Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
SC निर्देश: विपक्षी नेताओं की सुरक्षा सुनिश्चित, शुभेंदु अधिकारी केस 18 फरवरी के बाद
ANArnabangshu Neogi
Feb 02, 2026 07:03:44
Kolkata, West Bengal
শুভেন্দু অধিকারী সহ রাজ্যের বিরোধী নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজ্যকে নির্দেশ প্রধান বিচারপতির। কোনো বিরোধী নেতার ওপর যাতে হামলার ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে হবে রাজ্যকেই। - নির্দেশ প্রধান বিচারপতির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলার প্রেক্ষিতে নির্দেশ আদালতের। ১৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChampak Dutta
Feb 19, 2026 08:17:00
Kaji Chak, West Bengal:সরকারি জায়গা দখল করে রাতারাতি তৈরি হয়ে গেল তৃণমূলের পার্টি অফিস। প্রতিবাদে সরব হয়েছে এলাকাবাসীরা। প্রতিবাদ জানিয়েছে বিজেপি। অবৈধভাবে জায়গা দখলের বিরুদ্ধে তৃণমূল। এমনই ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের পুলিশ লাইন পার্কের সামনের রাস্তায়। এলাকাবাসীরা জানিয়েছেন ওই জায়গায় দীর্ঘ ২০ বছর ধরে যাত্রী প্রতীক্ষালয় ছিল, সেখানে বাস দাঁড়াতো।ওখানে গাছের তলায় ছায়ায় বাস যাত্রীরা দাঁড়াতে পারতো। কিন্তু হঠাৎই সেই জায়গা দখল করে কেউ বা কারা পার্টি অফিস বানিয়ে ফেলেছে। তারা প্রশাসনের দ্বারস্থ হওয়ার পাশাপাশি নিজেরাই ওই গড়ে ওঠা পার্টি অফিস থেকে খুলে দেয় তৃণমূলের পতাকা। সরকারি জায়গা দখল করা নিয়ে সরব হয়েছে বিজেপি। তাদেরাও এলাকাবাসীদের পাশে দাঁড়িয়েছে। অবিলম্বে প্রশাসন যাতে সরকারি জায়গা দখল মুক্ত করে সেই দাবি তারা রেখেছে। এই বিষয়ে মেদিনীপুরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, বাসস্ট্যান্ডের ইলেকট্রিক অফিস থেকে অশোকনগর পর্যন্ত রাস্তারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তার উপরে রয়েছে একাধিক সরকারি অফিস, রয়েছে পার্ক। রাস্তার দুধারে অবৈধভাবে যারা জায়গা দখল করে বসে আছে প্রশাসনের উচিত তাদেরকে অবিলম্বে ওখান থেকে তুলে দেওয়া। সে ক্ষেত্রে যারই অফিস থাকুক বা দোকান থাকুক প্রশাসনের উচিত জায়গা ফাঁকা করে রাস্তা পরিষ্কার রাখা। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে।
0
comment0
Report
BMBiswajit Mitra
Feb 19, 2026 08:06:03
Ranaghat, West Bengal:কল্যাণী–হরিণঘাটায় পোস্টার রাজনীতি, ভোটের আগে চাঞ্চল্য ভোটের প্রাক্কালে কল্যাণী ও হরিণঘাটা জুড়ে পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। হরিণঘাটায় ‘ভূমিপুত্র চাই’ স্লোগান তুলে পোস্টার পড়েছে শহর ও গ্রামীণ এলাকায়। অন্যদিকে কল্যাণীতে, বিশেষত কল্যাণী বিশ্ববিদ্যালয়-এর সংলগ্ন এলাকায় দেখা গিয়েছে ‘বিনীত হাটাও, তৃণমূল বাঁচাও’ পোস্টার। সকালেই স্থানীয় বাসিন্দাদের নজরে আসে এই পোস্টারগুলি, যা ঘিরে তুমুল চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে。 বিজেপি বিধায়ক অসীম সরকার এই ঘটনায় বিচলিত নন। তাঁর দাবি, এগুলি আইপ্যাকের কাজ এবং বিজেপি একটি শক্ত পরিবার—তাদের ভাঙা সম্ভব নয়। তিনি বিষয়টিকে বিরোধীদের চক্রান্ত বলেই উল্লেখ করেন। অন্যদিকে তৃণমূলের তরফে পাল্টা দাবি, অসীম সরকার বহিরাগত এবং এটি বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ। উল্লেখ্য, এর আগেও চাকদহ-এ একই ধরনের পোস্টার ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। ফলে কল্যাণী ও হরিণঘাটার এই পোস্টার রাজনীতি রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে.
0
comment0
Report
MMManoranjan Mishra
Feb 19, 2026 08:03:41
Purulia, West Bengal:পুরুলিয়া : পুরুলিয়া শহরে জেহাদিরা বোম বানানোর কারখানা চালাচ্ছিল । ঘটনায় পুলিশ জড়িত । এনআইএ তদন্তের দাবিতে সরব পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো । পুরুলিয়া শহরের ২১ নম্বর ওয়ার্ডের কপুরবাগান এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের পর আজ ঘটনাস্থল পরিদর্শনে যান পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো । এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন তিনি । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, এখানে বোম বানানোর কারখানা ছিল। স্থানীয়রা পুলিশের কাছে অভিযোগ করলে কোনো ব্যবস্থা নেয়নি । উলটু Police স্থানীয়দের ধমক দেয় । এর পেছনে রহস্য রয়েছে । জেহাদীদের হাত রয়েছে। দিদির রাজত্বে পশ্চিমবঙ্গের পুরুলিয়াকে মুক্তাঞ্চল ভেবে নিয়েছে। সেই কারণেই পুরুলিয়া শহরের মধ্যে এই ঘটনা ঘটেছে । এই ঘটনায় এনআইএ তদন্ত চাই। পুলিশের কারা কারা জড়িত ছিল তার তদন্ত চাই । জেহাদীরা যাতে ভোট লুট করতে পারে, বোম মারতে পারে এই ঘটনার সঙ্গে সম্পর্ক রয়েছে । এর আগে বিভিন্ন জায়গাতে এরকম করেছে। যাতে বিরোধীরা একদম শেষ হয়ে যায় তার চেষ্টা চালাচ্ছে । গতকাল বিকেলে পুরুলিয়া শহরের ২১ নম্বর ওয়ার্ডের কপুরবাগান বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে । ঘটনায় তিনজন গুরুতর আহত হন । দমকলের দুটি ইঞ্জিন নিয়ে প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
0
comment0
Report
PDPradyut Das
Feb 19, 2026 08:03:08
0
comment0
Report
BSBidhan Sarkar
Feb 19, 2026 08:02:48
Chinsurah, West Bengal:বিয়ের পর পদবি বদল,লক্ষ্মীর ভান্ডার মেলেনি,তাই যুবসাথী প্রকল্পে আবেদন যুবতীর。 যুবসাথীর ভাতাও মিলবে কিনা নিশ্চিত নন।এম এ পাশ তানিয়ার。 বাঙালী মেয়েদের বিয়ের পর পদবি পরিবর্তন হয়।এসআইআর শুনানি এমন অনেককে ডাকা হয়েছে যাদের বাপের বাড়ির পদবি বিয়ের পর পরিবর্তন হয়ে শ্বশুর বাড়ির পদবি হয়েছে।যা নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর。 আরও পদবি পরিবর্তনে লক্ষ্ম্মীর ভান্ডারের আবেদন গ্রাহ্য হয়নি বলে দাবী করলেন চুঁচুড়ার এক যুবতী গ্রহন্দু। হুগলি মসহীন কলেজের স্নাতক বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করেছেন তানিয়া মন্ডল।বিয়ের পর তার পদবি হয় তানিয়া মন্ডল দাস。 মাধ্যমিক এডমিট ভোটার কার্ডে মন্ডল পদবি থাকলেও আধার প্যান,ব্যাঙ্কের পাশবই,বিবাহের শংসাপত্রে দাস পদবি জুরে যাওয়ায় লক্ষ্মীর ভান্ডারের আবেদন গ্রাহ্য হয়নি তার。 আগে দুবার লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন কিন্তু পাননি。 তাই এবার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করছেন।তাতেও সন্দেহ পদবি জটে প্রকল্পের সুবিধা পাবেন কিনা。 তানিয়া বলেন,আমি এম এ পাশ করে বসে আছি।কোনো কাজ নেই।ভাতা ভালো কিন্তু একটা চাকরি হলে আরো ভালো হয়।কে অন্যের উপর নির্ভরশীল হতে চায়।চাকরির পরীক্ষা দিয়েছি কিন্তু হয়নি।ফর্ম ফিলাপ করতে খরচ আছে।বছরে আঠেরো হাজার টাকা কিছুটা চোখে দেখা যাবে। মহিলারা ২৫ বছর বয়স থেকেই লক্ষ্মীর ভандыর পেতে পারেন ৬০ বছর পর্যন্ত পাবেন। যুবসাথীর জন্য বয়স বাধা হয়েছে ২১-৪০ বছর।প্রকল্পের মেয়াদ পাঁচ বছর।তাই লক্ষ্মীর ভান্ডার পেলেই ভালো হত মত যুবতীর। চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ বলেন,লক্ষ লক্ষ মহিলা পাচ্ছেন লক্মীর ভান্ডার উনি পাবেন না কেন? তার কাগজ পত্রে যা ত্রুটি আছে সেগুলো সংশোধন করে নেওয়া উচিত।কোনো অসুবিধা থাকলে আমাদের কাছে এলে আমরা নিশ্চয়ই সহযোগিতা করব।।。
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Feb 19, 2026 08:01:53
Arambag, West Bengal:আরামবাগঃ১৯ ফেব্রুয়ারি প্রকল্পে তৈরি হয়েছিল বহু প্রতিক্ষিত শিশু উদ্যান পার্ক বা চিল্ড্রেন পার্ক।আর সেই পার্ক তছনছ করে দিল কে বা কারা।ভাংচুর করা হয়।রাতের অন্ধকারে এই পার্কের ক্ষতি করে দুষ্কৃতীরা।ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনা গোঘাটের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের পীর মল্লিক মৌজার আদিবাসী অধ্যুষিত পীর মল্লিক পাড়ার। রাজ্য সরকারের ‘আমার পাড়া আমার সমাধান’ প্রকল্পের অধীনে এখানেই নির্মিত হয়েছিল একটি শিশু উদ্যান বা চিল্ড্রেন পার্ক। প্রায় ৩ লক্ষ ৮ হাজার ৪৮ টাকা ব্যয়ে গড়ে ওঠা এই পার্কটি মূলত এলাকাবাসীর কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা পার্কটির বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। সকালে এলাকাবাসীরা বিষয়টি লক্ষ করে ক্ষোভে ফেটে পড়েন। দোলনা, স্লাইডসহ একাধিক সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা ছোট ছোট শিশুদের জন্য তৈরি নিরাপদ বিনোদনের পরিবেশ এখন কার্যত অচল। এলাকাবাসীদের দাবি, আদিবাসী অধ্যুষিত এই অঞ্চলে এমন একটি উদ্যোগ শিশুদের বিকাশে বিশেষ ভূমিকা রাখছিল। তারা দ্রুত দোষীদের চিহ্নিত করে কড়া শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে পার্কটি দ্রুত সংস্কারেরও আবেদন তোলেন গ্রামবাসীরা। এই বিষয়ে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় জানান, “কে বা কারা এই পার্ক ভেঙেছে তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি বিডিও সাহেবের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে শিশুদের জন্য তৈরি এই পার্ক পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে বলেই আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Feb 19, 2026 08:01:30
Arambag, West Bengal:আরামবাগঃ১৯ ফেব্রুয়ারি -------------------------------------------- ফের বাংলার বিশিষ্টজন- মনীষীদের অপমান..বারবার বাংলার বিশিষ্টজন- মনীষীদের নাম উচ্চারন-নাম উল্লেখ ভুল কেন্দ্রীয় বেজিপ নেতৃত্বে..আজ স্বয়ং প্রধানমন্ত্রী স্বামী রামকৃষ্ণ বলে এক্স পোস্ট করলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংহসদেবের ১৯১ তম জন্মতিথি নিয়ে..এটা বাংলার অপমান বলে দাবি করছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মভূমির মানুষ। ভোটের রাজনীতি করতে গিয়ে বারবার বাংলার মণীষূদের নামের উচ্চারন-লেখা ভুল বিজেপির। এটা বাংলার অপমান বলে দাবি করছেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ。 মিতালি বাগের পালটা মন্তব্য, বিজেপির চৈতন্য হোক,প্রধানমন্ত্রীর চৈতন্য হোক, বিজেপি বিধায়কদের চৈতন্য হোক。
0
comment0
Report
SCSandip Chowdhury
Feb 19, 2026 07:49:32
Katwa, West Bengal:যুবশ্রী নিয়ে রাজনৈতিক তরজা সমালোচনার মাঝেই আবেদনপত্র পূরণে বাম শিবির।যুবশ্রী প্রকল্পকে ঘিরে রাজ্য রাজনীতিে ফের জোর তরজা। একদিকে প্রকল্পের কার্যকারিতা ও বাস্তবায়ন নিয়ে তীব্র সমালোচনা করছে বাম নেতৃত্ব, অন্যদিকে একই প্রকল্পের আবেদনপত্র পূরণে শিবির করে সহযোগিতার হাত বাড়াচ্ছে তারাই। কাটোয়া ২ নম্বর ব্লক অফিসের বিশ্রামাগারে গত তিন দিন ধরে চলা এমনই এক শিবির ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক।ভিড় জমিয়েছেন বহু বেকার যুবক-যুবতী ও ভূমিহীন ক্ষেতমজুররা। বাম দলের দাবি, গত কয়েক দিনে হাজারেরও বেশি আবেদনপত্র পূরণ করে দেওয়া হয়েছে। শিবিরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ফর্ম ফিল-আপ, প্রয়োজনীয় নথি যাচাই এবং অনলাইন আপলোডের কাজ করা হচ্ছে বলে জানান উদ্যোক্তারা।তবে প্রশ্ন উঠছে যে প্রকল্পের সমালোচনায় সরব বামেরা, সেই প্রকল্পেই কেন এই সহযোগিতা? বিরোধীদের একাংশের দাবি, এটি বামেদের দ্বিমুখী অবস্থান। যদিও বাম নেতৃত্বের সাফাই, যুবশ্রী প্রকল্পের টাকা সাধারণ মানুষের হক। আমরা প্রকল্পের সীমাবদ্ধতা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারের সমালোচনা করি, কিন্তু মানুষের প্রাপ্য থেকে তাদের বঞ্চিত হতে দিতে পারি না। অন্যত্র ফর্ম পূরণে টাকা নেওয়া বা হয়রানির অভিযোগ রয়েছে। তাই আমরা বিনা খরচে সহযোগিতা করছি।এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, বামেরা নিজেরাই স্বীকার করছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষের জন্য কাজ করছেন। তাই সমালোচনা করলেও শেষ পর্যন্ত মানুষের স্বার্থে এই প্রকল্পের দিকেই ফিরতে হচ্ছে তাদের।অন্যদিকে বিজেপির কটাক্ষ, পশ্চিমবঙ্গে তৃণমূল-সিপিআইএম-কংগ্রেস আসলে একে অপরের পরিপূরক। এক দল নাটক করে বলছে দেবে, আরেক দল সহযোগিতা করছে। বাংলায় খিস্তি-খামারি, দিল্লিতে দোস্তি এ সবই আই ওয়াশ। ভোটের পর কেউ কিছু দিতে পারবে না। বেকারেরা ভাতা নয়, স্থায়ী কাজ চান।বাস্তব চিত্র বলছে, অর্থসংকটে থাকা বহু বেকার যুবক-যুবতী ও ক্ষেতমজুর এই শিবিরে ভরসা খুঁজছেন। তাঁদের একাংশের বক্তব্য, কোথাও ফর্ম পূরণ করতে টাকা লাগে, আবার নথি নিয়ে ঝামেলাও হয়। এখানে বিনা পয়সায় সাহায্য পাওয়া যাচ্ছে, তাই এসেছি।যুবশ্রীকে ঘিরে এই বিতর্ক যে আগামী দিনে আরও তীব্র হবে, তা বলাই বাহুল্য। তবে রাজনৈতিক অবস্থান যাই হোক প্রকল্পের বাস্তব উপকারভোগীদের পাশে দাঁড়ানো তা নিয়েই এখন জনমনে আলোচনার কেন্দ্রবিন্দু।
0
comment0
Report
MDMritunjay Das
Feb 19, 2026 07:49:15
Bankura, West Bengal:বাঁকুড়ার তালডাংরার ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, কমিটি গঠন করে তদন্তের আস্বাস জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিকের, রাজনৈতিক তরজা খোদ ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ওঠল। থানার দ্বারস্থ হয়ে ওই ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই হাসপাতালেরই এক মহিলা স্বাস্থ্য কর্মী। घटना বাঁকুড়ার তালডাংরায়। অভিযোগকারী ও অভিযুক্তর তরফে বক্তব্য মেলেনি। তবে জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন ঘটনা জানার পরই কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সেই তদন্তের রিপোর্ট তলব করা হয়েছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সম্প্রতি বাঁকুড়ার তালডাংরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত এক মহিলা স্বাস্থ্য কর্মী তালডাংরা থানায় হাজির হয়ে তালডাংরার ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। অভিযোগে নির্যাতিতা দাবি করেন অভিযুক্ত ব্লক স্বাস্থ্য আধিকারিক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২ বছর ধরে হাসপাতালেরই কোয়ার্টারে নিয়মিত শারিরীক সম্পর্ক চালিয়ে আসছিলেন। অভিযোগে নির্যাতিতার দাবি সম্প্রতি তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে অন্য এক মহিলাকে বিয়ের চেষ্টা করছেন। ঘটনার প্রতিবাদ করলে নির্যাতিতাকে হুমকিও দেওয়া হয় বলে লিখিত অভিযোগে উল্লেখ করেন নির্যাতিতা। তালডাংরা থানায় এবিষয়ে লিখিত অভিযোগ দায়ের হলেও ঘটনা নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি নির্যাতিতা। অভিযুক্ত স্বাস্থ্য আধিকারিক হাসপাতালে না থাকায় তাঁর বক্তব্যও মেলেনি। তবে জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন বিভিন্ন মাধ্যমে অভিযোগ শোনার পরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির কাছে দ্রুত রিপোর্ট তলব করা হয়েছে। এদিকে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
0
comment0
Report
PDPradyut Das
Feb 19, 2026 07:48:44
Jalpaiguri, West Bengal:তিস্তার চর থেকে গরু আনতে গিয়ে বধুর সাথে একি ঘটল জলপাইগুড়িতে! তিস্তার চরে বধূকে ধর্ষণের ঘটনায় উত্তেজনা ছড়াল জলপাইগুড়িতে। সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের প্রধানপাড়া এলাকায়। ঘটনায় দোষী ব্যক্তিকে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকায় বাসিন্দারা। পাশাপাশি পুলিশের তদন্তের দাবি নিয়ে পরিবার লোকজন সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বৃহস্পতিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ। তিস্তার চরে বধূকে ধর্ষণের ঘটনায় উত্তেজনা ছড়াল জলপাইগুড়িতে। সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের প্রধানপাড়া এলাকায় বুধবার সন্ধ্যা নাগাদ চরে গরু আনতে গিয়েছিলেন বছর ২৯ এর এক মহিলা। সেখানে তাঁকে ধর্ষণের অভিযোগ উঠেছে এলাকার এক বিবাহিত যুবকের বিরুদ্ধে। খবর পুলিশ গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাকার মানুষ। ঘটনার পরই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। তার কঠোর শাস্তির দাবিতে সরব স্থানীয়রা।
0
comment0
Report
PDPradyut Das
Feb 19, 2026 07:17:43
Jalpaiguri, West Bengal:একদিকে এস আই আর আবহাওয়া অপরদিকে যুব সাথী লক্ষীর ভান্ডার সহ বিভিন্ন প্রকল্পে ফরম ফিলাপের মৌসুম। এরই মাঝে প্রায় ৮ দিন পর গ্রাম پঞ্চায়েতের তালা খুলে দেয়া হলো। পরিষেবা নিয়ে প্রশ্ন! বন্যায় রান্নার পরিষেবা দিয়েও বিল না পাওয়ার দরুন দীর্ঘদিন পর ব্লকের আশ্বাসে তালা খোলা হলো ধুপগুড়ি ব্লকের গোধাহার কুটি গ্রাম পঞ্চায়েতের。 টানা প্রায় ৮ দিন তালাবন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হলো জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত-এর অফিস। বিডিও-র আশ্বাসে খুলে যায় দরজা, স্বস্তির নিশ্বাস ফেলেন সাধারণ মানুষ থেকে গ্রাম পঞ্চায়েত প্রধান ও কর্মীরা।জানা গিয়েছে, ধূপগুড়ির এই পঞ্চায়েত এলাকায় জলঢাকা নদী-র বন্যার সময় বেশ কয়েকদিন ধরে ত্রাণশিবিরে রান্না করে খাবার সরবরাহ করেছিলেন শুনতি রায়। তাঁর দাবি, মোট ৭০ হাজার টাকার বিল বকেয়া রয়েছে। বন্যার পর কয়েক মাস কেটে গেলেও সেই টাকা মেটেনি। ক্ষোভে ১১ ফেব্রুয়ারি পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন。 এরপর ত্রাণশিবিরে গ্যাস ও শ্রমিক সরবরাহের দায়িত্বে থাকা সুবল রায়ও আর একটি তালা লাগান। তাঁর অভিযোগ, প্রায় ২৫ লক্ষ টাকার বিল বকেয়া পড়ে আছে। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি, বন্যার সময় বিভিন্ন কাজে যুক্ত থাকলেও পারিশ্রমিক মেলেনি। তাঁরাও অফিসে একের পর এক তালা ঝুলিয়ে দেন। ফলে এক অফিসে ঝুলতে থাকে দুই গেটে ছয়টি তালা।প্রথম অবস্থায় পাওনাদারদের চাপে ক্ষুব্ধ পঞ্চায়েত প্রধান বিজয় রায় জানান, “অফিসে গেলেই পাওনাদাররা ঘিরে ধরছেন। বারবার ব্লক প্রশাসনকে জানিয়েও টাকা মেলেনি।” বুধবার সন্ধ্যায় ব্লক প্রশাসনের কর্তারা এসে পাওনাদারদের সঙ্গে কথা বলেন। দ্রুত বকেয়া মেটানোর আশ্বাস দেওয়া হলে তালা খোলা হয়। তবে পাওনাদারদের সাফ হুঁশিয়ারি, আশ্বাস বাস্তবায়িত না হলে ফের তালা ঝুলবে। এ বিষয়ে এলাকায় প্রাক্তন প্রধান নারায়ণ রায় অভিযোগ করে বলেন ব্লক প্রশাসন আধিকারিকদের সঙ্গে কথা বলে তালা খুলে দেন অভিযোগকারীরা। সেই ঘটনায় গ্রাম পঞ্চায়েত অফিসে তালা খোলাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে ডাউকিমারি ফাঁড়ি পুলিশের ওসি রমেন লস্কর ছাড়াও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিল। আজ বিডিও সকলের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধানের আসা যাওয়া হয়।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Feb 19, 2026 06:48:23
Rajpur Sonarpur, West Bengal:সোনারপুর দক্ষিণে বাড়ছে ভোটের উত্তাপ, দেওয়াল লিখনে নামল বিজেপি—জনসংযোগে বিধায়ক লাভলী মৈत्र সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ক্রমশ চড়ছে ভোটের পারদ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রায় ২৯ হাজার ৯০০ ভোটে জয়লাভ করেছিলেন বিধায়ক লাভলী মৈত্র। তবে ২৪ সালের লোকসভা নির্বাচনের নিরিখে সেই মার্জিন কমে দাঁড়ায় প্রায় ১০ হাজার ভোটে। রাজপুর–সোনারপুর পুরসভার একাধিক ওয়ার্ডে পরাজয় এবং পঞ্চায়েত এলাকায় খারাপ ফলাফল বিজেপিকে এই কেন্দ্রে নতুন করে উৎসাহ জুগিয়েছে। এছাড়াও, এই বিধানসভা কেন্দ্র থেকে প্রায় ৩১ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে বলে জানা গিয়েছে, যদিও এসআইআর-এর চূড়ান্ত রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি। এই পরিস্থিতিতে কেন্দ্রটিকে নিজেদের পক্ষে অনুকূল বলেই মনে করছে বিজেপি। ভোটের দিনক্ষণ বা প্রার্থী তালিকা ঘোষণা না হলেও ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন বিজেপি কর্মী ও সমর্থকেরা। শুরু হয়েছে দেওয়াল লিখন। অন্যদিকে পিছিয়ে নেই বিধায়ক লাভলী মৈত্রও। তিনিও এলাকায় জনসংযোগ কর্মসূচি শুরু করেছেন। বিজেপি কর্মীদের দাবি, এবার রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি, এলাকায় কোনও উন্নয়ন হয়নি এবং মানুষ পরিবর্তন চাইছে। যাদবপুর সাংগঠনিক জেলার সম্পাদিকা সুস্মিতা দত্ত জানিয়েছেন, তাঁদের প্রার্থী জয়লাভ করবে—এই বার্তা আগেভাগেই পৌঁছে দিতে চাইছেন তাঁরা। পাল্টা কটাক্ষ করেছেন বিধায়ক লাভলী মৈত্র। তাঁর বক্তব্য, প্রতিবারই ক্ষমতা দখলের আশায় মরিয়া হয়ে ওঠে বিজেপি, তবে এবারও মানুষ উপযুক্ত জবাব দেবে.
0
comment0
Report
VDVikram Das
Feb 19, 2026 06:47:11
0
comment0
Report
DGDebabrata Ghosh
Feb 19, 2026 06:34:43
0
comment0
Report
CDChampak Dutta
Feb 19, 2026 06:34:11
Kaji Chak, West Bengal:পুরসভার জল খেয়ে অসুস্থ ৩০ জন।এলাকায় চলছে মেডিক্যাল ক্যাম্প,পুরসভার ট্যাপের জল না খাওয়ার পরামর্শ দিয়ে মাইকিং করে প্রচার পুরসভার।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পুরসভার ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের কোন্নগর এলাকায়।পানীয় জল খেয়ে দেখা দিয়েছে বমি পেটের সমস্যা দাবি পুরবাসীর।ইতিমধ্যেই অসুস্থ হয়েছে টিয়া চক্রবর্তী,শম্পা দাস,রিয়া চক্রবর্তী সহ অনেকেরই চিকিৎসা চলছে বাড়িতে।এলাকায় বসেছে পুরসভার মেডিক্যাল ক্যাম্প।ঘাটাল পুরসভা থেকে মাইক প্রচার করা হচ্ছে,১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে বাসিন্দারা যাতে পুরসভার পাইপ লাইনের জল না খান।কোন্নগর এলাকার জলাধার বা রিজার্ভারটি পরিষ্কার করা হবে তারজন্য পুরসভার ট্যাপকলের জল না খাওয়ার পরামর্শ পুরসভার।পুরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা জানান,বাসিন্দারা দাবি করছে জল খেয়ে শরীর খারাপ হচ্ছে তাই দ্রুত জলাধার পরিষ্কার করা হবে।আপাতত এলাকায় মেডিক্যাল ক্যাম্প বসানো হয়েছে।জানাগেছে,১৩ নম্বর ওয়ার্ডে পুরসভার পানীয়জলের একটি পাইপলাইন ফেটে গিয়ে বিপত্তি ঘটে।এর জেরে দূষিত হয় পাশ্ববর্তী ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের জল।ট্যাপ থেকে বের হতে থাকে ঘোলাটে জল S সাথে পোকামাকড়ও বের হতে দেখা গিয়েছে বলে দাবি বাসিন্দাদের।তাদের অভিযোগ,১৩ নম্বর ওয়ার্ডের জলাধার বা রিজার্ভার ট্যাঙ্কটি নিয়মিত পরিস্কারও করা হয়না।ওয়ার্ডের বাসিন্দাদের অসুস্থ হওয়ার খবরে নড়েচড়ে বসেছে ঘাটাল পুরসভা।পাইপলাইন মেরামত থেকে জলের ট্যাঙ্ক পরিষ্কারের কাজ শুরু হয়েছে।
0
comment0
Report
Advertisement
Back to top