Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
इंस्टाग्राम पर 'सरासरी मुख्यमंत्री' पेज हैक; बिधाननगर साइबर क्राइम थाने में शिकायत दर्ज
PMPiyali Mitra
Feb 26, 2026 07:47:48
Kolkata, West Bengal
ইনস্টাগ্রামে “সরাসরি মুখ্যমন্ত্রী’ পেজ হ‍্যাক বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের বাংলার বিভিন্ন প্রান্ত থেকে নাগরিকদের অভাব-অভিযোগের কথা শুনতে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামে পরিষেবা চালু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইনস্টাস্ট্রামেেও ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামে পেজ খোলা হয়েছিল। অভিযোগ, সেই অফিসিয়াল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। ওই অ্যাকাউন্টটি যে সংস্থা পরিচালনা করে, সেই সংস্থার তরফে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AMArkodeepto Mukherjee
Feb 26, 2026 08:52:25
0
comment0
Report
PMPiyali Mitra
Feb 26, 2026 08:52:16
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Feb 26, 2026 08:51:44
Arambag, West Bengal:আরামবাগঃ২৬ ফেব্রুয়ারি -------------------------------------------- আরামবাগে মুখ্য ডাকঘরে বোমাতঙ্ক। গ্রাহক ও পোস্ট অফিস কর্মীদের বাইরে বার করে দিল পুলিশ। আরামবাগ শহরের বুকে মুখ্য ডাকঘরে তালা পড়ল। গোটা এলাকাটি ঘিরে রেখেছে আরামবাগ থানার পুলিশ। আরামবাগ এসডিপি ওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তল্লাশি চালাচ্ছে। আতঙ্কিত পোস্ট অফিসের গ্রাহক থেকে কর্মীরা। আরামবাগ শহরের এই মুখ্য ডাকঘরে আধার কার্ডের সংশোধনী ও নতুন আধার কার্ড তৈরি হয়। তাছাড়াও পাসপোর্ট ভেরিফেকেশনের কাজ চলে। তবে পোস্ট অফিস সূত্রে জানা গেছে পোস্ট অফিসে বোমা রাখার মেইল এসেছে। তাই এলাকাটি খালি করে দেওয়া হয়েছে। পোস্ট অফিসের ভেতর থেকে গ্রাহক ও পোস্ট অফিস এজেন্টদের বেরিয়ে যেতে বলা হয়েছে。
0
comment0
Report
BSBarun Sengupta
Feb 26, 2026 08:51:08
Barrackpur Cantonment, West Bengal:কামারহাটি পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডে ডিডি মণ্ডল ঘাট আদ্যাপীঠের সামনে রাস্তার উপরে ফুটপাতে দোকান।।দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর ধরে তারা এখানে ব্যবসা করে সংসার চালাতো পরিবার পরিজন নিয়ে তারা জীবন জীবিকা পরিচালনা করতো।।হঠাৎ করে চার মাস আগে কামারহাটি পৌরসভার পক্ষ থেকে ড্রেন পরিস্কার করার নাম করে সমস্ত দোকানকে ভেঙে দেওয়া হয় এবং তুলে দেওয়া হয়। তারপরে ড্রেন পরিষ্কার করার পর আর সেই ফুটপাতের ১৬ থেকে ২০টি দোকান আজও বসতে পারেনি।। আজ সকাল বেলায় ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার মিঠু বসুর বাড়িতে অস্থায়ী দোকানের মানুষেরা আসেন।। তারা এসে বিক্ষোভ দেখান।।তার বাড়ির সামনে বসে পড়েন।। স্লোগান করেন।। দীর্ঘক্ষণ আলোচনার পরে আজ পৌরসভার সাথে কাউন্সিলর মিঠু বসু কথা বলবে তারপরে দোকানদাররা তাদের দোকান পাওয়ার বিষয় নিয়ে আন্দোলন রূপরেখা তৈরি করবেন
0
comment0
Report
CDChampak Dutta
Feb 26, 2026 07:31:07
Kaji Chak, West Bengal:বেহাল গ্ৰামীণ পিচ রাস্তায় বারেবারে ঘটছে দুর্ঘটনা, রাস্তা মেরামতের দাবিতে একাধিকবার প্রশাসনিক বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও আজ পর্যন্ত হয়নি কোনো সুরাহা, উপপ্রধানের অভিযোগ গ্ৰাম পঞ্চায়েত বিজেপির দখলে তাই রাস্তা মেরামতের উদ্যোগ নেয়নি প্রশাসন, সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলের। এ ছবি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতের কপাটিয়া পোল থেকে রত্নেশ্বরবাটি হয়ে শ্যামসুন্দরপুর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার প্রধানমন্ত্রী গ্ৰামীণ পিচ রাস্তার। ২০১৯ সালে এই রাস্তা তৈরী হওয়ার কয়েক মাস পর থেকে বেশ কয়েক বছর ধরে বেহাল দশা। এই রাস্তা দিয়ে নিত্যদিন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ নিত্যদিন হাজার হাজার মানুষের যাতায়াত, পাশাপাশি হুগলি জেলার মানুষ এই রাস্তা দিয়ে ঘাটাল মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতালে যায় চিকিৎসার জন্য। এই রাস্তার কয়েকদিন আগে রত্নেশ্বরবাটি এলাকায় টোটো উল্টে জখম হয়েছে ৬ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পথচারী থেকে শুরু করে গ্ৰামবাসীদের অভিযোগ, ছোট বড় গর্তে পরিণত হয়েছে এই রাস্তা, বর্তমানে যাতায়াতের অযোগ্য এই রাস্তায় বার বার ঘটে চলেছে দুর্ঘটনা। বেহাল রাস্তা মেরামতের দাবিতে গ্রাম পঞ্চায়েত সহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। রাস্তা মেরামতের বিষয়ে বিজেপি পরিচালিত মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাপন বর বলেছেন, এই রাস্তাটি কয়েক বছর ধরেই বেহাল অবস্থা, আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছি কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি, পরে আমরা বুঝতে পারি এই এলাকা থেকে শাসক দল তৃণমূলের বর্তমান घাটাল ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির ভোটে হেরেছিল এবং এই গ্ৰাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত, তাই রাস্তা মেরামতের হচ্ছে না। যদিও রাস্তা মেরামতের বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপিকে আক্রমণ করেছেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজী। তবে এই রাস্তার বেহাল অবস্থার কথা স্বীকার করেছেন ঘাটাল পঞ্চায়েত সমিতি সহ সভাপতি বিকাশ কর, তিনি বলেছেন আগামী সপ্তাহের মধ্যে রাস্তা মেরামতের কাজ শুরু হবে। এখন দেখার কবে রাস্তাটি মেরামত হয়?
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Feb 26, 2026 07:03:08
Jhargram, West Bengal:আগে রাস্তা পরে ভোট। এই দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি যাওয়ার পাঁচ নম্বর রাজ্য সড়ক বেচকুন্দ্রীর কাছে অবরোধ করেন গ্রামবাসীরা। পাঁচ নম্বর রাজ্য সড়ক বেচকুন্দ্রী থেকে মুরগীডিহি পর্যন্ত প্রায় ২ কিমি রাস্তার অবস্থা বেহাল। এই দু কিমি রাস্তা প্রায় ৮/১০ টা গ্রামের মানুষ ব্যাবহার করে। বর্ষার সময় রাস্তা চলাচলের অযোগ্য হয়ে যায়। একাধিক দূর্ঘটনা ঘটে।এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিরবাহা হাঁসাদা সহ সমস্ত জায়গায় অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। ফলে বাধ্য হয়ে আজা রাজ্য সড়ক অবরোধ করে গ্রাম বাসীর। বিরবাহা হাঁসাদা ও প্রশাসনের ভূমিকায় ক্ষোভে ফেটে পড়ে এলাকার লোকজন। ব্যাস্ত রাস্তায় জানজট শুরু হয়। ঝাড়গ্রাম এর আইসির নেতৃত্বে পুলিশ আবরোধকারি দের অবরোধ তুলে দিতে সক্ষম হলেও তাদের দাবিতে পায়ে হেঁটে দুকিলোমিটার রাস্তার বেহাল অবস্থা ঘুরে দেখতে হয় আইসিকে। অবিলম্বে এর ব্যাবস্থা না হলে ভোটে এর হিসেব বুঝে নেওয়ার হুশিয়ারী গ্রামবাসী দের।
0
comment0
Report
BMBiswajit Mitra
Feb 26, 2026 07:02:34
Ranaghat, West Bengal:ক্লাবঘর নির্মাণের নামে জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে একাকী মহিলাকে বাড়িতে ঢুকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে। ঘটهلাটি আড়ংঘাটা এলাকার, ধানতলা থানা-র অন্তর্গত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর পঁয়তাল্লিশের ওই মহিলা দীর্ঘদিন ধরে রেললাইনের ধারে দখলী জমিতে একাই বসবাস করেন। ফল বিক্রি করেই তাঁর সংসার চলে। সম্প্রতি জমির একাংশে পাকা বাড়ি তৈরির উদ্যোগ নিলে স্থানীয় কয়েকজন ওই জমিতে ক্লাবঘর তৈরির দাবি তোলেন বলে অভিযোগ। মহিলা আপত্তি জানালে গত ২০ ফেব্রুয়ারি দুপুরে বাড়িতে একা থাকার সুযোগে তাঁকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে লিখিত অভিযোগে উল্লেখ। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে রাণাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করেন। আক্রান্তার দাবি, থানায় অভিযোগ দায়েরের পরও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং উল্টে তাঁকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে。
0
comment0
Report
ABArup Basak
Feb 26, 2026 06:31:01
Mal Bazar, West Bengal:বিদায়ের ডানায় শীতের শেষবার্তা, উত্তরবঙ্গ ছাড়ছে পরিযায়ীরা... বসন্তের আগমনী হাওয়ায় বদলে যাচ্ছে উত্তরবঙ্গের জলাভূমির চেহারা। ধীরে ধীরে ফাঁকা হচ্ছে আকাশ ও নদীচর—শীতের অতিথি পরিযায়ী পাখিরা শুরু করেছে ফিরতি যাত্রা। অক্টোবর–নভেম্বরে সাইবেরিয়া, ইউরোপ এবং মধ্য এশিয়া থেকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা এসেছিল উত্তরবঙ্গে। শীতভর মুখর ছিল তিস্তা নদী-র চরাঞ্চল, গজলডোবা পাখি বিতান, লাটাগুড়ি এবং ডুয়ার্সের বিস্তীর্ণ খাল, বিল নদী এলাকা। প্রতিবছরের মতো এ বছরও খাদ্যের প্রাচুর্য, অনুকূল আবহাওয়া এবং তুলনামূলক নিরাপদ পরিবেশের টানে এই জলাভূমিগুলিতে ভিড় জমায় বিভিন্ন প্রজাতির হাঁস, বক ও জলচর পাখি। ডিসেম্বর থেকে জানুয়ারি—এই সময়টাতেই সবচেয়ে বেশি পাখির সমাগম দেখা যায়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি মরশুমে কয়েক হাজার পরিযায়ী পাখির উপস্থিতি নথিভুক্ত হয়েছিল গজলডোবায়。 তবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দৃশ্যপট বদলাতে শুরু করেছে। এখনও গজলডোবা এলাকায় কয়েক হাজার পাখি দেখা গেলেও সংখ্যা কমছে প্রতিদিন। আকাশে দলবদ্ধ উড়ানে নজর কাড়ছে Red-crested Pochard, Bar-headed Goose ও Northern Pintail-এর মতো প্রজাতি। সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময় তাদের সারিবদ্ধ উড়ান পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের বিশেষভাবে আকৃষ্ট করছে। পাখিপ্রেমীদের মতে, এই বিদায় প্রকৃতির স্বাভাবিক ছন্দেরই অংশ। দিনের দৈর্ঘ্য বৃদ্ধি, তাপমাত্রার পরিবর্তন এবং প্রজনন ঋতুর তাগিদে তারা নিজ নিজ আবাসভূমিতে ফিরে যায়। পাখি বিশেষজ্ঞদের কথায়, “উত্তরবঙ্গ의 জলাভূমিগুলি পরিযায়ী পাখিদের জন্য গুরুত্বপূর্ণ স্টপওভার ও শীতকালীন আবাস। পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জলাভূমি সংরক্ষণ ও দূষণ রোধে আরও উদ্যোগী হওয়া জরুরি。” পরিবেশকর্মীদের একাংশের দাবি, জলস্তর হ্রাস, প্লাস্টিক দূষণ এবং অনিয়ন্ত্রিত পর্যটন ভবিষ্যতে পরিযায়ী পাখির আগমনকে প্রভাবিত করতে পারে। যদিও বনদপ্তর নজরদারি ও সচেতনতা কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে。 এখন উত্তরবঙ্গের আকাশে ভেসে ওঠা ডানার শব্দ যেন বিদায়ের সুর। ফাঁকা হতে থাকা বিল ও নদীচর মনে করিয়ে দিচ্ছে—শীত শেষের পথে। তবু আশাবাদী প্রকৃতিপ্রেমীরা। ঋতুচক্রের নিয়ম মেনে আবারও শরৎ শেষে শীত নামলে, দূরদেশ পেরিয়ে ফিরে আসবে সেই চেনা অতিথিরা।
0
comment0
Report
ANArnabangshu Neogi
Feb 26, 2026 06:30:33
0
comment0
Report
Advertisement
Back to top