Back
104 साल के इब्राहिम के नाम पर वोटर लिस्ट में विवाद, आयोग पर भारी सवाल
ALArup Laha
Mar 04, 2026 02:16:35
Belna, West Bengal
পরাধীন ভারতে জন্ম। স্বাধীন ভারতে শুরু হওয়া প্রথম নির্বাচন থেকে শুরু করে গত লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন।তবুও ভারতের নির্বাচন কমিশনের প্রকাশ করা বাংলার চূড়ান্ত ভোটার তালিকায় ’বিচারাধীন’ হিসাবে চিহ্নিত করা হল ১০৪ বছর বয়সী পূর্ব বর্ধমানের জামালপুরের বত্রিশবিঘা গ্রামের প্রবীণ শেখ ইব্রাহিমকে।এমনকি তাঁর পরিবারের একাধিক সদস্যের পরিণতিও একই হয়েছে। কমিশনকে অমানবিক আখ্যা দিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন গোটা পরিবার।
জামালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার
প্রত্যন্ত গ্রাম বত্রিশবিঘা। সংখ্যালঘু অধ্যুষিত এই গ্রামের ১৩৮ নম্বর বুথের ভোটার এবং আদি বাসিন্দা হলেন শেখ ইব্রাহিম। তিনি দাবি করেছেন, বাংলার ১৩২৯ সালের মাঘ মাসে তাঁর জন্ম। তাঁর স্ত্রী আসেমা বেগম ১৮ বছর আগে প্রয়াত হয়েছেন। ইব্রাহিমের ছয় ছেলে ও দুই মেয়ে।মেয়েরা বিবাহিত
।ছেলেরা বত্রিশবিঘা গ্রামে পাশাপাশি বাড়িতে বসবাস করেন।
বাংলায় এসআইআর পর্ব শুরু হওয়ার পর গত ২৯ জানুয়ারি প্রবীণ শেখ ইব্রাহিমকে সশরীরে ব্লকের বিডিও অফিসে ’শুনানিতে’ হাজির হওয়ার নোটিশ পাঠানো হয়।’লজিক্যাল ডিসক্রিপেন্সির’ কথা তাতে উল্লেখ থাকে।ওই নোটিশ বৃদ্ধর বাড়িতে পৌছে দেন ১৩৮ নম্বর বুথের বিএলও। তা নিয়ে তোলপাড় পড়তেই কমিশনের প্রতিনিধিরা ১০৪ বছর বয়সী শেখ ইব্রাহিমের বাড়িতে গিয়ে শুনানি সারেন।তার সাথে তারা বৃদ্ধের প্রয়োজনীয় নথিপত্রও যাচাই করে যান।
এত কিছুর পরেও সদ্য প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় শেখ ইব্রাহিমের নাম ’বিচারাধীন’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন,“১০৪ বছর বয়সেও আমি বেঁচে রয়েছি,এটাই কি আমার অপরাধ হয়ে গেছে ! আমি বুঝতে পারছি না কমিশনের লোকজন আমাকে নিয়ে আসলে কি করতে চাইছে।
বৃদ্ধের ছেলে শেখ রাইহান উদ্দিন ও শেখ আরেফুল
ইসলাম বলেন,“আমাদের বাবা দেশের একজন অতি প্রবীণ নাগরিক। বর্তমানে বাবার বয়স ১০৪ বছর তার পরেও এসআইআর পুরোচূড়ান্ত ভোটার তালিকায় আমাদের বাবার নাম’বিচারাধীন’ হিসাবে চিহ্নিত করা হল।এটা দেশের একজন প্রবীণ নাগরিকের কাছে বড়ই অবমাননাকর এবং অসম্মাজনকও বটে“。
এ নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, বিজেপির নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন চলছে।তাদের লক্ষ্য তৃণমূলকে বেকায়দায় ফেলা।তাতে ১০৪ বছর বয়সের শেখ ইব্রাহিমও বাদ যাচ্ছে না। তবে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র গোটা ঘটনার জন্য রাজ্য সরকার ও সরকারি কর্মীদের দোষ দিয়ে বলেন,দেশের কোন রাজ্যে কোন সমস্যা হয় নি। শুধুমাত্র আমাদের রাজ্যে ঝামেলা হচ্ছে।
বাইট ১।শেখ রাইহান উদ্দিন (ছেলে),
২। শেখ আরেফুল
ইসলাম (ছেলে),
৩।শেখ ইব্রাহিম (বৃদ্ধ),
৪।মৃত্যুঞ্জয় চন্দ্র(বিজেপি নেতা),
৫.বাগবুল ইসলাম সাধারণ (সম্পাদক, জেলা তৃণমূল)।
ক্যামেরায় পার্থ ব্যানার্জীর সঙ্গে অরূপ লাহার রিপোর্ট।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
AGAyan Ghosal
FollowMar 04, 2026 02:47:300
Report
PSPrasenjit Sardar
FollowMar 04, 2026 02:47:010
Report
PSPrasenjit Sardar
FollowMar 04, 2026 02:46:430
Report
BSBarun Sengupta
FollowMar 04, 2026 02:46:300
Report
AGAyan Ghosal
FollowMar 04, 2026 02:16:480
Report
PDPradyut Das
FollowMar 03, 2026 17:00:470
Report
BSBhabananda Singha
FollowMar 03, 2026 15:32:480
Report
PDPradyut Das
FollowMar 03, 2026 15:31:490
Report
PSPrasenjit Sardar
FollowMar 03, 2026 15:00:570
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 03, 2026 14:33:280
Report
NRNarayan Roy
FollowMar 03, 2026 14:33:070
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 03, 2026 14:32:500
Report
BSBidhan Sarkar
FollowMar 03, 2026 14:03:530
Report
NHNantu Hazra
FollowMar 03, 2026 14:03:460
Report
