Back
रामनवमी के मौके पर प्रचार-यात्राओं के बीच आयोग ने बदली रिटर्निंग अधिकारी
EGE GOPI
Mar 27, 2026 09:25:36
Kharagpur, West Bengal
রামনবমীর সাতসকালে চা চক্রে যোগ দিলেন দিলীপ ঘোষ , খড়গপুর শহরে ১৩ নম্বর ওয়ার্ডে হরিজন বস্তি এলাকায় । মুখ খুলেছেন তিনি ।
চাপে পড়ে ফের রিটার্নিং অফিসার বদল, তৃণমূলের অভিযোগে ফের ভবানীপুরে বদল, মুখ্যসচিবকে চিঠি দিয়ে ৩ নামের তালিকা চাইল কমিশন, ৪৮ ঘণ্টার মধ্যে নতুন রিটার্নিং অফিসারের খোঁজ?
সব জায়গায় বদল হবে, যেখানে মনে হবে এরা মমতা ব্যানার্জির বেশি বাফাদার নির্বাচন, কমিশন দেশের সংবিধান হতেই পারে। এতদিন ধরে বাংলায় ভুয়া ভোটার রয়েছে কোটি কোটি লক্ষ লক্ষ। এখানে এত রিগিং হয়, মারপিট হয় পোষ্টপোল ভায়োলেন্স হয়েছে। পঞ্চায়েতে হিংসা হয়েছে কারা করেছে এই অফিসারেরা। তাদের পাল্টাতেই হবে।
জ্বালানি সংকটে কি ফের লকডাউনের খাঁড়া। আশঙ্কা প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার সন্ধেয় মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির সংকট নিয়ে আলোচনা। বৈঠক শেষে কি বড় কোনও ঘোষণা?
মমতা ব্যানার্জি সবসময় চিন্তায় থাকেন। দেশের চিন্তা মোদী করুক আপনি পশ্চিমবঙ্গের চিন্তা করুন। ১৫ বছরে পশ্চিমবাংলায় কিছু করতে পারলেন না। জল দিতে পারলেন না। আপনি গ্যাস আর তেল নিয়ে ভাবছেন কেন। আমি বাংলার লোকেদের বলছি মমতা ব্যানার্জির কথাই ভয় পাবেন না। ঘাবড়াবেন না। যারা মমতা ব্যানার্জির কথায় এস আই আর ফর্ম ফিলাপ করেননি তাদের নাম এসেছে। দৌড়াতে হচ্ছে এখন তারা ভোট দিতে পারবে না।
সারা দুনিয়াতে এত বড় সংকট হয়েছে করোনার সময় সংকট এসেছিল সারা দেশের মানুষকে নিশ্চিন্তে রাখা কষ্ট যাতে না হয় সারা দুনিয়াতে আগুন জ্বলছে কিন্তু ভারতবর্ষে কিছু হয়েছে? সব ঠিক আছে তৃণমূল কিছু লোককে ভয় দেখিয়ে কোথায় গ্যাসের লাইনে দাঁড় করাচ্ছে। কোথায় পেট্রোল পাম্পে পাঠাচ্ছে। খড়্গপুরে নাকি বিরাট গণ্ডগোল আপনারা কোথাও ঝামেলায় পড়েছেন একটা ডিলারের যদি গন্ডগোল হয়ে থাকে দেখাও তাকে। সবার বাড়িতে গ্যাস যাচ্ছে। এই ধরনের প্রোপাগান্ডাই পড়বেন না।
ট্রাইব্যুনাল কবে? সন্দেহের মধ্যেই আরেক তালিকা। আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় কারা থাকছেন? কারা বাদ? তিন দফায় প্রায় ছিয়াত্তর লক্ষ ভোটারের পর বাকিদের এবার ভাগ্যপরীক্ষা?
চলতেই থাকবে যেমন যেমন voter list রেডি হবে ভোটার লিস্ট আসতে থাকবে। নির্বাচন কমিশন দেখছে, দেখতে দিন। আপনারা নিজের এলাকায় ভোট করান।
বাসন্তীর ঘটনায় ৬ পুলিশ আক্রান্ত গ্রেফতার মাত্র ৮ জন । মাত্র দু- সেকশন কেন্দ্রীয় বাহিনী কেন ব্যবহার???। কেন কেন্দ্রীয় বাহিনী দেরিতে গেল? শাসক মারলে কি পুলিসের অ্যাকশন নিতেসময় লাগে?
আমরাও বলব কেন দেরিতে এলো কেন্দ্র বাহিনী । পুলিশ চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে তারা চায় না সমস্যার সমাধান হোক । মমতা ব্যানার্জি যে ধমকিটা দিয়েছিলেন হিন্দু সমাজকে যে এক সেকেন্ডে মুসলমানরা শেষ করে দেবে , আমরা বলেছিলাম এটা সম্ভব নয় । সেটা তিনি করে দেখালেন মুসলমানদের দিয়ে অ্যাটাক করিয়ে পুলিশকে গরু পেটা পেটানো হয়েছে । আমাদের শোভাযাত্রা, আমাদের অফিস ভাঙা হয়েছে । মমতা ব্যানার্জি এভাবে ভোট করতে চাইছেন । আবার ধুমকি দিচ্ছেন রামনবমীর দিন কেউ দাঙ্গা করবেন না, মানে উনি দাঙ্গা করাতে চাইছেন । আমি বলেছি খড়্গপুরে এরকম কেউ চেষ্টা করবেন না তাহলে ব্যাপারটা উল্টো হয়ে যাবে ।
ভবানীপুরের রিটার্নিং অফিসার সুরজিৎ রায় শুভেন্দু ঘনিষ্ঠ বলে অভিযোগ করেছিল তৃণমূল । কমিশন গুরুত্ব সহকারে সেই অভিযোগ দেখে অফিসার বদলির প্রক্রিয়া শুরু করে দিল। মুখ্যসচিবের থেকে ৩ জনের নামের প্যানেল চেয়ে পাঠিয়েছে কমিশন। তাহলে বিজেপির কথায় কমিশন কাজ করছে শাসকের অভিযোগ কি ধোপে টেকে ?
আমরাও তো অভিযোগ করছি খড়গপুরের আইসি ধমকাচ্ছে চমকাচ্ছে আমরাও অভিযোগ করব। সবাই অভিযোগ করতে পারে, সবার চাহিদা আমার মত হোক । মমতা ব্যানার্জির যারা পছন্দের অফিসার তাদের সাইড করেছে । এখানকার এসপি ট্রান্সফার হয়ে যাওয়ার পরেও বাংলো দখল করে বসে রয়েছে, আরও একজন অফিসার রয়েছে । আমরা ছেড়ে দেবো নাকি, কমপ্লেন করব না ! এটা তো বেআইনি । রিলিজ হয়ে যাওয়ার পরেও সেখানে বসে থাকলে লাভ হলো কি । উনারাও করতে পারেন নির্বাচন কমিশনের কাছে সব তথ্য আছে । যারা এখানকার অফিসার তার বিরুদ্ধে কোনরকম করছেন কেন আমরা তো কমপ্লেন করব । কারণ তিনি ভয় পাচ্ছেন, পুলিশ নিরপেক্ষ কাজ করলে ওদের সমস্যা আছে। ।
৬০ লক্ষের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ৩৬ লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি হয়েছে। আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে কমিশন। আজও কি অস্পষ্ট থেকে যাবে সেখান থেকে কত জন ভোটার যোগ হয়েছেন বা কত জন বাদ যেতে পারেন?
ভালো সংখ্যায় বাদ যাবে, আমরা যেটা অনুমান করেছি কাছাকাছি চলে যাবে ।
আজ রাতেই শহরে আসছেন অমিত শাহ । আগামীকাল বিজেপির সংকল্প পত্র প্রকাশ শাহের হাত ধরে । ২৬ এর বঙ্গযুদ্ধে শাসক বধে এমন কি থাকতে চলেছে বিজেপির সংকল্প পত্রে ?
অপেক্ষা করুন কালকে সংকল্পপত্র উদ্বোধন হয়ে গেলে সব জেনে যাবেন ।
রামনবমীতে কি থাকছে ।
রামনবমী মানে নতুন করে উচ্ছ্বাস । আমরা রাস্তায় নামি, পশ্চিমবাংলায় বহুবছর ধরে বেশ ভাগের পরেও হিন্দু সমাজ ভয়ে ভয়ে থাকতো । রামনবমীতে লক্ষ লক্ষ হিন্দু সমাজের মানুষ রাস্তায় নামেন এবারও নামবেন হিন্দু সমাজ এখানে পশ্চিমবাংলায় মাথা উঁচু করে থাকবেন, তাদেরকে কেউ ভয় দেখাতে পারবেন না ।
চা চক্র শেষে নিমপুরা বাজার এলাকাতেও পায়ে হেঁটে প্রচার সারেন দিলীপ ঘোষ ।। কথা বলেন বাজারে আসা ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে ।
লাইভ ইউ তে ..
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
RDRaktima das
FollowMar 27, 2026 11:03:13481
Report
PCPrabir Chakraborty
FollowMar 27, 2026 11:03:03237
Report
DGDebabrata Ghosh
FollowMar 27, 2026 10:35:291010
Report
RDRaktima das
FollowMar 27, 2026 10:19:06958
Report
DBDebanjan Bandyopadhyay
FollowMar 27, 2026 10:18:501010
Report
BSBarun Sengupta
FollowMar 27, 2026 10:18:32Barrackpur Cantonment, West Bengal:আজ রামনবমী শোভাযাত্রা বেরবে বারাকপুর শিল্পাঞ্চলে বিভিন্ন जায়가ाय তে। প্রতি বছরर মত একই ভাবে রামনবমীর শোভাযাত্রা বেরোবে ভাটপাড়া, জগদ্দল, ঘোষপাড়া রোড, তার জন্য বিকাল পুলিশ বাহিনীর সাথে কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে রাস্তায়। পাশাপাশি রাস্তার মোড়ে মোড়ে রয়েছে পুলিশ পোস্টিং。
984
Report
BBBimal Basu
FollowMar 27, 2026 10:05:33988
Report
MMManoranjan Mishra
FollowMar 27, 2026 10:05:121040
Report
TDTapan Deb
FollowMar 27, 2026 10:04:42995
Report
CDChampak Dutta
FollowMar 27, 2026 10:04:21949
Report
DGDebabrata Ghosh
FollowMar 27, 2026 10:03:51963
Report
DGDebabrata Ghosh
FollowMar 27, 2026 10:03:301090
Report
MMManoranjan Mishra
FollowMar 27, 2026 09:28:521060
Report
STSrikanta Thakur
FollowMar 27, 2026 09:28:311080
Report
KMKIRAN MANNA
FollowMar 27, 2026 09:28:141021
Report