Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
बेलडांगा मामले के 31 आरोपी बuldगण जेल से नगरदायरा अदालत के समक्ष पेश
PMPiyali Mitra
Feb 26, 2026 08:52:16
Kolkata, West Bengal
अंततः एनआईए अदालत के निर्देश की मान्यता बेलডাঙा मामले में धृत 31 জনকে বহরমপুর जेल से नगरদায়রা अदालत के समक्ष पेश किया गया इसके पहले तीन बार निर्देश देेने के बाद भी कभी फोर्स की कमी, कभी उच्च माध्यमिक परीक्षा तो कभी जिले में कानून-व्यवस्था के कार्यक्रमों के कारण पेश नहीं किया गया इसके कारण एनआईए अदालत के न्यायाधीश ने पुलिस पर कड़े टिप्पणी की इनमें से 7 लोगों को अपने custody में लेने के लिए एनआईए आवेदन करेगा साथ ही कोर्ट ने 26 फरवरी तक केस डायरी प्रस्तुत करने का निर्देश दिया था हालाँकि NIА ने अभी तक केस डायरी नहीं मिलने का दावा किया है
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ANArnabangshu Neogi
Feb 26, 2026 10:33:12
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Feb 26, 2026 10:32:22
Jhargram, West Bengal:পথে পড়ুয়ারা, বেহাল রাস্তা সারানোর দাবিতে বিক্ষোভ ঝাড়গ্রামে রাস্তা সারাইয়ের দাবিতে পথে নামল স্কুল পড়ুয়ারা। ঝাড়গ্রাম বিধানসভার রাধানগর গ্রাম পঞ্চায়েতের জয়নগর গ্রামে পথ অবরোধে শামিল হল জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা দীর্ঘ কয়েক কিমি রাস্তা প্রায় চার বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে স্থানীয় প্রশাসন থেকে প্রধান, বিডিও সহ বিভিন্ন স্থানে জানানো হলেও এখনও পর্যন্ত মেলেনি সুরাহা তাই বাধ্য হয়েই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এই বিক্ষোভ দেখানো হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় দুই ঘণ্টা ধরে চলে অবরোধ কর্মসূচি, পরে ঝাড়গ্রাম থানার পুলিশের আশ্বাসে উঠে অবরোধ। রাস্তা বেহাল দীর্ঘদিন ধরেই বেহাল স্বীকার করে নেন ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি বলেন আমি একা কি করব, বিভিন্ন জায়গায় জানিয়েছি কোনো উপায় বের হয়নি। আবারও জানাব ও।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Feb 26, 2026 10:32:04
0
comment0
Report
MMManoj Mondal
Feb 26, 2026 10:16:38
0
comment0
Report
EGE GOPI
Feb 26, 2026 10:16:27
Kharagpur, West Bengal:হুমকির ই-মেল ঘিরে সতর্কতা, খড়গপুর আইআইটি চত্বরে পোস্ট অফিস ও পাসপোর্ট পরিষেবা বন্ধ নিজস্ব সংবাদদাতা, খড়গপুর: বোমাতঙ্কের ইমেলকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল IIT Kharagpur ক্যাম্পাসে অবস্থিত পোস্ট অফিসে। ওই পোস্ট অফিসেই পাসপোর্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজকর্ম হয়ে থাকে বলে প্রতিদিনই বহু ছাত্রছাত্রী, অধ্যাপক, কর্মী ও সাধারণ মানুষ সেখানে আসেন। বৃহস্পতিবার দুপুরে একটি সন্দেহজনক ইমেল পাওয়ার পরেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে পোস্ট অফিস কর্তৃপক্ষ। সূত্রের খবর, ইমেলটিতে বোমা সংক্রান্ত হুমকির উল্লেখ ছিল। বিষয়টি নজরে আসতেই দেরি না করে কর্তৃপক্ষ স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে দ্রুত পোস্ট অফিস চত্বর খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বেলা সাড়ে ১২টা নাগাদ সমস্ত কর্মী ও উপস্থিত গ্রাহকদের বাইরে বের করে দেওয়া হয়। দুপুর ২টা পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয় পরিষেবা। পোস্ট মাস্টারের তরফে হিজলী ফাঁড়িতে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে। প্রাথমিকভাবে গোটা এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পোস্ট অফিস চত্বরে তল্লাশি চালানো হয় বলেও পুলিশ সূত্রে খবর। এক পুলিশ আধিকারিক জানান, “পোস্ট অফিস কর্তৃপক্ষ আমাদের ইমেলটির বিষয়ে জানিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নির্দিষ্ট সময়ের জন্য পরিষেবা বন্ধ রাখা হয় এবং কর্মী ও গ্রাহকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য ক্যাম্পাস এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। যেহেতু এখানে পাসপোর্ট পরিষেবাাও দেওয়া হয়, তাই অনেকেই কাজ ফেলে ফিরে যেতে বাধ্য হন। তবে নির্দিষ্ট সময় পর পরিস্থিতি স্বাভাবিক হলে পরিষেবা পুনরায় চালু করা হয় বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ইমেলটির উৎস খতিয়ে দেখা হচ্ছে। এটি ভুয়ো হুমকি নাকি পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়ানোর চেষ্টা। তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে। আপাতত সতর্ক নজরদারি বাড়ানো হয়েছে ক্যাম্পাস চত্বরে។
0
comment0
Report
STSrikanta Thakur
Feb 26, 2026 10:08:18
Dinajpur, Rangpur Division:দক্ষিণ দিনাজপুর: গতকাল বিভিন্ন আদালত গুলিতে বোমা রাখা আছে এরকম হুমকি মেলের পর বৃহস্পতিবার দুপুরে রাজ্যের অন্যান্য পাসপোর্ট সেবা কেন্দ্রের মতো বালুরঘাট পাসপোর্ট সেবা কেন্দ্র একই হুমকি মেল আসে। কলকাতা থেকে জানানো হয় সেবা কেন্দ্রের নিচে আরডিএক্স জাতীয় কোন ব Bombা রাখা হয়েছে যা বেলা সাড়ে বারোটা থেকে আড়াইটার মধ্যে ব্লাস্ট করা হবে। রিজনাল পাসপোর্ট অফিস থেকে একটি মেইল পাঠানো হয় বালুরঘাট প্রধান পোস্ট অফিসে এবং বলা হয় বিভিন্ন জায়গায় বোমা ও আরডিএক্স এর রাখা হয়েছে। মেল পাওয়ায় দ্রুত সবকিছু বন্ধ করে দেওয়া হয় পোস্ট অফিস চত্বরে ফাঁকা করে দেওয়া হয়। বালুরঘাট থানার পুলিশ সুপারের অফিসে সঙ্গে সঙ্গে মেইল করেন হেড পোস্টার। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে বোম স্কোয়াড ছুটে আসে বালুরঘাট থানার অফিসারেরা অবশ্য তন্নতন্ন করে খুঁজেও কিছু পাওয়া যায়নি। কিছুক্ষণের জন্য ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পোস্ট অফিস চত্বরে। অত্যন্ত জনবহুল এলাকায় বালুরঘাট হেড পোস্ট অফিস উল্টো দিকেই রয়েছে বালুরঘাট কোর্ট ফলে প্রচুর মানুষের সমাগম হয় এই এলাকায় বোমাতঙ্ক ছড়িয়ে পড়তে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
0
comment0
Report
BBBimal Basu
Feb 26, 2026 10:07:10
Basirhat, West Bengal:বসিরহাট পোস্ট অফিসে বোমা আতঙ্ক ঘিরে চাঞ্চল্য。 বসিরহাট পোস্ট অফিসেও ইমেলের মাধ্যমে বোমা রাখার হুমকি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বোমা আতঙ্কের কারণে গ্রাহকদের অফিস থেকে বের করে দিয়ে অফিস গেটে তালা লাগিয়ে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিস। অফিসের ভিতর বোম স্কোয়াড গিয়ে তল্লাশি চালাচ্ছে। বসিরহাট জেলখানা মোড়ে এই পোস্ট অফিসের এই দিকে পুরসভা উল্টদিকে বসিরসাট জেল তার পাশে আদালত এই রকম জনবহুল জায়গায় বসিরহাট পোস্ট অফিসে বBombা আতঙ্ক ঘিরে আতঙ্কিত এলাকার বাসিন্দা। গ্রাহক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের দাবী এই ভাবে মানুষের মধ্যে জারা আতঙ্ক ছড়াচ্ছে তাদের চিহ্নিত করুক পুলিস। বিমল বসু বসিরহাট
0
comment0
Report
NRNarayan Roy
Feb 26, 2026 09:50:12
Siliguri, West Bengal:*লক্ষ্মীর ভাণ্ডারে রয়েছে নিজের name, কিন্তু টাকা নেই ! টাকা ঢুকছে অন্য উপরোক্তার একাউন্টে!* এই ছবি শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া বিধাননগর ২ গ্ৰাম পঞ্চায়েতের সৈয়দাবাদের! লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছেন সৈয়দাবাদের বাসিন্দা দীপিকা কর্মকার! কিন্তু ৫ বছর ধরে ঘোরাঘুরি করার পরেও এখনও টাকা পাচ্ছেন না! অভিযোগ, ২০২১ সালে August মাসে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেন চা শ্রমিক দীপিকা কর্মকার! কিন্তু ২০২১ থেকে ২০২৬ হতে চললেও টাকা পাননি বলে অভিযোগ! এরই মাঝে বারবার দুয়ারে সরকারে আবেদন করেছেন! কিন্তু কাজের কাজ হয়নি। সম্প্রতি তিনি জানতে পারেন তার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে অন্য একাউন্টে! এই অবস্থায় বিডিওকে লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা! মহিলার অভিযোগ, ৫ বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাইনা। বারবার আবেদন করেছি। সম্প্রতি একাউন্টে টাকার কথা জানতে পারি। তবে সেই টাকা ঢুকছে অন্য একাউন্টে। গোটা ঘটনায় টাকার দাবি করেন তিনি। অন্যদিকে প্রশাসন সূত্রে খবর এখন পর্যন্ত দীপিকার জায়গায় আলিপুরদুয়ারে এক মহিলার একাউন্টে ৫৪ মাসের টাকা ঢুকছে। এই ঘটনায় ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি জানান বিষয়টি জানা নেই। পদক্ষেপ গ্রহণ করা হবে। যার একাউন্টে টাকা ঢুকছে তিনিই বিষয়টি জানানি তার জেরে এই সমস্যা।পদক্ষেপের আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতির
0
comment0
Report
ASAyan Sharma
Feb 26, 2026 09:49:42
0
comment0
Report
BSBhabananda Singha
Feb 26, 2026 09:39:26
Dinajpur, Rangpur Division:রায়গঞ্জ প্রধান ডাকঘরে বোমাতঙ্ক, পোষ্ট অফিস থেকে বাইরে বেড়িয়ে গেছেন কর্মীরা, বেড় করা হয়েছে গ্রাহকদের। খবর দেওয়া হয়েছিল থানায়। রায়গঞ্জ থানার পুলিশ সহ পুলিশের কর্তারা ঘটনাস্থলে পৌছেছে। স্নিফার ডগ, ও বোমস্কোয়াডকে ডাকা হয়েছে। পোষ্ট অফিসে কাজে আসা লোকেরা কিছু বুঝে উঠতে পারছেন না। কেউ এসেছিলেন আধার কার্ডের কাজে। কেউ এসেছিলেন অন্য কাজে। সকলে বাইরে অপেক্ষা করছেন। পোষ্ট অফিসের আধিকারিক নিরঞ্জন রায় জানিয়েছেন উর্ধতন কতৃপক্ষের পাঠানো মেলে তিনি বিষয়টি জেনে সবাইকে বেড় করেছি। খবর দিয়েছেন রায়গঞ্জ থানায়। একটি হুমকি মেলের প্রেক্ষিতেই এই ঘটনা। বাইটঃ ১) প্রবীর পাল (গ্রাহক) ২) নিরঞ্জন রায় (পোষ্ট মাষ্টার) ৩) উদয় শঙ্কর ঘোষ (আই,সি রায়গঞ্জ)
0
comment0
Report
NHNantu Hazra
Feb 26, 2026 09:38:43
Salt Lake City, Utah:Agnimitra Pal came to the Bidhan Nagar Sub-Divisional Court. He answered several political questions. বিধান নগর মহকুমা আদালতে এলেন অগ্নিমিত্রা পাল। একাধিক রাজনৌতিক প্রশ্নের উত্তর দিলেন তিনি। হাওড়ার উলুবেড়িয়া ১৯/৬/২০২২ শ্রীকান্ত রায় নামে এক যুবককে পুলিশ আটক করে নিয়ে যায়। সেই সময়ে অগ্নিমিত্রা পাল মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন । পুলিশ ধরে নিয়ে যায় পরের দিন মারা যায়। সেই ঘটনায় তিনি থানায় ও স্পটে গেছিলেন। সেই সময় একটি অভিযোগ হয়। সেই অভিযোগের ভিত্তিতে আজ বিধান নগর JM কোর্টে এসেছিলেন। এই মামলায় সেরেন্ডার বেলের জন্য আসেন। কোর্ট থেকে বেরিয়ে তিনি যে যে প্রশ্নের উত্তর দেন সেই প্রশ্ন গুলো হলো........ ***SIR -এ বিস্ফোরক মুখ্যমন্ত্রী। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বাদ যাবে এক কোটি কুড়ি লক্ষ নাম। আশঙ্কা  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। লুকিয়ে লুকিয়ে নাম বাদ দেওয়ার অভিযোগ। ***আজ দুপুরে ফের এসআইআর নিয়ে বৈঠক কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে রাজ্য এবং কমিশন। আজই প্রায় চারশো জন বিচারক ঝাড়খন্ড এবং ওড়িশা থেকে আসছেন এরাজ্যে। ***হাওড়ার পিলখানায় হাড়হিম খুনের একদিন পার। এখনও অধরা খুনি হারুন ও রোহিত। গ্রেফতার তিন শাগরেদ। ধৃতরা হারুন খান ও রোহিতকে খুনের ঘটনার পর পালাতে সাহায্য করেছিল। পুলিস সূত্রে দাবি। ***দুই তৃতীয়আংশ আসনে এবার লড়াই করবে সিপিএম।। সূত্রের খবর আইএস এফ কে তাদের যে যে আসন ছাড়া হবে তাএকপ্রকার স্প ষ্ট করেই দিয়েছে আলিমুদ্দিন।। শরিকী জট কে তেমন ভাবে আমল নয়। ১ তারিখ থেকেই বুদ্ধবাবুর স্মরণ সভার দিন থেকে শুরু প্রচার।। প্রার্থী তালিকাও ঘোষনা হবে মার্চের প্রথম এই।। ****আসন্ন ভোটে জল সাপ্লাই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য All Bengal PHE contractor association। লোকসভা সহ বিগত কয়েকটি নির্বাচনে টয়লেট থেকে পানীয় জল সরবরাহ করার দায়িত্ব পালন করেও কোনও পেমেন্ট পাই নি। বকেয়া পাওনা হাজার কোটিতে ঠেকেছে। বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো সত্ত্বেও কোনও লাভ না হওয়ায় আমরা অনশনে বসেছি। তাতেও কোনও সুরাহা হয় নি। ভোটের দামামা বেজে গেছে।   প্যারাmilitary ফোর্স আসতে শুরু করেছে রাজ্যে। এমতাবস্থায় আমরা বকেয়া না পাওয়া পর্যন্ত জল এবং অন্যান্য পরিষেবা দিতে পারবো না। ***মালদায় ফের বোমা উদ্ধার ***মাদক মামলায় হুমায়ুন জামাইকে তলব
0
comment0
Report
Advertisement
Back to top