Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
ED केस में ममता बनर्जी और पुलिस की सुनवाई दोपहर 2:30 बजे
ANArnabangshu Neogi
Jan 09, 2026 07:22:59
Kolkata, West Bengal
মামলার নথি নিয়ে আদালতে ইডি মামলায় পার্টি করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মামলায় পার্টি করা হয়েছে পুলিশকেও বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ ED র. দুপুর ২:৩০ টায় শুনানি. তৃণমূলের মামলার একই সঙ্গে শুনানি হবে। - জানালেন বিচারপতি ঘোষ
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoranjan Mishra
Feb 16, 2026 10:47:14
Purulia, West Bengal:পুরুলিয়া : কেউ করছেন এমবিএ, করেছেন মাস্টারডিগ্রী, কেউ আবার গণিতে স্নাতকের পর করেছেন ডিলএলএড । Emanuel উদাহরণ ভুরি ভুরি । তারা সকলেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন যুব সাথী প্রকল্পের আবেদনের জন্য । বছর বছর ধরে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন। চাকরি নেই, কাজ নেই । সামান্য টুকু ভাতাতে কি হবে ? ভাতা নয়, কর্মসংস্থান চাই বলছেন লাইনে দাঁড়িয়ে থাকা আবেদনকারীরা। রাজ্য সরকারের নয়া প্রকল্প যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে প্রত্যেক ব্লক অফিস এবং পৌরসভা এলাকায় চালু হওয়া শিবিরে আবেদনপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথি নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে আবেদনকারীরা । গতকাল থেকেই জেলার ২০ টি ব্লক এবং ৩ টি পৌরসভা এলাকায় দুয়ারে সরকারের আদলে এই শিবির শুরু হয়েছে । চালু করা হয়েছে সহায়তা ক্যাম্প । প্রকল্পের সুবিধা নিতে লাইনে দাঁড়িয়ে রয়েছেন জেলার আবেদনকারীরা । কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে চাইলেও, কর্মসংস্থানের দাবি তুলছেন আবেদনকারীরা। বাইট : ১) সরফরাজ আহমেদ (আবেদনকারী) ২) পবন শাও (আবেদনকারী)
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Feb 16, 2026 10:39:02
Jhargram, West Bengal:ব্লকে ব্লকে যুবশ্রীর ক্যাম্পে লম্বা লাইন। দোলের আগে এক উৎসবের মেজাজ। ডাক্তারি পড়ুয়া থেকে শুরু করে সদ্য মাধ্যমিকের গণ্ডি পেড়োনো যুবক-যুবতীর ভিড়। সবাই আগে নামটা লিখে নিতে চাইছেন। কারণ প্রথম ইনস্টলমেন্টের টাকাটা যেন মিস না হয়। ছেলে বা মেয়ে আসতে পারেনি বলে অনেক অভিভাবক ও লাইনে দাঁড়িয়েছেন। সকলেরই বক্তব্য এক অভূতপূর্ব প্রকল্প শুরু করেছেন মুখ্যমন্ত্রী। যা যুবসমাজকে আগামী দিন ভবিষ্যৎ গরতে অনেকটাই সাহায্য করবে। যুবসমাজের বক্তব্য টিউশন ফি, নেট খরচ, পেট্রোল খরচ, বাস ভাড়া সহ নানারকম খাতে খরচ করতে পারবে এই টাকা। গোপীবল্লভপুরে বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাত কে আজও দেখা গেল বিভিন্ন ক্যাম্পে গিয়ে যুবসমাজকে সহায়তা করতে। ক্যাম্পের পাশাপাশি আজ থেকে অনলাইনেও ফরম ফিলাপ হয়েছে। ফলে একই সাথে একটা বড় সংখ্যক যুবসমাজ এই প্রকল্পের আয়তাভুক্ত হতে পারবে। এই অভিনব ভাবনা এবং ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য অধিকাংশ ছাত্র ছাত্রী ধন্যবাদ জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে।
0
comment0
Report
NRNarayan Roy
Feb 16, 2026 10:34:03
Siliguri, West Bengal:*ভাতা নয় চাকরি চাই , বিক্ষোভ অবস্থানে বিজেপি , বিক্ষোভে সামিল বিজেপি সাংসদ রাজু বিস্তা* যুবভাতা নয় চাকরি চাই , স্লোগান তুলে বিক্ষোভ অবস্থানে সামিল হল বিজেপি/shিলিগুড়ি সাংগঠিক জেলা যুব মোর্চা। সোমবার শিলিগুড়ির সফদর হাসমি চকে চাকরির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির যুব মোর্চা। রীতিমতো টেন্ট বানিয়ে যুব ভাতা না চাকরি তা নিয়ে সাধারণ মানুষের মতামত গ্রহন করা হয়৷ ড্রপ বক্সে ব্যালটের আকারে মতামত গ্রহণের পর চাকরির দাবি কোর্পোরেশনের অভিযান করে বিজেপির যুব মোর্চা৷ কর্পোরেশনের সামনে পুলিশি ব্যারিকেডে আটকে যায় মিছিল। সেখানেই বিক্ষোভ অবস্থানে বসে পড়েন বিজেপি যুব মোর্চার কর্মীরা৷ যুব ভাতা নয় চাকরি চাই দাবি তুলে বিজেপি যুব মোর্চার বিক্ষোভে শহরের রাজপথে। সফদর হাসমি চকে টেন্ট বানিয়ে ভাতা না চাকরি তা নিয়ে সাধারণ মানুষের মতামত নেয় বিজেপি৷ যুব মোর্চার বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন দার্জিলিং জেলা সাংসদ রাজু বিস্তা৷ রাজ্য সরকারকে একহাত নিয়ে তিনি স্পটত জানান , "রাজ্য সরকার ১৫০০ টাকা করে দিয়ে যুবদের ঘরে বসাতে চাইছে৷ কিন্তু আমরা চাকরির দাবি জানাচ্ছি। কেন শিল্প এই রাজ্য থেকে চলে যাচ্ছে তার জবাব দেক রাজ্য সরকার। আমাদের চাকরি চাই এটাই আমাদের দাবি।"
0
comment0
Report
CDChittaranjan Das
Feb 16, 2026 10:15:59
Durgapur, West Bengal:*হুইল চেয়ারে বসেই বিশেষভাবে প্রতিবন্ধীদের প্রতিবাদ মহকুমা শাসকের দপ্তরের সামনে মাসিক ভাতা বৃদ্ধির দাবীতে। শিল্পাঞ্চল দুর্গাপুরে বিশেষভাবে সক্ষমদের প্রতিবাদ মিছিল, ভাতা বৃদ্ধির দাবিতে সরব আন্দোলনকারীরা রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধি পেলেও বিশেষভাবে সক্ষম নাগরিকদের ভাতা দীর্ঘদিন ধরে অপরিবর্তিত থাকায় ক্ষোভে ফুঁসছেন উপভোক্তারা। এই পরিস্থিতির মধ্যে প্রতিবাদে সোমবার রাস্তায় নামলেন কয়েকশো বিশেষভাবে সক্ষম মানুষ。 ২০১৮ সালে বিশেষভাবে সক্ষমদের জন্য মাসিক ভাতা ১,০০০ টাকা নির্ধারিত হয়েছিল। আন্দোলনকারীদের অভিযোগ, এরপর বহু বছর কেটে গেলেও সেই ভাতার অঙ্ক আর বাড়ানো হয়নি। অন্যদিকে বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্পে আর্থিক সহায়তা বৃদ্ধি পাওয়ায় নিজেদের প্রতি “বৈষম্যমূলক আচরণ” করা হচ্ছে বলে দাবি তাঁদের。 এই দাবিকে সামনে রেখে আন্দোলনকারীরা ভগত সিং স্টেডিয়াম থেকে হুইলচেয়ারে বসেই একটি প্রতিবাদ যাত্রা শুরু করেন। সিটি সেন্টার এলাকা অতিক্রম করে মিছিল পৌঁছায় মহকুমা শাসকের দফতরে, যেখানে তাঁরা স্মারকলিপি জমা দেন。 প্রতিবাদকারীদের মূল দাবি: মাসিক ভাতা অবিলম্বে বাড়িয়ে ন্যূনতম ৫,০০০ টাকা করতে হবে দীর্ঘদিনের বকেয়া ও মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্বিবেচনা করতে হবে, সহায়তার পরিমাণ বিশেষভাবে সক্ষমদের জন্য পৃথক সামাজিক সুরক্ষা নীতি কার্যকর করতে হবে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেয় , দ্রুত দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা。 এদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। ভোটমুখী রাজ্যের আবহে শাসক ও বিরোধী শিবিরের তরজায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। একে মানবিক ইস্যু না রাজনৈতিক—তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা।
0
comment0
Report
PDPradyut Das
Feb 16, 2026 10:15:44
Jalpaiguri, West Bengal:দুই ছেলে কেরলে শ্রমিকের কাজ করেন। পিতা যুব সাথীর লাইনে দাঁড়িয়ে আক্ষেপ করলেন। রাজ্যে কাজের দাবী জানালেন। কেরলে দীর্ঘ প্রায় দুই বছর ধরে দুই ছেলে পরিযায়ী শ্রমিকের কাজের সুবাদে রয়েছেন । ভারত বাংলাদেশ সীমান্তের জলপাইগুড়ি সদর ব্লকের সাউথ বেরুবাড়ি মানিকগঞ্জ বনগ্রামের বাসিন্দা পিতা সাকালু রায় যুবসাথীর ফর্ম নিতে জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে বটতলা ক্যাম্পে। পিতা সাকালু রায় তার দুք ছেলে বড় ছেলে স্বপন রায় উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে পড়াশোনা করছিলেন।পারিবারিক অসুবিধার দরুন দুই ভাই অন্যান্য বন্ধুদের সাথে কেরলের উদ্দেশ্যে পাড়ি দেন। ছোট ছেলে মাধ্যমিক পাশ করে তপন রায় সেও দাদার সাথে কেরলে কাজ করছেন ।পারিবারিক চরম অসুবিধার কারণেই ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন এই যুবকেরা। তবে যুব সাথীর ভাতার জন্য ফর্ম নিয়ে বাবা ক্যাম্পে এসেছেন তার দুই ছেলে বাইরে থাকার দরুন ক্যাম্পে এসে তার ফরম ফিলাপ করে জমা দিচ্ছেন। রাজ্যে কাজের দাবি জানিয়েছেন এই মানুষগুলো। তবে দুই ছেলে মিলে তিন হাজার টাকা যদি মাসে পায় সামান্য কিছুটা হলেও কাজে লাগবে বলে বাবা সাকালু জানান।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Feb 16, 2026 10:00:14
Howrah, West Bengal:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবক যুবতীদের জন্য যুব সাথী প্রকল্পের ঘোষনা করেছেন।গতকাল থেকে শুরু হয়েছে ক্যাম্প।রেজিস্ট্রেশনের জন্য ফর্ম বিলি শুরু হয়েছে।লম্বা লাইন ক্যাম্পগুলোতে।পুরুষ দের পাশাপাশি মহিকদের উৎসাহ চোখে পড়ার মত।হাওড়ার শরৎ সদনে ক্যাম্পে দেখা গেলো সংখ্যালঘু মহিলাদের ভিড়।অনেকেই কোলের শিশু নিয়ে লাইনে দাঁড়িয়েছেন।আলিয়া নামে এক মহিলা জানালের এই প্রকল্পের মাধ্যমে দেড় হাজার টাকা পেলে বাচ্ছার জন্য কাজে লাগবে।স্বামী সেভাবে ভালো রোজগার করে না।দুটো ছেলে মেয়ে।এদের দুধ কিনতে ও ড্রাইপর কিনতে এই টাকা কাজে লাগবে।বিশাখা চ্যাটার্জি নামে এক কলেজ ছাত্রীর কাকা জানান এই টাকায় ওর খুবই উপকার হবে।ওর বাবা ক্যান্সারে মারা গেছে।তাই দেড় হাজার টাকা খুবই কাজে লাগবে। বাইট..১..তপন চ্যাটার্জী ২..আলিয়া ৩..ওয়াকথ্রু
0
comment0
Report
ASAyan Sharma
Feb 16, 2026 09:51:29
Kolkata, West Bengal:পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির ধর্না কর্মসুচি。 ১.সমকাজে সম বেতন ২.প্রতিবছর বেতন বৃদ্ধি করতে হবে। ৩.সরকারি দমন পীড়ন নীতি বন্ধ করতে হবে। ৪.সরকারি কর্মী স্বীকৃতি দিতে হবে। ৫. মোবাইল ফোনের রিচার্জ এর টাকা দিতে হবে। ১৬ ,১৭ ,১৮ এই তিন দিন ধর্না কর্মসূচি চলবে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ধর্না কর্মসূচি রাজ্যের সরকারের তরফ থেকে বাজেটে ১ হাজার টাকা বাড়ানো হয়েছে। কিন্তু এ তো খুশি নন তারা। যে টাকা দেওয়া হয় তার তুলনায় বেশি কাজ করানো হচ্ছে অভিযোগ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিবাদে মুখর অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতি তাদের হুশিয়ারি, তারা সরকারেরই অংশ। যদি তাদের কথা না ভাবে সরকার। তাহলে তারাও ভাববেন ভোট দেওয়ার সময়。
0
comment0
Report
CDChampak Dutta
Feb 16, 2026 09:51:14
Kaji Chak, West Bengal:বেড়েছে অন্যান্য ভাতা,কিন্তু বাড়েনি প্রতিবন্ধী ভাতা। শিক্ষিত বেকার যুবক ১০০% প্রতিবন্ধী মুজিবুর সরকার, বাবার কোলেচড়ে , বাবার মোটরবাইকে চেপে বাড়ি থেকে প্রায় বারো কিলোমিটার দূরে এসেছে যুব সাথী প্রকল্পের ফর্ম ফিলাপ করতে। বর্তমানে মুজিবুর বিএড করছে। উচ্চমাধ্যমিকে ৭৬ % ও মাধ্যমিকে ৫৪% নাম্বার পেয়েছিল মজিবুর, গ্যাজুয়েশনে পেয়েছিল ৫২% নাম্বার। মজিবুরের একটাই আক্ষেপ এখনো মেলেনি সরকারী বাড়ি, তীব্র ক্ষোভ মুজিবুরের গলায়। এমনকি এই সরকারি ভাতায় যে সংসার চলবে না তাও জানালেন মজিবুর।সে চায় চাকরি করতে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মজিবুর দরিদ্র কৃষক পরিবারে জন্ম। তবে মজিবুরের ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশরাফুল আলী, আশ্বাস দিয়েছেন পাশে থাকার।
0
comment0
Report
PCPrabir Chakraborty
Feb 16, 2026 09:50:25
Kolkata, West Bengal:এই প্রথম নিজের ক্ষমতা প্রয়োগ করল কমিশন, এরপর চাইলে ইলেকশন কমিশন এফআইআর ও করতে পারে ERO প্রসঙ্গে - শোভেন্দু। তৃণমূলের কথায় ডিএম বা ডিওদের চাপে, নন্দিনি চক্রবর্তীর কথায় আর নন্দিনি চক্রবর্ত্তী কি দিয়ে পুরো র‍্যাকেট চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়—শুভেন্দু। নির্বাচনের আগে জোট নিয়ে বৈঠক মিম, SDPI, হুমায়ুন কবীরের JUP সহ ১০/১২ টি ছোটো রাজনৈতিক দল। বৈঠক ডাকা হয় SDPI এর সদর দপ্তর مল্লিক বাজারে। বৈঠক ছিলেন মিমের রাজ্য সভাপতি ইমরান সোলানকি, হুমায়ুন পার্টি কবীরের দলের প্রতিনিধি। এছাড়া আজাদ সমাজ পার্টি, মুসলিম লিগ, মূল নিবাসী পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল লিগ সহ আরও কিছু দল এদিন বৈঠকে অংশ নেয়। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে কড়া কমিশন। রাজ্যের সাতজন AEROকে সাসপেন্ড। দায়িত্বে গাফিলতি, আইনগত ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ। মুখ্যসচিবকে চিঠি। নিকটবর্তী খবর: ভিন রাজ্যে মহিলা পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। মৃতার পরিবারের দাবি, না আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। তবে, সঠিক তদন্তের দাবি নিয়ে পরিবার নাদনঘাট থানায় দারস্থ হয়। পরিবারের সূত্রে জানা গিয়েছে, নাদনঘাট থানার অন্তর্গত সিদ্ধিপাড়ার বাসিন্দা সোনামণি বৈরাগ্য কুড়ি বছর আগে বিয়ে করে মিঠুন বৈরাগ্যর সাথে। এরপরই আর্থিক অনটনের কারণে সে গুজরাটের আহমেদাবাদে একটি রেস্টুরেন্টে মহিলা ওয়েটার হিসেবে কাজ করতে যায়। সেখানে কাজ করতে গিয়ে গত পরশুদিন তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Feb 16, 2026 09:34:55
Kolkata, West Bengal:২০২২ সালে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে ১১,৭৬৫টি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া NIOS থেকে D.El.Ed পাশ করা প্রার্থীদের উত্তরাখণ্ডের মামলার রায় দেখিয়ে প্যানেল থেকে বাদ দেওয়া হয়। পরে সুপ্রিম কোর্টে মামলা করে ১,২৩৩ জন NIOS প্রার্থী জয়ী হন। ২০২৫ সালের ৪ এপ্রিল সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, তিন মাসের মধ্যে তাঁদের নিয়োগ দিতে হবে। কিন্তু রায়ের প্রায় ৯ মাস পেরিয়ে গেলেও এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের। এই পরিস্থিতিতে সোমবার সৌরভ গাঙ্গুলী স্টেডিয়াম থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ হয়ে বিকাশ ভবন অভিযান করে প্রায় ৫০০০ শিক্ষক। বিক্ষোভকারীদের দাবি, পর্ষদ সভাপতি গৌতম পাল চাকরি না দিয়ে অহেতুক আমাদের হেনস্থা করছে, আমরা চাই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অবিলম্বে নিয়োগ দিক প্রাথমিক শিক্ষা পরিষদ। মূল মামলাকারী কৌশিক দাস বলেন সুপ্রিম কোর্ট আমাদের তিন মাসের মধ্যে নিয়োগ দিতে বলল নিয়োগ দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাই আমরা রাজ্যে তেইশটি জেলায় প্রতিটি ডিপিএস সি তে ডেপুটেশনের মাধ্যমে আমাদের দাবি রাখছি এবং আগামী দিনেও আমাদের দাবি পূরণ না হলে বিকাশ ভবন প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস ঘেরাও করব। চাকরিপ্রার্থীদের একাংশের দাবি এই সরকার মাইনরিটির সরকার অথচ আমরা এখানে ৮০% মাইনোরিটি চাকরিপ্রার্থী রয়েছে। সরকার আমরাই নির্বাচন করি, আমাদের ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয়; অথচ আমাদের নিয়োগ না দিয়ে আমাদের জীবন নিয়ে ছিনিমিনি করছে রাজ্য সরকার এবং প্রাথমিক শিক্ষা পরিষদের পর্ষদ সভাপতি গৌতম পাল।
0
comment0
Report
SCSandip Chowdhury
Feb 16, 2026 09:34:42
Katwa, West Bengal:কাটоя ট্রেন অগ্নিকাণ্ডে ফরেনসিক তদন্ত শুরু, কামরার ভিতরে দাহ্যবস্তু ও আগুনের উৎস খুঁজছে বিশেষজ্ঞ দল কাটোয়া রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন লাগার ঘটনায় তদন্তে গতি এল। আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে রাজ্য ও কেন্দ্রের ফরেনসিক বিশেষজ্ঞরা নেমেছেন ময়দানে। সোমবার সকাল থেকেই দুর্গাপুর থেকে আসা রাজ্য ফরেনসিক দলের আঞ্চলিক তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। ফরেনসিক দল প্রথমেই আগুনে ক্ষতিগ্রস্ত কামরাটিকে ঘিরে রেখে সূক্ষ্ম পর্যবেক্ষণ শুরু করে। কামরার ভেতরে কোনো দাহ্যবস্তু ছিল কি না, আগুনের উৎসস্থল কোথায় এই দুটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে পরীক্ষা চালানো হচ্ছে। বিশেষজ্ঞরা কামরার বিভিন্ন অংশ থেকে নমুনা সংগ্রহ করেন এবং সম্ভাব্য দাহ্য পদার্থের উপস্থিতি খতিয়ে দেখেন। তদন্তকারীরা জানান, আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা নির্দিষ্টভাবে চিহ্নিত করতে কামরার মেঝে, সিটের অংশ, বৈদ্যুতিক সংযোগ ও জানালার পাশের অংশ বিশেষভাবে পরীক্ষা করা হচ্ছে। যদিও প্রাথমিকভাবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে ট্রেনটিতে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল, তবুও সমস্ত সম্ভাবনাকেই খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক বিশেষজ্ঞরা কামরার ভেতরে ঢুকে প্রতিটি কোণ বিস্তারিতভাবে পরিদর্শন করেন এবং গোটা প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং সংগ্রহ করেন, যাতে পরবর্তী বিশ্লেষণে কোনও তথ্য বাদ না যায়। ঘটনাস্থল থেকে সংগৃহীত নমুনা পরীক্ষাগারে পাঠানো হবে বলে জানা গেছে। এদিকে আগুনে পুড়ে যাওয়া কামরাটিকে ইতিমধ্যেই কার সেডে সরিয়ে রাখা হয়েছে এবং প্রমাণ নষ্ট না হয় সেজন্য কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। রেল সূত্রে খবর, ফরেনসিক রিপোর্ট হাতে পেলেই স্পষ্ট হবে এই অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ। কাটোয়া স্টেশনের এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। তদন্তের ফলাফলের দিকেই এখন তাকিয়ে রেল কর্তৃপক্ষ ও সাধারণ মানুষ।
0
comment0
Report
Advertisement
Back to top