Back
भारत में LPG संकट: स्टॉक केवल 4-5 दिनों में खत्म, 21 दिन की बुकिंग बाध्यता लागू
AGAyan Ghosal
Mar 06, 2026 10:25:16
Kolkata, West Bengal
LPG CRISIS\n\n*বিগ ব্রেকিং*\n*ভারতে দ্রুত ফুরিয়ে আসছে রান্নার গ GAS স্টক। মাত্র ৪ - ৫ দিনের স্টক আছে ডিস্ট্রিবিউটর দের হাতে।*\n\n১) এই মুহূর্তে পেট্রোল ডিজেলের যোগানে ঘাটতি নেই। ট্রাম্প ভারতকে আগামী ৩০ দিন রাশিয়া থেকে তেল আমদানির ছাড়পত্র দিয়েছেন। রাশিয়া থেকে মূলত ক্রুড ওয়েল আমদানি হয় ভারতে। ফলে সেই আমদানি শুরু হলে পেট্রোল ডিজেল নিয়ে আপাতত চিন্তার কারণ নেই। \n\n২) দুশ্চিন্তা বাড়ছে রান্নার গ্যাস নিয়ে। দেশের স্টক দ্রুত ফুরিয়ে আসছে। রান্নার গ্যাসের স্টক মেরেকেটে আর মাত্র ৪ থেকে ৫ দিনের। ভয়ঙ্কর আশঙ্কার পূর্বাভাস দিল পশ্চিমবঙ্গ এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন। অবস্থা এমনই সংকটজনক যে গতকাল মধ্যরাত থেকে চালু হয়েছে একগুচ্ছ নির্দেশিকা। \n\n৩) এলপিজি বুকিং রেস্ট্রিকশন ২১ দিন করে দেওয়া হল গতকাল মধ্যরাত থেকে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশে বহুজাতিক তেল সংস্থা গুলো এই মর্মে নির্দেশিকা জারি করে দিয়েছে আজ সকালেই। অর্থাৎ আজ যদি কোনো গ্রাহক তার অ্যাপ বা মোবাইলের মাধ্যমে নতুন রিফিল সিলিন্ডার বুক করতে চান তাহলে তাকে পরবর্তী সিলিন্ডার বুকিং করার জন্য বাধ্যতামূলক ভাবে অন্ততঃ ২১ দিন অপেক্ষা করতে হবে। এরমধ্যে যদি আপনার মাত্রাতিরিক্ত ব্যবহারে সিলিন্ডার ফুরিয়ে যায় আপনি বিপদে পড়বেন।\n\n৪) সেক্ষেত্রে আপনাকে বিকল্প জ্বালানি বেছে নিতে হবে। আপনার আজকের বুকিংয়ের জেরে বাড়িতে যেদিন সিলিন্ডার পৌঁছবে সেই দিন থেকে বাধ্যতামূলক ২১ দিন আপনাকে পরবর্তী সিলিন্ডার বুক করার জন্য অপেক্ষা করতে হবে। (কম্পালসারি ওয়েটিং)\n\n৩) যদি আপনি আজই এক্ষুনি সিলিন্ডার বুক করেন তাহলে অন্ততঃ ৪ থেকে ৫ দিনের মধ্যে বাড়িতে সিলিন্ডার পৌঁছে যাবে। কিন্তু সেই ব্যবস্থাও আর কতদিন সচল রাখা যাবে তানিয়ে যথেষ্ট সংশয়ে শহরের এলপিজি বিপণন সংস্থাগুলি।\n\n৪) *উজ্জ্বলা যোজন* গ্যাস সিলিন্ডার অর্থাৎ যাদের KYC জনিয় সমস্যার কারণে রেগুলার বুকিংয়ের অপশন নেই তাদের খুব দ্রুত বায়োমেট্রিক করতে হবে। অন্যথায় উজ্জ्वলা ক্যাটাগরি গ্রাহক আপাতত কোনো সিলিন্ডার বুক করতে পারবেন না। এেক্ষেত্রে যদি কারুর বাড়িতে যার নামে গ্যাসের বই তার ডেথ কেস থাকে তাহলে তার নিকটাত্মীয় কে খুব দ্রুত ডেথ সার্টিফিকেট সহ নিজের গ্রাহক হওয়ার প্রমাণ দাখিল করতে হবে। অন্যথায় তার পরিবার আপাতত আর গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন না।\n\n৫) *পহেল গ্রাহক* অর্থাৎ ১৯ টাকা ভর্তুকি পাওয়া সাধারণ গ্রাহক তাদেরও আজ থেকে EKYC বাধ্যতামূলক করা হল। আগামী সপ্তাহে স্টক আরো কমে গেলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক কারা রান্নার গ্যাস পাবে আর কারা পাবে না তানিয়ে রেস্ট্রিকশন জারি করতে পারে। বৈধতা ছাড়া কোনো গ্রাহক তখন হাতেপায়ে ধরেও আর সিলিন্ডার পাবেন না বলেই জানানো হয়েছে।\n\n৬) আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যে ১৯ কেজি সহ সমস্ত রকম বাণিজ্যিক সিলিন্ডার বুকিং বন্ধ হয়ে যাচ্ছে। শুধুমাত্র ডোমেস্টিক অর্থাৎ ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডার ফিল আপ করার নির্দেশ দেওয়া হয়েছে রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানীগুলোকে। কেন্দ্র চাইছে আপাতত দেশের সাধারণ নাগরিক যতদিন স্টক আছে ততদিন গ্যাস পাক। বাণিজ্যিক বিপুল পরিমাণ গ্যাস কোনো একটি এজেন্সি বা গ্রাহককে আপাতত না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।\n\n৭) আজ থেকে ঘরোয়া গ্যাস সিলিন্ডার নিয়ে নতুন নিয়ম চালু করল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। আপনিই আপনার গ gás সিলিন্ডার রিসিভ করছেন কিনা সেটার অথেনটিক ভেরিফিকেশন এর জন্য DELIVERY AUTHENTICATION CODE বা DOC (যা আপনি ডেলিভারির দিন সকালে মোবাইল এসএমএস মারফত পান) সেটা ডেলিভারি ম্যানকে দেখানো বাধ্যতামূলক করা হচ্ছে আজ থেকেই।\n\n৮) যে সমস্ত গালফ দেশ থেকে ভারতে এলপিজি আসে তার মধ্যে অন্যতম ওমান এবং কুয়েত। আপাতত তাদের পাঠানো বেশ কিছু জাহাজ হরমুজ প্রণালী তে আটকে আছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে তারা আমেরিকা এবং ইউরোপের কনসাইনমেন্ট বহনকারী কোনো জাহাজ ছাড়বে না। কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টা নিয়ে আলোচনা চলছে। যদি শেষ পর্যন্ত ভারতমুখী জাহাজ ছাড়তে ইরান রাজি হয় তাহলে আপাতত চাহিদা এবং যোগানের ভারসাম্য কিছুটা রক্ষা করা যাবে। যদি শেষ পর্যন্ত আলোচনার কোনো ফল না বেরোয় তাহলে আগামী সপ্তাহে দেশে এলপিজি সংকট আরো বাড়বে।\n\n*বাইট বিজন বিহারী বিশ্বাস। মুখপাত্র। পশ্চিমবঙ্গ এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন*\n\nग्राहকদের মনে एकरাশ आशঙ্কা। banyak ग्राहकों ने आज सुबह से ही गैस सिलिंडर बुक करने के लिये बुकिंग एप से पंजीकरण नहीं पा सकने पर डिस्ट्रीब्यूटर के पास पहुँचने का प्रयास किया। कईयों की आशंका फिर चाहे केरोसिन या लकड़ी कोयला के दौर में जाने की हो सकती है।\n\n*बाइट ग्राहक*\n*बाइट ग्राहक*\n\nवॉक थ्रू
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BSBidhan Sarkar
FollowMar 06, 2026 18:46:300
Report
PMPiyali Mitra
FollowMar 06, 2026 18:46:140
Report
BSBidhan Sarkar
FollowMar 06, 2026 18:16:200
Report
RDRaktima das
FollowMar 06, 2026 18:16:060
Report
KMKIRAN MANNA
FollowMar 06, 2026 18:15:580
Report
DGDebabrata Ghosh
FollowMar 06, 2026 18:15:480
Report
RTRonay Tewari
FollowMar 06, 2026 18:15:310
Report
MMManoj Mondal
FollowMar 06, 2026 18:15:210
Report
MMManoj Mondal
FollowMar 06, 2026 15:35:010
Report
BBBimal Basu
FollowMar 06, 2026 15:34:470
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 06, 2026 15:32:590
Report
RDRaktima das
FollowMar 06, 2026 14:21:300
Report
BSBidhan Sarkar
FollowMar 06, 2026 14:21:210
Report
MMManoranjan Mishra
FollowMar 06, 2026 14:21:050
Report
SBSoumen Bhattachrya
FollowMar 06, 2026 14:20:490
Report