Back
तामिम इक़बाल विवाद के बीच बांग्लादेशी खिलाड़ियों ने बोर्ड से सार्वजनिक माफी की मांग
DBDebanjan Bandyopadhyay
Jan 09, 2026 18:45:14
Kolkata, West Bengal
ভারত বিদ্ব slobা ধ্বেষী মনোভাব এবং ভারতে বিশ্বকাপ না খেলার ডাক তোলার মধ্যেই বাংলাদেশের ক্রিকেটে তুমুল আন্তর্দ্বন্দ্ব। যার ফলে বেকায়দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ‘ভারত বিদ্বেষ’ দেখাতে গিয়ে নিজেদের প্রাক্তন প্লেয়ার তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলেছিলেন বাংলাদেশের কিছু নাগরিক ও বিশিষ্ট কিছু ক্রিকেট ব্যক্তিত্ব। প্রতিবাদে এখন বাংলাদেশের क्रिकेटাররা একজোট হয়ে বিসিবি কর্তাকে সর্বসমক্ষে ক্ষমাপ্রার্থনা করতে বলছেন। এমনকী বোর্ডের কর্মকর্তাদের জন্যও আচরণ বিধি চালু করতে চাইছেন বাংলাদেশের ক্রিকেটাররা। দিন কয়েক আগে বাংলাদেশের অন্যতম বিশিষ্ট প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবাল তার দেশের ভারতে বিশ্বকাপ বয়কটের অবস্থান সমালোচনা করে বলেন, সবার আগে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের কথা ভাবা উচিত। বিসিবি-র ৯০-৯৫ শতাংশ অর্থ আসে আইসিসি থেকে। তাই সেটা ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ বিসিসিআই বা আইসিসির বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করাটা যে আসলে বাংলাদেশের ক্রিকেটেরই ক্ষতি করবে।এর পরেই তামিমকে অসম্মান করে বিসিবি’র অন্যতম ডিরেক্টর নাজমুল ইসলাম ফেসবুকে লেখেন, ‘এইবার আরও একজন পরিক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল।’ বিসিবি কর্তার এই মন্তব্যের প্রতিবাদে একজোট হয়ে যান বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথমে সোশাল মিডিয়ায় প্রতিবাদ জানান তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মমিনুল হকরা। তাঁদের বক্তব্য ছিল, এই ধরনের মন্তব্যের জন্য ওই কর্মকর্তার অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত এবং বিসিবির উচিত কড়া পদক্ষেপ নেওয়া।কিন্তু ঘটনার s্রোত সেখানে থামেনি। এরপর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা কোয়াব থেকে একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয়। তাদের বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের মন্তব্য কোয়াবের নজরে এসেছে। আমরা এতে স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ। দেশের সফলতম ওপেনার, ১৬ বছর ক্রিকেট খেলা একজনকে নিয়ে বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয়। দেশের যে কোনও ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয় ও পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক। আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
SPSANDIP PRAMANIK
FollowFeb 16, 2026 10:48:080
Report
MMManoranjan Mishra
FollowFeb 16, 2026 10:47:140
Report
SCSaurav Chaudhuri
FollowFeb 16, 2026 10:39:020
Report
BSBidhan Sarkar
FollowFeb 16, 2026 10:38:320
Report
DGDebabrata Ghosh
FollowFeb 16, 2026 10:38:150
Report
NRNarayan Roy
FollowFeb 16, 2026 10:34:030
Report
CDChittaranjan Das
FollowFeb 16, 2026 10:15:590
Report
PDPradyut Das
FollowFeb 16, 2026 10:15:440
Report
DGDebabrata Ghosh
FollowFeb 16, 2026 10:15:240
Report
DGDebabrata Ghosh
FollowFeb 16, 2026 10:00:140
Report
ASAyan Sharma
FollowFeb 16, 2026 09:51:290
Report
CDChampak Dutta
FollowFeb 16, 2026 09:51:140
Report
PCPrabir Chakraborty
FollowFeb 16, 2026 09:50:250
Report
AMArkodeepto Mukherjee
FollowFeb 16, 2026 09:34:550
Report
SCSandip Chowdhury
FollowFeb 16, 2026 09:34:420
Report