Back
मतदाता सूची में नाम नहीं: गोलाम रब्बानी की उम्मीदवारी को लेकर सवाल
BSBhabananda Singha
Mar 28, 2026 13:05:36
Dinajpur, Rangpur Division
voteরার তালিকায় নাম নেই, প্রার্থীতা নিয়ে অনিশ্চয়তা—গোয়ালপোখরে গোলাম রব্বানীর প্রশ্নে নতুন বিতর্ক
বিধানসভা নির্বাচনের আগে বড়সড় অনিশ্চয়তায় তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। এখনও পর্যন্ত তার নাম ভোটার তালিকায় বিচারাধীন থাকায় প্রার্থীতা নিয়েই প্রশ্ন উঠেছে। সামনেই মনোনয়ন জমা দেওয়ার দিন, আগামী ২ তারিখে গোয়ালপোখরে তৃণমূল কংগ্রেসের নমিনেশন দাখিল হওয়ার কথা।
এই পরিস্থিতিতে গোলাম রব্বানী নিজেই প্রশ্ন তুলেছেন—যদি ৪ তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ পায়, তাহলে তার প্রার্থীতা কীভাবে নিশ্চিত হবে? তিনি আদৌ প্রার্থী হতে পারবেন কি না, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।
মন্ত্রী দাবি করেছেন, মাধ্যমিক থেকে শুরু করে সমস্ত শিক্ষাগত নথি এবং পাসপোর্ট জমা দেওয়ার পরেও তার নাম কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, তা নিয়ে তিনি বিস্মিত। তার অভিযোগ, পুরো ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে এবং তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও পরিকল্পিতভাবে করা হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
তবে অনিশ্চয়তার মাঝেও আত্মবিশ্বাসী সুরেই কথা বলেছেন গোলাম রব্বানী। তিনি জানান, দল নির্দেশ দিলেই “পাঁচশো গোলাম রব্বানী” তৈরি করে মনোনয়ন জমা দেওয়া সম্ভব। একইসঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, প্রয়োজনে ট্রাইবুনালের দ্বারস্থ হয়ে নিজের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করাতে পারবেন।
তবে নিজের সমস্যার থেকেও সাধারণ মানুষের দুর্ভোগ নিয়েই বেশি চিন্তিত মন্ত্রী। তার কথায়, “আমি আইনি পথে সমাধান খুঁজে নেব, কিন্তু গোয়ালপোখারের গরিব সাধারণ ভোটারদের কী হবে, সেটাই বড় প্রশ্ন।”
এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। নির্বাচনকে সামনে রেখে এমন পরিস্থিতি প্রশাসনিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছে বলে মত রাজনৈতিক মহলের
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
SPSANDIP PRAMANIK
FollowMar 28, 2026 15:00:27967
Report
RDRaktima das
FollowMar 28, 2026 15:00:19876
Report
PDPradyut Das
FollowMar 28, 2026 14:48:24961
Report
BSBarun Sengupta
FollowMar 28, 2026 14:01:511084
Report
BBBimal Basu
FollowMar 28, 2026 13:04:071001
Report
NRNarayan Roy
FollowMar 28, 2026 12:47:121042
Report
ASAyan Sharma
FollowMar 28, 2026 12:20:361092
Report
ASAyan Sharma
FollowMar 28, 2026 12:20:21978
Report
PDPradyut Das
FollowMar 28, 2026 12:20:031091
Report
STSrikanta Thakur
FollowMar 28, 2026 11:38:071022
Report
BSBhabananda Singha
FollowMar 28, 2026 11:37:561066
Report
CDChampak Dutta
FollowMar 28, 2026 11:37:321027
Report
SCSandip Chowdhury
FollowMar 28, 2026 10:53:151058
Report
CDChampak Dutta
FollowMar 28, 2026 10:52:571095
Report