Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
84111
SLST-2 भर्ती के लिए प्रदर्शन: अभ्यर्थियों ने समान अवसर और ओएमआर पारदर्शिता की मांग की
NHNantu Hazra
Jan 05, 2026 14:08:21
Salt Lake City, Utah
Bikash Bhaban Abhiyan called SLST-2 Deprived Freshers job candidates. Bikash Bhaban Abhiyan by marching from Karunamayi. Clashes with police around the campaign. Arrested protestors. SLST-2 বঞ্চিত ফ্রেশার্স চাকুরি প্রার্থীদের ডাকে বিকাশ ভবন অভিযান।করুণাময়ী থেকে মিছিল করে বিকাশ ভবন অভিযান।অভিযান ঘিরে পুলিশ এর সাথে ধস্তাধস্তি। আটক আন্দোলনকারী। আন্দোলন কারীদের দাবি: ১. অভিজ্ঞতার ১০ নম্বর কোনোভাবেই দেওয়া যাবে না; সংবিধানের ১৪ ও ১৬ অনুচ্ছেদ অনুযায়ী সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে। ২. SLST-2 পরীক্ষার মাধ্যমে UP-TO-DATE শূন্যপদের সংখ্যা প্রকাশ করে তাতে নিয়োগ করতে হবে। ৩. মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে SLST-2 (২০২৫)-এর সকল পরীক্ষার্থীর অরিজিনাল OMR জনসমক্ষে প্রকাশ করতে হবে। 8. SLST-2016 সালের EXPIRED প্যানেলের পূর্ণ তালিকা অবিলম্বে জনসমক্ষে আনতে হবে। ৫. ইন্টারভিউ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও কোনোপ্রকার বৈষম্য রোধে বাধ্যতামূলক ভিডিওগ্রাফির ব্যবস্থা করতে হবে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BBBimal Basu
Mar 15, 2026 10:06:14
Basirhat, West Bengal:উত্তর চব্বিশ পারগণনার হাড়োয়ার জ্যাঙলআটি গ্রামে তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে উভয় পক্ষের ৪ জন আহত। এলাকায় চাঞ্চল্য। এক প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ দুই তৃণমূল কর্মী হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি। স্থানীয় সূত্রে জানাযায় হাড়োয়া থানার হাড়োয়া পঞ্চায়েতের জ্যাঙলাটি গ্রামে তৃণমূল ও ISF-এর পাশাপাশি অফিস আজ দুপুর বারটা নাগাদ দুই দলে কর্মীদের মধ্যে বচসা বাধে, এর পর হাতাহাতি থেকে সংঘর্ষ বেঁধে যায়। দুই পক্ষের কয়েক জন আহত হন; তাঁদের মধ্যে তৃণমূলের এক প্রাক্তন পঞ্চায়েত সদস্য সিরাজুল মোল্লা মাথা ফাটে। তাঁকে ও আরও দুই তৃণমূল কর্মী হাড়োয়া হাসপাতালে ভর্তি করা হয়। দুই পক্ষেই একে অপরের নামে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
84
comment0
Report
SPSANDIP PRAMANIK
Mar 15, 2026 09:33:33
Kolkata, West Bengal:তারাতলা স্টেট গারেজের পাশে এলপিজি পাম্পে রাস্তার ওপর প্রায় ২০০ গাড়ি দাঁড়িয়ে আছে। অটোচালকদের বক্তব্য প্রত্যেকদিন প্রায় তিন থেকে চার ঘন্টা লাইনে থাকার পরেও সব সময় গ্যাস পাওয়া যাচ্ছে না। আজকে যেমন কিছু অটো এলপিজি পেলেও জাস্ট কিছুক্ষণ আগে পাম্পে এলপিজির স্টক ফুরিয়ে গেল। কিছু কিছু অটোতে একটুও গ্যাস নেই তারা এখন কি করে গাড়িগুলোকে নিয়ে যাবে সেই চিন্তা করছে এলপিজি পাঁচ টাকা দাম বাড়লেও এই অঞ্চলে কোন প্যাসেঞ্জার কাছ থেকে তারা বেশি ভাড়া নিচ্ছে না। তারা প্রচন্ড অসুবিদে সম্মুখীন হচ্ছে। অটোচালকদের সরকার কাছে আবেদন করছেন গ্যাস সংকটের এই পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব নিয়ন্ত্রিত করা হয়।
81
comment0
Report
STSrikanta Thakur
Mar 15, 2026 09:33:19
Dinajpur, Rangpur Division:আর কিছুক্ষণ পরেই ঘোষণা হয়ে যেতে পারে ২০২৬-এ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। আর তার আগেই রবিবার সকালে হরিরামপুর থেকে রায়গঞ্জ পর্যন্ত সরকারি বাসের শুভ সূচনা করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। যাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে হরিরামপুর বিধানসভা এলাকায়। রবিবার ১৫ই মার্চ নারিকেল ফাটিয়ে এবং ফিতা কেটে সরকারি বাসের শুভ সূচনা হয়। দীর্ঘদিন ধরে হরিরামপুর এলাকার সাধারণ মানুষকে রায়গঞ্জ যেতে হলে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। সেই কথা ভেবে নির্বাচন ঘোষণার প্রাক মুহূর্তে হরিরামপুর বাস স্ট্যান্ড থেকে সরকারি বাসের সুযোগ সূচনা করে। সরকারি বার শুভ সূচনা করার সময় হরিরামপুর বাস স্ট্যান্ড এলাকায় প্রচুর তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত হয়। এছাড়াও রায়গঞ্জ আগামী সরকারি বাস্ কে স্বাগত জানাতে প্রচুর লোকজন উপস্থিত ছিল হরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায়। হরিরামপুর বাস স্ট Stand থেকে সঠিক কোন সময়ে এই বাস চালু হবে সে বিষয় নিয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সরকারি বাসের ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে কথাবার্তা বলে এবং আগামীকাল থেকে যেন সঠিক সময়ে হরিরামপুর বাস স্ট Stand থেকে রায়গঞ্জ দাবি সরকারি বাস বুনিয়াদপুর হয়ে রায়গঞ্জ পৌছায় সেই ব্যবস্থা করা হয়।। হরিরামপুর বাস স্ট্যান্ড এলাকায় فিতe কেটে কেটে এবং নারিকেল পাঠিয়ে এছাড়াও সবুজ পতাকা নেড়ে রায়গঞ্জগামী সরকারি বাসের শুভ সূচনা করে রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী এবং হরিরামপুর বিধানসভার বিধায়ক বিপ্লব মিত্র। সহ্য তৃণমূল থেকে কংগ্রেসের যোগ দেওয়া এলাকার নেতা সোনা পাল বিষয়টিকে কটাক্ষ করে বলেছেন ভোটের আগে ওনার এলাকার উন্নয়নের কথা মানুষের সমস্যার কথা মনে পড়েছে বিগত পাঁচ বছরে উনার এই বিষয়টি মাথায় ছিল না। এই সমস্ত কিছুই রাজনৈতিক চমক। বাইট ১/ বিপ্লব মিত্র মন্ত্রী ক্রেতা সুরক্ষা দপ্তর ২/ শুভাশিস পাল কংগ্রেসের নেতা
120
comment0
Report
BSBidhan Sarkar
Mar 15, 2026 09:33:06
Chinsurah, West Bengal:দেওয়াল দখল কেন্দ্র করে সম্মুখ সমরে সিপিএম বিজেপি। বিজেপি সিপিএম উভয় দলের দাবী তাদের দেওয়া জোর করে লিখে দেওয়া হয়েছে।তীব্র বাক বিতন্ডায় জরিয়ে পরে দুই দলের কর্মিরা, এলাকায় উত্তেজনা। উত্তরপাড়া পৌরসভার দু নম্বর ওয়ার্ডের ধর্মতলা লেনে দেওয়াল দখলকে কেন্দ্র করে উত্তেজনা। বিজেপির অভিযোগ বিজেপির পক্ষ থেকে একটি দেওয়াল লেখা হয়েছিল। গতকাল প্রধানমন্ত্রী ব্রিগেড সভাতে বিজেপি কর্মীরা এলাকায় উপস্থিত না থাকায় সেই সুযোগে সিপিএমের পক্ষ থেকে সেই দেওয়ালে সিপিএম লিখে দেওয়া হয়। আজ বিজেপি কর্মীরা সেই দেওয়ালে চুন করে পাল্টা বিজেপি লিখে দেয়। সিপিআইএমের অভিযোগ যেই দেওয়ালে প্রসঙ্গে এই ঘটনা সেই দেওয়ালে কোন কিছু লেখা ছিল না সিপিআম তাদের নাম লিখেছেন।এই দেওয়াল তারা দীর্ঘদিন ধরে লেখে। বিজেপে দেওয়াল লিখনের সময় সেখানে এসে উপস্থিত হন সিপিআইএম কর্মীরা। ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। তিন নম্বর ওয়ার্ডে অন্য একটি দেওয়াল লেখা কে কেন্দ্র করেও উত্তেজনা ছড়ায়।
120
comment0
Report
EGE GOPI
Mar 15, 2026 09:32:52
Kharagpur, West Bengal:দুটি পা বিকলাঙ্গ। তবুও থেমেনি জীবনের লড়াইয়ে। সংসারের দায়ে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুরের সবং ও নারায়ণগড় এলাকায় এসে জুতো ফেরি করে দিন গুজরান করছেন তোফিজুল শেখ। পরিবারেrw রয়েছে স্ত্রী ও দুই সন্তান। দারিদ্র্য যেন নিত্যসঙ্গী। নিজের জমিজমা নেই। সরকারি প্রকল্প থাকলেও সুযোগ-সুবিধা মেলেনি বলে অভিযোগ। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িও পাননি তিনি। প্রতিবন্ধী ভাতাটুকুও নিয়মিত জোটে না। তবুও হার মানেননি তোফিজুল। দুটি বিকলাঙ্গ পা নিয়েই প্রতিদিন মোটরবাইক চালিয়ে ৭০ থেকে ৮০ কিলোমিটার ঘুরে জুতো বিক্রি করেন তিনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রমের পর দিনের শেষে তাঁর আয় হয় গড়ে ২০০ থেকে ৩০০ টাকা। এই সামান্য আয় দিয়েই স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সংসার চালাচ্ছেন তিনি। তোফিজুল শেখ বলেন, “দুটি পা বিকলাঙ্গ হলেও হাল ছাড়িনি। যতটা পারি চেষ্টা করি।” প্রতিদিনের এই সংগ্রামই তাঁর জীবনের বাস্তব ছবি।
189
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 15, 2026 09:32:05
Rajpur Sonarpur, West Bengal:টিকিট নিয়ে জল্পনার মাঝেই সোনারপুর দক্ষিণে বিধায়ক লাভলী মৈত্রের বাইক মিছিল নির্বাচন ঘোষণার আগে শক্তি প্রদর্শনে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বাইক মিছিল করলেন বিধায়ক লাভলী মৈত্র। তাঁর টিকিট পাওয়া নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। দলেরই একাংশ তাঁর বিরোধিতা করছে বলেও খবর। এই পরিস্থিতিতে নিজেকে প্রমাণে মরিয়া হয়ে মাঠে নামলেন বিধায়ক。 রবিবার লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকা থেকে শুরু হয় এই বাইক মিছিল। সেখান থেকে হরিনাভী, রাজপুর, সোনারপুর মোড়, ঘাসিয়াড়া, তেমাথা হয়ে মকরামপুর পর্যন্ত মিছিল যায়। মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়。 বিধায়ক লাভলী মৈত্র জানান, আসন্ন নির্বাচনের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। দল যাকে প্রার্থী করবে, তিনিই জিতবেন—এমনটাই মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, দলের সংগঠনকে আরও শক্তিশালী করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে。 বাইট - লাভলী নৈত্র
178
comment0
Report
BSBidhan Sarkar
Mar 15, 2026 09:31:36
Chinsurah, West Bengal:তৃনমূল আড়াইশো পাবে বিজেপি ত্রিশ পার করতে পারবে না,২০২৬ শে যে দামামা বাজবে ২০২৯ শে মোদি ফিনিস।ভবিষ্যৎ বানী কল্যাণের। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরো বলেন,,,, নরেন্দ্র মোদী অমিত সাহার কাছে সভ্য ভব্য রাজনৈতিক সংস্কৃতি কখনোই আশা করতে পারবেন না।ক্যাবিনেট মিনিস্টারদের নিয়ে এসে ঢিল মারছে।নরেন্দ্র মোদী দেশটাকে বেচে দিয়েছে।আমেরিকার কাছে মাথা নিচু করে দিয়েছে।মানুষ এবার যোগ্য জবাব দেবে।কোন গণতন্ত্র নেই।বাইরে ও নেই সংসদের ভেতরেও নেই।ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ তাকে নষ্ট করে দিয়েছে মোদী।ভারতবর্ষে মোদির মত এত খারাপ প্রধানমন্ত্রী আগে আসেনি。 প্রধানমন্ত্রীর মুখের ভাষা বকাটে ছোকরাদের মত।চুন চুনকে দেখ লেঙ্গে।হিন্দি সিনেমার ডায়লগ বলছিস নাকি!সংসদে ও যায় না দুই শতাংশ হাজিরা।সংবাদ মাধ্যমের মুখোমুখিও হয় না।যেখানে গণতন্ত্র সেখানেও নেই।কাছে মাথা নোয়াবার সময় যায়。 অমিত শা আর শুভেন্দু অধিকারী কে পাঠিয়ে দিক না ইরান থেকে তেল নিয়ে আসুক,কি করছে? শুভেন্দু অধিকারী যেখানে ইচ্ছে দারাক সেখানেই হারবে।ওর শক অনেক。 এস আই আর এ সব থেকে বেশি ক্ষতি হবে বিজেপি।হিন্দু মহিলাদের নাম বাদ গেছে。 যুব তৃনমূলের বাইক মিছিলে উপস্থিত ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়,অসিত মজুমদার,প্রিয়াঙ্কা অধিকারী,মানস মজুমদার,মনোজ চক্রবর্তী,মৌসুমী বসু চট্টোপাধ্যায় সহ তৃনমূল নেতৃত্ব।
127
comment0
Report
STSrikanta Thakur
Mar 15, 2026 09:31:14
Dinajpur, Rangpur Division:বিধানসভা ভোটের আগেই আবারও শক্তি বৃদ্ধি হল বিজেপির। এবার বালুরঘাট কোর্টের আইনজীবী সেলের স্বনামধন্য আইনজীবী বিদ্যুৎ রায় ও তার সঙ্গে আরও ৫০ জন রবিবার সকালে যোগদান করলেন বিজেপিতে। গতকাল ব্রিগেড সমাবেশ শেষ করে আজ সকালেই শহরে ফিরেছে নেতাকর্মীরা। রবিবার সকালে বিজেপিতে বড়সড় এই যোগদান রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিদ্যুৎ রায় এলাকায় আরএসপি Aktiv সদস্য হিসেবে এতদিন পরিচিত ছিলেন। এছাড়াও বালুরঘাট কোর্টে দীর্ঘদিন তিনি আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছেন। তার এই জয়েনিং রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ তার স্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। বিদ্যুৎ রায় বিজেপির প্রার্থী হতে পারেন বিধানসভা নির্বাচনে এমনটাই সূত্রের খবর। তবে his পুরনো রাজনৈতিক পরিচয় কে উল্লেখ করে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। বালুরঘাট আসনে জয়লাভ করেছিলেন বিজেপির প্রার্থী অশোক কুমার লাহিড়ী গতকাল ব্রিগেড সভার পর রবিবার সকালে হঠাৎ করেই বিদ্যুৎ রায়ের এই জয়েনিং নানা ধরনের জল্পনাকে উস্কে দিয়েছে। স্বচ্ছ ভাবমূর্তির বামপন্থী এই নেতা বিজেপির প্রার্থী হলে সেই ভাবেই লড়াই করবে তৃণমূল কংগ্রেস এমনটাই বলেছেন তৃণমূল নেতা সুভাষ চাকি। অবশ্য বালুরঘাট বিধানসভার তৃণমূলের প্রার্থী হিসেবে ইতিমধ্যেই কাজ করতে শুরু করেছেন অর্পিতা ঘোষ যদিও তার নাম এখনো দলীয়ভাবে ঘোষণা করা হয়নি। তবে তার কাজকর্মে ও কথাবার্তায় ভিতরে পরিষ্কার করেছেন যে তৃণমূলের প্রার্থী হিসেবে তিনিই লড়াই করছেন বালুরঘাট থেকে।
165
comment0
Report
STSrikanta Thakur
Mar 15, 2026 09:30:57
Dinajpur, Rangpur Division:বিধানসভা ভোটের আগে আবারও শক্তি বৃদ্ধি হল বিজেপির। এবার বালুরঘাট কোর্টের আইনজীবী সেলের স্বনামধন্য আইনজীবী বিদ্যুৎ রায় ও তার সঙ্গে আরও ৫০ জন রবিবার সকালে যোগদান করলেন বিজেপিতে। গতকাল ব্রিগেড সমাবেশ শেষ করে আজ সকালেই শহরে ফিরেছে নেতাকর্মীরা। রবিবার সকালে বিজেপিতে বড়সড় এই যোগদান রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিদ্যুৎ রায় এলাকায় আরএসপি সক্রিয় সদস্য হিসেবে এতদিন পরিচিত ছিলেন। এছাড়াও বালুরঘাট কোর্টে দীর্ঘদিন তিনি আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছেন। তার এই জয়েনিং রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ তার স্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।। বিদ্যুৎ রায় বিজেপির প্রার্থী হতে পারেন বিধানসভা নির্বাচনে এমনটাই সূত্রের খবর। তবে তার পুরনো রাজনৈতিক পরিচয় কে উল্লেখ করে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। বালুরঘাট আসনে জয়লাভ করেছিলেন বিজেপির প্রার্থী অশোক কুমার লাহিড়ী গতকাল ব্রিগেড সভার পর রবিবার সকালে হঠাৎ করেই বিদ্যুৎ রায়ের এই জয়েনিং নানা ধরনের জল্পনাকে উস্কে দিয়েছে। স্বচ্ছ ভাবমূর্তির বামপন্থী এই নেতা বিজেপির প্রার্থী হলে সেই ভাবেই লড়াই করবে তৃণমূল কংগ্রেস এমনটাই বলেছেন তৃণমূল নেতা সুভাষ চাকি। অবশ্য বালুরঘাট বিধানসভার তৃণমূলের প্রার্থী হিসেবে ইতিমধ্যেই কাজ করতে শুরু করেছেন অর্পিতা ঘোষ যদিও তার নাম এখনো দলীয়ভাবে ঘোষণা করা হয়নি। তবে তার কাজকর্মে ও কথাবার্তায় ভিতরে পরিষ্কার করেছেন যে তৃণমূলের প্রার্থী হিসেবে তিনিই লড়াই করছেন বালুরঘাট থেকে। বাইট ১/ বিদ্যুৎ রায় যোগদানকারী বিজেপি নেতা ২/ বাপি সরকার জেলা বিজেপি সম্পাদক ৩/ সুভাষ চাকি তৃণমূল নেতা
186
comment0
Report
Advertisement
Back to top