Back
माल विधानसभा चुनाव के बीजेपी उम्मीदवार घोषित होते ही समर्थकों में उबाल
ABArup Basak
Mar 21, 2026 05:19:48
Mal Bazar, West Bengal
মাল বিধানসভায় বিজেপির প্রার্থী হিসেবে শুক্রা মুন্ডার নাম ঘোষণা হতেই তীব্র ক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মী-সমর্থকরা। স্থানীয় নেতৃত্বের একাংশের অভিযোগ, মাল বিধানসভায় একাধিক যোগ্য ও সক্রিয় কর্মী থাকা সত্ত্বেও নাগরাকাটা বিধানসভা থেকে প্রার্থী আনা হয়েছে, যা cosy/nা কোনভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। এই অসন্তোষের জেরে বৃহস্পতিবার রাতে মাল বিজেপি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। ক্ষুব্ধ কর্মীরা আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্রে আগুন লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার বিকেলে ক্রান্তিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাল বিধানসভার পাঁচটি মণ্ডল ও বিভিন্ন বুথ কমিটির সভাপতিদের নিয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদক কমলেন্দু দেব শর্মা, জেলা কমিটির সদস্য তথা গত বিধান সভার পার্থী মহেশ বাগে, মণ্ডল সভাপতি দীপক উড়াও, মঙ্গল উড়াওসহ অন্যান্য নেতৃত্ব। বৈঠক শেষে কমলেন্দু দেব শর্মা ও মহেশ বাগে জানান, সমস্ত বুথ ও মণ্ডল সভাপতিদের নিয়ে আলোচনার ভিত্তিতে একটি রেজুলেশন গৃহীত হয়েছে, যা জেলা সভাপতি ও রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হবে। তাঁরা আরও জানান, ২১ ও ২২ মার্চের মধ্যে দাবি পূরণ না হলে ২৩ মার্চ পুনরায় রেজুলেশন দিয়ে দলীয়ভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রার্থী পরিবর্তনের দাবিতে কর্মীদের এই কড়া অবস্থান ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
TCTathagata Chakraborty
FollowMar 21, 2026 06:35:220
Report
DGDebabrata Ghosh
FollowMar 21, 2026 06:35:00Howrah, West Bengal:প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ঈদের দিন প্রচার জনসংযোগ করলেন শিবপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডঃ রানা চট্টোপাধ্যায়।বিভিন্ন সংখ্যালঘু এলাকায় গিয়ে তিনি জনসংযোগ করেন।
0
Report
SCSaurav Chaudhuri
FollowMar 21, 2026 06:34:410
Report
PCPrabir Chakraborty
FollowMar 21, 2026 06:19:02808
Report
PCPrabir Chakraborty
FollowMar 21, 2026 06:18:50780
Report
TCTathagata Chakraborty
FollowMar 21, 2026 06:18:39881
Report
BSBidhan Sarkar
FollowMar 21, 2026 06:07:311074
Report
TCTathagata Chakraborty
FollowMar 21, 2026 06:04:401058
Report
BSBidhan Sarkar
FollowMar 21, 2026 06:04:281023
Report
BSBidhan Sarkar
FollowMar 21, 2026 06:00:221033
Report
BMBiswajit Mitra
FollowMar 21, 2026 05:35:31Ranaghat, West Bengal:খুশির ঈদের দিনে কল্যাণী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর অতীন মন্ডল মসজিদে গিয়ে মুসলিম সম্প্রদায়ের ভুক্ত মানুষদের সাথে প্রচার সারলেন সকাল সকাল।
1029
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 21, 2026 05:21:211070
Report
MDMritunjay Das
FollowMar 21, 2026 05:21:011070
Report
PDPradyut Das
FollowMar 21, 2026 04:47:331028
Report