Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
विधानसभा चुनाव: परिषद सदस्य प्रदर्शन से टिकट तय, तृणमूल सख्त, स्टार नेताओं पर निगरानी बढ़ी
RDRaktima das
Mar 24, 2026 09:34:02
Kolkata, West Bengal
এবার의 বিধানসভার নির্বাচন অগ্নিপরীক্ষা হতে চলেছে কাউন্সিলরদের জন্য। কোন ওয়ার্ড থেকে কত লিড হবে, সেই পারফরমেন্সের উপর নির্ভর করছে আগামী পুর ভোটের টিকিট। সূত্রের খবর, কয়েকদিন আগে অহীন্দ্র মঞ্চ হয়ে যাওয়া বৈঠকে কাউন্সিলদের উদ্দেশ্যে স্পষ্টবার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিম। বলা হয়েছে, 'দল সবার ওপর নজর রাখছে। এমনটা ভাবার কোন কারণ নেই যে, আমার মনে হচ্ছে আমি অনেক কাজ করে ফেলেছি তাই আর কোন সমস্যা নেই। কে কি কাজ করছ সেটা দল ভালো করে নজর রাখছে।' শেষ দিনের বৈঠকে শুধু ভবানীপুর বিধানসভার কাউন্সিলররা উপস্থিত থাকলেও, এই বার্তা কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DGDebabrata Ghosh
Mar 24, 2026 10:34:00
Howrah, West Bengal:এস আই আর কার্ড... বালি বিধানসভা কেন্দ্র।এই কেন্দ্রের বিধায়ক ছিলেন ডঃ রানা চ্যাটার্জি।এবার এই কেন্দ্রে নতুন প্রার্থী কৈলাশ মিশ্র।রানা চ্যাটার্জি এবার শিবপুর কেন্দ্রের প্রার্থী।পালাবদলের পর থেকে বালি বিধানসভা কেন্দ্র তৃণমূলের দখলে।২০২১ সালে বিধানসভা ভোটে রানা চ্যাটার্জী জিতেছিলেন ৬২৩১ ভোটে।পেয়েছিলেন ৫৩২২৩ ভোট।নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির বৈশালী ডালমিয়া পেয়েছিলেন ৪৬৯৯২ ভোট।২০২১ সালে ভোটার ছিলো ১৭৬০০১জন।পুরুষ ভোটার ছিলো ৯৩৩৭১ মহিলা ৮২৬২৭।এবার এস আই আর খসড়া তালিকায় নাম বাদ গেছে ৩৯৫৯৪ জনের।এরপর চূড়ান্ত তালিকায় নাম বাদ গেছে ১১২৪ জনের।বিচারাধীন ১৪৩৩৫ জন।চূড়ান্ত তালিকায় বৈধ ভোটার ১৪২৯৯১ জন।এবার ভোটে এস আই আর প্রভাব পড়বে বলে মনে করছেন অনেকেই।অনেকে আবার মনে করছেন প্রভাব পড়বে না. বাইট..১..শ্রীজা ঘোষ ২..সুরজিৎ ঘোষ ৩..সন্দীপ চক্রবর্ত্তী ৪..উত্তম কুমার ৫..অনিল ভারতী ৬..প্রদীপ দাস 2403zg_hwh_sircard_r
855
comment0
Report
MDMritunjay Das
Mar 24, 2026 10:33:32
Bankura, West Bengal:কেমন আছে জঙ্গলমহল,কি বলছে জঙ্গলমহলের মানুষ,আর তা জানতে আজ আমরা পৌঁছে গিয়েছিলাম জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তে। আসন্ন বিধানসভা নির্বাচনে একদিকে যখন শাসক থেকে বিরোধী দলগুলি উন্নয়ন আর অনুন্নয়নকে হাতিয়ার করে প্রচারের জোর দিচ্ছেন,তখন জঙ্গলমহলের কতটা উন্নয়ন হয়েছে তা উঠে এল আমাদের ক্যামেরায়। এক সময় জঙ্গলমহলের তিন বিধানসভা এলাকায় ছিল বামদের শক্ত খাঁটি।২০১১ সালে বাঁকুড়া জেলার ৯ টি বিধানসভা এলাকায় পরিবর্তন ঘটলেও,জঙ্গলমহলের তালডাংরা রায়পুর ও রানীবাঁধ এই তিন বিধানসভারের নিজেদের দখলে রেখেছিল বামেরা।বাম জামানার ৩৪ বছর পেরিয়েছে,বর্তমান সরকারের আমলে‌ও কেটে গেল প্রায় ১৫টা বছর।তবে তেমন কোন উন্নতি ঘটেনি জঙ্গলমহলে।আজও জঙ্গল মহলের বেশিরভাগ গ্রামে পৌঁছায়নি উন্নয়নের ছিটে ফোঁটা।বিশেষ করে জঙ্গলমহলের শবর গ্রাম গুলিতে। ১)বর্তমান সময়ে দাঁড়িয়ে জঙ্গলমহলের সব থেকে বড় সমস্যা কাজের।কারণ 100 দিনের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ।তাই বাধ্য হয়ে জঙ্গলমহলের বেশিরভাগ মানুষকে কাজের সন্ধানে ছুটতে হচ্ছে ভিন রাজ্যে ও ভিন জেলাতে। ২) জঙ্গলমহলের বেশিরভাগ গ্রামের নলবাহিত পানীয় জলর পাইপলাইন ও কল পৌঁছালে, বেশিরভাগ গ্রামে এখনও পৌঁছায়নি পানীয়জল। ৩) প্রত্যন্ত আদিবাসী গ্রামগুলিতে বিশেষ করে শবর গ্রাম গুলিতে মিলেনি সরকারি আবাস যোজনার বাড়ি। ৪) তবে বেশিরভাগ গ্রামে পাকা রাস্তা হলেও এখনও বহু গ্রামে পাকা রাস্তার কাজ বাকি রয়ে গেছে। ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি বন্যা বয়ে যায় তবে তাতে তেমন উন্নতি হয়নি জঙ্গলমহলের মানুষের জীবনে。
875
comment0
Report
KMKIRAN MANNA
Mar 24, 2026 10:32:59
Dihierench, West Bengal:*ভোটের মুখে নাকা চেকিং এ পাঁশকুড়ায় ২৫ কেজি গাঁজা উদ্ধার, ধাওয়া করে গ্রেফতার এক ব্যক্তি।* নির্বাচনের মুখে না কাছে কিঙ্গের সময় পাঁশকুড়া থানার পুলিশ প্রায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বীরভূমের সিউড়ির বাসিন্দা বাপী সর্দার মাহিন্দ্রা থার গাড়িতে করে উড়িষ্যার জলেশ্বর থেকে আসানসোলের দিকে গাঁজা নিয়ে যাচ্ছিল。 পুলিশ ধাওয়া করলে সিদ্ধা-তে নাকা চেকিংয়ের সময় অভিযুক্ত গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তৎক্ষণাৎ পিছু ধাওয়া করে। স্থানীয় মানুষ ইট ছুড়ে গাড়ি থামানোর চেষ্টা করে। পরে দিগলাবাড় এলাকায় পুলিশ গাড়িটিকে ঘিরে ফেলে。 গাড়ি থেকে গাঁজা উদ্ধার করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে কোলাঘাটের বিডিও অমিত কুমার চাঁদ এর উপস্থিতিতে গাঁজা ওজন ও সিজ করা হয়।
952
comment0
Report
CDChittaranjan Das
Mar 24, 2026 10:32:43
Durgapur, West Bengal:হট সিট পাণ্ডবেশ্বর, সেই পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী জিতেন্দ্রনাথ তিওয়ারিকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন। সকাল থেকেই প্রচারে ঢাক ব্যাণ্ড নিয়ে তাঁর বিধানসভা এলাকার জেমুয়া গ্রামে। গ্রামে ঢুকতেই প্রথমে ফুল ছুঁড়ে সম্বর্ধনা । তারপর কালি মন্দিরে পূজো দিয়ে দরজায় দরজায় প্রচার। প্রচার করতে করতেই জি ২৪ঘন্টার সাংবাদিককে জানালেন, নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাজার হাজার মানুষকে নিয়ে প্রচার দেখে বিজেপি প্রার্থী জিতেন্দ্রনাথ তিওয়ারি বলেছেন, "উনাকে বলুন যে এস ডি ও অফিসে গিয়ে একেবারে সার্টিফিকেট নিয়ে চলে আসতে এত মানুষের যখন প্রচারে ভিড় রয়েছে, এই প্রশ্ন নরেন্দ্রনাথ চক্রবর্তীকে করা হলে নরেন্দ্রনাথ चক্রবর্তীর বক্তব্য, ও আইন কানুনের ধার ধারে না, তাই এই ধরনের কথা বলছেন । এস আই আর নিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যতদূর যেতে হয় যাব, কিন্তু একটা নামও বাদে দিতে দেব না। অন্যদিকে জিতেন্দ্রনাথ তিওয়ারির বক্তব্য, পাণ্ডবেশ্বরে উনি বিধায়ক ছিলেন ।তাহলে উনাকে এতবড় মিছিল করতে হল কেন, তাহলে কোথাও কি মনে হচ্ছে যে উনি পরাজিত হবেন। এমন একটা আবহাওয়া তৈরি হয়েছে?
970
comment0
Report
PDPradyut Das
Mar 24, 2026 10:32:02
Jalpaiguri, West Bengal:প্রচারে বেরিয়ে জলপাইগুড়িতে প্রার্থী নিজেই চায়ের কাপ তুলে দিলেন বিজেপি নেতাকর্মীদের হাতে। চায়ের থেকে প্রচর বিজেপি প্রার্থীর। চাইপে চর্চা জলপাইগুড়ি বিধানসভা প্রার্থী অনন্তদের অধিকারী।নিজেই চায়ের কাপ তুলে দিলেন বিজেপি নেতাকর্মীদের হাতে। জলপাইগুড়ির গৌড়ীয় মঠে পুজো দিলেন বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী। জলপাইগুড়ি শহরের নেতাজি পাড়ায় চায়ের ঠেকে বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী। নিজের হাতে চা বিতরণ করলেন। পাশাপাশি তৃণমূল নেতার সাথে চায়ের দোকানে সৌজন্য সাক্ষাৎকার হ্যান্ডসেক করে ভোট প্রার্থনা বিজেপি প্রার্থী অনন্তদের অধিকারীর। তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস বিপুল ভোটে জয়ী হবেন জলপাইগুড়ি বিধানসভা আসনে।পাল্টা তৃণমূল নেতা。
855
comment0
Report
STSrikanta Thakur
Mar 24, 2026 10:31:49
Dinajpur, Rangpur Division:গতকাল রাজমিস্ত্রিদের কাজে সাহায্য করে প্রচারে নতুন মাত্র এনেছিলেন শুভেন্দু সরকার। কুমারগঞ্জের বিজেপির এই প্রার্থী মঙ্গলবার সকালে দিওড় অঞ্চলের বৈঠকের পর কুমারগঞ্জের নেত্রডাঙ্গা গ্রাম এলাকায় আসতেই তার নজরে পড়ে রাস্তার ধারে একটি বাচ্চাকে ঘিরে জটলা এবং সে চিৎকার করছে। তিনি গাড়ি থেকে নেমে পড়েন এবং এলাকার লোকজনের সঙ্গে কথা বলে বুঝতে পারেন বাচ্চাটির হাত ভেঙেছে তার দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। শুভেন্দু সরকারের সঙ্গে থাকা গাড়ি তে করেই ওই আহত শিশুকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তিনি । ভোটের দিন এগিয়ে আসতেই প্রচারে ঝড় তুলছে সব পক্ষের প্রার্থীরা। মঙ্গলবার সকাল থেকেই বালুরঘাট ও কুমারগঞ্জ বিধানসভার প্রার্থীরা তাদের নিজেদের নির্বাচনী ক্ষেত্রে প্রচার শুরু করেন। সকালে বালুরঘাটের বিভিন্ন বাজারে ঘুরে বেড়ান বিজেপির বালুরঘাটের প্রার্থী বিদ্যুৎ রায়। আরএসপি প্রার্থী অর্ণব চৌধুরী ও মঙ্গলবার বালুরঘাটের সবথেকে বড় সবজি বাজারে জনসংযোগের কাজ করেন। অন্যান্য দিনের মতোই শুভেন্দু সরকার কুমারগঞ্জের বিভিন্ন অঞ্চলে পাড়া বৈঠক থেকে শুরু করে শক্তি কেন্দ্রের বৈঠকে অংশগ্রহণ করেন। বাইট ১/ শুভেন্দু সরকার বিজেপি প্রার্থী কুমারগঞ্জ
871
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 24, 2026 10:31:36
819
comment0
Report
AMArkodeepto Mukherjee
Mar 24, 2026 09:35:16
Kolkata, West Bengal:নির্বাচনতকে ঘিরে প্রস্তুতিতে আরও কড়াকড়ি বাড়াল নির্বাচন কমিশন। আজ সকালে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) সমস্ত জেলা Shасকদের (DM) একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, প্রতিটি ভোটকেন্দ্রের ভিতরে ও বাইরে ওয়েবকাস্টিং চালু থাকায় খুব কম সংখ্যক কেন্দ্রে মাইক্রো অবজারভার নিয়োগের প্রয়োজন হতে পারে। গতকাল দুপুরের ভিডিও কনফারেন্সে নির্বাচন কমিশন (ECI) স্পষ্ট জানিয়েছে, ভোটকর্মী নিয়োগে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে একটি সুষম সমন্বয় রাখতে হবে। নির্দেশ অনুযায়ী, প্রতিটি বুথে প্রাধান্য দিয়ে প্রিসাইডিং অফিসার হিসেবে কেন্দ্রীয় সরকার বা পাবলিক সেক্টর ইউনিট (PSU)-এর কর্মীদের নিয়োগ করতে হবে। তা সম্ভব না হলে প্রথম পোলিং অফিসার হিসেবে কেন্দ্রীয় কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, কোনো চুক্তিভিত্তিক কর্মীকে ভোটকর্মী হিসেবে নিয়োগ করা যাবে না। শুধুমাত্র স্থায়ী সরকারি কর্মীরাাই এই দায়িত্ব পালনের যোগ্য বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে কমিশন। এই সমস্ত নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO)। নির্দেশ অমান্য হলে সংশ্লিষ্ট জেলার কর্তাদের ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকতে হবে বলেও জানানো হয়েছে।
1054
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 24, 2026 09:35:04
Jhargram, West Bengal:আলুচাষির কান্না সঙ্গী করে প্রচারে অর্জুন মাহাতো, ঝাড়গ্রামের গ্রামেগঞ্জে সিপিআইএম প্রার্থীর প্রচার ঝাড়গ্রাম লাগোয়া লোহামেলিয়া, জমনিকাটার মতো কুর্মি অধ্যুষিত গ্রামগুলিতে সকাল থেকেই জোরদার প্রচারে নামলেন ঝাড়গ্রাম বিধানসভার সিপিআইএম প্রার্থী অর্জুন মাহাতো। গ্রাম থেকে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা শোনেন তিনি। প্রচারের মূল কেন্দ্রবিন্দুতে উঠে আসে আলু চাষীদের দুর্দশার কথা। চাষের খরচ বাড়লেও ন্যায্য দাম না পাওয়ায় চরম সংকটে পড়েছেন কৃষকরা—এমন অভিযোগই বারবার শোনা যায় চাষীদের মুখে। বহুজনেই জানান, বাজারে আলুর দাম ওঠানামা করলেও উৎপাদনের খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এই পরিস্থিতিতে অর্জুন মাহাতো কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, চাষীদের ন্যায্য দাম এবং সরকারি সহায়তা নিশ্চিত করাই তাঁদের অন্যতম লক্ষ্য। তাঁর কথায়, “চাষীরা বাঁচলে তবেই গ্রাম বাঁচবে, আর গ্রাম বাঁচলেই বদল আসবে।” গ্রামবাংলার মাটিতে দাঁড়িয়ে কৃষকদের এই সমস্যাকেই হাতিয়ার করে প্রচারে নতুন মাত্রা যোগ করলেন সিপিআইএম প্রার্থী।
1033
comment0
Report
MMManoj Mondal
Mar 24, 2026 09:34:30
Kolkata, West Bengal:মুর্শিদাবাদের কান্দিবহড়া এলাকা থেকে উদ্ধার করা হল ওই নাবালিকাকে। পুলিশ জানিয়েছে,মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক অবস্থান চিহ্নিত করে অভিযান চালান গাইঘাটা থানার তদন্তকারী দল। এরপর দ্রুত পদক্ষেপ নিয়ে মেয়েটিকে নিরাপদে উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, সামান্য রাগারাগির জেরে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই নাবালিকা। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায়, মেয়ের বাবা গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয় পুলিশ। দেরি না করে শুরু হয় তল্লাশি অভিযান, এবং শেষ পর্যন্ত সফলভাবে নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয় গাইঘাটা থানার পুলিশ。
1094
comment0
Report
SMSubhasis Mandal
Mar 24, 2026 08:17:28
Howrah, West Bengal:পার্থী প্রচারে সরগরম বাগনান বিধানসভা কেন্দ্রে শাসক বিরোধী । শাসকের তিনবারের বিধায়কের আবার প্রার্থী হওয়া অন্যদিকে বিরোধীদের নতুন মুখ。 একে অপরকে কেউ প্রচারে এক টুকরো জমি ছাড়তে নারাজ। বাগনানের তৃণমূল কংগ্রেসের তিনবারের বিধায়ক এবারও তিনি প্রার্থী হন । তিনি উন্নয়নের ধারাকে বজায় রাখার বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছচ্ছে। অন্যদিকে বিরোধী বিজেপি প্রার্থী প্রেমাংশু রানা এই কেন্দ্র থেকে তিনি নতুন মুখ তার বার্তা এত বছর তৃণমূল কে দিয়েছেন এবারে অন্তত বিজেপিকে ভোট দিন। কাজ করার সুযোগ করে দিন মানুষের জন্য ।এই বার্তা নিয়ে মানুষের কাছে ভোট চাইছেন তিনি। দুই প্রার্থীই বাগনান খালোড় কালি মন্দিরে পুজো দিয়ে তাদের ভোট প্রচার শুরু করলেন।
1095
comment0
Report
Advertisement
Back to top