Back
शमशेरगंज के हॉट स्पॉट पर डर, समुदाय और सुरक्षा के सवाल
AGAyan Ghosal
Mar 27, 2026 18:33:01
Kolkata, West Bengal
টাইম লাইন ধরে ধরে সেই অনুয়ায়ী একের পর এক স্পট থেকে গল্পের আকারে স্টোরি বোর্ড তৈরি করা হয়েছে। এই এপিসোডে কোনো ভয়েস ওভার প্রয়োজন নেই। শুধুমাত্র এডিটের বোঝার সুবিধার্থে প্রসঙ্গ গুলি পয়েন্টার আকারে উল্লেখ করা হয়েছে।
প্রথম স্পট সাজুর মোড়
১) সাজুর মোড়। ইন্ট্রো/টাইম লাইন/ঘটনাপ্রবাহ
২) সাজুর মোড় থেকে বিভিন্ন পেশার মানুষের ভক্স (টো টো চালক, বাইক চালক, সাধারণ পথচারী, সিভিক ভলেন্টিয়ার)
৩) সাজুর মোড় লোকেশন এস্ট্যাবলিশ ডিটেল ভিজ্যুয়াল
দ্বিতীয় স্পট ধুলিয়ান মোড়
১) ধূলিয়ান মোড়ের পরিচিতি। সেদিনের ঘটনার টাইম লাইন।
২) সেদিন সাজুর মোড়ে রেল রাস্তা একসঙ্গে আটকে দেওয়ায় কিভাবে রেলপথে সড়কপথে বিচ্ছিন্ন হয়ে পড়ল ধুলিয়ান। কেন জঙ্গলিপুর হেডকোয়ার্টার থেকে আর্ত মানুষকে বাঁচাতে পৌঁছাতে পারল না পুলিশ ফোর্স? রেল লাইনে হাঁটতে হাঁটতে টাইম লাইন রিকালেক্ট।
৩) ধুলিয়ন মোড়ে ঘোরে ঘোরে সমস্ত পেশার মানুষের সঙ্গে আড্ডা দেওয়ার মতো করে ভক্স। চা সিগারেটের দোকানে ঢুকে আলাপচারিতা অন ক্যামেরা। যেখানে প্রায় সকলের নাম হয় বাদ চলে গেছে নয় বিচারাধীন। তাই সেদিনের আতঙ্ক ছাপিয়ে এখন নতুন আতঙ্কের নাম এখানে অবশ্যই SIR
৪) ধুলিয়ান মোড়ের ডিটেল এস্টেবলিশ শট
তৃতীয় স্পট বেতবোনা গ্রাম
১) ক্ষতচিহ্ন আর স্মৃতিচিহ্ন নিয়ে একবছরের অবিরাম জীবন যাপন। গোটা গ্রাম জনশূন্য হয়ে গিয়েছিল সেই রাতে। পালাতে হয়েছিল মালদার বৈষ্ণবনগরে। ইন্ট্রো।
২) গীতা মন্ডলের বাড়ি। সেইসময় মিডিয়ার অত্যন্ত পরিচিত একটি মুখ। এখন আর মিডিয়ার সামনে মুখ খুলতে চাইলেন না। তার বড় জা মাধবী মন্ডল ক্যামেরার সামনে বলেই দিলেন, কিচ্ছু বলার নেই। কিচ্ছু পাইনি। আর কম্পিত কণ্ঠে গীতার স্বামী ঘনশ্যাম বললেন, এখনও থ্রেট আসে। এখনও বিক্ষিপ্ত হামলা চলে। এখনও মনে ভয়। আতঙ্ক। বাইট ওয়াক থ্রু।
৩) হিন্দুদের ভরসা রাম। গ্রামে কচিকাঁচাদের রামের পতাকা নিয়ে দৌড়। তারই মধ্যে রামের নামে ডিজে বক্স বাজাতে কে যেন বাধা দিচ্ছে। কে সে? প্রশ্ন করতেই ক্যামেরায় মুখ লুকিয়ে দৌড়।
৪) অগ্নি সংযোগ হওয়া সেদিনের বেতবোনা শিব মন্দির এখন নতুন কলেবরে সেজে ঝাঁ চকচকে। এলাকায় নাগরিক পরিকাঠামোয় ঢালাও উন্নতি। SIR এ নাম বাদের সংখ্যাও খুব উল্লেখযোগ্য নয় এই গ্রামে। এখানকার সমস্যা সেদিন আর এদিনের নিরন্তর আতঙ্ক।
চতুর্থ স্পট জাফরাবাদ
১) ২০২৫ এর ১২ এপ্রিলের ভয়ংকরতম অধ্যায়ের সাক্ষী হর গোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়ি। ওয়াক থ্রু। পারুল দাসের বাইট। চন্দনের মা পারুল। এই এক বছরে কি কি পেলেন। কি কি হারালেন। বাইট। ওয়াক থ্রু। সেদিনের মোডাস অপারেন্ডি টাইম লাইনের।
২) জাফরাবাদের এস্ট্যাবলিশমেন্ট।
৩) পারুল দাসের পাশাপাশি এখানকার মুষ্টিমেয় হিন্দু পরিবারের বাকিরা কেমন আছেন? মুড়ি চপের দোকানি হৃদয় দাস চপ ভাজতে ভাজতে শোনালেন এই মুহূর্তের জাফরবাদের পরিস্থিতির কথা। বাইট। ওয়াক থ্রু।
৪) বিএসএফ স্থায়ী ক্যাম্প একদা ছিল। ২৫ বছর নেই। দাবি স্থায়ী ক্যাম্পের। হবে কিনা জানা নেই। ওয়াক থ্রু। বিএসএফ গ্রামে টহলদারি করার ডিটেল শট।
পঞ্চম স্পট শুলিটোলাঃ
১) গোটা এলাকায় ভোটের মূল ইস্যু হারিয়ে গেছে। জীবিকা কর্মসংস্থান পানীয় জলে আর্সেনিক রাস্তাঘাট। কিচ্ছু আর ইস্যু নয়। মুসলিমরা কেমন আছে? তারাও তীব্র অভিমানী। বাইরের ছেলে ঢুকে সবকিছু তছনছ করল। আর শুলি টোলার লোকাল নিরপরাধ ছেলেদের ধরে ধরে নিয়ে গেল পুলিশ? অভিমানী শুলিটোলা কাজিপাড়া। ওয়াক থ্রু। বাইট। এলাকার এস্টেবলিশমেন্ট।
২) কাজিপাড়া মসজিদের ডিটেল ভিজ্যুয়াল। এলাকার সংখ্যালঘু প্রভাব বোঝানোর জন্য।
ষষ্ঠ স্পট ধুলিয়ান স্টাইল বাজার
১) হ্যাঁ। এটা সেই শপিং কমপ্লেক্স। যার উদ্দাম ভাঙচুর এবং পাথর বৃষ্টি ও লুটপাটের ছবি সামাজিক মাধ্যমে দেখেছে গোটা দেশ। আজ কেমন আছে? কতদিন লাগল সারাতে? কত টাকা জিনিস লুঠ হল? দোকানে ঢুকে আড্ডার মতো কথা। ওয়াক থ্রু। ডিটেল ভিজ্যুয়াল।
২) এর ১০০ মিটার দূরে সামশেরগঞ্জ থানা। তার ডিটেল এবং এলাকার ডিটেল ভিজ্যুয়াল।
৩) থানা থেকে ১৫০ মিটার দূরে ভারত সেবাস要求ধুলিয়ান মন্দির। রামের বিশাল মূর্তি। রাজসূয় যজ্ঞের আয়োজন। রামকে অবলম্বন করেই বাঁচবে হিন্দুরা? গড়তে পারবে নিরপত্তার আশ্রয়? তেমন আশাবাদী কেউই নয়। যতদিন বাহিনী ততদিন ভালো আছে। বাহিনী চলে গেলে কি হবে জানিনা। ভক্স আর ওয়াক থ্রু।
৪) মন্দিরের সমস্ত পুজো যজ্ঞ সহ স্টেবলিশমেন্ট শট।
৫) সেখান থেকে ২৪৫ মিটার দূরে ধুলিয়ান গঙ্গার ঘাটে Muslim যুবকদের ভক্স। বেশিরভাগ নাম বাদ পড়েছে। ভোট দিতে পারলে তবে তো দল বেছে নেব ইস্যু বেছে নেব। ভোট দিতে পারব কিনা তাই ঠিক নেই। বাড়ছে ক্ষোভ হতাশা। ভক্স।
ফাইনাল স্পট ধূলিয়ন খেয়াখাট
১) ১২ এপ্রিলের রাত। মাথায় বৃষ্টি নিয়ে দফায় দফায় নদী পেরিয়ে মালদা যাতায়াত করছে একটি নৌকা। তাতে পিলপিল করে মালদা বৈষ্ণবনগর পালাচ্ছেন শমশেরগঞ্জের হিন্দুরা। সেদিনের রাত আর আজকের এই মুহূর্তের তুলনা। ওয়াক থ্রু। ডিটেল শট।
২) ফাইনাল ওয়াক থ্রু এবং সাইন অফ
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BCBasudeb Chatterjee
FollowMar 27, 2026 18:33:50993
Report
AGAyan Ghosal
FollowMar 27, 2026 18:33:281090
Report
RDRaktima das
FollowMar 27, 2026 17:49:321045
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 27, 2026 17:49:191054
Report
DSDIBYENDU SARKAR
FollowMar 27, 2026 17:49:041059
Report
KMKIRAN MANNA
FollowMar 27, 2026 17:48:161094
Report
AMAshok Manna
FollowMar 27, 2026 17:47:481075
Report
PCPrabir Chakraborty
FollowMar 27, 2026 17:46:501010
Report
SCSaurav Chaudhuri
FollowMar 27, 2026 15:03:541079
Report
ABArup Basak
FollowMar 27, 2026 15:03:311058
Report
PDPradyut Das
FollowMar 27, 2026 15:02:491028
Report
CDChampak Dutta
FollowMar 27, 2026 14:17:491038
Report
PDPradyut Das
FollowMar 27, 2026 14:04:541077
Report
SPSANDIP PRAMANIK
FollowMar 27, 2026 14:04:221048
Report