Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
सीएम ने LPG समेत मुद्दों की समीक्षा की; गैस कालाबाजारी रोकने के निर्देश
PMPiyali Mitra
Mar 12, 2026 14:03:39
Kolkata, West Bengal
জেলা শাসক পুলিশ সুপারদের কাউকে ভয় না পেয়ে কাজ পেয়ে কাজ করার বার্তা মুখ‍্যমন্ত্রী আজ এলপিজি সহ একাধিক ইস্যুতে রিভিউ মিটিং করেন মুখ্যমন্ত্রী কমিশন সরিয়ে দিল নির্বাচনের পর আবার নিজ নিজ জাগায় বসিয়ে দেব রাজ্য , বৈঠক বার্তা মুখ্যমন্ত্রীর সেই সঙ্গে গ‍্যাস নিয়ে যাতে কোনো কালো বাজারি না হয় সে বিষয়ে নজরে রাখতে বলা হয়েছে যুবশ্রী সহ রাজ্য সরকারি প্রকল্প যাতে সঠিক ভাবে কার্যকর হয় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Mar 12, 2026 13:32:14
Jalpaiguri, West Bengal:ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার প্রতিবাদে জলপাইগুড়িতে জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ নস্যশেখ উন্নয়ন পরিষদ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন নস্যশেখ উন্নয়ন পরিষদের সদস্যরা। সংগঠনের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার শহরে প্রতিবাদ মিছিল করেন তারা। অভিযোগ, সাম্প্রতিক সময়ে বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও বহু ভারতীয় নাগরিককে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। 'আন্ডার অ্যাডজুডিকেশন' পর্যায়ে রেখে তাদের অনিশ্চয়তা ও হয়রানির পরিস্থিতির মধ্যে রাখা হয়েছে বলে অভিযোগ। এর প্রতিবাদে নস্যশেখ উন্নয়ন পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। ఈ আন্দোলনে অংশ নেন‌ নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক তথা রাজ্য নস্যশেখ উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান আমিনাল হক। এদিন দুপুরে পিডব্লিউডি‌ মোড় থেকে জেলাশাসকের দপ্তর পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন কয়েকশো সদস্য। এরপর জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করেন তারা। রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 12, 2026 13:31:59
Howrah, West Bengal:জগৎবল্লভপুরে বস্তাবন্দি অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার।এলাকায় চাঞ্চল্য, আটক ছেলে ও বৌমা। বাড়ী থেকে একশো মিটার দূরে রাস্তার ধারের নয়নজুলি থেকে এক মহিলার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য হাওড়া জগৎবল্লভপুর থানার মারঘুরালি দেরেপাড়া এলাকা। মৃত মহিলার নাম সুষমা দেরে বয়স (৫৫)। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ ওই মহিলার ছেলে ও বৌমাকে আটক করেছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ স্থানীয় বাসিন্দারা রাস্তার ধারের নয়নজুলিতে একটি বড় বস্তা পড়ে থাকতে দেখেন। মুহূর্তের মধ্যে এলাকায় ভিড় জমে যায়। খবর দেওয়া হয় জগৎবল্লভপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি খুলতেই তার ভিতর থেকে সুষমা দেবীর নিথর দেহ উদ্ধার হয়। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।মৃতার পরিবারের সদস্যদের ওপরই সন্দেহের আঙুল তুলছেন প্রতিবেশীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই মহিলার সাথে তাঁর ছেলে ও বৌমার পারিবারিক অশান্তি চলছিল। জানা গিয়েছে, আজ সকালেই ওই মহিলার ছেলে জগৎবল্লভপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে সামান্য দূরেই দেহ উদ্ধার হওয়ায় রহস্য দানা বেঁধেছে। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরে খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহটি নয়নজুলিতে ফেলে দেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই ওই মহিলার ছেলে ও বৌমাকে আটক করেছে পুলিশ।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 12, 2026 13:31:27
Howrah, West Bengal:পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব পড়তে শুরু করল স্কুলের রান্নাঘরে। আজ থেকে গ্যাসের সংকটের কারণে মিড ডে মিলের রান্না বন্ধ হয়ে গেল হাওড়ার দুটি প্রাইমারি স্কুলে। আজ শিবপুর হিন্দু গার্লস প্রাইমারি স্কুল ও ডোমজুর মহিষনলা প্রাইমারী স্কুলে মিড ডে মিলের কোন রান্না হয়নি। অধিকাংশ স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে আগামী দু-একদিনের গ্যাসের স্টক আছে। স্টক শেষ হয়ে গেলে আগামীকাল থেকে জেলার কমপক্ষে পঞ্চাশটি প্রাইমারি স্কুলে রান্না হবে না। এমনটাই জানিয়েছেন ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ। এদিন তিনি বলেন গ্যাস ডিলাররা গ্যাস দিচ্ছে না। বড় প্রাইমারি স্কুল যেখানে ছাত্র সংখ্যা অনেক সেখানে সবচেয়ে বেশি সমস্যা হবে। দু-এক দিনের মধ্যে পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে অধিকাংশ স্কুলে মিড ডে মিল বন্ধ হয়ে যাবে। শিবপুরের শ্রী শান্তি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনি কুমার রাই জানিয়েছেন আজকে তাদের স্কুলে মিড ডে মিল রান্না হয়েছে। তবে আগামীকাল গ্যাস শেষ হয়ে যেতে পারে। নতুন করে গ্যাসের বুকিং নিচ্ছেন না ডিস্ট্রিবিউটার। ফলে সমস্যা আরো জটিল হয়ে উঠছে। তবে গ্যাস যদি না পাওয়া যায় তাহলে স্কুলের মিড ডে মিল বন্ধ করে দিতে হবে。
0
comment0
Report
MMManoranjan Mishra
Mar 12, 2026 13:31:12
Purulia, West Bengal:পুরুলিয়া : "অভিষেক বন্দোপাধ্যায় বলেছিলেন যেখানে যেখানে দল পিছিয়ে থাকবে সেখানে সেখানে বোর্ড বাতিল হবে । পঞ্চায়েত সমিতি বহাল থাকবে, বিধানসভার বিধায়করা বহাল থাকবে, শুধু বলির পাঠা করা হবে পুরুলিয়া পৌরসভাকে ।" প্রাক্তন তৃণমূল বিধায়কের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভায় প্রকাশ্যে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পুরুলিয়া পৌরসভার বহিষ্কৃত প্রাক্তন পৌরপ্রধান নবেন্দু মাহালি । পুরুলিয়ায় তৃণমূলের হারের জন্য দলের অন্দরে অন্তরকলহকে দায়ী করেন তিনি । সেই স্মরন সভায় উপস্থিত অন্যান্য বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলাররাও এই বক্তব্যকে কার্যত হাততালি দিয়ে সমর্থন করলেন । বিধানসভা নির্বাচনের ঠিক আগে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে প্রাক্তন পৌরপ্রধানের এমন মন্তব্যে শোরগোল পড়েছে তৃণমূলের অন্দরে । নবেন্দু মাহালির দাবি করেন, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় দলের অন্তর্দ্বন্দ্ব থেকেই হারের সূত্রপাত হয়েছিল। সেই সময় দলের ভেতরের সমস্যার ‘পোস্টমর্টেম’ করা হলে পরিস্থিতি আজ অন্যরকম হতে পারত। তাঁর কথায়, তখন যে বিষবীজ বোনা হয়েছে, আজ সেটাই অঙ্কুর হয়ে দলের হারের কারণ হয়ে দাঁড়িয়ে আছে। তখনই যদি তা নির্মূল করা যেত, তাহলে বিধানসভা ও লোকসভা নির্বাচনে এই ফল হত না। প্রসঙ্গত, ২০১৬ এবং ২০২৯ সালের বিধানসভা নির্বাচনে পুরুলিয়া কেন্দ্রে এবং ২০২১ এবং ২০২৫ সালের লোকসভা নির্বাচনেও পুরুলিয়া কেন্দ্রে পরাজিত হয় তৃণমূল । বিশেষ করে পুরুলিয়া শহরে অনেকটাই পিছিয়ে ছিল তৃণমূল । যদিও ২০২২ সালে পুরুলিয়া পৌরসভা নির্বাচনে তৃণমূল বোর্ড গঠন করেন । বিভিন্ন নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ থাকায় গত ডিসেম্বর মাসে সেই বোর্ড ভেঙ্গে প্রশাসন বসানো হয় । ঘটনার পর বুধবার বিকেলে স্মরণ সভায় প্রকাশ্যে মক্তব্য করে দলের শীর্ষ নেতৃত্বকে তোপ দাগলেন নবেন্দু মাহালি । বিষয়টি নিয়ে পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জী বলেন, শাসক দল তৃণমূল দুর্নীতিগ্রস্ত ও গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত । বাইট : ১) নবেন্দু মাহালি (প্রাক্তন পৌরপ্রধান, পুরুলিয়া পৌরসভা) ২) সুদীপ মুখার্জী (বিজেপি বিধায়ক, পুরুলিয়া বিধানসভা)
0
comment0
Report
STSrikanta Thakur
Mar 12, 2026 13:30:40
Dinajpur, Rangpur Division:আবারও ছেলে ধরা সন্দেহে আটক ও মারধরের ঘটনা গঙ্গারামপুরে। ‘ছেলেধরা’ সন্দেহে তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গঙ্গারামপুর থানার সুকদেবপুর হঠাৎপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্দেহভাজন ওই তিন ব্যক্তিকে এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে গ্রামবাসীর মনে সন্দেহের দানা বাঁধে।আটক হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা মালদা জেলা থেকে এলাকায় প্লাস্টিকের বোতল কুড়াতে এসেছিলেন। তবে গ্রামবাসীদের অভিযোগ, তাদের কথাবার্তায় অসঙ্গতি ছিল। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বেশ কিছু মাদকদ্রব্য পাওয়া গেছে বলে স্থানীয়দের দাবি। গ্রামবাসীদের আশঙ্কা, এই মাদকদ্রব্য ব্যবহার করে শিশুদের অজ্ঞান করে অপহরণ করার পরিকল্পনা ছিল তাদের। এই ধরনের গুজব বিগত কয়েক দিন ধরেই উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় এই ধরনের গুজব ছড়িয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে শুকদেবপুর এলাকায় শয়ে শয়ে মানুষ জড়ো হন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে এবং অভিযুক্তদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী。 পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সন্দেহভাজন ওই তিনজনকে উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তারা সত্যিই কোনো অপরাধচক্রের সাথে যুক্ত কি না, তা তদন্ত করে দেখা হবে। এ বিষয়ে গ্রামবাসীরা জানান।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Mar 12, 2026 13:03:48
Kolkata, West Bengal:আবহাওয়া আপডেট আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় আগामी পাঁচ ছ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে বেশি রয়েছে বিশেষ করে উত্তরের জেলাগুলিতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার। এই জেলাগুলি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা টা বেশি। সেই সাথে থাকবে দমকা হাওয়া প্রধানত ১২ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত। ১২ থেকে ১৩ তারিখের মধ্যে দু এক জায়গা ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার। আগামী দূর থেকে তিন দিনের মধ্যে দিনের তাপমাত্রা কমবে বৃষ্টিপাতের জন্য উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকার জন্য। দু থেকে তিন ডিগ্রি মতো। দক্ষিণ বঙ্গের জন্য আগামী ২৪ ঘণ্টায় দু এক জায়গায় বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জায়গাগুলিতে স্থানীয়ভাবে খুব হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায় আজকের দিনটা বীরভূম এবং মুর্শিদাবাদের বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি। ১৩ তারিখে দক্ষিণবঙ্গ সব জেলাতেই শুষ্ক ওয়েদার। ১৪ তারিখে বীরভূম এবং মুর্শিদাবাদের হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। ঝাড়্গ্রাম পশ্চিম মেদিনীপুর। ১৫ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সংখ্যা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ এর ও সম্ভাবনা রয়েছেস। সেই সাথে থাকবে দমকা হাওয়া কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম শুধু আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। ১৫ থেকে ১৭ তারিখের মধ্যে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সেই সাথে দমকা হাওয়া দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা ও তার পার্গবর্তী অঞ্চলে থাকবে ৩০ থেকে ৩২ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি দিয়ে 25 ডিগ্রির কাছাকাছি। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বেশি তার ফলেই আমরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতে দেখতে পাবো। এই মুহূর্তে একটি গুন্ডা বার্তা অবস্থান করছে সংলগ্ন দক্ষিণবঙ্গের কাছাকাছি একটি নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে সংলগ্ন দক্ষিণবঙ্গের কাছাকাছি ১৫ থেকে ১৭ তারিখ যে বৃষ্টিপাত আমরা দেখতে পাবো বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি তার ফলেও বৃষ্টিপাত আমরা দেখতে পাবো。
0
comment0
Report
PDPradyut Das
Mar 12, 2026 13:02:12
Jalpaiguri, West Bengal:রান্নার গ্যাসের সংকট নিয়ে জলপাইগুড়িতে চরম দুর্ভোগ। গ্যাস ডিলার, ডিস্ট্রিবিউটর ও গ্যাসের বটলিং প্ল্যান্টের কর্তাদের নিয়ে বৈঠক করল জেলা পুলিশ ও প্রশাসন। কোন ডিলাদের কাছে কত সিলিন্ডার মজুত আছে, তা জানতে চাওয়া হয়। ডিলাররা জানান, তাঁদের কাছে এই মুহূর্তে কোনো স্টক নেই। গত দু'দিন ধরে গ্যাসের গাড়ি ঢুকছে না। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার না থাকায় দেওয়া যাচ্ছে না। গ্রাহকদের অভিযোগ, সার্ভারের কারণে গ্যাস বুকড করা যাচ্ছে না। কালোবাজারি হচ্ছে গ্যাসের। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় বলেন, পুলিশ সতর্ক আছে।গ্যাসের কালোবাজারির অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। ডিলারদের বলা হয়েছে, প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলতে। কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ নজর রাখছে।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 12, 2026 12:48:58
Howrah, West Bengal:জগৎবল্লভপুরে বস্তাবন্দি অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার।এলাকায় চাঞ্চল্য, আটক ছেলে ও বৌমা। বাড়ী থেকে একশো মিটার দূরে রাস্তার ধারের নয়নজুলি থেকে এক মহিলার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য হাওড়ার জগৎবল্লভপুর থানার মারঘুরালি দেরেপাড়া এলাকা। মৃত মহিলার নাম সুষমা দেরে বয়স (৫৫)। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ ওই মহিলার ছেলে ও বৌমাকে আটক করেছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ স্থানীয় বাসিন্দারা রাস্তার ধারের নয়নজুলিতে একটি বড় বস্তা পড়ে থাকতে দেখেন। মুহূর্তের মধ্যে এলাকায় ভিড় জমে যায়। খবর দেওয়া হয় জগৎবল্লবপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি খুলতেই তার ভিতর থেকে সুষমা দেবীর নিথর দেহ উদ্ধার হয়। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।মৃতার পরিবারের সদস্যদের ওপরই সন্দেহের আঙুল তুলছেন প্রতিবেশীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই মহিলার সাথে তাঁর ছেলে ও বৌমার পারিবারিক অশান্তি চলছিল। জানা গিয়েছে, আজ সকালেই ওই মহিলার ছেলে জগৎবল্লভপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে সামান্য দূরেই দেহ উদ্ধার হওয়ায় রহস্য দানা বেঁধেছে। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরে খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহটি নয়নজুলিতে ফেলে দেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই ওই মহিলার ছেলে ও বৌমাকে আটক করেছে পুলিশ। বাইট..১..খুকুমণি মন্ডল(আত্মীয়) ২..অশোক সিং(প্রতিবেশী)
0
comment0
Report
AMArkodeepto Mukherjee
Mar 12, 2026 12:24:34
0
comment0
Report
Advertisement
Back to top