Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back

बालूरघाट में मान्दर मेला: राम नवमी उत्सव में श्रद्धालुओं की भीड़

STSrikanta Thakur
Mar 27, 2026 09:28:31
Dinajpur, Rangpur Division
স শতাব্দী প্রাচীন রামনবমী মেলাকে ঘিরে ব্যাপক উৎসবের মেজাজে বালুরঘাটে।আর এই রাম নবমীর মেলা "মান্দার" মেলা নামে পরিচিত বালুরঘাটে। কেউ কেউ এই মেলা কে ডাবের মেলাও বলে উল্লেখ করেন। রামের উদ্দেশ্যে এখানে কৃষিজ ফসল থেকে শুরু করে ডাব উৎসর্গ করা হয় ভোগ হিসেবে। রামের প্রসাদ হিসেবে এখানে ডাল আলু এমনকি যেকোনো ধরনের ফসল কে উৎসর্গ করেন ভক্তরা। কথিত আছে, অবিভক্ত বাংলাদেশ থেকে রামের একটি মূর্তি এনে এক সন্ন্যাসী এই মন্দির প্রতিষ্ঠা করেন। সেই থেকে প্রতি বছর রামনবমী উপলক্ষে মেলা ও পূজোর আয়োজন হয়ে আসছে।এমনকি এই মেলাতে আসা ভক্তদের পক্ষ থেকে জানা যায় এখানে নোট করলে যে ভক্তের মনোবাঞ্ছা তার কারণে বছর বহু দূর-দূরান্ত থেকে সাধারণ মানুষ ভিড় জমান। পূর্নতোয়া আত্রায়ী নদীতে স্নান করে ভোর থেকেই হাজার হাজার ভক্তের সমাগম হয়ে থাকে । এ বছরও তার ব্যতিক্রম হয়নি স্নান সেরে বহু রাম ভক্ত ডাব কেউবা সুপরি নিয়ে রাম মন্দিরে জনসমুদ্র উপচে পড়েছে। পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধারণ মানুষ নিজের সাধ্য অনুযায়ী চাল, ডাল সহ বিভিন্ন সবজি রামের উদ্দেশ্যে উৎসর্গ করছে। রাজ্য রাজনীতিতে বর্তমানে রামনবমী এক গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে এই বিষয়ে কোন সন্দেহ নেই। পাশাপাশি রাজ্যজুড়ে যখন একাধিক রাজনৈতিক দল রামনবমীকে কেন্দ্র করে নিজেদের শক্তি প্রদর্শনে রাস্তায় নামছে। ঠিক সেই সময় বালুরঘাটে অন্য চিত্র। সাধারণ মানুষ রাজনীতি থেকে দূরে সরিয়েn ধর্মীয় ঐতিহ্য,বিশ্বাস মিলিয়ে "মান্দার" মেলায় মেতে উঠেছে。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KMKIRAN MANNA
Mar 27, 2026 12:17:50
Dihierench, West Bengal:দলীয় প্রার্থীর প্রচার করে ফেরার সময় বাইক থেকে নামিয়ে বাম নেতাকে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে,দুপুর২টা নাগাদ নন্দীগ্রাম থানায় মামলা দায়ের পূর্ব মেদিনি Pieter জেলার మహম্মদপুরে বামফ্রন্টের মনোনীত CPI প্রার্থী শান্তি গিরির সমর্থনে প্রচার কর্মসূচি শেষ করে ফেরার পথে বাইক থেকে নামিয়ে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সহ অন্যান্য কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মামলা হয়েছে। প্রার্থী শান্তি গিরি এক সাক্ষাৎকারে বলেন ভোট প্রচারে গিয়ে যদি শাসকদলের কর্মীদের দ্বারা আক্রান্ত হতে হয় তাহলে নির্বাচনে কি হবে? প্রশাসনকে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি বলেছেন। এমনকি বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনবেন বলে বলেন বামফ্রন্টের মনোনীত CPI প্রার্থী শান্তি গিরি。 Byte শান্তি গিরি।বাম প্রার্থী।
825
comment0
Report
NRNarayan Roy
Mar 27, 2026 12:17:05
Siliguri, West Bengal:প্রশাসনের নাকের ডগায় রামনবমীতে অস্ত্র উঁচিয়ে মিছিল , তলোয়াড় থেকে নানা আকারের অস্ত্রে মজেছে শহরে জেন জি , অন্যদিকে ভোট যে বড় বালাই , একেবারের নিজের ভোল পাল্টে ফেললেন তৃণমূল প্রার্থী গৌতম দেব , রামের স্লোগানে মুখরিত , বললেন , "শিলিগুড়ির অভিভাবক যেদিকে হাঁটে শিলিগুড়িরও সেদিকেই হাঁটে।" কটাক্ষ করে বিজেপি বলল , "বিলম্বিত বোধদয়।" পুলিশ প্রশাসনের সাফ নির্দেশ ছিল রাম নবমীর মিছিলে ব্যাবহার করা যাবে না কোন প্রকার অস্ত্র। এক কথায় অস্ত্র মিছিল নিয়ে কোন মিছিল হবে না৷ কিন্তু প্রশাসনের নির্দেশকেই উপেক্ষা করে শহর জুড়ে চলল রামনবমীর মিছিল। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা যুবকরা বিশেষ জেনজি প্রজন্মের মধ্যে অস্ত্রের ব্যাবহার ব্যাপকভাবে লক্ষ করা গেল। তলোয়ার থেকে সোর্ড ও নানা রকমের অস্ত्र নিয়ে মিছিল চলছে শহর জুড়ে৷ অন্যদিকে মিছিলকে কেন্দ্র করে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে কার্যত সেই কারনেই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ শহরের ভেনাস মোড় থেকে এয়ারভিঊ মোড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে টহলদারিতে ছয়লাপ। কিন্তু তাতেও কুছ পরোয়া নেহি। তবে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। অনুমতি না হওয়ার পরও যুবকের বিরুদ্ধে কোন প্রকার ব্যাবস্থা নিতে নারাজ প্রশাসন৷ অন্যদিকে , বিধানসভা নির্বাচনের আগে এক প্রকার প্রতিযোগীতার ছবি ধরা পড়ল তৃণমূল ও বিজেপির মধ্যে। শিলিগুড়ির রামনবমী অনেক পুরোনো। তার নিজের ঐতিহ্য রয়েছে৷ তবে সেই রামনবমীতে বিশেষ বিশ্বহিন্দু পরিষদ এবং সাধারণ মানুষকেই অংশগ্রহণ করতে দেখা যেত। পরবর্তীকালে বিজেপি রাম নবমীর মিছিলে অংশ নেয়। কিন্তু ২০২৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল যেন পিছিয়ে থাকতে নারাজ। শিলিগুড়ির তৃণমূলের প্রার্থী গৌতম দেব রামনবমীতে নিজের ভোল একেবারে পাল্টে নিলেন। প্রতিদিনের চিরাচরিত শার্ট প্যান্ট বা পাঞ্জাবি ছেড়ে গেরুয়া পোষাক ধারন তার। মাথায় পাগড়ি বেঁধে হনুমান মন্দিরে পুজো দিয়ে গোটা শহর পরিক্রমা করছেন। রাম নাম মুখরিত। চিৎকার করে করে জয় শ্রী রাম বলছে almost প্রতিটি টেন্টে গিয়ে। ভোট যে বড় বালাই তার অন্যতম প্রমাণ পাওয়া গেল রাম নমবীর কে কেন্দ্র করে তৃণমূলের হাবভাব। ঘটনা শুধু এখানেই থেমে থাকল না৷, বিজেপির টেন্টে গিয়েও হাত মেলাল গৌতম। তার সাথে গলা মিলিয়ে স্লোগান দিল। সম্প্রতির বার্তা রইল উভয়ের মিছিলেই। গৌতম দেব বলেন , "শিলিগুড়ির অভিভাবক যেদিকে হাঁটে শিলিগুড়িও সেদিকেই হাঁটে। সবাই একসাথে চলব , বিভাজন নয়। শিলিগুড়িবাসী আমার ভাইবোন আমার আত্মীয়। সবাই বলছে এই ড্রেসে ভালো লাগছে। আমি আয়নায় দেখিনি। তবে এই দেখে যদি যুবরা ইন্সপায়ার হয় আমার ভালো লাগবে।" পাশাপাশি খুব স্বাভাবিকভাবেই পিছিয়ে নেই বিজেপিও। সকাল থেকে দার্জিলিং মোড়ে মঞ্চ বেঁধে সাধ্বী মাকে নিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। হিন্দুত্ববাদী সংগঠনের সাথে নিয়ে হনুমান মন্দিরে পুজো দিয়ে তারাও শুরু করেন শোভাযাত্রা। গেরুয়া ধারন করেছেন শঙ্কর , মাথায় বেঁধেছেন পাগরি। তবে কটাক্ষও করলেন গৌতম দেবের রাম নবমী নিয়ে। তার কথায় "সবটাই রামের কৃপা। বিলম্বিত বোধদয়। শুধু গৌতম দেবই নয় , যে বামেরা ধর্ম , পুজার বিরোধীতায় ছিলেন আজ তারাও রামের শরণাপন্ন হচ্ছে।"
655
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 27, 2026 10:35:29
Howrah, West Bengal:রামরাজাতলায় রাম মন্দিরে পুজো দিয়ে শুক্রবার সকালে প্রচার শুরু করলেন শিবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী চিকিৎসক রানা চট্টোপাধ্যায়। তিনি বালির বিদায়ী বিধায়ক। এবারে 그의 আসন পরিবর্তন হওয়ায় শিবপুর থেকে লড়াই করছেন। এই আসনে তার বিরুদ্ধে লড়ছেন বিজেপির রুদ্রনীল ঘোষ এবং ফরওয়ার্ড ব্লক প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন ধর্ম নিয়ে আমরা রাজনীতি করি না। ধর্মের ভিত্তিতে বিভাজন আমরা মানি না। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে। এখানেই আমাদের আপত্তি। ধর্ম যার উৎসব সবার। আজ মন্দিরে রাম এবং সীতার পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করলাম। বিরোধী প্রার্থী রুদ্রনীল ঘোষকে কটাক্ষ করে তিনি বলেন গতকাল দেখা গেল তিনি গলা নিয়ে নাচছেন। মানুষ তাদের সারা বছর পায় না। হঠাৎ একদিন গদা নিয়ে নাচলে কি মানুষের মন জয় করা যায় ? এদিন তিনি ফের দাবি করেন বালিতে উন্নয়নের কাজ হয়েছে। রুদ্রনীলকে কটাক্ষ করে তিনি বলেন আমার স্ত্রী চক্ষু চিকিৎসক। প্রয়োজনে তিনি তার কাছে চোখের ছানি কাটাতে পারেন। তাহলে সবকিছু তার নজরে পড়বে। শিবপুর বিধানসভা এলাকায় যে নাগরিক সমস্যা আছে সেসব নিয়ে হাওড়া পুরসভার আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। দ্রুত সমস্যার সমাধান হবে. বাইট..১..রানা চট্টোপাধ্যায়(তৃণমূল প্রার্থী,শিবপুর)
1062
comment0
Report
RDRaktima das
Mar 27, 2026 10:19:06
Kolkata, West Bengal:বিধানসভা ভোটকে সামনে রেখে নগদ টাকা উদ্ধারে এখনো বেশ কিছু জেলার ভূমিকা প্রশংসনীয় নয়। অবজারভারদের বৈঠকে কয়েকটি জেলার ভূমিকা নিয়ে নগদ অর্থ উদ্ধারে প্রয়োজনীয় অভিযান চালানো না নিয়ে ক্ষোভ প্রকাশ কমিশনের। সংশ্লিষ্ট জেলাগুলির অবজারভারদের আরও উদ্যোগী হওয়ার পরামর্শ কমিশনের। পর্যাপ্ত নগদ অর্থ উদ্ধারে সেই জেলাগুলিতে প্রয়োজনীয় অভিযান চালানো হচ্ছে না বলে অবজারভারদের নির্দেশ কমিশনের। অতীতে যারা দাগি আসামী, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের ক্ষেত্রে কি কি নির্দেশ কার্যকরী করা হলো সেটাও আপনাদের দেখতে হবে। অবজারভারদের বৈঠকে বলল কমিশন। প্রত্যেকদিন বাধ্যতামূলকভাবে তাদের পরামর্শ বা অবজারভেশন পোর্টালে আপলোড করতে হবে। আজ সকাল ১০ টা থেকে অবজারভারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন নির্বাচন কমিশন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও স্পেশাল অবজার্ভার ও। সেই বৈঠকেই这个 নির্দেশ দেওয়া হয়েছে বলেই কমিশন সূত্রে খবর
1000
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Mar 27, 2026 10:18:50
Kolkata, West Bengal:পাইলট খুব ভালো ছিল, জীবন বাঁচিয়েছে। আগে তো দাম কমুক। আগে তো 1000 1000 পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে। লোক পাক আগে সেটা চাই। গ্যাসের কী হলো। আমি চাই না, হলদিয়ায় যে গ্যাস প্রোডাকশন হয়, নির্বাচনের জন্য সব বদলি করে দিয়ে সেই গ্যাস যেন বাইরে না যায় সব বাদ দিয়ে দিচ্ছে। কবে বেরোনোর কথা ছিল লিস্ট? এতদিন ধরে এজুডিকেশন লিস্ট হচ্ছে, তাও সব ধরে ধরে বাদ দিয়ে দিয়েছে। বুকের পাটা থাকলে লিস্ট বের করুন আগে। জেলায় জেলায় ট্রাইব্যুনাল করে নাম তোলার ব্যবস্থা করুন। আইনজীবী আমরা দেবো? দেখে দেখা একটি কমিউনিটি থেকে লক্ষ্য লক্ষ্য নাম বাদ দেওয়া হচ্ছে। এর বিহিত হবে, ধর্মের কল বাতাসে নড়ে, রাম নবমীর দিন বলে গেলাম。
1061
comment0
Report
BBBimal Basu
Mar 27, 2026 10:05:33
Basirhat, West Bengal:বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানা উত্তর বারগা গ্রাম থেকে একটি এক নলা দেশী বন্দুক একটি দেশী পাইপগান এবং ৪৮ রাউন্ড তাজা কার্তুজ সহ আকবর আলি মোল্লা নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে মিনাখাঁ থানার পুলিস উত্তর বারগা এলাকায় অভিযান চালিয়ে আকবর আলি নামে এক দুষ্কৃতীর কাছ থেকে দুটি টি আগ্নেয়াস্ত্র এবং ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করে প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, নির্বাচনের আগে এলাকায় উত্তেজনা ছড়াতে বা কোনো বড় ধরনের অপরাধমূলক কাজ করার উদ্দেশ্যেই সে এই গুলি বন্দুক মজুত করে রেখে ছিল। অভিযুক্ত আকবর আলিকে আজ সাত দিনের পুলিসি হেপাজাত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিমল বসু বসিরহাট
1029
comment0
Report
Advertisement
Back to top