Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back

बालुरघाट पोस्टऑफिस पर बम की धमकी, इलाके में सुरक्षा कड़ी

STSrikanta Thakur
Feb 26, 2026 10:08:18
Dinajpur, Rangpur Division
দক্ষিণ দিনাজপুর: গতকাল বিভিন্ন আদালত গুলিতে বোমা রাখা আছে এরকম হুমকি মেলের পর বৃহস্পতিবার দুপুরে রাজ্যের অন্যান্য পাসপোর্ট সেবা কেন্দ্রের মতো বালুরঘাট পাসপোর্ট সেবা কেন্দ্র একই হুমকি মেল আসে। কলকাতা থেকে জানানো হয় সেবা কেন্দ্রের নিচে আরডিএক্স জাতীয় কোন ব Bombা রাখা হয়েছে যা বেলা সাড়ে বারোটা থেকে আড়াইটার মধ্যে ব্লাস্ট করা হবে। রিজনাল পাসপোর্ট অফিস থেকে একটি মেইল পাঠানো হয় বালুরঘাট প্রধান পোস্ট অফিসে এবং বলা হয় বিভিন্ন জায়গায় বোমা ও আরডিএক্স এর রাখা হয়েছে। মেল পাওয়ায় দ্রুত সবকিছু বন্ধ করে দেওয়া হয় পোস্ট অফিস চত্বরে ফাঁকা করে দেওয়া হয়। বালুরঘাট থানার পুলিশ সুপারের অফিসে সঙ্গে সঙ্গে মেইল করেন হেড পোস্টার। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে বোম স্কোয়াড ছুটে আসে বালুরঘাট থানার অফিসারেরা অবশ্য তন্নতন্ন করে খুঁজেও কিছু পাওয়া যায়নি। কিছুক্ষণের জন্য ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পোস্ট অফিস চত্বরে। অত্যন্ত জনবহুল এলাকায় বালুরঘাট হেড পোস্ট অফিস উল্টো দিকেই রয়েছে বালুরঘাট কোর্ট ফলে প্রচুর মানুষের সমাগম হয় এই এলাকায় বোমাতঙ্ক ছড়িয়ে পড়তে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ASAyan Sharma
Feb 26, 2026 11:49:03
0
comment0
Report
NHNantu Hazra
Feb 26, 2026 11:48:45
Salt Lake City, Utah:Demanding fair rights for AYUSH doctors on behalf of AYUSH Utthan Manch Health Bhavan campaign by junior doctors of West Bengal AYUSH hospitals. They protested near the Health Bhavan, later a delegation submitted a deputation. আয়ুশ উত্থান মঞ্চের তরফ থেকে AYUSH চিকিৎসকদের ন্যায্য অধিকারের দাবিতে পশ্চিমবঙ্গের AYUSH হাসপাতালের জুনিয়র ডাক্তারদের  স্বাস্থ্য ভবন অভিযান।স্বাস্থ্য ভবনের কাছে তারা বিক্ষোভ দেখান, পরে একটি প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেন। আন্দোলনকারীদের দাবি 1. AYUSH জুনিয়র ডাক্তারদের ভাতা বৃদ্ধি। 2. Gram Panchayat Medical Officer-দের মাসিক পারিশ্রমিক বৃদ্ধি। 3. RBSK Medical Officer নিয়োগ। 4. রাজ্যের AYUSH কলেজগুলিউে শিক্ষক নিয়োগ। 5. Homoeopathic Medical Officer ও Senior Ayurvedic Medical Officer নিয়োগ। 6. National AYUSH Mission অন্তর্গত CHO পদে AYUSH চিকিৎসকদের নিয়োেগ। 7. রাজ্যের AYUSH হাসপাতালগুলির আধুনিকরণ।
0
comment0
Report
NHNantu Hazra
Feb 26, 2026 11:48:35
Salt Lake City, Utah:College and University Teachers Association of Bengal West Bengal State Committee staged a sit-in protest near Vikas Bhavan with multiple demands. The agitators gave deportation to Education Minister Bratya Basu. They also held a procession at Mayukh Bhavan. রাজ্য সাহায্যপ্রাপ্ত কলেজ শিক্ষকদের (SACTS) জরুরি সমস্যা সমাধানের দাবী তাদের। ২৩/১২/২০১৯ তারিখে জারি করা government আদেশ ২০৮১-এডন (CS)/ ১০M-৮৩/২০১৯ বাস্তবায়নের পরও দীর্ঘ সময় ধরে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করছেন তারা । আদেশের বেশিরভাগ অংশ এখনও বাস্তবায়িত হয়নি বলে দাবী । সেই কারণে আন্দোলনকারীদের দাবী......... ১. ৬৫ বছরের চাকরির ক্ষেত্রে: সহকারী/সহযোগী অধ্যাপকদের মতো SACTs-এর চাকরির মেয়াদ ৬৫ বছর পর্যন্ত বৃদ্ধি করতে হবে। ২. বেতন স্কেল সহ বেতন বৃদ্ধি: সহকারী অধ্যাপকদের প্রদত্ত মৌলিক বেতনের সাথে SACTs-এর বেতন স্কেল আকারে বৃদ্ধি করতে হবে। ৩. ভবিষ্য তহবিল: দেশের নিয়ম অনুসারে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রের প্রতিটি কর্মচারীর জন্য ভবিষ্য তহবিল একটি অধিকার। কিন্তু SACT-এর জন্য ভবিষ্য তহবিলের পরিধি অনেক দিন ধরেই অপেক্ষা করছে। এটি শীঘ্রই বাস্তবায়িত করা উচিত। ৪. সাধারণ স্থানান্তরের ক্ষেত্রে: শিক্ষকদের নিকটতম স্থানে স্থানান্তর করা principal প্রয়োজন। সাধারণভাবে SACT-রা এবং মহিলা শিক্ষক এবং দুরারোগ্য রোগে ভুগছেন এমন কিছু শিক্ষক যাদের কিছু ক্ষেত্রে প্রায় ৮ ঘন্টা বা তার বেশি দৈনিক ভ্রমণ করতে হয় তারা সবচেয়ে বেশি ভোগেন। অবিলম্বে সাধারণ স্থানান্তর নীতি বাস্তবায়ন করা উচিত। ৫. ১০ লক্ষ টাকার গ্র্যাচুইটির ক্ষেত্রে: SACT-রা গ্র্যাচুইটির পরিমাণ ৫ লক্ষ টাকার পরিবর্তে ১০ লক্ষ টাকা করা উচিত এবং SACT-রা অবসর গ্রহণের পরপরই তা প্রদান করা উচিত। কর্মরত SACT-রা তাদের মৃত্যুর পর এই গ্র্যাচুইটি তার পরিবারের সদস্যদের আত্মীয়স্বজনদের দেওয়া উচিত। ৬. মাসিক বেতনসহ শিক্ষা ছুটি প্রদানের ক্ষেত্রে: এছাড়াও, আদেশে বর্ণিত শিক্ষাগতভাবে উন্নীতকরণের জন্য SACT কীভাবে অধ্যয়ন ছুটি পেতে পারে, যদি তাকে তাদের শিক্ষা ছুটির সময় পারিশ্রমিক না দেওয়া হয়? সকল SACT-কে তাদের উচ্চতর শিক্ষার সময় বেতনসহ শিক্ষা ছুটি প্রদান করতে হবে, যেমন নিয়মিত অধ্যাপকরা। ৭. চিকিৎসা ছুটি সংক্রান্ত ত্রুটিপূর্ণ আদেশের ক্ষেত্রে: চিকিৎসা ছুটি এবং শিক্ষা ছুটি সংক্রান্ত আদেশ গুরুতর ত্রুটি এবং অসঙ্গতিতে পরিপূর্ণ। তাৎক্ষণিকভাবে তা সংশোধন করতে হবে। চিকিৎসা ছুটি মূল শিক্ষকদের সাথে সমান সংখ্যক দিনের মধ্যে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, কেবল ৩০ দিনের সঞ্চয় নয়। এটি অত্যন্ত বৈষম্যমূলক। ৮. কিছু অ-আর্থিক কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে: আমাদের কিছু অ-আর্থিক বিষয় সম্পর্কিত সরকারি আদেশ এখনও প্রকাশিত হয়নি। বিকাশ ভবনের কর্মকর্তাদের কাছ থেকে নিম্নলিখিত আদেশগুলি কখন জারি করা হবে সে সম্পর্কে আমরা কোনও প্রতিক্রিয়া পাচ্ছি না: ১. পরিষেবা বই, ২. ছুটির নিয়ম: শিশু যত্ন ছুটি, অর্জিত ছুটি (EL) ইত্যাদি, III. 'স্বাস্থ্য সাথী'র পরিবর্তে স্বাস্থ্য প্রকল্প, IV. শিক্ষকদের প্রতিনিধিত্ব কাউন্সিল (টিসি), গভর্নিং বডি (জিবি), সিনেট, সিন্ডিকেট বা আদালত, বিশ্ববিদ্যালয় কাউন্সিল এবং। ৯. ওরিয়েন্টেশন এবং রিফ্রেশার কোর্স সম্পর্কে: এই অধিবেশন থেকে ওরিয়েন্টেশন এবং রিফ্রেশার কোর্সে SACT-দের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। ১০. পাহাড়ি ভাতা: গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে সহকারী/সহযোগী অধ্যাপকদের রাজ্য সাহায্যপ্রাপ্ত কলেজের শিক্ষকদের বাদ দিয়ে বেশ কয়েকটি যুক্তিসঙ্গত কারণে পাহাড়ি ভাতা প্রদান করা হয়। পাহাড়ি ভাতার জন্য SACT-দের অন্তর্ভুক্ত করতে হবে.
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Feb 26, 2026 11:15:44
Kolkata, West Bengal:ইলেকটোরাল রোল কি ফরম্যাটে পাবলিশ হতে চলেছে। প্রথমে 7 কোটি 66 লক্ষ ভোটার ছিলো, সেখান থেকে 58 লক্ষ বাদ দিয়ে 7 কোটি 8 লাখ হয়েছে। এখন নির্বাচন কমিশনের সূত্রে খবর, যে 28 তারিখে যে তালিকা বের হচ্ছে, তাতে 7 কোটি 8 লাখেরই নাম থাকছে। তার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা থাকছে। যেখানে যারা অ্যাপ্রুভড, অ্যাপ্রুভড থাকবেন, তাদের নাম থাকবে। যাদের নাম বাদ যাবে, তাদের নামের পাশে ডিলেট লেখা থাকবে, আর যারা এখন এই 60 লক্ষ, যাদের জুডিশিয়াল অফিসাররা চেক করছেন, তাদের নামের পাশে অ্যাজুডিকেশন লেখা থাকবে। এছাড়া, যারা নতুন ভোটার হিসেবে জয়েন করছেন, তারা তাদের একটা সেপারেট লিস্ট সাপ্লিমেন্টারি হিসাবে ঢুকে যাবে এই লিস্টের সাথে।
0
comment0
Report
STSrikanta Thakur
Feb 26, 2026 11:15:35
Dinajpur, Rangpur Division:বালুরঘাট থানা এলাকার খাসপুর গ্রামবাসীদের সম্মিলিত প্রতিবাদ। আর সেই নদীর চর থেকে অবৈধভাবে বালি চুরির প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার দুপুরে একাধিক চোরাই বালি বহনকারী ট্রাক্টর আটক করে গ্রামবাসীদের বিক্ষোভ। গ্রামবাসীদের অভিযোগ আত্ৰাই নদীর চর থেকে অবৈধ বালি খাদানের জন্য তাদের যাতায়াত থেকে শুরু করে সাধারণ জীবন যাপন দুর্বিসহ হয়ে উঠেছে। প্রতিমুহূর্তে চোরাই ট্রাক্টর তীব্র গতিতে গ্রামের রাস্তা দিয়ে যাওয়ায় গ্রামের রাস্তা বেহাল হয়েছে ধুলোয় নাকাল সাধারণ মানুষ বারবার প্রশাসনকে জানানো হয়েছে। কোন ব্যবস্থা নেওয়া হয়নি বরং দিন দিন এই অত্যাচার আরো বেড়েছে যার ফলে গ্রামবাসীদের পক্ষে রাস্তা দিয়ে চলাচল করাও বিপদজনক হয়ে উঠেছে। অবিলম্বে রাস্তা ছাড়াই করে দিতে হবে বন্ধ করতে হবে অবৈধ বালিকা দান না হলে গ্রামবাসীরা একজোট হয়ে এই প্রতিবাদ করতে থাকবে এবং prémয়োজনে তারা ভোট বয়কট করবেন যদি প্রশাসনিক সাহায্য না পান।
0
comment0
Report
BSBhabananda Singha
Feb 26, 2026 11:15:18
Dinajpur, Rangpur Division:*ইসলামপুর মহকুমা আদালত-এ বোমাতঙ্ক* উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা আদালত চত্বরে হঠাৎ বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। আদালত প্রাঙ্গণে একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয় আইনজীবী ও কর্মীরা। এরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পুরো এলাকা ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে আদালত চত্বর আংশিকভাবে খালি করে দেওয়া হয়। বোমা স্কোয়াড ও বিশেষ প্রশিক্ষিত দল ঘটনাস্থলে পৌঁছvise তল্লাশি অভিযান শুরু করে। সন্দেহজনক বস্তুটি পরীক্ষা করে দেখা হচ্ছে। আদালতে আগত সাধারণ মানুষ ও আইনজীবীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়ালেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত বিস্ফোরক জাতীয় কিছু উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়েছে নয়। পুরো ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে। বাইটঃ ১) জিয়াউল হক চৌধুরী (আইনজীবী) ২) আবু সায়েদ (আইনজীবী)
0
comment0
Report
ABArup Basak
Feb 26, 2026 10:39:37
Mal Bazar, West Bengal:*মালবাজারে বিশেষ পরিষেবা শিবিরে উপচে পড়া ভিড়, শেষ দিনে দীর্ঘ লাইন নাগরাকাটায়...* মালবাজার মহকুমায় রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে আয়োজিত বিশেষ Shivir বৃহস্পতিবার শেষ দিন। শেষ দিনে নাগরকাটা স্টেট প্লান প্রাথমিক বিদ্যালয়-এর মাঠে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে চা-বাগান এলাকার যুবক-যুবতীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সকাল থেকেই শিবির প্রাঙ্গণে দীর্ঘ লাইন পড়ে যায়, যা বিকেল পর্যন্ত অব্যাহত থাকে। প্রশাসন সূত্রে জানা যায়, গত ১০ দিন ধরে চলা এই শিবিরে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা প্রদান করা হয়। ২১ থেকে ৪০ বছর বয়সি যুবক-যुवতীরা ‘যুব সাথী’ প্রকল্পের আওতায় মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার-সহ অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম নথিভুক্তকরণও চলে। নাগরাকাটার বিডিও জয় প্রকাশ মণ্ডল এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর জানান, রাজ্য সরকারের উদ্যোগে এই শিবিরে ব্যাপক সাড়া মিলেছে। বিশেষত যেসব ক্ষেতমজুর ঋণ নিয়ে পরিশোধে সমস্যায় পড়েছেন, তাঁদের জন্যও সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। অনেকেই এদিন শিবিরে এসে প্রয়োজনীয় নথি জমা দিয়ে নাম নথিভুক্ত করেন। প্রশাসনের দাবি, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ। শেষ দিনেও সাধারণ মানুষের উৎসাহ ও উপস্থিতি সেই দাবিকেও আরও জোরালো করেছে।
0
comment0
Report
ANArnabangshu Neogi
Feb 26, 2026 10:33:12
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Feb 26, 2026 10:32:22
Jhargram, West Bengal:পথে পড়ুয়ারা, বেহাল রাস্তা সারানোর দাবিতে বিক্ষোভ ঝাড়গ্রামে রাস্তা সারাইয়ের দাবিতে পথে নামল স্কুল পড়ুয়ারা। ঝাড়গ্রাম বিধানসভার রাধানগর গ্রাম পঞ্চায়েতের জয়নগর গ্রামে পথ অবরোধে শামিল হল জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা দীর্ঘ কয়েক কিমি রাস্তা প্রায় চার বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে স্থানীয় প্রশাসন থেকে প্রধান, বিডিও সহ বিভিন্ন স্থানে জানানো হলেও এখনও পর্যন্ত মেলেনি সুরাহা তাই বাধ্য হয়েই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এই বিক্ষোভ দেখানো হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় দুই ঘণ্টা ধরে চলে অবরোধ কর্মসূচি, পরে ঝাড়গ্রাম থানার পুলিশের আশ্বাসে উঠে অবরোধ। রাস্তা বেহাল দীর্ঘদিন ধরেই বেহাল স্বীকার করে নেন ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি বলেন আমি একা কি করব, বিভিন্ন জায়গায় জানিয়েছি কোনো উপায় বের হয়নি। আবারও জানাব ও।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Feb 26, 2026 10:32:04
0
comment0
Report
Advertisement
Back to top