Back
IPAC मामले में सुप्रीम कोर्ट की देरी, बंगाल चुनावी घमासान में सियासी जंग तेज
DBDebanjan Bandyopadhyay
Feb 03, 2026 14:20:38
Kolkata, West Bengal
IPAC মামলা
সুপ্রিম কোর্ট দুদিন সময় চেয়েছেন। তারা তাদের মত হলফনামা দেবেন। সেই জন্য পরবর্তী দিন ধার্য করেছেন মহামান্য সুপ্রিম কোর্ট। এটা আইন ব্যবস্থা বা বিচার ব্যবস্থার প্রক্রিয়া। এটা নিয়ে কোন রাজনৈতিক মন্তব্য এই মুহূর্তে কিছু করার নেই।
শুভেন্দু বলছেন এটা চালাকি
শুভেন্দু অধিকারী তো সুপ্রিম কোর্টের বিচারপতি নন। আদালতেই নির্দেশ দিয়েছেন তাই নিয়ে কারোর কোন কথা নেই। খালি এখানে বিজেপির কয়েকটি অতৃप्त আত্মা চিৎকার করছে। মামলাটা ২০২০ সালের তাহলে এতদিন ঘুমোচ্ছিলেন? এখন যখন আইপ্যাক এবার তৃণমূলের নির্বাচনী প্রচারে সহযোগী, তখন আমাদের প্রচার পরিকল্পনা ও তথ্য সেটা নিতে যাওয়ার এখনই দরকার পড়লো, এটা তো বিজেপির নেতৃত্বে তৃণমূলের তথ্য ভান্ডার লুটের প্রচেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায় তা রক্ষার চেষ্টা করেছেন। বিজেপি জানে তারা সংগঠনে পারছে না। আইপ্যাকের কাছে বহু তথ্য আছে। সেগুলোকে ইডি কাজে লাগিয়ে তুলে আনতে হয়েছে।
সেটিং
হাস্যকর। মমতা বন্দ্যোপাধ্যায় কে কেউ যদি কথায় কথায় সেটিং বলে তাহলে মেনে নিন মমতা বন্দ্যোপাধ্যায় এর ম্যাজিক্যাল ক্ষমতা আছে। তাকে জনপ্রিয়তা উন্নয়ন ভোটে টেক্কা দেওয়া যাবে না। কথায় কথায় সেটিং তার মানে তো মমতা বন্দ্যোপাধ্যায় জাদু ক্ষমতার অধিকারী, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে যাচ্ছেন কেন? যদি মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই ক্ষমতাশালী হন তাহলে তার চরণতলে আত্মসমর্পণ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে যে পাল্লা দিতে পারছে না সে বলছে সেটিং।
প্রत्यেক বুথে ৩০ টা করে ভোট, প্রত্যেক পরিবার থেকে ছয়টা করে ভোট বাড়াতে পারলেই বিজেপি ক্ষমতায় চলে আসবে বলেছে শুভেন্দু সুকান্ত
এগুলো কথার জাগলারি। সমুদ্রের পাড়ে বসে অনেকে বালির ঘর বানান। সমুদ্রের ঢেউ আসলে সেই ঘর ভেঙে যায়। বিজেপির হিসেব নিকাশ হচ্ছে সেই বালির ঘর বানানো। ভোট আসুক এসব ঘর চুরমার হয়ে যাবে। আমরা বলছি ছটা নয় প্রতিটা পরিবার থেকে ১৮ টা। এবার বিজেপি পশ্চিমবঙ্গ থেকে উড়ে যাবে। বিজেপি ছটা পাবে না, উল্টে তাদের ১৮ টা ভোট বেরিয়ে যাবে।
কয়লা পাচার কাণ্ডে রেড
এ নিয়ে কোন মন্তব্য নয়। এটা তদন্তের বিষয়।
খালি একটা ঝুলিয়ে রাখা মামলা দীর্ঘদিন ধরে রেখে দেওয়া হয় ভোটের সময় এলে এর ওর বাড়ি হানা দেওয়া হয়।
ফেন্সিং নিয়ে শুভেন্দুর অভিযোগ
শুভেন্দু অধিকারী প্রথমে বলুন যে ভোটার তালিকায় একজন রোহিঙ্গা দেখান। ধরতে পেরেছেন রোহিঙ্গা। এতই যদি বক্তব্য তাহলে রোহিঙ্গা ত্রিপুরায় ঢুকলো কি করে সেখানে ধরা পড়লো কেন। জগন্নাথ সরকার তো বলেছেন যে তারা নাকি ক্ষমতায় এলে সীমান্ত খুলে দেবেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে অবাধে যাতায়াত হবে।
অধীচৌধুরী নাজিরাবাদে গিয়ে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে যাওয়ার দরকার ছিল সেখানে না গিয়ে উনি দিল্লি গিয়েছেন।
অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেসে বিক্ষুব্ধ রাজনীতি করছেন। ওনার কাহি পে নিকাহে কাহি পে নিশানা, ওখানে যা যা করার তা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য প্রশাসন করেছেন। কোথায় কখন যেতে হবে? এটা দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায় কে শেখাবেন না। উনি শুভঙ্কর সরকার কে খোঁচা দিতে রাজনীতি করছেন তাই নিয়েই আনন্দে থাকো।
এসআইআর সংক্রান্ত মামলায় কাল সুপ্রিম কোর্টে যেতে পারে তৃণমূল
মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করবেন কি করবেন না এ নিয়ে কোন মন্তব্য করব না। কাল দেখতে পাবেন। যথাসময়ে আপনাদের সাংবাদিক প্রতিনিধিদের পৌঁছে দেবেন কোর্টে ভালো ছবি খবরের জন্য। লড়াই কাকে বলে তা মমতা বন্দ্যোপাধ্যায় শুরুর থেকেই দেখিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে অতীতে জরুরী অনেক মামলায় সবাল করেছেন।
আমি যেখানে হাত দেই সোনা ফলে বিপ্লব দেব
বিপ্লব দেব কে বলুন আগে নিজেকে ছুঁতে যদি উনি সেটা করতে পারতেন তাহলে ওনাকে মাঝ পথে মুখ্যমন্ত্রী তো থেকে সরে যেতে হতো না।
হেলিকপ্টার ভাড়া করে হুমায়ুন বলেছেন যারা জোটে থাকবে তাদের নিয়ে উনি হেলিকপ্টার করে ঘুরবেন। বলেছেন টাকা দিচ্ছেন গৌরী সেন
উনি সব একটি দল গড়েছেন কেউ ওনাকে সহযোগিতা করছেন কেউ চাইছেন উনাকে সামনে রেখে মুখোশ পরা রাজনীতি করতে বলে গৌরী সেনরা পেছনে আছেন। তাই হেলিকপ্টার ভাড়া করেছেন। ওটা তার ব্যাপার। এটা ভালো উনি একটা প্যাকেজ দিচ্ছেন। জোটে এলে হেলিকপ্টার চড়াবো। সেই কারণেই সেলিম হেলিকপ্টার চড়তে ট্র্যাক সুট পড়ে বৈঠক করতে গেছিলেন।
যত মুসলিম বিরোধী ভোট অন্যদিকে না যায়, তাই জন্য হুমায়ুন কবিরকে মাঠে নামিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শুভেন্দু
সবাই জানে ২০১৯ সালে এই হুমায়ুন বিজেপির হয়ে ভোট এ লড়েছিল।
বেলডাঙা কাণ্ডে এনআইএ তদন্ত নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের রাজ্য
কলকাতা হাইকোর্ট বলেছিল চাইলে এনআইএ তদন্ত করাতে পারে। কেন্দ্রীয় সরকার সবসময় অপশনাল আছে। একাধিক জায়গায় বিজেপি এই কেন্দ্রীয় এজেন্সির বা এন আই একে পাঠিয়ে দেয় তৃণমূল নেতাদের ধরতে
সেলিমের হয়ে সুজনকে আক্রমণ হুমায়ুনের
সিপিএমের ভোটব্যাঙ্ক তো বিজেপিকে ভোট দেয় এবার হুমায়ুনের সঙ্গে জোট করতে চাইছে সিপিএম বলুক না হুমায়ূনের সঙ্গে সেলিমের একাধিকবার বৈঠক এটা কি সিপিএমের মতো হয়েছে না হয়নি বরঞ্চ জোর গলায় বলুন আমাদের ২৯৪ টা আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই তাই আমরা নওশাদ হুমায়ুন দের কাছে ছুটছি ভোট ভিক্ষার জন্য।
এনআইএ
ভোটের আগে এনআই এ ব্যবহার করা হয়। গোটা এলাকায় তৃণমূল কর্মীদের লিস্ট দিয়ে বলে দেওয়া হয় বিজেপির তরফে। এদেরকে গ্রেপ্তার করুন ডিস্টার্ব করুন বলা হয়।
বিধানসভায় লাইব্রেরির কমিটিতে পার্থ চট্টোপাধ্যায়
পার্থ চট্টোপাধ্যায় তার তার বিধানসভায় স্ট্যান্ডিং কমিটিতে কি পাবেন সেটা বিধানসভার বিষয়। এটা নিয়ে কোন মন্তব্য নয়। সংসদীয় রাজনীতিতে কোন বিধায়কের আইনি পাঠ আলাদা। তিনি কিন্তু এই ধরনের স্ট্যান্ডিং কমিটিতে ঢুকতে পারেন। কার্যত থাকার অধিকার আছে দল মত নির্বিশেষে。
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BSBidhan Sarkar
FollowMar 06, 2026 18:46:300
Report
PMPiyali Mitra
FollowMar 06, 2026 18:46:140
Report
BSBidhan Sarkar
FollowMar 06, 2026 18:16:200
Report
RDRaktima das
FollowMar 06, 2026 18:16:060
Report
KMKIRAN MANNA
FollowMar 06, 2026 18:15:580
Report
DGDebabrata Ghosh
FollowMar 06, 2026 18:15:480
Report
RTRonay Tewari
FollowMar 06, 2026 18:15:310
Report
MMManoj Mondal
FollowMar 06, 2026 18:15:210
Report
MMManoj Mondal
FollowMar 06, 2026 15:35:010
Report
BBBimal Basu
FollowMar 06, 2026 15:34:470
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 06, 2026 15:32:590
Report
RDRaktima das
FollowMar 06, 2026 14:21:300
Report
BSBidhan Sarkar
FollowMar 06, 2026 14:21:210
Report
MMManoranjan Mishra
FollowMar 06, 2026 14:21:050
Report
SBSoumen Bhattachrya
FollowMar 06, 2026 14:20:490
Report