Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
सुखेंद्र शेखर राय ने ममता के लिए उत्साही टिप्पणी, कानून पास से बंगाल उम्मीदें
PCPrabir Chakraborty
Feb 04, 2026 10:50:18
Kolkata, West Bengal
Sukhendu sekhar roy on mamata Ami khub anandito... Oshadharon... Law pass korechen onek din..sob biktobbo sundar vabe rekhechen... Banglar manush er hoe chute esechen...
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBidhan Sarkar
Mar 18, 2026 11:32:13
Chinsurah, West Bengal:এসআইআর কার্ড চন্দননগর চন্দননগর বিধানসভা চন্দননগর পুর নিগম ও ভদ্রেশ্বর পৌরসভা নিয়ে গঠিত。 এক সময়ের বাম দূর্গ ২০১১ সালে তৃনমূল দখল করে।বিধায়ক হন অশোক সাউ।২০১৬ সাল থেকে টানা দুবার জিতে ইন্দ্রনীল সেন মন্ত্রী হয়েছেন।এবারও চন্দননগরের তৃনমূল প্রার্থী ইন্দ্রনীল সেন。 ২০২৫ সালের ভোটার তালিকা অনুযায়ী চন্দনগরের মোট ভোটার ২,৩৩,৪০৭ ছিল জন এসআইআর এর খসড়া তালিকা বেরোনোর সময় বাদ যায় ২৫,৪৭৮ জন。 এডজুডিকেশানে আছে ৫০৭ জন。 ২০২১ সালে চন্দনগরে মোট ভোটার ছিল ২,২৩,১৫২ জন。 ইন্দ্রনীল সেন জয়ী হয়েছিলেন ৩১,০২৯ ভোটে。 ২০২৪ সালে হুগলি লোকসভার তৃনমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এগিয়ে ছিলেন২৬,০০৩ ভোটে。 ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এসআইআর কতটা প্রভাব ফেলতে পারে সেটাই দেখার।চন্দনগররের ভোটাররা বলছেন,এসআইআর করে ঠিক করেছে কমিশন।কারো মতে তারাহুরো করে করায় মানুষের হয়রানী হয়েছে।
876
comment0
Report
SBSoumen Bhattachrya
Mar 18, 2026 11:19:48
Kolkata, West Bengal:লেকটাউন শ্রীভূমিতে রামকৃষ্ণ দেব ও মা সারদার পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিধান নগরের তৃণমূল প্রার্থী সুজিত বোস। এরপর কর্মীদের সাথে নিয়ে নিজেই দেওয়াল লেখা শুরু করলেন তিনি। বুধবার দুপুরে লেকটাউন শ্রীভূমিতে বাড়ির পুজো সেরে খালি পায়ে বাড়ি থেকে বেরিয়ে রামকৃষ্ণ সারদা মা উদ্যানে রামকৃষ্ণদেব ও সারদা মায়ের পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন বিধাননগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিত বোস। এরপর কর্মীদের নিয়ে দেওয়াল লেখায় হাত দেন তিনি। আগত কর্মী সমর্থকদের সাথে কথা বলেন তৃণমূল প্রার্থী সুজিত বোস। নিজের জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তিনি। এর পাশাপাশি তার ভোট প্রচারে বেশ কিছু চমক থাকবে বলে জানান তিনি।
987
comment0
Report
AGAyan Ghosal
Mar 18, 2026 10:47:14
Kolkata, West Bengal:হুমায়ুন কবীর নিজের আম জনতা উন্নয়ন পার্টির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করছেন। ১৮২টি আসনে প্রার্থী দেওয়া হচ্ছে। তার মধ্যে ১৫ আজ ঘোষণা হল। আজ মুর্শিদাবাদ, মালদহের প্রার্থী তালিকা প্রকাশ করা হল। মিম আনুষ্ঠানিক ভাবে জোট আমাদের। তাদের সঙ্গে কথা আলোচনা করে ২২ মার্চ বাকি তালিকা। ২২ তারিখ রেজিনগর পার্টি অফিসে মিমের সঙ্গে যৌথ ভাবে বসে বাকি তালিকা ঘোষণা। হুমায়ুন কবীর নিজে রেজিনগর এবং নাওদা -- দু জায়গা থেকে প্রার্থী। ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসিন হায়দার কান্দি অপূর্ব ঘোষের বিরুদ্ধে লড়বেন। অধীর রঞ্জন চৌধুরী এবং নওশাদ সিদ্দিকীকে সাহায্য করবে হুমায়ুন কবীর। তাঁর দাবি, প্রার্থী না দিলে সমস্যা হবে। প্রার্থী দিয়ে ভোট কাটিয়ে অধীর রঞ্জন চৌধুরী এবং নওশাদ সিদ্দিকীকে সাহায্য করবেন তিনি। ব্যক্তিগতভাবে তিনি চাইবেন অধীর রঞ্জন চৌধী এবং নওশাদ জিতুক। নির্বাচন কমিশন ঠিক সিদ্ধান্ত নিয়েছে। জ্ঞানেশ কুমারকে তো সুষ্ঠুভাবে নির্বাচন করতে হবে। যারা প্রশাসনে বসে রয়েছে, তারা এরাচ্ছে সুষ্ঠুভাবে নির্বাচন করতে দিত না। নির্বাচন কমিশন এটা বুঝেছে। যে কারণে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এখানে সব দলদাসে পরিণত হয়েছে। ভবানীপুর আসনে একজন অবাঙালি মুসলিমকে বেছে নেওয়া হয়েছে। তার নাম পুনম বেগম। নন্দীগ্রামে প্রার্থী দেওয়া হবে সেটাও স্থির হয়ে গিয়েছে。
1022
comment0
Report
MMManoj Mondal
Mar 18, 2026 10:37:31
1011
comment0
Report
EGE GOPI
Mar 18, 2026 10:37:21
Kharagpur, West Bengal:সবংয়ের 'ল্যাবরেটরি' বনাম 'গোয়েন্দা' যুদ্ধ! নির্বাচনী প্রচারে গিয়ে মানসকে পাল্টা হুঁশিয়ারি বিজেপি প্রার্থী অমল পন্ডার নিজস্ব সংবাদদাতা, সবং: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ২২৬ নম্বর সবং বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। একদিকে দীর্ঘদিনের বিধায়ক তথা তৃণমূলের হেভিওয়েট নেতা মানস ভুঁইয়া, অন্যদিকে তাঁরই একসময়ের রাজনৈতিক সঙ্গী তথা বর্তমান বিজেপি প্রার্থী অমল পন্ডা। বুধবার সকাল থেকেই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন অমল বাবু। তবে প্রচারের মাঝেই তিনি যেভাবে মানস ভুঁইয়াকে আক্রমণ শানালেন, তাতে স্পষ্ট যে লড়াই এবার আর কেবল ভোটের অঙ্কে সীমাবদ্ধ নেই, তা ব্যক্তিগত সংঘাতের পর্যায়ে পৌঁছেছে। মন্দিরে পুজো দিয়ে বুড়ালের পথে অমল এদিন সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আশীর্বাদ প্রার্থনা করেন অমল পন্ডা। এরপর ৮ নম্বর সবং এবং ১২ নম্বর বুড়াল অঞ্চলে প্রচার চালান তিনি। সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে রাস্তার ধারের দোকান থেকে মুখশুদ্ধি খেতে খেতে কথা বলেন ভোটারদের সঙ্গে। জি ২৪ ঘণ্টার মুখোমুখি হয়ে তিনি বলেন, “প্রার্থী হয়ে ভালো লাগছে। শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে আসা সার্থক হয়েছে, মানুষের স্বতঃস্ফূর্ত আবেগই তার প্রমাণ।” মানস ভুঁইয়ার ‘ল্যাবরেটরি’ কটাক্ষের পাল্টা সম্প্রতি মানস ভুঁইয়া বিদ্রূপের সুরে বলেছিলেন, “কেউ যদি রাজনৈতিক মঞ্চে অভিনয় করতে চান, তবে সবংয়ের ল্যাবরেটরিতে তাঁর পরীক্ষা হয়ে যাক।” এই মন্তব্যের পাল্টায় অমল পন্ডা এদিন রীতিমতো আক্রমণাত্মক মেজাজে ছিলেন। তিনি বলেন, “মানস বাবু তো ভারতের নয়, পৃথিবীর বিখ্যাত ডাক্তার! ওঁর চালচলনই এমন। তবে ওঁর ভাষা নিয়ে area's মা-বোনেদের জিজ্ঞেস করলেই সত্যটা বোঝা যাবে। উনি কী ভাষায় কথা বলেন, সময় এলে আমি জনসভায় তা ফাঁস করে দেব।" “রাশিয়া-আমেরিকার গোয়েন্দাও ওঁর কাছে হার মানবে” মানস ভুঁইয়ার নজরদারি এবং রাজনৈতিক কৌশলকে তীব্র কটাক্ষ করে অমল পন্ডা অভিযোগ করেন, “ওঁর কাছে গোয়েন্দা লাগানো আছে। রাশিয়া বা আমেরিকার গোয়েন্দারাও ওঁর কাছে হার মেনে যাবে। সেই গোয়েন্দা রিপোর্ট পেয়ে উনি রাতে একে ওকে চমকান। কিন্তু সবংয়ের মানুষ এবার আর ভয় পাবে না.” মানস ভুঁয়ার ‘গড়’ ও কাশ্মীর প্রসঙ্গ এই প্রচলিত ধারণা উড়িয়ে দিয়ে অমল বাবু একটি মজার উপমা টানেন। তিনি বলেন, “উনি নাকি কাশ্মীরে দাঁড়ালেও ওখানকার মানুষ ইন্দিরা গান্ধীকে রিকোয়েস্ট করতেন ওনাকে ভোট দেওয়ার জন্য! কিন্তু সবংকে ভালোবেসে তিনি নাকি যাননি। ৮২ সাল থেকে বিধায়ক হওয়া মানুষটা মা-বোনেদের সাথে কী ভাষায় কথা বলেন, সেটা এবার ভোটেই পরিষ্কার হয়ে যাবে।” সবংয়ের এই দ্বৈরথ এখন কেবল দুই দলের লড়াই নয়, বরং একদা ‘গুরু-শিষ্যের’ ইগোর লড়াইয়ে পরিণত হয়েছে। দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ গড়ার ডাক দিয়ে অমল পন্ডা যখন পরিবর্তনের কথা বলছেন, তখন তৃণমূলও তাদের পুরনো দুর্গ ধরে রাখতে মরিয়া। শেষ পর্যন্ত সবংয়ের ‘ল্যাবরেটরিতে’ কে সফল হন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল。 রিপোর্ট: ই গোপী ক্যামেরা: ইন্দ্রজিৎ সাহু
1090
comment0
Report
RDRaktima das
Mar 18, 2026 10:32:09
Kolkata, West Bengal:কমিশনের একের পর এক নজির বিহীন পদক্ষেপে ইতিহাস তৈরি হল কলকাতায়। কলকাতা পুরসভার প্রথম মহিলা কমিশনার নিয়োগ হল। কলকাতা পুরসভার নতুন কমিশনার হলেন स्मিতা পান্ডে। ২০০৫ সালের ব্যাচ। এক সময় কেএমডিএর দায়িত্ব সামলেছেন। সম্প্রতি ভোট ঘোষণার পর থেকেই বিভিন্ন সেক্টরে amla পরিবর্তন করেছেন নির্বাচন কমিশন। সেই ধারা আজকেও বজায় থাকলো। অন্যদিকে, এক মাসে দুবার কলকাতা পুরসভার কমিশনার পরিবর্তন করে নজির গড়ল কমিশন। আইএএস অফিসার ধবল জৈনকে বীরভূমের ডিএম করার পর তার জায়গায় আনা হয়েছিল সুমিত গুপ্তাকে। পরে নির্বাচন কমিশনের নির্দেশে সুমিত গুপ্তাকে পরিবর্তন করে তার জায়গায় কলকাতা পুরসভার কমিশনার করে আনা হয় অংশুল গুপ্তাকে। এরই মধ্যে মাস কাটতে না কাটতেই আবার কলকাতা পুরসভার কমিশনার পদে বদল আনা হলো। এর আগে তিনি Joint Secretary, Planning, Statistics and Monitoring Department as Joint Secretary, Consumer Affairs Department এ ছিলেন।
1088
comment0
Report
SCSandip Chowdhury
Mar 18, 2026 10:22:07
Katwa, West Bengal:নিজের ভুল অকপটে স্বীকার করে সকল কর্মীদের নির্বাচনে জোটবদ্ধ হয়ে কাজ করার আবেদন করলেন মঙ্গলকোট বিধানসভা তৃণমূল প্রার্থী অপূর্ব চৌধুরী। বুধবার মঙ্গলকোটের যোগাদ্যা সতীপীঠে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন প্রার্থী অপূর্ব চৌধুরী। ক্ষীরগ্রামে বাড়ি বাড়ি প্রচার শুরুর আগে কর্মী বৈঠকে বিদায়ী বিধায়ক তথা এবার মঙ্গলকোট বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্ব চৌধুরী উপস্থিত সকলের কাছে নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিয়ে বলেন এখানে প্রার্থী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সকলে বিভেদ ভুলে গিয়ে আসুন একসাথে কাজ করি। বিগত দিনের কথা ভুলে যান। বৈঠকের পর প্রার্থী দলীয় কর্মীদের নিয়ে জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করলেন। মঙ্গলবার বিকালে নতুনহাটের পীর পাঞ্জাতন মাজারে চাদর চরিয়েছিলেন। বুধবার যোগাদ্যা সতীপীঠে পুজো দিলেন মঙ্গলকোটের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব চৌধুরীর。
1029
comment0
Report
CDChittaranjan Das
Mar 18, 2026 10:21:42
Durgapur, West Bengal:রাষ্ট্রায়ত্ত সংস্থা ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড (ইসিএল) এর দেওয়া নোটিশ প্রকাশ্যে ছিঁড়ে ফেললেন পাণ্ডবেশ্বর এর বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি, সেই ভিডিও ভাইরাল। শুধু তাই নয়, সংস্থার এক আধিকারিককে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগও ভিডিও ভাইরালে শোনা গেছে। সেইরকম वीडियो ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা ঘিরে প্রশ্ন ওঠতে শুরু হয়েছে। ঘটনার স্থান পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবеш্বরের খোট্টাডিহি এলাকায়। সেখানেই নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। অভিযোগ, সেই সময় এলাকায় ইসিএল কর্তৃপক্ষের তরফে টাঙানো হয়েছিল ইসিএলএর আবাসন খালি করার নোটিশ। সেই রকমই একটি নোটিশ দেখতে পান তিনি। এরপরই ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যেই নোটিশটি ছিঁড়ে ফেলেন। তারপরেই বিজেপির স্লোগান দিতেও দেখা যায়। পরবর্তীতে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন জিতেন্দ্র তিওয়ারির অনুগামীদের। ভিডিওতে দেখা যায়, তিনি ফোনে এক ইসিএল আধিকারিকের সঙ্গে কথা বলছেন এবং বেশ উত্তেজিত সুরে তাঁকে হুমকি দিচ্ছেন। এমনকি অশালীন ভাষা ব্যবহার করতেও শোনা যাচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। এই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক। পাণ্ডবেশ্বর তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী কটাক্ষ করে বলেন, কেন্দ্রীয় সরকারের সংস্থা আর তাদের দেওয়া নোটিশ ছিঁড়ছে বিজেপির প্রার্থী। বোঝাই যাচ্ছে নাটক কোন জায়গায় পৌঁছেছে। এতদিন কোথাও কোন নোটিশ দেওয়া হলো না কিন্তু ভোটের সময় নোটিশ দিচ্ছে ইসিএল। আর সেই নোটিশ ছিঁড়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে বিজেপি প্রার্থী। এই বাংলায় কেউ কাউকে গৃহহীন করতে পারবে না। আমাদের সরকার মানুষের পাশে আছে।
1068
comment0
Report
EGE GOPI
Mar 18, 2026 10:20:11
Kharagpur, West Bengal:ঠাটনে সাতসকালে রহস্য! ধানক্ষেতে মিলল বিশালাকার ড্রোন, চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে নিজস্ব সংবাদদাতা, দাঁতন: ভোররাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই শোরগোল পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ১ নম্বর ব্লকের শরশঙ্কা বকুলতলা-র কাজুচক এলাকায়। বুধবার ভোর প্রায় ৪টে নাগাদ স্থানীয় ধানক্ষেতে একটি বিশালাকার ড্রোন (যাকে দেখতে অনেকটা ছোট বিমানের মতো) পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। এই রহস্যময় বস্তু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বুধবার ভোর চারটে নাগাদ কাজুচক এলাকার একটি ধানজমিতে ডানাওয়ালা একটি বড় বস্তু পড়ে থাকতে দেখা যায়। ভোরের আলো ফুটতেই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, ড্রোনের আকৃতি এতটাই বড় যে প্রাথমিক দৃষ্টিতে সেটিকে ছোট এরোপ্লেন বলে ভ্রম হচ্ছিল। এর আগে এলাকায় এত বড় মাপের ড্রোন বা কোনো উড়ন্ত বস্তু দেখা যায়নি, ফলে সেটি কোথা থেকে এল এবং কেনই বা সেখানে পড়ল, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দাঁতন থানার বিশাল পুলিশ বাহিনী। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং বস্তুটিকে নিরাপদ রাখতে পুলিশ দ্রুত এলাকাটি ঘিরে ফেলে। বর্তমানে ড্রোনটি পুলিশের নজরদারিতে রয়েছে এবং সেটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ ও বিশেষজ্ঞদের অনুমান, ড্রোনটি কয়েক ধরণের উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। এটি কোনো নিরাপত্তা সংস্থা বা সরকারি দপ্তরের নজরদারি ড্রোন হতে পারে। কোনো বেসরকারি সংস্থা বা প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানের পরীক্ষামূলক উড়ান চলার সময় সেটি পথ হারিয়ে থাকতে পারে। দীর্ঘক্ষণ ওড়ার পর যান্ত্রিক গোলযোগ বা ব্যাটারির সমস্যার কারণে এটি জনহীন ধানক্ষেতে আছড়ে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে রহস্য দানা বাঁধলেও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ড্রোনটির গায়ে কোনো বিশেষ নম্বর বা সংস্থার নাম রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের পরই পরিষ্কার হবে এই রহস্যময় ড্রোনের আসল পরিচয়। ততক্ষণ পর্যন্ত কাজুচকের ওই ধানক্ষেত ঘিরে কৌতূহলী মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন。
1024
comment0
Report
Advertisement
Back to top