Back
बुनियादपुर–कालियागंज रेललाइन से उत्तर बंगाल में विकास की नई पहल
STSrikanta Thakur
Dec 07, 2025 06:48:32
Dinajpur, Rangpur Division
বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর, প্রায় দেড় দশক আগে তৎকালীন রেলমন্ত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বুনিয়াদপুর–কালিয়াগঞ্জ রেলপথের প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রকল্প নিয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার গত লোকসভা নির্বাচনের আগেই দাবি করেছিলেন বালুরঘাট হিলি রেল পথের সাথে সাথে ফের গতি পেতে চলেছে বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেল প্রকল্প সেই ঘোষনার পর কেটে গেছে প্রায় দেড় বছর প্রশাসন সূত্রে খবর, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই জমি অধিগ্রহণের নোটিফিকেশন জারি করার কথা থাকলেও তা অজানা কারণে এখনো হয়ে ওঠেনি। আর এরই মাঝে তোর দিনাজপুরের সাংসদ কার্তিক পাল ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার যৌথভাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করে এই প্রকল্পের বাস্তবায়নের জন্য তদবির করেছেন আর এতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সাধারণ মানুষ চাইছেন দ্রুত বাস্তবায়ন করা হোক রেল প্রকল্পের যার মাধ্যমে area's উন্নয়ন ঘটবে সমস্যা মিটবে যাতায়াতের।
মোট ৩৩.১৩ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের মধ্যে ২৩ কিলোমিটার অংশ পড়বে দক্ষিণ দিনাজপুর জেলায়। এই রেললাইন বংশীহারী, হরিরামপুর ও কুশমন্ডি ব্লকের মধ্য দিয়ে গিয়ে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে মিশবে। বাকি প্রায় ১৩ কিলোমিটার পথ উত্তর দিনাজপুরে তৈরি হবে। এই রেলপথ কালিয়াগঞ্জ থেকে বারসই জংশনের সঙ্গে যুক্ত হলে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় এক বড় পরিবর্তন আসবে। বর্তমানে দক্ষিণ দিনাজপুর থেকে শিলিগুড়ি যেতে হলে মালদার একলাখি জংশনে ট্রেনের ইঞ্জিন ঘুরিয়ে নিয়ে যেতে হয়, যার ফলে সময় অপচয় হয় প্রতিদিন। নতুন রেললাইন চালু হলে সরাসরি যাতায়াত সম্ভব হবে।
প্রশासন সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরে এই প্রকল্পের জন্য প্রয়োজন হবে প্রায় ২০১১ একর জমি। এই প্রকল্প ঘিরে আশাবাদী স্থানীয় মানুষ। তাঁদের মতে, দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ এলাকা থেকে বহু মানুষ প্রায় নিয়মিত শিলিগুড়ি যাতায়াত করেন। বিশেষত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, ব্যবসায়ী এবং পর্যটকরা নতুন লাইনের সুফল পাবেন। শুধু তাই নয়, উত্তরবঙ্গের প্রায় সব জেলার বাসিন্দারাই শিলিগুড়ির ওপর নির্ভরশীল। তাই বুনিয়াদপুর–কালিয়ागঞ্জ রেললাইন চালু হলে যোগাযোগ ব্যবস্থার এক নতুন দিগন্ত খুলে যাবে।
বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন, তাঁর উদ্যোগেই ফের এই প্রকল্পে নতুন গতি এসেছে। গত লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত ধরে ফের কাজের সূচনা হয়। সাংসদের কথায়, প্রকল্পটি দীর্ঘদিন আটকে থাকলেও কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় টাকা বরাদ্দ করেছে। জমি অধিগ্রহণ সম্পূর্ণ হলেই দ্রুত রেললাইন তৈরির কাজ শেষ হবে।আর এই প্রকল্পকে তরান্নিত করার জন্যই তারা যৌথভাবে দেখা করেছেন রেলমন্ত্রী সঙ্গে।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের বক্তব্য, তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা এই প্রকল্প এতদিনে শেষ হয়ে যাওয়া উচিত ছিল কি কারণে তা এত সময় লাগছে তা অজানা দ্রুত এই কাজের বাস্তবায়ন হওয়া উচিত।
প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ মানুষের প্রত্যাশা—দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই রেললাইন বাস্তববে রূপ নেবে। সেই সঙ্গে উন্নত হবে दक्षिण ও উত্তর দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থা। বিশেষজ্ঞদের মতে, এই রেললাইন শুধু যাতায়াত নয়, অর্থনৈতিক উন্নয়নেরও নতুন দিগন্ত খুলে দেবে দুই জেলার মানুষের কাছে।
বাইট
১/ সুকান্ত মজুমদার (সাংসদ)
২/ প্রতাপচন্দ্র প্রমানিক ( স্থানীয় বাসিন্দা তৃণমূল নেতা)
৩/ দীপেশ বসাক ( শিক্ষক)
৪/ দীজেন মাহাত ( স্থানীয় বাসিন্দা)
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
PDPradyut Das
FollowMar 03, 2026 17:00:470
Report
BSBhabananda Singha
FollowMar 03, 2026 15:32:480
Report
PDPradyut Das
FollowMar 03, 2026 15:31:490
Report
PSPrasenjit Sardar
FollowMar 03, 2026 15:00:570
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 03, 2026 14:33:280
Report
NRNarayan Roy
FollowMar 03, 2026 14:33:070
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 03, 2026 14:32:500
Report
BSBidhan Sarkar
FollowMar 03, 2026 14:03:530
Report
NHNantu Hazra
FollowMar 03, 2026 14:03:460
Report
NHNantu Hazra
FollowMar 03, 2026 14:03:370
Report
ALArup Laha
FollowMar 03, 2026 14:03:210
Report
BSBidhan Sarkar
FollowMar 03, 2026 14:03:050
Report
BSBidhan Sarkar
FollowMar 03, 2026 14:02:510
Report
BSBidhan Sarkar
FollowMar 03, 2026 14:02:360
Report
NRNarayan Roy
FollowMar 03, 2026 12:49:260
Report
