Back
पश्चिम बंगाल में राजनीतिक हिंसा के आरोप, बीजेपी ने तृणमूल पर गंभीर दोष लगाए
DBDebanjan Bandyopadhyay
Mar 19, 2026 13:30:14
Kolkata, West Bengal
আজ সল্টলেকস্থিত বিজেপি পার্টি অফিসে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মলেনে বক্তব্য রাখেন প্রাক্তন রাজ্য সভাপতি এবং রাজ্যসভা সাংসদ শ্রী রাহুল সিনহা।
তিনি বলেন যে নির্বাচন যত এগিয়ে আসছে, পশ্চিমবঙ্গ জুড়ে রাজনৈতিক সহিংসতা এবং বোমা সংক্রান্ত ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক বোমা বিস্ফোরণ ও অস্ত্র মজুদের ঘটনা সামনে আসছে এবং এই ঘটনাগুলির সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে।
তিনি উল্লেখ করেন যে অতীতে রাজ্যের বিভিন্ন স্থানে স্কুল প্রাঙ্গণ পর্যন্ত অস্ত্রাগারে পরিণত হয়েছিল এবং বোমা বিস্ফোরণে শিশু মৃত্যুর মতো দুঃখজনক ঘটনা ঘটেছে। তিনি বলেন যে একসময় মুখ্যমন্ত্রী চিরুনি তল্লাশির নির্দেশ দিলেও সেই অভিযান অল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে যায় এবং কেন তা বন্ধ করা হয়েছে তার জবাব রাজ্যবাসী এখনো পায়নি।
সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন যে সম্প্রতি দেগঙ্গায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে, যা শাসক দলের অভ্যন্তরীণ সংঘর্ষের ফল। তিনি অভিযোগ করেন যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্বই রাজ্যের অশান্তির একটি বড় কারণ, অথচ এর দায় অন্য রাজনৈতিক দলের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হুমায়ূন কবীরের প্রসঙ্গ তুলে বলেন যে একজন প্রাক্তন পুলিশ সুপার এবং বর্তমান প্রার্থী যদি নিজের এলাকায় নিরাপত্তা ছাড়া প্রবেশ করতে ভয় পান, তাহলে রাজ্যের আইনশৃঙ্খলার প্রকৃত চিত্র স্পষ্ট হয়ে যায়।
তিনি আরও বলেন যে গত কয়েক বছরে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘর্ষে বহু কর্মীর মৃত্যু হয়েছে এবং এটি একটি স্থায়ী রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের একটি বড় অংশ সময় ব্যয় করছে দলীয় সংঘর্ষ নিয়ন্ত্রণে。
নারী নিরাপত্তা প্রসঙ্গে তিনি তীব্র সমালোচনা করে বলেন যে রাজ্যে একাধিক ধর্ষণের ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রে নির্যাতিতাদের দোষারোপ- করা হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দেখা যায়নি। এই পরিস্থিতি রাজ্যের আইনশৃঙ্খলার অবনতিরই প্রতিফলন।
তিনি নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে বলেন যে সম্প্রতি প্রশাসনিক স্তরে যেসব বদল করা হয়েছে তা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে। তিনি অভিযোগ করেন যে রাজ্য সরকার নিজে পূর্বে বহু পুলিশ আধিকারিককে বদলি করলেও এখন নির্বাচন কমিশনের পদক্ষেপের বিরোধিতা করছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচন বা জোট নিয়ে বিজেপির কোনো উদ্বেগ নেই এবং জনগণের সমর্থনই চূড়ান্ত ফল নির্ধারণ করবে।
তিনি আরও বলেন যে মুখ্যমন্ত্রীর বিভিন্ন মন্তব্য ও অভিযোগ বাস্তব পরিস্থিতি থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা এবং জনগণ তা বুঝতে পারছেন।
সাংবাদিক সম্মেলনের শেষে তিনি দাবি করেন যে পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা, শিল্পোন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং কৃষক-শ্রমিকদের স্বার্থ রক্ষার লক্ষ্যে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন যে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা হবে এবং বাংলাকে পুনরায় দেশের অগ্রণী রাজ্যের মর্যাদায় উন্নীত করা হবে।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
ALArup Laha
FollowMar 19, 2026 16:48:31653
Report
KAKAYESH ANSARI
FollowMar 19, 2026 16:47:44645
Report
PMProsenjit Malakar
FollowMar 19, 2026 16:31:04926
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 19, 2026 16:30:43883
Report
BSBidhan Sarkar
FollowMar 19, 2026 16:23:191043
Report
BSBidhan Sarkar
FollowMar 19, 2026 16:22:531092
Report
BSBidhan Sarkar
FollowMar 19, 2026 16:22:39913
Report
DGDebabrata Ghosh
FollowMar 19, 2026 16:22:15981
Report
BSBidhan Sarkar
FollowMar 19, 2026 16:22:01961
Report
BSBidhan Sarkar
FollowMar 19, 2026 16:21:411080
Report
BSBidhan Sarkar
FollowMar 19, 2026 16:21:04961
Report
DGDebabrata Ghosh
FollowMar 19, 2026 16:20:49967
Report
BSBidhan Sarkar
FollowMar 19, 2026 16:20:37963
Report