Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
पूर्व जज सैयदुल्ला मुंशी ट्रिब्यूनल में आवेदन, नाम नहीं दिख रहा; न्याय पर सवाल
ANArnabangshu Neogi
Mar 27, 2026 07:50:22
Kolkata, West Bengal
নাম বাদ!treAtr এরপর... ট্রাইব্যুনালে দ্বারস্থ হতে চলেছেন প্রাক্তন বিচারপতি সাইদুল্লা মুন্সী প্রাক্তন বিচারপতির নাম নট ফাউন্ড দেখাচ্ছে। স্ত্রী এবং বড় ছেলের নাম আন্ডার অ্যাডজুডিকেশন ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। কিন্তু কোনো কারণ দেখাচ্ছে না - প্রাক্তন বিচারপতি আমি হিয়ারিং গিয়েছি, পাসপোর্ট দিয়েছি। তারপরেই নাম খুঁজে পাচ্ছি না। ন্যাচারাল জাস্টিস করার অভাব আছে । এই গতিতে কাজ করলে বিচার দেওয়া সম্ভব নয়۔
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoranjan Mishra
Mar 27, 2026 09:28:52
Purulia, West Bengal:পুরুলিয়া : নির্বাচনের মুখে উন্নয়ন থেকে বঞ্চনার অভিযোগ তুলে গ্রামে দেওয়াল লিখন করে রাস্তা ও পানীয় জলের দাবিতে ভোট বয়কটের ডাক আদিবাসী অধ্যুষিত গ্রামের বাসিন্দারা । ঘটনা পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভার ভূষুডি গ্রামের। আগামী ৩০ নভেম্বর বাঘমুন্ডিতে নির্বাচনী জনসভা করতে আসছেন রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক তার আগে ওই এলাকাতেই অনুন্নয়নের অভিযোগ তুলে সরব অধিবাসীরা। প্রায় ৫০টিরও বেশি আদিবাসী পরিবারে রয়েছে ২০০-র বেশি ভোটার রয়েছে ভূষুডি গ্রামে । গ্রামে প্রবেশের জন্য নেই পাকা রাস্তা । খাল ডোব এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে নিত্যদিন যাতায়াত করেন গ্রামবাসীরা। গ্রামে প্রবেশ করতে পারে না চার চাকার গাড়ি । প্রায় সারা বছরই জলকষ্ট লেগেই থাকে গ্রামে । গ্রীষ্মের সময় তা ভয়ংকর আকার ধারণ করে । গ্রামবাসীদের অভিযোগ, পাকা রাস্তা ও পানীয় জলের দাবিতে বিভিন্ন দপ্তরে বার বার আবেদন জানানো হলেও সমস্যার সমাধান হয়নি । তাই এবার নিজেদের দাবি আদায়ে দেওয়াল লিখন করে ভোট বয়কটের ডাক দিয়েছেন গ্রামবাসীরা । বিজেপি প্রার্থীর অভিযোগ, রাজ্য সরকারের ব্যর্থতার বহিঃপ্রকাশ ঘটছে । তৃণমূল প্রার্থীর অভিযোগ, গ্রামে প্রবেশের জন্য রেলের রাস্তার
964
comment0
Report
STSrikanta Thakur
Mar 27, 2026 09:28:31
Dinajpur, Rangpur Division:স শতাব্দী প্রাচীন রামনবমী মেলাকে ঘিরে ব্যাপক উৎসবের মেজাজে বালুরঘাটে।আর এই রাম নবমীর মেলা "মান্দার" মেলা নামে পরিচিত বালুরঘাটে। কেউ কেউ এই মেলা কে ডাবের মেলাও বলে উল্লেখ করেন। রামের উদ্দেশ্যে এখানে কৃষিজ ফসল থেকে শুরু করে ডাব উৎসর্গ করা হয় ভোগ হিসেবে। রামের প্রসাদ হিসেবে এখানে ডাল আলু এমনকি যেকোনো ধরনের ফসল কে উৎসর্গ করেন ভক্তরা। কথিত আছে, অবিভক্ত বাংলাদেশ থেকে রামের একটি মূর্তি এনে এক সন্ন্যাসী এই মন্দির প্রতিষ্ঠা করেন। সেই থেকে প্রতি বছর রামনবমী উপলক্ষে মেলা ও পূজোর আয়োজন হয়ে আসছে।এমনকি এই মেলাতে আসা ভক্তদের পক্ষ থেকে জানা যায় এখানে নোট করলে যে ভক্তের মনোবাঞ্ছা তার কারণে বছর বহু দূর-দূরান্ত থেকে সাধারণ মানুষ ভিড় জমান। পূর্নতোয়া আত্রায়ী নদীতে স্নান করে ভোর থেকেই হাজার হাজার ভক্তের সমাগম হয়ে থাকে । এ বছরও তার ব্যতিক্রম হয়নি স্নান সেরে বহু রাম ভক্ত ডাব কেউবা সুপরি নিয়ে রাম মন্দিরে জনসমুদ্র উপচে পড়েছে। পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধারণ মানুষ নিজের সাধ্য অনুযায়ী চাল, ডাল সহ বিভিন্ন সবজি রামের উদ্দেশ্যে উৎসর্গ করছে। রাজ্য রাজনীতিতে বর্তমানে রামনবমী এক গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে এই বিষয়ে কোন সন্দেহ নেই। পাশাপাশি রাজ্যজুড়ে যখন একাধিক রাজনৈতিক দল রামনবমীকে কেন্দ্র করে নিজেদের শক্তি প্রদর্শনে রাস্তায় নামছে। ঠিক সেই সময় বালুরঘাটে অন্য চিত্র। সাধারণ মানুষ রাজনীতি থেকে দূরে সরিয়েn ধর্মীয় ঐতিহ্য,বিশ্বাস মিলিয়ে "মান্দার" মেলায় মেতে উঠেছে。
926
comment0
Report
KMKIRAN MANNA
Mar 27, 2026 09:28:14
Dihierench, West Bengal:“লక్ష্মীর ভাণ্ডার নয়, চাই নিরাপত্তা ও চাকরি”—নন্দীগ্রামে তৃণমূল ছেড়ে বিজেপিতে ১১ লক্ষীর ভাণ্ডার প্রাপক পরিবারের মহিলাদের যোগদান, সঙ্গে দুই তৃণমূল নেতা। তৃণমূল পাড়ায় এমন ভাঙ্গনে উদ্বিগ্ন নন্দীগ্রামের তৃণমূল। নারী নিরাপত্তা ও কর্মসংস্থানের দাবিতে আমদাবাদে দলবদল, শুভেন্দুর হাত ধরে বিজেপিতে শামিল একাধিক পরিবার। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নন্দীগ্রামে আবারও রাজনৈতিক উত্তাপ বাড়ল দলবদলের ঘটনায়। শুক্রবার সকাল প্রায় ৯টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার আমদাবাদ অঞ্চলের এক গ্রাম পঞ্চায়েতের শুবদিতে নারী নিরাপত্তা ও কর্মসংস্থানের দাবিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির পতাকা ধরলেন ১১টি পরিবার。 জানা গেছে, প্রাথমিকভাবে এলাকার মন্ডল সভাপতিঃ যোগদান করালেও করে নন্দীগ্রাম পার্টি অফিসে বিধায়ক শুভেন্দু অধিকারী এবং স্থানীয় বিজেপি নেতা দিলীপ পালের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি হয়। যোগদানকারী পরিবারগুলির অধিকাংশই ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর উপভোক্তা হলেও, তাঁদের দাবি—শুধু ভাতা নয়, প্রয়োজন স্থায়ী কর্মসংস্থান এবং নিরাপত্তা। মহিলাদের অভিযোগ, তাঁরা শক্তির মুক্তেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের রান্নার কাজ করতেন। কিন্তু হঠাৎ করেই এক সম্প্রদায়ের কিছু মানুষের চাপে তাঁদের সেই কাজ কেড়ে নেওয়া হয়। এই নিয়ে প্রশাসনের দ্বারস্থ হওয়া, এমনকি জেলাশাসক পর্যন্ত যাওয়ার পরও কোনও সমাধান মেলেনি বলে দাবি তাঁদের। সেই ক্ষোভ থেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নেন তাঁরা। যোগদানকারী মহিলারা স্পষ্ট ভাষায় বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার চাই না, চাই আমাদের ছেলে-মেয়েদের জন্য চাকরি ও ভবিষ্যৎ।” তাঁদের সঙ্গে এদিন তৃণমূলের দু’জন স্থানীয় নেতাও বিজেপিতে যোগ দেন। সব মিলিয়ে প্রায় ২৫জন মহিলা ও দুজন তৃণমূল নেতা আজকে যোগদান করলেন বিজেপিতে। এদিন সুব্রত জানা নামে এক তৃণমূল নেতা, যিনি আগে বিজেপিতে ছিলেন এবং প্রায় দেড় বছর আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন, তিনিও ফের বিজেপিতে ফিরে আসেন। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। ২০২১-এর নির্বাচনে উনি অনেক কাজ করেছেন।” শুভেন্দু অধিকারী আরও বলেন, “মায়েরা বুঝে গেছেন, ১৫০০ টাকায় কিছুই হয় না। তারা এখন নিরাপত্তা ও স্থায়ী কর্মসংস্থান চান।” নির্বাচনের আগে এই দলবদল যে নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল, তা বলাই বাহুল্য। বাইট শুভেন্দু অধিকারী。 বাইট সুব্রত জানা তৃণমূল নেতা ছিলেন বিজেপিতে যোগদান করলেন। ৩৭ সেকেন্ডের বাইট。 বাইট গগন জানা। আমিও তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করলেন। ১:০৭ সেকেন্ডের বাইট。 বাইট বিজেপিতে যোগদানকারী মহিলারা।
901
comment0
Report
KMKIRAN MANNA
Mar 27, 2026 09:26:42
Dihierench, West Bengal:*ভবানীপুরের পর আজ নন্দীগ্রামে রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা, শুভেন্দুকে মুসলিমদের সংবর্ধনা ঘিরে চর্চা। নন্দীগ্রামে রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ টেঙ্গুয়া মোড় থেকে জানকিনাথ মন্দির পর্যন্ত দু-কিলোমিটার পথ এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। প্রায় আট হাজার হিন্দু ধর্মাবলম্বী মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন। প্রসাদ গ্রহণ করেন কুড়ি হাজার মানুষ। শোভাযাত্রার পথে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের একাংশ যুবকগণ শুভেন্দু অধিকারীকে ঘিরে ধরে পুষ্পস্তবক, জল, বাতাসা, তরমুজ ফল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানান। এই ঘটনাকে ঘিরে এলাকায় ভোটের মুখে শুভেন্দু অধিকারী ও বিজেপির আরো মাত্রা বাড়লো। শুভেন্দু অধিকারী বলেন, “এনারা রাষ্ট্রবাদী মুসলিম, এদের সঙ্গে কারোর কোনও বিরোধ নেই। প্রকৃত হিন্দুরা যেমন নিজেদের ধর্মে বিশ্বাসী, তেমনি অন্য ধর্মকেও সম্মান করে। একইভাবে মুসলিম ভাইয়েরা তাঁদের ধর্ম পালন করেন এবং অন্য ধর্মকেও শ্রদ্ধা করেন। আমরাও তাঁদের ধর্মীয় অনুষ্ঠানে যাব。” তিনি আরও দাবি করেন, উপস্থিত মুসলিমদের অনেকেই শিক্ষিত এবং কর্মসংস্থানের দাবিতে বিজেপির প্রতি সমর্থন জানিয়েছেন। পরিশেষে জানকিনাথ মন্দিরে পৌঁছে রামচন্দ্রের পুজো দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “নন্দীগ্রামে এত বড় ও বর্ণাঢ্য র‍্যালি আগে হয়নি। অতীতে ধর্মীয় পতাকা ভাঙচুরের মতো ঘটনা ঘটলেও এবার কেউ সাহস পায়নি。” এই শোভাযাত্রা ঘিরে नंदीগ्रामের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বাইট শুভেন্দু অধিকারী।
978
comment0
Report
ABArup Basak
Mar 27, 2026 09:26:24
Mal Bazar, West Bengal:*গ্যাস সংকটে ভোগান্তি, বাসন্তী পুজোয় চাপে পুজো কমিটি...* গত প্রায় ২৫ দিন ধরে গ্যাসের তীব্র সংকটে নাজেহাল সাধারণ মানুষ। অনলাইন বুকিং বারবার ব্যর্থ হচ্ছে, আবার বুকিং হওয়ার পরও নির্দিষ্ট সময়ে সরবরাহ মিলছে না। একই সঙ্গে বাণিজ্যিক গ্যাসের অকাল পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ফলে সমস্যায় পড়েছেন পুজো কমিটি, বিয়েবাড়ি সহ বিভিন্ন সামাজিক আয়োজনের সঙ্গে যুক্ত মানুষজন。 এদিকে চলতি সময়ে সর্বত্র বাসন্তী পুজোর আয়োজন চলছে। পুজো উপলক্ষে বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়। কিন্তু গ্যাসের অভাবে সেই ভোগ প্রস্তুত করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুজো কমিটিগুলোর কাছে। বাধ্য হয়ে অনেক ক্ষেত্রেই জ্বালানি কাঠের ওপর নির্ভর করতে হচ্ছে। তবে জ্বালানি কাঠের জোগানও বর্তমানে পর্যাপ্ত নয় বলে অভিযোগ。 শুক্রবার মাল ব্লকের বিধান পল্লী সর্বজনীন বাসন্তী পুজোয় প্রায় ৪ হাজার মানুষের জন্য ভোগের আয়োজন করা হয়েছে। কিন্তু গ্যাস না পাওয়ায় সেই ভোগ প্রস্তুতের জন্য জ্বালানি কাঠ ব্যবহার করতে হচ্ছে পুজো কমিটিকে。 পুজো কমিটির সদস্য মৃণাল রায় ও বাবু ঘোষ জানান, বিভিন্ন জায়গায় খোঁজ করেও গ্যাসের ব্যবস্থা করা যায়নি। ফলে বাধ্য হয়েই বিকল্প হিসেবে জ্বালানি কাঠ ব্যবহার করতে হচ্ছে। কবে परिस्थিতি স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তাঁরা।
995
comment0
Report
CDChampak Dutta
Mar 27, 2026 09:26:01
Kaji Chak, West Bengal:ঘাটাল ব্লকের একটি গ্রামের নাম বাদ গিয়েছে সাপ্লিমেন্টারী তালিকা থেকে 491 জনের। অধিকাংশই সংখ্যালঘু ভোটার। এনিয়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ঘাটাল ব্লকের মোহনপুর গ্রামের মুলগ্রামে ১৯১ নম্বর বুথে ৯০০ ভোটারের মধ্যে বিবেচনাধীন ছিলেন ৩৫০ জন, নাম বাদ গিয়েছে ২২৮ জনের। ১৯২ বুথের ৭৫০ জন ভোটারের মধ্যে ১৫০ জন বিবেচনাধীন ছিলেন, নাম বাদ গেছে ৬৪ জনের। ১৯৩ নম্বর বুথের ১০০০ হাজার ভোটারের মধ্যে বিবেচনাধীন ছিলেন ২৫০ জন, নাম বাদ ১৯৯ জনের। ভোটের এই তথ্য সামনে আসতেই শুরু হয়েছে জোর জল্পনা। চিন্তিত হয়ে পড়েছে ভোটাররা। ক্ষুব্ধ তারা। তারা জানাচ্ছেন সব কিছু তথ্য দেওয়ার পরেও তাদের নাম ডিলিট করে দিয়েছে। একটা সম্প্রদায়ের লোকদের ইচ্ছেকৃত ভাবে বাদ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেকে ট্রাইব্যুনালে আবেদন করেছে। অনেকে বলছেন সবার পক্ষে যাওয়া সম্ভব নয় তাই এলাকায় ক্যাম্প করে আবেদন জমা নেওয়া হোক।
1027
comment0
Report
EGE GOPI
Mar 27, 2026 09:25:36
Kharagpur, West Bengal:রামনবমীর সাতসকালে চা চক্রে যোগ দিলেন দিলীপ ঘোষ , খড়গপুর শহরে ১৩ নম্বর ওয়ার্ডে হরিজন বস্তি এলাকায় । মুখ খুলেছেন তিনি । চাপে পড়ে ফের রিটার্নিং অফিসার বদল, তৃণমূলের অভিযোগে ফের ভবানীপুরে বদল, মুখ্যসচিবকে চিঠি দিয়ে ৩ নামের তালিকা চাইল কমিশন, ৪৮ ঘণ্টার মধ্যে নতুন রিটার্নিং অফিসারের খোঁজ? সব জায়গায় বদল হবে, যেখানে মনে হবে এরা মমতা ব্যানার্জির বেশি বাফাদার নির্বাচন, কমিশন দেশের সংবিধান হতেই পারে। এতদিন ধরে বাংলায় ভুয়া ভোটার রয়েছে কোটি কোটি লক্ষ লক্ষ। এখানে এত রিগিং হয়, মারপিট হয় পোষ্টপোল ভায়োলেন্স হয়েছে। পঞ্চায়েতে হিংসা হয়েছে কারা করেছে এই অফিসারেরা। তাদের পাল্টাতেই হবে। জ্বালানি সংকটে কি ফের লকডাউনের খাঁড়া। আশঙ্কা প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার সন্ধেয় মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির সংকট নিয়ে আলোচনা। বৈঠক শেষে কি বড় কোনও ঘোষণা? মমতা ব্যানার্জি সবসময় চিন্তায় থাকেন। দেশের চিন্তা মোদী করুক আপনি পশ্চিমবঙ্গের চিন্তা করুন। ১৫ বছরে পশ্চিমবাংলায় কিছু করতে পারলেন না। জল দিতে পারলেন না। আপনি গ্যাস আর তেল নিয়ে ভাবছেন কেন। আমি বাংলার লোকেদের বলছি মমতা ব্যানার্জির কথাই ভয় পাবেন না। ঘাবড়াবেন না। যারা মমতা ব্যানার্জির কথায় এস আই আর ফর্ম ফিলাপ করেননি তাদের নাম এসেছে। দৌড়াতে হচ্ছে এখন তারা ভোট দিতে পারবে না। সারা দুনিয়াতে এত বড় সংকট হয়েছে করোনার সময় সংকট এসেছিল সারা দেশের মানুষকে নিশ্চিন্তে রাখা কষ্ট যাতে না হয় সারা দুনিয়াতে আগুন জ্বলছে কিন্তু ভারতবর্ষে কিছু হয়েছে? সব ঠিক আছে তৃণমূল কিছু লোককে ভয় দেখিয়ে কোথায় গ্যাসের লাইনে দাঁড় করাচ্ছে। কোথায় পেট্রোল পাম্পে পাঠাচ্ছে। খড়্গপুরে নাকি বিরাট গণ্ডগোল আপনারা কোথাও ঝামেলায় পড়েছেন একটা ডিলারের যদি গন্ডগোল হয়ে থাকে দেখাও তাকে। সবার বাড়িতে গ্যাস যাচ্ছে। এই ধরনের প্রোপাগান্ডাই পড়বেন না। ট্রাইব্যুনাল কবে? সন্দেহের মধ্যেই আরেক তালিকা। আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় কারা থাকছেন? কারা বাদ? তিন দফায় প্রায় ছিয়াত্তর লক্ষ ভোটারের পর বাকিদের এবার ভাগ্যপরীক্ষা? চলতেই থাকবে যেমন যেমন voter list রেডি হবে ভোটার লিস্ট আসতে থাকবে। নির্বাচন কমিশন দেখছে, দেখতে দিন। আপনারা নিজের এলাকায় ভোট করান। বাসন্তীর ঘটনায় ৬ পুলিশ আক্রান্ত গ্রেফতার মাত্র ৮ জন । মাত্র দু- সেকশন কেন্দ্রীয় বাহিনী কেন ব্যবহার???। কেন কেন্দ্রীয় বাহিনী দেরিতে গেল? শাসক মারলে কি পুলিসের অ্যাকশন নিতেসময় লাগে? আমরাও বলব কেন দেরিতে এলো কেন্দ্র বাহিনী । পুলিশ চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে তারা চায় না সমস্যার সমাধান হোক । মমতা ব্যানার্জি যে ধমকিটা দিয়েছিলেন হিন্দু সমাজকে যে এক সেকেন্ডে মুসলমানরা শেষ করে দেবে , আমরা বলেছিলাম এটা সম্ভব নয় । সেটা তিনি করে দেখালেন মুসলমানদের দিয়ে অ্যাটাক করিয়ে পুলিশকে গরু পেটা পেটানো হয়েছে । আমাদের শোভাযাত্রা, আমাদের অফিস ভাঙা হয়েছে । মমতা ব্যানার্জি এভাবে ভোট করতে চাইছেন । আবার ধুমকি দিচ্ছেন রামনবমীর দিন কেউ দাঙ্গা করবেন না, মানে উনি দাঙ্গা করাতে চাইছেন । আমি বলেছি খড়্গপুরে এরকম কেউ চেষ্টা করবেন না তাহলে ব্যাপারটা উল্টো হয়ে যাবে । ভবানীপুরের রিটার্নিং অফিসার সুরজিৎ রায় শুভেন্দু ঘনিষ্ঠ বলে অভিযোগ করেছিল তৃণমূল । কমিশন গুরুত্ব সহকারে সেই অভিযোগ দেখে অফিসার বদলির প্রক্রিয়া শুরু করে দিল। মুখ্যসচিবের থেকে ৩ জনের নামের প্যানেল চেয়ে পাঠিয়েছে কমিশন। তাহলে বিজেপির কথায় কমিশন কাজ করছে শাসকের অভিযোগ কি ধোপে টেকে ? আমরাও তো অভিযোগ করছি খড়গপুরের আইসি ধমকাচ্ছে চমকাচ্ছে আমরাও অভিযোগ করব। সবাই অভিযোগ করতে পারে, সবার চাহিদা আমার মত হোক । মমতা ব্যানার্জির যারা পছন্দের অফিসার তাদের সাইড করেছে । এখানকার এসপি ট্রান্সফার হয়ে যাওয়ার পরেও বাংলো দখল করে বসে রয়েছে, আরও একজন অফিসার রয়েছে । আমরা ছেড়ে দেবো নাকি, কমপ্লেন করব না ! এটা তো বেআইনি । রিলিজ হয়ে যাওয়ার পরেও সেখানে বসে থাকলে লাভ হলো কি । উনারাও করতে পারেন নির্বাচন কমিশনের কাছে সব তথ্য আছে । যারা এখানকার অফিসার তার বিরুদ্ধে কোনরকম করছেন কেন আমরা তো কমপ্লেন করব । কারণ তিনি ভয় পাচ্ছেন, পুলিশ নিরপেক্ষ কাজ করলে ওদের সমস্যা আছে। । ৬০ লক্ষের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ৩৬ লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি হয়েছে। আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে কমিশন। আজও কি অস্পষ্ট থেকে যাবে সেখান থেকে কত জন ভোটার যোগ হয়েছেন বা কত জন বাদ যেতে পারেন? ভালো সংখ্যায় বাদ যাবে, আমরা যেটা অনুমান করেছি কাছাকাছি চলে যাবে । আজ রাতেই শহরে আসছেন অমিত শাহ । আগামীকাল বিজেপির সংকল্প পত্র প্রকাশ শাহের হাত ধরে । ২৬ এর বঙ্গযুদ্ধে শাসক বধে এমন কি থাকতে চলেছে বিজেপির সংকল্প পত্রে ? অপেক্ষা করুন কালকে সংকল্পপত্র উদ্বোধন হয়ে গেলে সব জেনে যাবেন । রামনবমীতে কি থাকছে । রামনবমী মানে নতুন করে উচ্ছ্বাস । আমরা রাস্তায় নামি, পশ্চিমবাংলায় বহুবছর ধরে বেশ ভাগের পরেও হিন্দু সমাজ ভয়ে ভয়ে থাকতো । রামনবমীতে লক্ষ লক্ষ হিন্দু সমাজের মানুষ রাস্তায় নামেন এবারও নামবেন হিন্দু সমাজ এখানে পশ্চিমবাংলায় মাথা উঁচু করে থাকবেন, তাদেরকে কেউ ভয় দেখাতে পারবেন না । চা চক্র শেষে নিমপুরা বাজার এলাকাতেও পায়ে হেঁটে প্রচার সারেন দিলীপ ঘোষ ।। কথা বলেন বাজারে আসা ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে । লাইভ ইউ তে ..
889
comment0
Report
EGE GOPI
Mar 27, 2026 09:25:00
Kharagpur, West Bengal:Breaking: প্রচারেই ‘বাধা’, রাস্তায় বসে প্রতিবাদ বিজেপি প্রার্থী রমা প্রসাদ গিরি নয়রায়ণগড়: নির্বাচনের মুখে আবারও উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভা কেন্দ্র। শুক্রবার হেমচন্দ্র অঞ্চলের ২৬১ নম্বর রাম সরিষা বুথে নির্বাচনী প্রচারে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, তাঁদের প্রার্থী রমা প্রসাদ গিরি এলাকায় প্রচারে গেলে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা তাঁকে বাধা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা কিছুক্ষণের মধ্যেই হুস্তাহুস্তিতে রূপ নেয়। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠলে ক্ষোভ প্রকাশ করে রাস্তার উপর বসে পড়েন বিজেপি প্রার্থী। ঘটনার পর বিজেপি কর্মী-সমর্থকরা বেলদা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান এবং রাস্তা অবরোধ করেন। তাঁদের দাবি, প্রার্থীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের দাবি, বিজেপিই পরিকল্পিতভাবে এলাকায় উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং প্রশাসন গোটা ঘটনার ওপর নজর রাখছে।
1018
comment0
Report
PDPradyut Das
Mar 27, 2026 07:51:40
Jalpaiguri, West Bengal:পেট্রোল পাম্প সঙ্কটের জন্য জলপাইগুড়িতে মূলত বন্ধ হয়ে যাচ্ছে পেট্রোল পাম্প। জলপাইগুড়ি পাহাড়পুর মোড় এলাকায় গত দুদিন ধরে একটি পেট্রোল পাম্প বন্ধ থাকায় সাধারণ মানুষকে হঠাৎ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মোটরবাইক, গাড়ি নিয়ে তেল কিনতে এসে তারা দেখতে পান তেল সঙ্কটের জন্য দুদিন ধরে বন্ধ রয়েছে পেট্রোল পাম্প। এর জন্য সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে মোটরবাইক চালকদের। পাশাপাশি সমস্যায় পড়ছেন সাধারণ কৃষকরাও। রঞ্জিত দেবনাথ, সুভাষ সরকারসহ শতাধিক বাইকচালক পেট্রোল পাম্পে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। শুক্রবার সকাল থেকে একই চিত্র আরও কয়েকটি পাম্পে। পাম্প কর্মীদের বক্তব্য, তেলের গাড়ি না আসার জন্য এই সমস্যা তৈরি হয়েছে। যদিও বিকেলের মধ্যেই তেলের গাড়ি আসার কথা রয়েছে বলে আশ্বাস দেন পাম্প কর্মীরা। অপরদিকে প্রশ্ন হলো, এবার দাম কমবে? আপাতত স্বস্তির নিঃশ্বাস তেল কোম্পানিগুলির। এবার কী সুরাহা পাবে সাধারণ মানুষ? শুক্রবার সকাল নাগাদ জলপাইগুড়িতে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জি ২৪ ঘন্টার ক্যামেরায়। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি)
1004
comment0
Report
PMPiyali Mitra
Mar 27, 2026 07:50:33
Kolkata, West Bengal:বাসন্তীতে পুলিশ আক্রান্ত ঘটনায় উদ্বিগ্ন কমিশন এধরনের ঘটনা আটকাতে একাধিক নির্দেশ পুলিশকে কমিশনের তরফে বার্তায় কী বলা হয়েছে? সূত্রের খবর । কমিশনের বক্তব্য, "সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, পুলিশ কর্মীদের মারধরের শিকার হতে হয়েছে। এ ধরনের পরিস্থিতিতে শুরুতেই স্থানীয় পুলিশের সঙ্গে CAPF মোতায়েন করার বিষয়ে ওসি-দের দ্রুত সিদ্ধান্ত নিতে উৎসাহিত করতে হবে স্থানীয় পুলিশ ও CAPF—উভয়েরই প্রয়োজন হলে বলপ্রয়োগ করতে দ্বিধা করা উচিত নয়; মার খাওয়ার পরিস্থিতি তৈরি হতে দেওয়া যাবে না। এ বিষয়ে সকল ইউনিট/ফরমেশনকে যথাযথভাবে ব্রিফ করার নির্দেশ দেওয়া হয়েছে বাসন্তী ঘটনার পর কঠোর ব্যবস্থা গ্রহণ করা করতে বলা হয়েছে । পাশাপাশি, ঘটনাটির গভীর তদন্ত করে কেন ওসির অধীনস্থ কর্মীরা মারধরের শিকারHolেন, সে বিষয়ে ওসির দায় নির্ধারণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত বলে উল্লেখ করা হয়েছে কমিশনে তরফে সব পুলিশকে পাঠানো নির্দেশে
1040
comment0
Report
Advertisement
Back to top