Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
84111
बंगालियों को हर क्षेत्र में प्राथमिकता की मांग: बंगाल पक्ष की महा सभा
NHNantu Hazra
Jan 24, 2026 15:19:13
Salt Lake City, Utah
The fight is on the Bengali side demanding that priority should be given to Bengalis in all areas. Bengali rally on Sunday at Dharmatala on behalf of the Bengali side. সর্বক্ষেত্রে বাংলায় বাঙ্গালীদের অগ্রাধিকার দিতে হবে সেই দাবিতে লড়াই বাংলা পক্ষের। রবিবার ধর্মতলায় বাংলা পক্ষের তরফ থেকে বাঙালির মহা সমাবেশ। রাজের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের ভিড়。 *চাকরি, টেন্ডারে ভূমিপুত্র সংরক্ষণ *ভারতীয় সেনায় বাঙালী রেজিমেন্ট *ভিন রাজ্যে কর্মরতো বাঙালিকে অত্যাচারের প্রতিরোধ *বাংলায় সর্বত্র বাঙালি সহ ভূমিপুত্র বিধায়ক এরকম একাধিক দাবী নিয়ে বাংলা পক্ষের তরফ থেকে সমাবেশ。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NHNantu Hazra
Mar 11, 2026 09:34:34
0
comment0
Report
NHNantu Hazra
Mar 11, 2026 09:20:46
Salt Lake City, Utah:Shashi Panja and Partha Bhowmik's press conference at Trinamool Bhawan. תৃণমূল ভবনে শশী পাঁজা ও পার্থ ভৌমিকের প্রেস কনফারেন্স...... শশী পাঁজা অমিত শাহ এসেছিলেন মথুরাপুর, সেখানে তিনি কয়লা দুর্নীতি নিয়ে অনেক কিছু বলেছেন। কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখছি যে দুর্নীতি সম্পর্কে শুধু কথা নয় দুর্নীতিকে শুধু জায়গা করে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। এক সময় আমরা দেখেছিলাম প্রেস কনফারেন্সে বিখ্যাত কল মাফিয়া জয়দেব খা তিনি বিখ্যাত হয়েছে কারণ তিনি কয়লা স্মাগলিং করেন। আমি স্যার সঙ্গে এই জয়দেব খায়ের অত্যন্ত ঘনিষ্ট একটা আলাপচারিতা এবং তার সঙ্গে কথাবার্তা ও তার সাথে হ্যান্ডশেক এইসব ছবিগুলো বিগত দিনগুলোতে দেখেছি আবার দেখাচ্ছি। এবছর ২০২৬-এ তাকে একেবারে ভারতীয় জনতা পার্টির এতদিন আশ্রয় ছিল একেবারে রাজনৈতিক পলিটিকাল আপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে। এবং তিনি অত্যন্ত দক্ষ এবং সক্রিয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এটা সত্য যে 2026 হয়েছে সেই স্মৃতিগুলোকে আবার আমরা জাগিয়ে তুলছি। আপনি এত বললেন মথুরা পড়ে দুর্নীতি নিয়ে তাহলে পরে আমরা তো অপকর্ম তো দেখছি কলকাতায় এলে জ্ঞানেস জি হাত নাড়াচ্ছে জয়দেব খান এলেও তিনিও আপনাকে হাত নাড়াচ্ছেন এটা ভারতীয় জনতা পার্টি বর্তমানে কার্য হয়ে গেছে। (আমি শায়ের সাথে ছবি দেখানো হলো অন্ডাল এয়ারপোর্ট এর ছবি )। ৯ মার্চ ২০২৬-এ জয়দেব খান কে আপনি অ্যাপেনমেন্ট দিয়েছেন খুব গর্বিতভাবে জেলার সভাপতি আসানসোল জেলার দেবতনু ভট্টাচার্য মহাশয়ের অনুমতি নিয়ে বিজেপি আসানসোল সাংগঠনিক জেলার তার একটা নতুন করে কিছু সদস্যদের কে আমন্ত্রিত করেছেন সেখানে জয়দেব কে অন্তর্ভুক্ত করা হয়েছে। চিরস্থায়ী মেম্বার হয়ে থাকবেন আপনি আসানসোল দক্ষিণের ভারতীয় জনতা পার্টির। আর কথা বলবেন না আপনি দুর্নীতি নিয়ে দুর্নীতি নিয়ে প্রশ্রয় দেন শাদিকে বিজেপিকে ওয়াশিং মেশিন বলা হয়েছিল। পার্থ ভৌমিক.... বাংলা একটা প্রবাদ আছে রতনে রতন চেনে, বিজেপি সেই ট্রাডিশন সমানে চলছে। ইটিসি বিয়াই কে ব্যবহার কর বিরোধীদের against এবং তাদের ভয় দেখাও এবং তারা ভয় পেয়ে যদি সারেন্ডার করে তাদের বিজেপিতে নিয়ে এসে তাদের সম্মান দাও। এরকম অজস্র উদাহরণ ভারতবর্ষের রাজনীতিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। মহারাষ্ট্র প্রফুল্ল পাটেল তিনি যখন মন্ত্রী ছিলেন বেসরকারি কোম্পানিগুলোতে এয়ার ইন্ডিয়ার যে সুযোগ করে দিয়েছিলেন তার বিরুদ্ধে যখন তদন্ত শুরু হল যেই বিজেপিতে তিনি যোগ দিলেন সঙ্গে সঙ্গে তিনি বিজেপির রত্ন হয়ে গেলেন। হেমন্ত বিশ্বাস শর্মা তার বিরুদ্ধেও আর্থিক দুর্নীতির কেলেঙ্কারি ছিল যে তিনি বিজেপিতে যোগ দিলেন তিনি মুখ্যমন্ত্রী। পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী আপনারা জানেন যে তার বিরুদ্ধে অভিযোগ ইডি সিবিআই এইসব ভয় দেখালেন তিনি সারেন্ডার করলেন তিনি বিরোধী দলের নেতা হয়ে গেলেন। বিজেপি এমন একটি দল যেখানে আপনি যদি অপরাধ করে বিজেপিতে আশ্রয় নেন তাহলে আপনাকে তাহলে কোন আর বড় উকিল ধরতে হবে না। ইডি সিবিআইকে বিজেপি তাদের এমন তাবেদারি পরিণত করেছে যে তাদের কাজ হচ্ছে কোন প্রশাসননিক ব্যবস্থা না নিয়ে কিভাবে বিজেপি দল ভারি করা যায় সেটা দেখা। এই যে বাংলায় নির্বাচন দেখবেন এই নির্বাচনকে কেন্দ্র করে ইডি সিবিআই তাদের তৎপরতা কত গুণ বেড়ে যাবে। বিডি সিবিআই জ্ঞানেশ কুমার জয় হোক সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো ছিল সম্মান জনক প্রতিষ্ঠান গুলো ছিল সেই সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোকে জড়িয়ে ধরার একটা হিটলারের কায়দায় ভারত বর্ষ পরিচালনা করবার একটা প্রয়াস চলছে জয়দেব খা জয়েনিং টা হচ্ছে তার একটা নতুন সংকলন। আজকে সারা বাংলার মানুষ দেখতে পেল সবচেয়ে বড় কয়লা মাফিয়া তাকে বিজেপি তার পার্মানেন্ট সদস্যপদ দিয়েছে। কেন্দ্রীয় সরকারের সাহায্য না থাকলে কেউ কয়লা নিয়ে মাফিয়া গিরি করতে পারেনা। একজন মাফিয়া যখন বিজেপিতে জয়েন করে তখন বুঝে নিতে হয় যে বিজেপির সাথে কয়লা মাফিয়াদের যোগাযোগ আছে।। কোন ভালোবাসায় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কয়লা মাফিয়ার সাথে দাঁড়িয়ে গোপন মিটিং করছে কোন গোপন আলোচনা হল কয়লা মন্ত্রীর সাথে কয়লা মাফিয়ার এগুলো বাংলার মানুষ জানতে চাইছে বাংলার মানুষ জানতে চায়। শশী পাঁজা.......... বিজেপি শুধু প্রশ্রয় দিচ্ছে না আশ্রয় দিচ্ছে এবং এদের শাস্তি টা হচ্ছে না সুতরাং একটা সুরক্ষা কবজ দিয়ে দিচ্ছে। আপনি আশ্রয় দিলেন প্রশ্রয় দিলেন এবং সুরক্ষা কবজ দিলেন এটা তখনই হয় যখন কেন্দ্রে সরকার বিজেপি তার অহংকার ওই জায়গায় পৌঁছায় ঔধাত্ত সেই জায়গায় পৌঁছয়।
0
comment0
Report
STSrikanta Thakur
Mar 11, 2026 09:20:23
Dinajpur, Rangpur Division:সারা রাজ্যের পাশাপাশি বালুরঘাট শহরেও বিগত ৬ তারিখ থেকে গ্যাসের বুকিং ও ডেলিভারির ক্ষেত্রে সমস্যা শুরু হয়েছে। সঠিক সময়ে বুকিং করতে যেমন সমস্যা হচ্ছে তেমন বুকিং করার পরেও সিলিন্ডার হাতে পেতেও সময় লাগছে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। যে কারণে গ্রাহকদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে। ইরান যুদ্ধের কারণে পেট্রোলিয়াম ও পেট্রোলিয়াম জাত ও বিভিন্ন সামগ্রীর সংকট হতে পারে এমন একটা গুজব বাজারে ছড়িয়েছে যে কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ গ্রাহকরা। এমনকি ৯০০ টাকার সিলিন্ডার ১২০০/ ১৩০০ টাকায় কালোবাজারিতে ও বিক্রি হচ্ছে। যে কারণে সমগ্র জেলা জুড়েই একটা আতঙ্ক তৈরি হয়েছে গ্রাহকদের মধ্যে। সকাল থেকেই লাইন দিচ্ছেন ডিস্ট্রিবিউটরের ঘরের সামনে সেখানে গিয়েও রেহাই নেই কারণ সার্ভার ডাউন হয়ে রয়েছে বিগত চার পাঁচ দিন। অফিসে এসো সুরাহা মিলছে না স্থানীয় বাসিন্দারা চাইছেন দ্রুত এই সমস্যার সমাধান হোক।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 11, 2026 09:19:36
Maipit, ওয়েস্ট বেঙ্গল:চাষের জমিতে জল দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু কৃষকের দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার কৈখালি এলাকায় চাষের জমিতে জল দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কৃষকের। মৃতের নাম জয়দেব সরদার (৫১)。 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে চাষের জমিতে জল দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন জয়দেব সরদার। অভিযোগ, হুকিং করে মোটর চালিয়ে জমিতে জল দিচ্ছিলেন তিনি। সেই সময়ে আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হন。 ঘটনাস্থলে থাকা অন্যান্য কৃষকেরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন。 খবর পেয়ে ঘটনাস্থল ও মৃতের বাড়িতে পৌঁছায় পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। এলাকায় প্রায়ই হুকিং করে বিদ্যুৎ ব্যবহার করা হয় বলে স্থানীয়দের অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ。
0
comment0
Report
MMManoranjan Mishra
Mar 11, 2026 09:06:54
Purulia, West Bengal:পুরুলিয়া : গ্যাস সংকট দেখা দিতেই পুরুলিয়ার বিভিন্ন ডিস্ট্রিবিউশন কেন্দ্রে লম্বা লাইন গ্রাহকদের। বারে বারে চেষ্টা করেও গ্যাস বুকিং না হওয়ায় চরম সমস্যায় পড়েছেন উপভোক্তারা ।গ্যাস না পেলে উনুনে রান্না করবেন কিভাবে ? রীতিমতো হইচই পড়ে গিয়েছে জেলা পুরুলিয়ায় ।কেউ এক সপ্তাহ বা কেউ দু সপ্তাহ ধরে গ্যাস বুক করেছেন, কিন্তু গ্যাস বাড়িতে পৌঁছায়নি। তাই খালি গ্যাস সিলিন্ডার নিয়েই ডিস্ট্রিবশন কেন্দ্রে হাজির সাধারণ insanlarınা। গ্যাস না পেলে বাইরে খাবার কিনে খাওয়ার উপক্রম তৈরি হয়েছে অনেকের । যদিও গ্যাস ডিস্ট্রিবিটাররা জানিয়েছেন, বর্তমান গ্যাসের সংকট দেখা দিয়েছে । আতঙ্কে অনেকেই ডিস্ট্রিবিউশন সেন্টারে ভিড় জমাচ্ছেন । একসঙ্গে অনেক উপভোক্তার ভিড় জমে যাচ্ছে । আতঙ্কের কারণে এসব হচ্ছে । বারে বারে সেন্টারে ফোন করছেন । এতে আমারও সমস্যায় রয়েছি।
0
comment0
Report
PDPradyut Das
Mar 11, 2026 09:06:02
Jalpaiguri, West Bengal:মরশুমের শুরুতেই চাষিদের কাছ থেকে আলু কেনা শুরু করল রাজ্য। ধূপগুড়িতে প্রথমদিনে ২৬০ ব্যাগ অর্থাৎ ১৩০ কুইন্টাল আলু কেনা হয়েছে। সরকার নির্ধারিত কুইন্টাল প্রতি ৯৫০ টাকা আলুর দাম পেয়েছেন চাষিরা। কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে আপাতত ৩১ মার্চ পর্যন্ত আলু কিনা হবে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। গত বছর কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে জলপাইগুড়ি জেলায় কৃষকদের কাছ থেকে প্রায় ১১০০ কুইন্টাল আলু কেনা হয়েছিল। ওই আলু স্কুলে মিড ডে মিলের পাশাপাশি হস্টেল, হোম ও সংশোধনের সহ বিভিন্ন জায়গায় পাঠানো হয়। বর্তমানে আলুর দাম কিছুটা কম থাকায় চাষিরা যাতে কোনোভাবে লোকসানের মুখে না পড়েন, সেকারণে ন্যায্যমূল্যে তাঁদের কাছ থেকে আলু কিনা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনের আধিকারিকরা। আলুচাষিরা ফসলের দাম পাচ্ছেন না, এই অভিযোগে জেলায় আন্দোলনে নেমেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে সরকার আলু কিনতে বাধ্য হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কৃষিদপ্তরের রিপোর্ট অনুযায়ী, জলপাইগুড়ি জেলায় এ বছর প্রায় সাড়ে ৮ লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হওয়ার সম্ভাবনা। এর মধ্যে জেলায় ২৭টি হিমঘরে প্রায় ৪ লক্ষ ৭৫ হাজার মেট্রিক টন আলু মজুত করার পরিকাঠামো রয়েছে।
0
comment0
Report
ASAyan Sharma
Mar 11, 2026 08:48:56
Kolkata, West Bengal: কথায় আছে , "কারো পৌষ মাস আর কারো সর্বনাশ" , আর তেমনটা যেন দেখা যাচ্ছে গ্যাসের সংকট ও মূল্য বৃদ্ধির জেরে। কলকাতার চাঁদনী মার্কেটে বিক্রি বাড়ছে ইন্ডাকশন ইলেকট্রিক কুকার এর। দু'ঘণ্টায় ৯০ পিস ইলেকট্রিক ইনডাকশন কুকার বিক্রি হয়েছে, এমনটাই দাবি করছেন এই মার্কেটে সাপ্লাই করেন এমন ব্যবসায়ীরা। যারা দোকানে বিক্রি করছেন, তারা বলছেন বিগত দুই থেকে তিন দিন ধরেই , মানুষের চাহিদা বাড়ছে ইন্ডাকশন কুকার কেনার জন্য। যারা কিনতে আসছেন তারা বলছেন, যেভাবে চারপাশে গ্যাসের সংকট দেখা দিয়েছে। রান্না করে তো খেতে হবে, যদি পরবর্তীকালে গ্যাস না পাওয়া যায়। সে কারণেই আগেভাগে ইলেকট্রিক ইন্ডাকশন কুকার কেনার হিড়িক পড়ে গিয়েছে। আর এতে বেজায় খুশি ইলেকট্রিক্যাল গুডস ব্যবসায়ীরা। তারা বলছেন আগে হয়তো বা কেউ অনুষ্ঠানে গিফট হিসেবে কিনে নিয়ে যেত এই ইন্ডাকশন বা ইলেক্ট্রিক কুকার। এখন মানুষ নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জন্য কিনছেন, এতটাই চাহিদা বেড়েছে সেখানে দাঁড়িয়ে সাধ্যের মধ্যে সাধ পূরণ হয়তো নাও হতে পারে। কারণ চাহিদা বাড়লে ইন্ডাকশন কুকারের দাম বাড়ার আশঙ্কা থাকছে। এমন আশঙ্কার কথাও শোনাচ্ছেন ব্যবসায়ীরা। তারা বলছেন যেভাবে গ্যাস থেকে শুরু করে বিভিন্ন জ্বালানি বেশি দামে বিক্রি হয় যখন চাহিদা বাড়ে, এবার হয়তো ইন্ডাকশন কুকারের ক্ষেত্রে সেই পরিস্থিতি তৈরি হতে পারে।
0
comment0
Report
BMBiswajit Mitra
Mar 11, 2026 08:47:21
Ranaghat, West Bengal:এসআইআরে কল্যাণীর চর যাত্রা সিদ্ধির ১০১৩ ভোটারের মধ্যে ৩৭১ ভোটারের নাম বাদ, প্রতিবাদে গোটা গ্রাম SDO অফিসে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে কল্যাণীর চর যাত্রা সিদ্ধি গ্রামে। নদীয়া জেলার কল্যাণী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১১৩ নম্বর বুথে মোট ভোটার ছিলেন ১০১৩ জন। কিন্তু ২৮ ফেব্রুয়ারি এস আই আর এর প্রকাশিত তালিকায় দেখা যায়, ৬৪২ জনের নাম থাকলেও ৩৭১ জনের নামের পাশে ‘ডিলিট’ উল্লেখ রয়েছে। প্রতিবাদে কল্যाणी মহকুমা শাসকের দপ্তরে এলো গোটা গ্রামের মানুষ। পুনরায় নাম তোলার দাবিতে কল্যাণী মহকুমা শাসককে স্মারকলিপি দেবেন তারা।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 11, 2026 08:21:05
Asansol, West Bengal:কুলটিতে সিআইএসএফ ও পুলিশের যৌথ অভিযান। স্থানীয় বড়িরা এলাকায় যৌথ অভিযানে প্রায় ৭ টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত, মাইকিং করে সচেতন করল Polizei–CISF আসানসোল - পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার অন্তর্গত বিসিসিএল-এর দামাগড়িয়া কয়লা খনির বড়িরা এলাকায় বুধবার যৌথ অভিযান চালিয়ে প্রায় ৭ টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করল পুলিশ ও সিআইএসএফ। কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ও সিআইএসএফ-এর যৌথ টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে খনি এলাকার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৭ টন কয়লা উদ্ধার করা হয়। পাশাপাশি খনি কর্তৃপক্ষ, কুলটি থানার পুলিশ ও সিআইএসএফ সদস্যরা এলাকায়ে মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেন। মাইকিং করে জানানো হয়, অবৈধভাবে কয়লা খনন দণ্ডনীয় অপরাধ এবং এতে যেকোনো সময় খনিতে ধস নেমে প্রাণহানির আশঙ্কা থাকে। বহিরাগতদের খনি এলাকায় প্রবেশ নিষিদ্ধ বলেও জানানো হয়। বড়িরা এলাকার একাধিক স্থানে ঘুরে এই সচেতনতা প্রচার চালানো হয় এবং স্থানীয়দের অবৈধ খনন থেকে বিরত থাকার আবেদন জানানো হয়। পুলিশ ও খনি কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, অবৈধ কয়লা উত্তোলন বন্ধ করতে নিয়মিতভাবেই এই ধরনের অভিযান ও সচেতনতা প্রচার চালানো হয়। কয়েক মাস আগেই এই দামাগড়িয়া খনিতে অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছিল। স্থানীয় বাসিন্দারা সেই সময়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ওই ঘটনার পর থেকেই পুলিশ, কোলিয়ারি কর্তৃপক্ষ ও সিআইএসএফ যৌথভাবে এলাকায় নজরদারি ও সচেতনতা কর্মসূচি আরও জোরদার করেছে। তবে স্থানীয়দের একাংশের দাবি, এলাকায় স্থায়ী রোজগারের সুযোগ না থাকায় অনেকেই বাধ্য হয়ে রাতের অন্ধকারে বা ভোরের দিকে খনি থেকে কয়লা কেটে বিভিন্ন ডিপোতে বিক্রি করতেন। যদিও বর্তমানে পুলিশের কড়া নজরদারির জেরে অনেক অবৈধ ডিপো বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। এখন দেখার বিষয়, জীবিকার তাগিদে থাকা এই মানুষদের জন্য বিকল্প ব্যবস্থা কতটা হয় এবং পুলিশের সচেতনতা উদ্যোগ বাস্তবায়ন কতটা ফলপ্রসূ হয়।।
0
comment0
Report
PCPartha Chowdhury
Mar 11, 2026 08:15:55
Bardhaman, West Bengal:হাওয়া বুঝতে ইকো রিক্সায়। 'চলতি হাওয়া ' অনুষ্ঠানে আমরা একেবারে প্রত্যন্ত গ্রাম সেহারাবাজারের পথে। এই সেহারাবাজার কৃষি বাণিজ্যের কেন্দ্র। রয়েছে বি ডি আর রেলের স্টেশন। এখানকার মানুষের মন বুঝতে আমরা সওয়ার হয়েছিলাম টোটোয়। হাজির হয়েছিলাম বিরাট বাজারে অলigotিতে।জি ২৪ ঘন্টার ক্যামেরা দেখে চলমান বাস থেকে মানুষ স্পষ্ট জানিয়েছেন, তারা কী চান? কথা বলেছেন নানা পেশার মানুষ। চলতে চলতে জেনে নিলাম মানুষ কী বলছেন? চলতি পথেই পড়ল স্টেশন। খোলামেলায় আলোচনায় অংশ নিলেন এলাকার মেয়েরা,কাজে যাওয়া মানুষ,মধ্যবিত্তরা। উঠে এল ফসলের দাম, দ্রব্যমূল্য, চাষের সমস্যা,কাজ না থাকার কথা,রাজ্য সরকারের নানা প্রকল্প এবং এস আই আরের প্রভাবের কথাও। । ক্যামেরায় চন্দন ঘোষের সঙ্গে পার্থ চৌধুরী। 1103ZG_BWN_CHALTIHAWA ( FILE NAME FOR TODAY) note: 0603ZG_BWN_CHALTIHAWA ( এই নামে আগের দিন পাঠানো আছে)। * মোট ২২ মিনিটের কটেন্ট। * ভিস্যুয়াল আলাদা ৪.৩৯ মিনিট। আগের দিনও ভিস্যুয়াল দেওয়া আছে। * আগের দিনের করা অংশের সাথে ম্যাচ করা। * স্টার্ট এবং এন্ড পিটুসি শর্ট করে নেওয়া আছে। এগুলো আগের চেয়ে ভাল হয়েছে। * দ্বিতীয় দিন মানুষ অনেক খোলামেলা কথা বলেছেন। চলতি বাসের জানালায়, দোকানে, বাজারে তারা কথা বলেছেন। * টোটোর শট দেওয়া আছে। * প্রয়োজনে আগের দিনের অনেক কিছু বাদ দেওয়া যেতে পারে। * আগের দিনের একজন মহিলা, দুজন পুরুষ ভাল বলেছেন। রেলের অংশ বেশি আছে। চলতি টোটোয় তিনজন ভাল বলেছিলেন। * দ্বিতীয় দিনের ওয়াক থ্র দিয়ে আমার বেশি ভাল লেগেছে। প্রথমদিনে আমার নিজের ধারণায় ঘাটতি ছিল। * টু সি করছি।
0
comment0
Report
Advertisement
Back to top