Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734010
शिलिगुड़ रामनवमी जुलूस: बच्चों से युवाओं तक हथियारों के साथ रैली
NRNarayan Roy
Mar 28, 2026 00:45:37
Siliguri, West Bengal
তরোয়াল, কাট্টা সহ বিভিন্ন অস্ত্র নিয়ে শিলিগুড়িতে রামনবমীর মিছিল। মাথায় গেরুয়া ফেটটি গলায় গেরুয়া কাপড়,কপালে গেরুয়া টিপ পরে হাতে রামের ধজা সহ গেরুয়া পতাকা নিয়ে রামের ধ্বনি দিয়ে চলছে রামনবমীর মিছিল। পাশেই কচিকাঁচা থেকে শুরু করে যুবকদের হাতে তরোয়াল,কাট্টা(মূলত সাউথ ইন্ডিয়া সিনেমায় যেটা দেখা যায়) এর সাথে আরও কিছু অস্ত্র উচিয়ে শহরের রামনবমী উৎসব পালিত হচ্ছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
EGE GOPI
Mar 28, 2026 00:46:58
1010
comment0
Report
SCSandip Chowdhury
Mar 28, 2026 00:45:56
Katwa, West Bengal:হাসপাতালের কর্মী আবাসনের ছাদের চাঙড় ভেঙে চার মাসের ঘুমন্ত শিশুকন্যার মৃত্যু। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে কেতুগ্রাম ব্লক হাসপাতালের কর্মী আবাসনে।মৃত শিশুকন্যার মা শিবানি সোরেন বলেন,আমার মেয়ে মেঝেয় ঘুমাচ্ছিল। আমার স্বামী শানু সোরেন পাশেই শুয়ে ছিল। আমি বই পড়ছিলাম। আচমকা ছাদের চাঙর ভেঙে মেয়ের উপর পড়ল। গুরুতর জখম কন্যাকে নিয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেয়। স্বাস্থ্য দপ্তরের গাফিলতিতে আমার এত বড় ক্ষতি হলো।আবাসনের ঘরগুলো বিপজ্জনক অবস্থায় আছে। মেরামত করে দিলে এই ঘটনা হত না। কেতুগ্রাম ব্লক হাসপাতালের আবাসনের হাল যে খারাপ সে কথা আমি বার বার কেতুগ্রাম ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বি এম ও এইচ সাহেবকে জানিয়েছি। স্বাস্থ্যকর্মী হয়ে আমরা সুবিধা না পেলে কি করে অন্যকে পরিষেবা দেব। মৃত শিশুকন্যার বাবা শানু বেসরা কেতুগ্রাম ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট। শিবানী সোরেন কাটোয়া পুরসভার স্বাস্থ্যকেন্দ্রের অস্থায়ী স্বাস্থকর্মী. এই ঘটনায় কাটোয়ার সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক শৌভিক আলম ফোনে জানান, খুবই দু:খজনক ঘটনা। ঘটনার তদন্ত করা হবে। বি এম ও এইচ-এর কাছে রিপোর্ট তলব করা হয়েছে。
949
comment0
Report
CDChampak Dutta
Mar 28, 2026 00:45:27
Kaji Chak, West Bengal:প্রবল ঝড়ে গাছের ডাল ভেঙে মৃত্যু হল এক পুলিশকর্মীর, আহত আরো এক পুলিশকর্মী চিকিৎসাধীন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার গভীর রাত্রে হঠাৎ করেই শুরু হয় প্রবল ঝড় সঙ্গে প্রবল বৃষ্টি। ঝড়ের দাপটে বেশ কিছু এলাকায় রাস্তার উপর পড়ে যায় গাছ।গুড়গুড়িপাল থানার পুলিশের একটি গাড়ি সেই সময় রাস্তার উপরে টহল দিচ্ছিল। রাস্তার উপরে দাঁড়িয়ে ছিল বেশ কয়েকজন পুলিশ কর্মী। হঠাৎ করেই ঝড়ে ভেঙে পড়ে একটি গাছের ডাল। গাছের ডালে চাপা পড়ে যায় সন্তোষ ছেত্রী নামে এক পুলিশ কর্মী সহ আরো এক পুলিশ কর্মী। তাদেরকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা সন্তোষ ছেত্রী নামে ওই পুলিশ কর্মীকে মৃত বলে ঘোষণা করে।আহত আরো এক পুলিশ কর্মী চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে।
1031
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 27, 2026 18:33:50
Asansol, West Bengal:আসানসোলে নাকা চেকিংয়ে বিপুল টাকা সহ গাড়ি আটক আসানসোল দক্ষিণ থানার পুলিশ জি টি রোডের কালিপাহাড়ি মোড় এলাকায় তল্লাশি চালিয়ে একটি চারচাকা গাড়ি আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৪০০ মার্কিন ডলার, ৬,২০০ সংযুক্ত আরবimidشার (UAE) দিরহাম এবং প্রায় দেড় লক্ষ ভারতীয় মুদ্রা। এত বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার সময় গাড়িতে থাকা একজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, গাড়িটি কলকাতা থেকে আসানসোলের দিকে আসছিল। তবে নির্বাচনের প্রাক্কালে এত পরিমাণ টাকা নিয়ে আসার পিছনে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ。 পুলিশের অনুমান, নির্বাচনের আগে অবৈধভাবে অর্থ পরিবহনের সঙ্গে এই ঘটনার যোগ থাকতে পারে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চলছে。 এদিকে, নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করতে আসানসোল জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নাকা চেকিং আরও বাড়ানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।।
993
comment0
Report
AGAyan Ghosal
Mar 27, 2026 18:33:28
Kolkata, West Bengal:১) বজ্র গর্ভ উল্লম্ব মেঘপুঞ্জ বা স্কোয়াল ফন্টের জেরে আজ থেকে ৩ দিনের জন্য রাজ্যে হাওয়া বদল। আজ শুক্রবার থেকে ঝড় বৃষ্টির আরও একটা স্পেল।রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির স্পেল। কালবৈশাখীর পরিস্থিতি। শিলাবৃষ্টির সম্ভাবনা। থাকবে অতিরিক্ত বজ্রপাতের সতর্কতা। ২) উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং এ শিলাবৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে। নিচের দিকের জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা。 ৩) উত্তরবঙ্গে শনিবার এবং রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দুর্যোগের মাত্রা কমবে। কমবে দমকা হাওয়ার গতিবেগ। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উপরের দিকে পাঁচ জেলাতে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। ৪) স্কোয়াল ফন্ট তৈরি হবে ছোটনাগপুর মালভূমিতে। এগোবে ঝাড়খণ্ড হয়ে পূর্ব দিকে। ফলে আজ শুক্রবার থেকেই রাজ্যের দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলায় এর প্রভাব পড়তে শুরু করবে দুপুরের পর থেকেই। আজ পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা। পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি。 ৫) গাংগেয় দক্ষিণবঙ্গের কলকাতা সহ বাকি জেলায় বিকেল বা সন্ধ্যার পর ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যূৎসহ বৃষ্টির সম্ভাবনা। ৬) السبت و রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এই চার জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। ৭) কলকাতায় আজ বিকেলের দিকে বজ্র বিদ্যৎ সহ দমকা ঝোড়ো হাওয়ায় সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। রবিবারের মধ্যে একাধিক স্পেলে কম বেশি বৃষ্টি হতে পারে। এরমধ্যে আগামীকাল শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকতে পারে। হতে পারে কালবৈশাখী。
1090
comment0
Report
AGAyan Ghosal
Mar 27, 2026 18:33:01
Kolkata, West Bengal:টাইম লাইন ধরে ধরে সেই অনুয়ায়ী একের পর এক স্পট থেকে গল্পের আকারে স্টোরি বোর্ড তৈরি করা হয়েছে। এই এপিসোডে কোনো ভয়েস ওভার প্রয়োজন নেই। শুধুমাত্র এডিটের বোঝার সুবিধার্থে প্রসঙ্গ গুলি পয়েন্টার আকারে উল্লেখ করা হয়েছে। প্রথম স্পট সাজুর মোড় ১) সাজুর মোড়। ইন্ট্রো/টাইম লাইন/ঘটনাপ্রবাহ ২) সাজুর মোড় থেকে বিভিন্ন পেশার মানুষের ভক্স (টো টো চালক, বাইক চালক, সাধারণ পথচারী, সিভিক ভলেন্টিয়ার) ৩) সাজুর মোড় লোকেশন এস্ট্যাবলিশ ডিটেল ভিজ্যুয়াল দ্বিতীয় স্পট ধুলিয়ান মোড় ১) ধূলিয়ান মোড়ের পরিচিতি। সেদিনের ঘটনার টাইম লাইন। ২) সেদিন সাজুর মোড়ে রেল রাস্তা একসঙ্গে আটকে দেওয়ায় কিভাবে রেলপথে সড়কপথে বিচ্ছিন্ন হয়ে পড়ল ধুলিয়ান। কেন জঙ্গলিপুর হেডকোয়ার্টার থেকে আর্ত মানুষকে বাঁচাতে পৌঁছাতে পারল না পুলিশ ফোর্স? রেল লাইনে হাঁটতে হাঁটতে টাইম লাইন রিকালেক্ট। ৩) ধুলিয়ন মোড়ে ঘোরে ঘোরে সমস্ত পেশার মানুষের সঙ্গে আড্ডা দেওয়ার মতো করে ভক্স। চা সিগারেটের দোকানে ঢুকে আলাপচারিতা অন ক্যামেরা। যেখানে প্রায় সকলের নাম হয় বাদ চলে গেছে নয় বিচারাধীন। তাই সেদিনের আতঙ্ক ছাপিয়ে এখন নতুন আতঙ্কের নাম এখানে অবশ্যই SIR ৪) ধুলিয়ান মোড়ের ডিটেল এস্টেবলিশ শট তৃতীয় স্পট বেতবোনা গ্রাম ১) ক্ষতচিহ্ন আর স্মৃতিচিহ্ন নিয়ে একবছরের অবিরাম জীবন যাপন। গোটা গ্রাম জনশূন্য হয়ে গিয়েছিল সেই রাতে। পালাতে হয়েছিল মালদার বৈষ্ণবনগরে। ইন্ট্রো। ২) গীতা মন্ডলের বাড়ি। সেইসময় মিডিয়ার অত্যন্ত পরিচিত একটি মুখ। এখন আর মিডিয়ার সামনে মুখ খুলতে চাইলেন না। তার বড় জা মাধবী মন্ডল ক্যামেরার সামনে বলেই দিলেন, কিচ্ছু বলার নেই। কিচ্ছু পাইনি। আর কম্পিত কণ্ঠে গীতার স্বামী ঘনশ্যাম বললেন, এখনও থ্রেট আসে। এখনও বিক্ষিপ্ত হামলা চলে। এখনও মনে ভয়। আতঙ্ক। বাইট ওয়াক থ্রু। ৩) হিন্দুদের ভরসা রাম। গ্রামে কচিকাঁচাদের রামের পতাকা নিয়ে দৌড়। তারই মধ্যে রামের নামে ডিজে বক্স বাজাতে কে যেন বাধা দিচ্ছে। কে সে? প্রশ্ন করতেই ক্যামেরায় মুখ লুকিয়ে দৌড়। ৪) অগ্নি সংযোগ হওয়া সেদিনের বেতবোনা শিব মন্দির এখন নতুন কলেবরে সেজে ঝাঁ চকচকে। এলাকায় নাগরিক পরিকাঠামোয় ঢালাও উন্নতি। SIR এ নাম বাদের সংখ্যাও খুব উল্লেখযোগ্য নয় এই গ্রামে। এখানকার সমস্যা সেদিন আর এদিনের নিরন্তর আতঙ্ক। চতুর্থ স্পট জাফরাবাদ ১) ২০২৫ এর ১২ এপ্রিলের ভয়ংকরতম অধ্যায়ের সাক্ষী হর গোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়ি। ওয়াক থ্রু। পারুল দাসের বাইট। চন্দনের মা পারুল। এই এক বছরে কি কি পেলেন। কি কি হারালেন। বাইট। ওয়াক থ্রু। সেদিনের মোডাস অপারেন্ডি টাইম লাইনের। ২) জাফরাবাদের এস্ট্যাবলিশমেন্ট। ৩) পারুল দাসের পাশাপাশি এখানকার মুষ্টিমেয় হিন্দু পরিবারের বাকিরা কেমন আছেন? মুড়ি চপের দোকানি হৃদয় দাস চপ ভাজতে ভাজতে শোনালেন এই মুহূর্তের জাফরবাদের পরিস্থিতির কথা। বাইট। ওয়াক থ্রু। ৪) বিএসএফ স্থায়ী ক্যাম্প একদা ছিল। ২৫ বছর নেই। দাবি স্থায়ী ক্যাম্পের। হবে কিনা জানা নেই। ওয়াক থ্রু। বিএসএফ গ্রামে টহলদারি করার ডিটেল শট। পঞ্চম স্পট শুলিটোলাঃ ১) গোটা এলাকায় ভোটের মূল ইস্যু হারিয়ে গেছে। জীবিকা কর্মসংস্থান পানীয় জলে আর্সেনিক রাস্তাঘাট। কিচ্ছু আর ইস্যু নয়। মুসলিমরা কেমন আছে? তারাও তীব্র অভিমানী। বাইরের ছেলে ঢুকে সবকিছু তছনছ করল। আর শুলি টোলার লোকাল নিরপরাধ ছেলেদের ধরে ধরে নিয়ে গেল পুলিশ? অভিমানী শুলিটোলা কাজিপাড়া। ওয়াক থ্রু। বাইট। এলাকার এস্টেবলিশমেন্ট। ২) কাজিপাড়া মসজিদের ডিটেল ভিজ্যুয়াল। এলাকার সংখ্যালঘু প্রভাব বোঝানোর জন্য। ষষ্ঠ স্পট ধুলিয়ান স্টাইল বাজার ১) হ্যাঁ। এটা সেই শপিং কমপ্লেক্স। যার উদ্দাম ভাঙচুর এবং পাথর বৃষ্টি ও লুটপাটের ছবি সামাজিক মাধ্যমে দেখেছে গোটা দেশ। আজ কেমন আছে? কতদিন লাগল সারাতে? কত টাকা জিনিস লুঠ হল? দোকানে ঢুকে আড্ডার মতো কথা। ওয়াক থ্রু। ডিটেল ভিজ্যুয়াল। ২) এর ১০০ মিটার দূরে সামশেরগঞ্জ থানা। তার ডিটেল এবং এলাকার ডিটেল ভিজ্যুয়াল। ৩) থানা থেকে ১৫০ মিটার দূরে ভারত সেবাস要求ধুলিয়ান মন্দির। রামের বিশাল মূর্তি। রাজসূয় যজ্ঞের আয়োজন। রামকে অবলম্বন করেই বাঁচবে হিন্দুরা? গড়তে পারবে নিরপত্তার আশ্রয়? তেমন আশাবাদী কেউই নয়। যতদিন বাহিনী ততদিন ভালো আছে। বাহিনী চলে গেলে কি হবে জানিনা। ভক্স আর ওয়াক থ্রু। ৪) মন্দিরের সমস্ত পুজো যজ্ঞ সহ স্টেবলিশমেন্ট শট। ৫) সেখান থেকে ২৪৫ মিটার দূরে ধুলিয়ান গঙ্গার ঘাটে Muslim যুবকদের ভক্স। বেশিরভাগ নাম বাদ পড়েছে। ভোট দিতে পারলে তবে তো দল বেছে নেব ইস্যু বেছে নেব। ভোট দিতে পারব কিনা তাই ঠিক নেই। বাড়ছে ক্ষোভ হতাশা। ভক্স। ফাইনাল স্পট ধূলিয়ন খেয়াখাট ১) ১২ এপ্রিলের রাত। মাথায় বৃষ্টি নিয়ে দফায় দফায় নদী পেরিয়ে মালদা যাতায়াত করছে একটি নৌকা। তাতে পিলপিল করে মালদা বৈষ্ণবনগর পালাচ্ছেন শমশেরগঞ্জের হিন্দুরা। সেদিনের রাত আর আজকের এই মুহূর্তের তুলনা। ওয়াক থ্রু। ডিটেল শট। ২) ফাইনাল ওয়াক থ্রু এবং সাইন অফ
997
comment0
Report
RDRaktima das
Mar 27, 2026 17:49:32
Kolkata, West Bengal:আবারো বিতর্কে আইএএস অফিসার স্মিতা পান্ডে। কলকাতা পুরসভায় বসে করে ফেললেন ডিইও হিসেবে মিটিং। করলেন সাংবাদিক বৈঠকও। যা সম্পূর্ণ কলকাতা পুরসভার আইন বিরুদ্ধে। বর্তমানে কলকাতা পুরসভার কমিশনার হিসেবে তাকে নিয়োগ করেছে কমিশন। একইসঙ্গে উত্তর কলকাতার ডিইও - র দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। সেই দায়িত্বের অপব্যবহার তিনি করেছেন বলে জানা‌ন আইনজীবী বৈষ্ণনর চট্টोपাধ্যায়। এর আগে pwd এর সেক্রেটারি থাকাকালিণ আর্থিক দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল তাকে। শেষ বিধানসভা নির্বাচনেও বিতর্কে জড়িয়ে ছিলেন এই স্মিতা পান্ডে। শেষ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের রিটার্নিং অফিসার ছিলেন এই স্মিতা পান্ডে। যে নন্দীগ্রামের ভোট থেকে শুরু করে কাউন্টিং নিয়ে একাধিক অভিযোগ বিতর্ক উঠেছে বারে বারে। সেই বিতর্কে নাম উঠেছিল এই অফিসারের।
1045
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 27, 2026 17:49:04
Arambag, West Bengal:আরামবাগঃ২৭ মার্চ -------------------------------------------- তৃণমূলের প্রচার ট্যাবলোতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ তৃণমূলের। যদিও বিজেপির পাল্টা দাবি, রামনবমীর পুজো বন্ধ করার চেষ্টা করছিল তৃণমূল。 এদিন বিকেলে খানাকুলের ঠাকুরানীচক পঞ্চায়েতের বারাসাত এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেলেই দলীয় কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান খানাকুলের তৃণমূল প্রার্থী পলাশ কুমার রায়। সেখানেই রাস্তার উপর বসে পড়ে অবস্থান বিক্ষোভ করেন তারা। তৃণমূলের অভিযোগ, এদিন এলাকায় প্রচার চলাকালীন খানাকুলের বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষের আশ্রিত দুষ্কৃতিরা ট্যাবলোর চালক ও গাড়িতে থাকা এক তৃণমূল কর্মীর উপর চড়াও হয়। ভাঙচুর করা হয় ট্যাবলোট। এরই প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনে নামে তৃণমূল। এদিকে ঠাকুরানিচক এলাকায় তৃণমূলের অবস্থান বিক্ষোভ চলাকালীন ঠাকুরানিচক পঞ্চায়েতের বিজেপির প্রধান রামকৃষ্ণ মাইতি ফেসবুক লাইভ করে অভিযোগ করেন, তৃণমূল রামনবমী পুজো বন্ধ করতে দলবল নিয়ে এগিয়ে এসেছে। পাশাপাশি উত্তেজনার ছবিও লাইভ করে তুলে ধরেন। যদিও এনিয়ে তৃণমূল नेतृत्व খানাকুল থানার দ্বারস্থ হবে বলে জানায় , যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় খানাকুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারা পরিস্থিতি শান্ত করে।
1059
comment0
Report
KMKIRAN MANNA
Mar 27, 2026 17:48:16
Dihierench, West Bengal:বয়ালে জোড়া কার্যালয় উদ্বোধনে শুভেন্দু, তৃণমূলের ঘাঁটিতে চ্যালেঞ্জ ছুড়ে তীব্র আক্রমণ মমতার বিরুদ্ধে। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বয়াল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আসরতলা এবং বয়াল ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় শংকর বেতায় দুটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সন্ধ্যায় এই উদ্বোধন করেন তিনি। রাজনৈতিক মহলে চর্চা, এই দুই এলাকায় তৃণমূল প্রার্থী পবিত্র করের যথেষ্ট প্রভাব রয়েছে। সেই ঘাঁটিটেই শক্তি বাড়াতে মরিয়া শুভেন্দু। উদ্বোধনের কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী বয়াল এলাকায় একটি র‍্যালি করেছেন, যা পবিত্র করের বাড়ির কাছ দিয়েও যায়। এরপর পরপর দলীয় কার্যালয় উদ্বোধন করে কার্যত লাগাতার প্রচারে ঝাঁপিয়ে পড়েন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যাস সংক্রান্ত মন্তব্য প্রসঙ্গে শুভেন্দু কটাক্ষ করেন, “ওটার জন্য প্রধানমন্ত্রী আছেন, উনি উনার চরকায় তেল দিন।” পাশাপাশি দুর্গাপুর কমিশনারেট কে ইডি-র নোটিস নিয়ে তিনি বলেন, “এগুলো পরিষ্কার করা উচিত।” নিজের রাজনৈতিক যাত্রার প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, “আমি বিজেপিতে আসার পর তৃণমূলের যারা লড়াই করেছেন, হারজিত যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা লড়াই তো হয়েছে! ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যারা লড়েছিলেন তৃণমূল কংগ্রেসে তারা আজ ব্রাত্য। ১৯৫৬ ভোটে আমি জিতেছিলাম। এখন তৃণমূলকে বিজেপি থেকে প্রার্থী নিতে হচ্ছে。” খেজুরি, ভগবানপুরসহ একাধিক এলাকায় একই চিত্র দেখা যাচ্ছে বলেও দাবি করেন শুভেন্দু অধিকারী। এছাড়া মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু প্রশ্ন তোলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কাকে বার্তা দিতে নামাজ পড়তে যান?” শুভেন্দু বলেন, “নামাজ পড়া মুসলমানদের কাজ, আমরা সম্মান করি। কিন্তু উনি কেন কি বার্তা দিতে চাইছেন?” ঈদের দিন আনন্দের সঙ্গে বার্তা দিচ্ছেন। আরাম নবমীতে বলছেন শান্তি বজায় থাকুক। বয়ালের তৃণমূল ঘাঁটিতে এই কর্মসূচির মাধ্যমে নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
1094
comment0
Report
AMAshok Manna
Mar 27, 2026 17:47:48
Kolkata, West Bengal:মহেশতলায় রামনবমী উপলক্ষে বিজেপির উদ্যোগে একটি BJP একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন মহেশতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী তোমানাথ ভৌমিক。 শোভাযাত্রাটি নুঙ্গি স্টেশন এলাকা থেকে শুরু হয়ে বজবজ ট্রাঙ্ক রোড ধরে বাটা মোড়ে পৌঁছায়। তবে বাটা মোড়ে মহেশতলা থানা-র পক্ষ থেকে ব্যারিকেড করা হয় এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়。 প্রশাসনের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়ার মূল উদ্দেশ্য ছিল, মিছিলটি যেন বাটা মোড় থেকে বাটানগর নিউল্যান্ডের দিকে অগ্রসর হয় এবং বজবজ ট্রাঙ্ক রোড ধরে মেমনপুরের দিকে না যায়। সেই অনুযায়ী, ব্যারিকেডের মাধ্যমে রুট নিয়ন্ত্রণ করা হয় এবং পরে মিছিলটি নির্ধারিত পথেই বাটানগর নিউল্যান্ডের দিকে এগিয়ে যায়
1075
comment0
Report
Advertisement
Back to top