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্টেশন গুলিতে। বিজেপি নেতা শিল্পী ঈশ্বর চন্দ্র রায়। ব্রিগেডমুখী করতে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি থেকে শিয়ালদা গোটা ট্রেনে এভাবেই গান বাজিয়ে রওনা দিলেন তিনি। রাত পোহালেই ব্রিগেড সমাবেশ। কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য জেলা থেকে বিজেপি কার্যকরী সমর্থকদের কাতারে কাতারে ভিড় দেখা যাচ্ছে স্টেশনগুলিতে। বিজেপির তরফ থেকে উত্তরবঙ্গের ধুপগুড়ি রেলওয়ে স্টেশনে ধুপগুড়ি-শিয়ালদা স্পেশাল একটি ট্রেন দেওয়া হয়। যেখানে শুধুমাত্র ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের জন্য মোট আটটি স্লিপার বগি, যার মধ্যে দুটো মহিলা স্পেশাল ও ছয়টি পুরুষ স্পেশাল বগি। এদিন সকাল থেকেই ধুপগুড়ি স্টেশন চত্ত্বর জনসমাগমে ভর্তি ছিল। বিজেপি কর্মী সমর্থকরা স্টেশন চত্বরের ভিতরে এই স্পেশাল ট্রেনের পাইলট ও লোকো পাইলটকে প্রথমে সংবর্ধনা দেয় পরবর্তীতে ধুপগুড়ি স্টেশন মাস্টারকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর ট্রেনের ইঞ্জিনে চালকের উপস্থিতিতে শ্রদ্ধার সমেত পূজা দেওয়ার পরে সকাল ১১ টা নাগাদ αυτή ট্রেন কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। প্রত্যেকের মুখেই শুধুমাত্র জয় শ্রীরাম স্লোগান। দলীয় কর্মকর্তাদের তরফে জানানো হয়েছে, ধুপগুড়ি থেকে শিয়ালদা এই যাত্রা কোনো কর্মী সমর্থকের পুনরূপ অসুবিধা হবে না। প্রত্যেকের জন্য আলাদা আলাদা বসার ব্যবস্থা শোয়ার ব্যবস্থা থেকে শুরু করে খাওয়া-দাওয়া সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে বিজেপির তরফে। বাইট, চন্দন দত্ত, জলপাইগুড়ি জেলা বিজেপি সাধারণ সম্পাদক বাইট, জলপাইগুড়ি জেলা বিজেপি সম্পাদিকা মিতালি রায় বাইট:- নাগরিক। বাইট:-ঈশ্বর চন্দ্র রায় ( শিল্পী এবং বিজেপি নেতা) Eta dekhe nio North bengal team.... ব্রিগেড মুখী স্পেশ্যাল ১৬ Saturday বিজেপির মহাব্রিগেড মোদীর সভায় যাতায়াতে ১৬ জোড়া স্পেশ্যাল ট্রেন উত্তরবঙ্গে থেকে আগামীকালই যাত্রা করবে ১৬টি স্পেশ্যাল ট্রেন হাওড়া, শিয়ালদহ ও কলকাতা স্টেশনে শনিবার পৌঁছবে ট্রেনগুলি ১) নিউকোচবিহার থেকে হাওড়ামুখী ট্রেনটি ছাড়বে শুক্রবার সাড়ে ১০টায়। হাওড়া পৌঁছবে শনিবার ৬টা ১০মিনিটে। ২) তুফানগঞ্জ থেকে শিয়ালদহমুখী ট্রেন ছাড়বে শুক্রবার সাড়ে ৯টায়। শিয়ালদা ঢুকবে শনিবার ৬টায়। ৩) ফলাকাটা থেকে কলকাতা স্টেশনমুখী ট্রেন শুক্রবার ১০টা ৫০ এ ছাড়বে। পৌঁছবে শনিবার ৫টা ৪০এ। ৪) কামাখ্যাগুড়ি—হাওড়া ছাড়বে শুক্রবার ৯টা ১০মিনিটে। পৌঁছবে শনিবার সাড়ে ৫টায়। ৫) আলিপুরদুয়ার জংশন—কলকাতা স্টেশন। ছাড়বে শুক্রবার ৭টায়। পৌঁছবে শনিবার ৫টায়। ৬) হলদিবাড়ি—কলকাতা স্টেশন—ছাড়বে শুক্রবার ৯টায়। পৌঁছবে শনিবার । ৭) ধুপগুড়ি—শিয়ালদহ—ছাড়বে শুক্রবার ৯টায়। পৌঁছবে শনিবার ৪টে ২০মিনিটে। ৮) বানারহাট—হাওড়া— ছাড়বে শুক্রবার ৭টায়। পৌঁছবে শনিবার ৪টে ১৫মিনিটে। ৯) নিউ চ্যাঙ্গ্রাবন্ধা—শিয়ালদহ—ছাড়বে শুক্রবার ৮টায়। পৌঁছবে শনিবার ৪টে ০৫মিনিটে। ১০) শিলিগুড়ি—হাওড়া—ছাড়বে শুক্রবার সাড়ে ৯টায়। পৌঁছবে শনিবার ৩টে ৪০মিনিটে। ১১) রাধিকারপুর—কলকাতা স্টেশন—ছাড়বে শুক্রবার দুপুর ৩টায়। পৌঁছবে শনিবার ৩টেপরিচয়। ১২) ডালখোলা—শিয়ালদহ—ছাড়বে শুক্রবার দুপুর ৩টে ১০মিনিটে। পৌঁছবে শনিবার ৩টেয়। ১৩) গাজোল—কলকাতা—ছাড়বে শুক্রবার বিকেল সাড়ে ৪টে। পৌঁছবে শনিবার রাত ২টো ৪৫মিনিটে। ১৪) বালুরঘাট—হাওড়া—ছাড়বে শুক্রবার দুপুর ২টো ৫০মিনিটে। পৌঁছবে শনিবার রাত ২টো ২৫মিনিটে। ১৫) গঙ্গারামপুর—কলকাতা—ছাড়বে শুক্রবার দুপুর সাড়ে ৩টে। পৌঁছবে শনিবার রাত ২টো১৫ মিনিটে। ১৬) হরিশ্চন্দ্রপুর—শিয়ালদা—ছাড়বে শুক্রবার দুপুর সাড়ে ৩টে। পৌঁছবে শনিবার রাত 1টা ৫০মিনিটে। একি ভাবে এই ১৬টি ট্রেন নির্দিষ্ট গন্তব্যে শনিবার সন্ধ্যে থেকেই ফিরতি পথে যাত্রা করবে। রিপোর্ট প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি)
0
comment0
Report
Advertisement
Back to top