Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North West Delhi110047
CAA के तहत बंगाल में नागरिकता प्रक्रिया तेज करने के लिए केंद्र ने कमेटी गठित
RCRAJIB CHAKRABORTY
Feb 21, 2026 05:48:34
New Delhi, Delhi
*পশ্চিমবঙ্গে Citizenship Amendment Act (CAA) মারফত নাগরিকত্ব প্রদান দ্রুত কার্যকর করতে গেজেট নোটিফিকেশন জারি করে রাজ্যভিত্তিক ‘এমপাওয়ার্ড কমিটি’ গঠন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নাগরিকত্বের নিয়মাবলি ২০২৪ সালের মার্চেই ঘোষণা হয়েছিল, কিন্তু বাস্তবায়নের জন্য রাজ্যে আলাদা কমিটি ছিল না। ভোটের আগে সেই শূন্যস্থান পূরণে তৎপর হল কেন্দ্র। নতুন কমিটির নেতৃত্বে থাকবেন পশ্চিমবঙ্গে জনগণনা কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। সদস্য হিসেবে থাকবেন আইবি-র ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক, এফআরআরও-র প্রতিনিধি, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের আধিকারিক এবং ডাক দপ্তরের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার অফিসার। বৈঠকে উপস্থিত থাকতে পারেন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের শীর্ষ আমলাও। প্রসঙ্গত, CAA অনুযায়ী নাগরিকত্ব না মেলায় এসআইআ r প্রক্রিয়ায় মতুয়া সম্প্রদায়ের বহু নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। তা নিয়ে রাজনৈতিক অসন্তোষও বাড়ছিল। আবেদন যাচাই, পরিচয় খতিয়ে দেখা এবং নাগরিকত্ব মঞ্জুর বা খারিজের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কমিটিই।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
VDVikram Das
Feb 21, 2026 07:05:53
Kolkata, West Bengal:জেএইএস বিশ্ববিদ্যালয় তাদের ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে স্নাতক ব্যাচের শিক্ষাগত সাফল্য জাঁকজমক ও গম্ভীরতার সাথে উদযাপন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মভূষণ অধ্যাপক ডঃ শিব কুমার সারিন, চ্যান্সেলর এবং পরিচালক, ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেস (আইএলবিএস), নয়াদিল্লি; মাননীয় বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ, ভারতের প্রথম লোকপাল এবং ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি; সরদার তারানজিৎ সিং, মাননীয় চ্যান্সেলর, জেআইএস বিশ্ববিদ্যালয় এবং ব্যবস্থাপনা পরিচালক, জেআইএস গ্রুপ; অধ্যাপক ভাস্কর গুপ্ত, উপাচার্য; এবং অধ্যাপক গৌতম ঘোষ, প্রো-ভাইস চ্যান্সেলর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন ব্যবস্থাপনা, গভর্নিং বোর্ড এবং একাডেমিক কাউন্সিলের সদস্য, পরিচালক, ডিন, অনুষদ সদস্য এবং শিক্ষা, গবেষণা এবং শিল্পের বিশিষ্ট প্রতিনিধিরা। একটি আনুষ্ঠানিক একাডেমিক শোভাযাত্রা এবং প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়, এরপর প্রো-ভাইস চ্যান্সেলর স্বাগত ভাষণ দেন। সমাবর্তনটি আনুষ্ঠানিকভাবে জেঈস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, সরদার তারানজিৎ সিং উদ্বোধন করেন। এরপর উপাচার্য সমাবর্তন প্রতিবেদন উপস্থাপন করেন, যেখানে গত এক বছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত মাইলফলক এবং সাফল্য তুলে ধরা হয়। মোট ১,৪৫০ জন শিক্ষার্থীকে ডিগ্রি এবং ডিপ্লোমা প্রদান করা হয়, যার মধ্যে ৯৯৯ জন স্নাতক ডিগ্রি, ৩১৫ জন স্নাতকোত্তর ডিগ্রি, ১২১ জন ডিপ্লোমা এবং ১৫ জন পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একাডেমিক উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ, ৩৮ জন শিক্ষার্থী স্বর্ণপদক, ৩০ জনকে রৌপ্যপদক এবং ২৪ জনকে ব্রোঞ্জ পদক প্রদান করা হয়। স্নাতক, স্নাতকোত্তর এবং ডিপ্লোমা প্রোগ্রামে অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনটি চ্যান্সেলরের স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়াও, শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে অনুকরণীয় কৃতিত্বের জন্য শিক্ষার্থীদের একটি সেরা অল-রাউন্ড স্নাতক পুরষ্কার এবং তিনটি বিশেষ প্রশंसা পুরস্কার প্রদান করা হয়।
0
comment0
Report
TDTapan Deb
Feb 21, 2026 07:02:51
Alipurduar, West Bengal:আলিপুরদুয়ার === फालाकाटा-मাদারিহাট रोडে ধারے পুর্ত দফতরের জমির উপর মাটি ভরাট করে রীতিমত বাড়ির পিলার তৈরী কাজ চলছে। স্হানীয় একটা অংশের বাসিন্দারা নিজেদের বসতবাড়ি তৈরী করতে সরকারি জমি দখল করছে বলে অভিযোগ। পুর্তদপ্তরের এই জমির উপর জল নিকাশির জন্য ক্যানেল তৈরী করা হয়েছে। বর্ষায় স্হানীয় এলাকার সমস্ত জল এই ক্যানেল দিয়ে বেরিয়ে মুজনাই নদীতে গিয়ে পরে। সেই ক্যানেলের উপরেই বড় বড় পিলার তুলে করে ঘর তৈরির কাজ শুরু হয়েছে। ফলে আসন্ন বর্ষায় এই ক্যানেল দিয়ে স্বাভাবিক জলপ্রবাহ ব্যাহত হবে বলে আশঙ্কা। জল প্রবাহিত না হলে স্হানীয় ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত-এর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই বিষয়ে ফালাকাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সঞ্জয় দাস বলেন, “বিষয়টি আমি এখনই জানতে পারলাম প্রয়োজনীয় পদক্ষেপ নেবো। ফালাকাটার বিধায়ক বলেন তৃনমুল কংগ্রেসের মদতেই গোটা রাজ্যের মত ফালাকাটাতেও সরকারি জমি দখলের কাজ চলছে। এদের মদত ছাড়া এই কাজ সম্ভব নয়। সরকারি জমি দখল ঘিরে চanschal্য ছড়িয়েছে ফালाकাটায়।
0
comment0
Report
CDChampak Dutta
Feb 21, 2026 07:01:44
Kaji Chak, West Bengal:৬ লক্ষ টাকার সাবমার্শিবল পাম্প দু'মাসেই বন্ধ, জলকষ্ট মেদিনীপুর সদর ব্লকে। গরম পড়ার আগেই জলকষ্ট মেদিনীপুর সদর ব্লকের মণিদহ গ্রাম পঞ্চায়েত এলাকায়। দূর থেকে নিয়ে আসতে হচ্ছে পানীয় জল। শুধু গ্রামবাসীরা নয়, সমস্যায় পড়েছে আইসিডিএস কেন্দ্রও। স্থানীয় গ্রামবাসীদের উপর নির্ভর করতে হচ্ছে পানীয় জলের জন্য। ঘটনাটি মণিদহ গ্রাম পঞ্চায়েতের সারেঙ্গাশোল এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, বহু আগে একটি সাবমার্শিবল পাম্প হয়েছিল। সেটি খারাপ হয়ে যাওয়ার পর সম্প্রতি প্রায় ৬ লাখ টাকা খরচ করে জেলা পরিষদ থেকে একটি সাবমার্শিবল পাম্প করেছে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে। রং এবং লেখা কমপ্লিট হওয়ার পরই জল ওঠা বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দু'মাসও যায়নি ওই সাবমার্শিবল পাম্পে জল ওঠা বন্ধ হয়ে গিয়েছে। পাশাপাশি গ্রামগুলি থেকে জল নিয়ে আসতে হচ্ছে। জলকষ্টের শিকার আদিবাসী সম্প্রদায়ের ৫০ টি পরিবার। পঞ্চায়েতে জানালেও কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। বিষয়টি নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। বিজেপির মন্ডল সভাপতি সুযিত জানা বলেন, উপরে নীল সাদা রঙে চকচক করছে, ভেতর পুরো ফাঁকা। পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় জলকষ্ট। তৃণমূল নেতারা কাটমানি খাওয়ায় সঠিকভাবে সাবমার্শিবল পাম্প হচ্ছে না। যার জেরে ভুগতে হচ্ছে এলাকাবাসীকে। মণিদহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্মল মাঝি বলেন, ওই ঠিকাদারকে বলা হয়েছে। দ্রুত মেরামত করার ব্যবস্থা করা হবে।
0
comment0
Report
SCSandip Chowdhury
Feb 21, 2026 06:49:51
Katwa, West Bengal:পথশ্রী প্রকল্পে ঢালাই রাস্তা তৈরির আধঘন্টা পরেই তুলে নেওয়া হল রাস্তার একাংশ।অভিযোগ,বিজেপি কার্যকর্তার বাড়ি থাকায় রাস্তা ঢালাই করেও তার একাংশ তুলে নেওয়া হয় তৃনমূল নেতাদের নির্দেশে।এলাকায় ভোটে হেরে রাজনৈতিক প্রতিহিংসায় এই কাজ,অভিযোগ বিজেপির।যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃনমূল,তাদের সাফাই- রাস্তা তৈরীর বরাদ্দ টাকা শেষ হয়ে যাওয়ায় রাস্তার ঢালাই তুলে নেওয়া হয়েছে। কেতুগ্রাম-২ ব্লকের নবগ্রাম পঞ্চায়েতের কাঁকুড়হাটি গ্রামের ঘটনা।গত ১২ই ফেবুয়ারী গ্রামের ২৫১ নম্বর বুথের গলিপাড়ায় চলছিল পথশ্রী প্রকল্পের ঢালাই রাস্তা নির্মাণের কাজ।প্রায় ২৩০ ফুট রাস্তা তৈরীর ব্যয় অর্থ ১ লক্ষ ১৩ হাজার টাকার মতন এবং রাস্তা তৈরীর সীমানা ছিল এলাকার বেনুকর ঘোষের বাড়ি থেকে অশোক কুমার ঘোষের বাড়ি পর্যন্ত।অভিযোগ তৈরী রাস্তার শেষ সীমানায় বিজেপি দলের প্রাক্তন মন্ডল সহ সভাপত ভিকু ঘোষের বাড়ি থাকায় রাস্তা তৈরী করার আধঘণ্টা পরে নির্মিয়মান রাস্তার একাংশ তুলে নেয় রাস্তা নির্মান কর্মীরা。 জানা গেছে বিগত নির্বাচনে এই বুথে লিড রয়েছে বিজেপি দলের।অদ্ভুত ভাবে রাস্তা তৈরির পরে তা তুলে নেওয়ার রাজনৈতিক প্রতিহিংসার আঁচ মনে করছে বিজেপি।বিজেপি প্রাক্তন মন্ডল সহ সভাপতি ভিকু ঘোষ ও তার পরিবারের অভিযোগ,বিজেপা পার্টি করার অপরাধে এলাকার তৃনমূল নেতাদের নির্দেশে রাস্তা হয়েও যাবার পরেও কাঁচা ঢালাই তুলে নেওয়া হয়েছে।গ্রামের পঞ্চায়েত তৃনমূল সদস্যের সাফাই,কোনো পার্টি,রং না দেখেই সকলের জন্য কাজ করি।ভুল করে রাস্তা ঢালাই করেছিল।বিজেপির কর্মী আমাদের ফাঁসানোর জন্যই এই কাজ করছে।পরে বাকী রাস্তা করা হবে। বাইট:- ১) ভিকু ঘোষ ( বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি) ২) মৌমিতা ঘোষ ( বিজেপি নেতা স্ত্রী) ৩) খোকন দাস( তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য, নবগ্রাম পঞ্চায়েত) ৪) মথুরা ঘোষ( বিজেপি নেতা)
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Feb 21, 2026 06:32:07
Jhargram, West Bengal:খাবারে বিষ মিশিয়ে ৭০ শূকর হত্যার অভিযোগ! সাঁকরাইলের নোয়ागা গ্রামে চাঞ্চল্য, শূকর খামারে নাশকতার অভিযোগে দিশেহারা পরিবার রহস্যজনকভাবে প্রায় ৭০টি শূকরের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের নোয়াগা গ্রামে। অভিযোগ, খামারের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে এই নৃশংস ঘটনা ঘটানো হয়েছে। ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন খামার মালিক তপন মাইতি। স্থানীয় সূত্রে জানা গেছে, দিন আনা দিন খাওয়ার সংসারে স্বনির্ভরতার আশায় শূকর পালন শুরু করেছিলেন তপনবাবু। ধীরে ধীরে তাঁর খামারে প্রায় ৯০-৯৫ টি শূকর হয়। কিন্তু হঠাৎই আজ খামারে এসে দেখেন একের পর এক শূকর মাটিতে লুটিয়ে পড়ছে। বহু শূকরের ঘটনাস্থলেই মৃত্যু হয়, বেশ কিছু অসুস্থ অবস্থায় রয়েছে। খবর পেয়ে তদন্তে নামে সাঁকরাইল থানা-র পুলিশ। ইতিমধ্যেই থানায় এফআইআর দায়ের you've করা তপন মাইতি। তার অভিযোগ, পরিকল্পিতভাবে খাবারে বিষ মিশিয়ে এই ক্ষতি করা হয়েছে। তপনবাবুর দাবি, এই ঘটনায় প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। আকস্মিক এই বিপর্যয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে তাঁর পরিবার। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ ও দোষীদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে。
0
comment0
Report
PMPiyali Mitra
Feb 21, 2026 06:03:47
0
comment0
Report
TCTathagata Chakraborty
Feb 21, 2026 06:03:38
Maipit, ওয়েস্ট বেঙ্গল:কুলতলিতে ভোটের আগে বড় ভাঙন! সিপিআইএম–বিজেপি ছেড়ে শতাধিক কর্মীর তৃণমূলে যোগ কুলতলিঃ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি বিধানসভা এলাকায় বিরোধী শিবিরে বড়সড় ভাঙনের দাবি শাসকদলের। সিপিআইএম, বিজেপি ও এসইউসিআই থেকে দুই শতাধিক কর্মী–সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। কুলতলি বিধানসভার জালাবেরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আয়োজিত যোগদান সভায় উপস্থিত ছিলেন বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল। তাঁর হাত থেকেই নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেওয়া হয়। তৃণমূলের দাবি, এলাকার উন্নয়নের ধারাকে আরও জোরদার করতেই বিরোধী Shিবির ছেড়ে শাসকদলে যোগ দিচ্ছেন কর্মী–সমর্থকেরা। যোগদানকারীদের বক্তব্য, এলাকার উন্নয়নের স্বার্থেই তারা বাম ও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে শামিল হয়েছেন। যদিও এই নিয়ে বিজেপির কোনো প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে সিপিআইএমের কুলতলি এরিয়া কমিটির সম্পাদক উদয় মণ্ডল অভিযোগ করেন, “তৃণমূল কংগ্রেস নিজেদের লোকজনকেই সাজিয়ে সিপিএম কর্মী বলে দেখিয়ে যোগদান করিয়েছে। সিপিআইএম থেকে কেউ তৃণমূলে যায়নি।” এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই কুলতলির রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।
0
comment0
Report
AGAyan Ghosal
Feb 21, 2026 06:03:23
0
comment0
Report
ABArup Basak
Feb 21, 2026 05:48:23
Mal Bazar, West Bengal:তৃণমূলের বাধার মুখে জলপাইগুড়ির সাংসদ অভিযোগ... প্রভাস কর্মসূচিতে এসে তৃণমূল কংগ্রেসের বাধার মুখে পড়েন বলে অভিযোগ জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়ের । আর এই ঘটনার বিষয় জানিয়ে শুক্রবার রাতে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে মালবাজার থানায়। বৃহস্পতিবার মালবাজার বিধানসভার বিভিন্ন এলাকায় সাংসদের সারাদিন দলীয় কর্মসূচি ছিল। কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকায় শেষ কর্মসূচি করার পর লাটাগুড়ি হয়ে ময়নাগুড়ি ফেরার পথে কুমলাই গ্রাম পঞ্চায়েতের মুন্সী মোড় এলাকায় সাংসদের গাড়ি আটকানো হয় বলে অভিযোগ। অভিযোগের তীর স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিকে। অভিযোগ উঠেছে তৃণমূলের এসসি-ওবিসি সেলের ব্লক সভাপতি মহাদেব রায়ের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনার বিবরণ জানিয়ে সাংসদের স্বাক্ষরিত লিখিত অভিযোগ জমা করা হয় মালবাজার থানায়। বিজেপির জেলা সম্পাদক রাকেশ নন্দীর কটাক্ষ, "বিধানসভা নির্বাচন ঘোষণা না হতেই রাজনৈতিক হামলার মুখে পড়ছে বিজেপির নেতা সমর্থকেরা। রাজ্যের ক্ষমতাশীন সরকার তথা রাজ্য প্রশাসনের এটাই আসল চিত্র"। তৃণমূলের এসসি-ওবিসি সেলের ব্লক সভাপতি মহাদেব রায় ফোনে জানান, কোন রকম হেনস্তার প্রশ্নই ওঠে না। আমরা তিন চারজন মিলে শুধু আমাদের এলাকার সমস্যার কথা জানতে চেয়েছিলাম কিন্তু জয়ন্ত রায় আমাদের কথা না শুনেই চলে যায়। এরপর দেখছি গতকাল রাতে তিনি থানায় অভিযোগ করেছে। এইসব ঠিক নয় বলে তিনি জানান মালবাজার থানার পুলিশ, বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া আশ্বাস দিয়েছে। বাইট ১) বিজেপির জেলা সম্পাদক রакেশ নন্দী। ২) তৃণমূলের এসসি-ওবিসি সেলের ব্লক সভাপতি মহাদেব রায়।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Feb 21, 2026 05:34:58
Baruipur, West Bengal:বাম এবং আইএসএফ জোটের সম্ভাবনা নিয়ে বিধায়ক সওকাত মোল্লা বলেন, বाम কে দূরবীন দিয়ে দেখতে হয় বাংলায়। আর বাংলায় আইএসএফ একটা টিপ টিপ করে সলতে জ্বলছে। সেটাও কদিন পর নিভে যাবে। তাই জোট নিয়ে কে কার সাথে জাপটা জাপটি করল তাতে তৃণমূলের কোন এসে যায় না। দীপশিখা ধর, প্রতিকুর রহমান মতন প্রবীণ নেতারা কেন সিপিএম এ থাকবে। এই দলে তিনিও একটা সময় ছিলেন। এই দলের নীতি-আদর্শ বলে কিছু নেই । দলের মধ্যে রাত-দিন গোষ্ঠীদ্বন্দ্ব হয়। দলটা গ্রুপ বাজিতে ভরা। একদল বলে এদিকে যা। আরেক দল বলে ও দিকে যা। এটা ছোটবেলা থেকে তিনি দেখে আসছেন۔ তাই এই দল যেখান থেকে চলে যায় সেখান থেকে আর ফিরে আসে না। এর উদাহরণ হচ্ছে রাশিয়াতে টানা ৭২ বছর রাজত্ব করেছিল মার্কসবাদী কমিউনিস্ট পার্টি। যেদিন তাদের পতন হয়েছিল সেখান থেকে আজও পর্যন্ত ৯৫ বছর হয়ে গেল এই রাশিয়াতে আর কমেউনিস্ট পার্টি ফেরেনি। তাই বাংলায় এদের পতন থেকে মহা পতন হবে। এদের মানুষ বিশ্বাস করে না। একজন নেতা আছে রাজ্যের সেক্রেটারি। সে নিজের জন্য সব কিছু করে। দলের কথা ভাবেনা। ধোকাবাজ মানুষ। যতদিন তিনি আছেন, বাংলা থেকে বাম দলটা তুলে দিয়ে যাবেন। খাতা-কলমে কথাটা মিলিয়ে নেবেন দাবি শওকত মোল্লার। তিনি আরো বলেন, কোন যুবক ছেলে বা মেয়ে এই দলে থাকবে না। এদের সাথে থাকবে কারা বয়স্ক পাকা চুল মাথার বাম ভক্ত মানুষরা । এদের শূন্য কলসির ফাঁকা আওয়াজ। আর এই জেলাতে একজন নেতা আছে সুজন চক্রবর্তীর নাম না করে তিনি বলেন, মাথায় পাকা চুল তার শুধু ভাষণ বাজি। নিজের বুথে পর্যন্ত হেরে যায়। এই হচ্ছে সিপিএমের অবস্থা। আইএসএফ এখন একটি ইঞ্জিন নামিয়ে ঠিক পাচ্ছে না। কয়েকটা ইঞ্জিন নামাচ্ছে। তারপরেও কোনো কাজ হবে না। ভাঙ্গরের মানুষ এত বোকা নয়। পাশাপাশি আব্বাস সিদ্দিক কেও তিনি তুলো ধনা করেন। ভাংগরে জলসা করতে এসে বাইক র‍্যালি করবে রমজান মাসের পরে। সরাসরি পার্টি করতে পারেন তো। তিনি হচ্ছে এখন ধান্দাবাজ। আফ্রিকান হিটলারের মতন। এসব জলসা না করে রাজনীতি করা ভালো। একের পর এক ক্যানিং পূর্বের বিধায়ק শওকত মোল্লা তুলধোনা করেন বাম ও আই ایس এফ জোটের সম্ভাবনা নিয়ে। তার নিজের বিধানসভায় কখনো চা চক্রে, কখনো রাজনীতির ময়দানে কটাক্ষ করতে ছাড়েন না বিরোধীদের। তাই ২৬ এর বিধানসভা ভোটের আগে রাজনৈতিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিং পূর্ব ও ভাঙ্গরে শওকত মোল্লার এই মন্তব্যে ।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Feb 21, 2026 05:34:13
Jhargram, West Bengal:রয়েলবেঙ্গল টাইগার এর পর এবার হানি বেজার এবং ভাল্লুক। বেলপাহাড়ির বাঁশপাহারি তে জঙ্গলের ট্রাপ ক্যামেরায় ধরা পড়লো বিরল প্রানী 'হানি বেজার' এবং ভাল্লুক। প্রাণীবৈচিত্র, এবার ঝাড়গ্রামের জঙ্গলে মিলল ‘বিরল’ হানি বেজার! খুশি বনদপ্তর। প্রাণীবৈচিত্রে ঝাড়গ্রাম জেলা রাজ্য মানচিত্রে উপর দিকে। এবার ঝাড়গ্রামের কাঁকড়া ঝোড় জঙ্গলে মিলেছে এই 'বিরল' হানি বেজার। এশিয়ান এই হানি বেজারের ছবে এসেছে বনদপ্তরের ট্রাপ ক্যামেরাতে । রাজ্যের মধ্যে সম্ভবত দ্বিতীয়বার ঝাড়গ্রামে এই বিরল প্রাণীর সন্ধান মিলেছে বলে বনদপ্তরের সুত্রে খবর তাই এখন ।প্রাণীবৈচিত্রে ঝাড়গ্রাম জেলা রাজ্য মানচিত্রে উপর দিকে। এশিয়ান এই হানি বেজারের ছবি উঠে এসেছে বনদপ্তরের ট্রাপ ক্যামেরাতে। রয়েল বেঙ্গল টাইগার জিনাত যে সময় এসেছিল সেই সময় বিভিন্ন জায়গায় ট্রাপ কেমেরা লাগিয়ে ছিল বন দপ্তর আর সেই কেমেরায় বন্দি হয় এই ছবি। রাজ্যের মধ্যে সম্ভবত দ্বিতীয়বার ঝাড়গ্রামে এই বিরল প্রাণীর সন্ধান মিলেছে বলে বনদপ্তরের একটা অংশ মনে করছে। কয়েকদিন আগেই বেলপাহাড়ির বাঁশপাহাড়ির জঙ্গলে বনদপ্তরের ট্রাপ ক্যামেরাতে ভালুকের দেখা গিয়েছিল। তার পরেই কাঁকড়াঝোড়ের জঙ্গলে লাগানো ট্রাপ ক্যামেরায় এই ছবি ধরা পড়ে।। ছিলো হাতি এবার আরো নতুন অতিথি র আগমন হচ্ছে ঝাড়গ্রামে。
0
comment0
Report
TCTathagata Chakraborty
Feb 21, 2026 05:31:28
Rajpur Sonarpur, West Bengal:সোনারপুরে পুকুর ভরাট ঘিরে রাজনৈতিক তরজা, বিধায়ক লাভলী মৈत्रর বিরুদ্ধে বিজেপির অভিযোগ সোনারপুরে অবাধে পুকুর ভরাট চলছে—এমনই অভিযোগ তুলে আন্দোলনে নামল বিজেপি। তাঁদের দাবি, সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে মোট পাঁচটি পুকুর ভরাট করা হচ্ছে। এমনকি বিধায়ক লাভলী মৈত্র-র মদতেই এই ভরাট চলছে বলেও অভিযোগ তোলে বিজেপি। বিধায়কের অফিসের সামনেই টিনের ঘেরাটোপ দিয়ে পুকুর ভরাটের কাজ হচ্ছে বলে দাবি করা হয়。 বিজেপির আরও অভিযোগ, অতীতে এই পুকুর রক্ষার আন্দোলনে নামতে গিয়ে সোনারপুর দক্ষিণের প্রাক্তন বিধায়ক জীবন মুখোপাধ্যায় হামলার মুখে পড়েছিলেন। অবিলম্বে পুকুর ভরাট বন্ধ করে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে。 অভিযোগ উড়িয়ে পাল্টা কটাক্ষ করেন লাভলী মৈত্র। তাঁর বক্তব্য, অন্যায় দেখলেই ব্যবস্থা নেয় তাঁদের দল। কোথাও জলাশয় ভরাটের খবর মিললে দ্রুত পদক্ষেপ করা হয়। সাধারণ মানুষকে এগিয়ে এসে সরাসরি তাঁকে, থানা বা পুরসভাকে জানাতে আবেদন জানিয়েছেন তিনি। অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন বিধায়ক。
0
comment0
Report
BSBarun Sengupta
Feb 21, 2026 05:20:03
Barrackpur Cantonment, West Bengal:ভয়ের कुछ নেই ভালোভাবে মন লাগিয়ে কাজ করতে হবে। নির্বাচন যাতে ভালোভাবে করাতে পারি সেটা দেখতে হবে আর আমরা ভালোভাবেই নির্বাচন করাব। পুলিশ সমাজের একটা অংশ。 পুলিশকে এমনই বার্তা দিলেন ডিজিপি পীযূষ পান্ডে। রাজ্য পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ডিজিপি, নির্বাচনের সবাইকে একসাথে কাজ করার পরামর্শ । রাজ্য পুলিশের ৬০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল ব্যারাকপুরে রাজ্য পুলিশ একাডেমির দ্বিতীয় সশস্ত্র বাহিনীর মাঠে। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্ঞ্যের ডিজিপি পীয়ুস পান্ডে, ও রাজ্য পুলিশের শীর্ষকর্তারা। রাজ্য পুলিশের ক্রীড়া প্রতিযোগিতায় ছিলেন, দময়ন্তী সেন, নিরাজ সিং, রাজেশ সিং এর মত রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরাও। রাজ্যের ডিজিপি বলেন, খেলাধুলার মাঠে আমরা আলাদা হলেও আমাদের কর্মক্ষেত্র এক। আগামী নির্বাচনের সময় সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সাধারণ মানুষকে উদ্ধৃত করে তিনি বলেন পুলিশ সমাজের বন্ধু। আমরা সবাই একসাথে কাজ করব।
0
comment0
Report
Advertisement
Back to top