Back
पथश्री निर्माण के एक हिस्से को आधे घंटे में उठा लिया गया, आरोप प्रतिहिंसा
SCSandip Chowdhury
Feb 21, 2026 06:49:51
Katwa, West Bengal
পথশ্রী প্রকল্পে ঢালাই রাস্তা তৈরির আধঘন্টা পরেই তুলে নেওয়া হল রাস্তার একাংশ।অভিযোগ,বিজেপি কার্যকর্তার বাড়ি থাকায় রাস্তা ঢালাই করেও তার একাংশ তুলে নেওয়া হয় তৃনমূল নেতাদের নির্দেশে।এলাকায় ভোটে হেরে রাজনৈতিক প্রতিহিংসায় এই কাজ,অভিযোগ বিজেপির।যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃনমূল,তাদের সাফাই- রাস্তা তৈরীর বরাদ্দ টাকা শেষ হয়ে যাওয়ায় রাস্তার ঢালাই তুলে নেওয়া হয়েছে।
কেতুগ্রাম-২ ব্লকের নবগ্রাম পঞ্চায়েতের কাঁকুড়হাটি গ্রামের ঘটনা।গত ১২ই ফেবুয়ারী গ্রামের ২৫১ নম্বর বুথের গলিপাড়ায় চলছিল পথশ্রী প্রকল্পের ঢালাই রাস্তা নির্মাণের কাজ।প্রায় ২৩০ ফুট রাস্তা তৈরীর ব্যয় অর্থ ১ লক্ষ ১৩ হাজার টাকার মতন এবং রাস্তা তৈরীর সীমানা ছিল এলাকার বেনুকর ঘোষের বাড়ি থেকে অশোক কুমার ঘোষের বাড়ি পর্যন্ত।অভিযোগ তৈরী রাস্তার শেষ সীমানায় বিজেপি দলের প্রাক্তন মন্ডল সহ সভাপত ভিকু ঘোষের বাড়ি থাকায় রাস্তা তৈরী করার আধঘণ্টা পরে নির্মিয়মান রাস্তার একাংশ তুলে নেয় রাস্তা নির্মান কর্মীরা。
জানা গেছে বিগত নির্বাচনে এই বুথে লিড রয়েছে বিজেপি দলের।অদ্ভুত ভাবে রাস্তা তৈরির পরে তা তুলে নেওয়ার রাজনৈতিক প্রতিহিংসার আঁচ মনে করছে বিজেপি।বিজেপি প্রাক্তন মন্ডল সহ সভাপতি ভিকু ঘোষ ও তার পরিবারের অভিযোগ,বিজেপা পার্টি করার অপরাধে এলাকার তৃনমূল নেতাদের নির্দেশে রাস্তা হয়েও যাবার পরেও কাঁচা ঢালাই তুলে নেওয়া হয়েছে।গ্রামের পঞ্চায়েত তৃনমূল সদস্যের সাফাই,কোনো পার্টি,রং না দেখেই সকলের জন্য কাজ করি।ভুল করে রাস্তা ঢালাই করেছিল।বিজেপির কর্মী আমাদের ফাঁসানোর জন্যই এই কাজ করছে।পরে বাকী রাস্তা করা হবে।
বাইট:-
১) ভিকু ঘোষ ( বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি)
২) মৌমিতা ঘোষ ( বিজেপি নেতা স্ত্রী)
৩) খোকন দাস( তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য, নবগ্রাম পঞ্চায়েত)
৪) মথুরা ঘোষ( বিজেপি নেতা)
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
MMManoranjan Mishra
FollowFeb 21, 2026 13:51:190
Report
NRNarayan Roy
FollowFeb 21, 2026 13:51:07Siliguri, West Bengal:দার্জিলিং জেলার সান্দাকপু তে ফের তুষারপাত। আজ বিকেল থেকে একনাগারের তুষারপাত হয়েই চলেছে সান্দাকপুসহ পার্শ্ববর্তী এলাকায়।
0
Report
AMAshok Manna
FollowFeb 21, 2026 13:50:520
Report
PMPiyali Mitra
FollowFeb 21, 2026 13:50:080
Report
BSBarun Sengupta
FollowFeb 21, 2026 13:18:020
Report
BSBidhan Sarkar
FollowFeb 21, 2026 12:18:470
Report
ANArnabangshu Neogi
FollowFeb 21, 2026 12:18:000
Report
ANArnabangshu Neogi
FollowFeb 21, 2026 11:45:09Kolkata, West Bengal:সব জেলা সেশন জজ কার্যভারে ব্যবহার করা হবে।
প্রায় 150 জন সেশন জজ SIR শুনানির কাজে যুক্ত থাকবেন।
কলকাতা হাইকোর্ট থেকে অবসর নেওয়া সাত জন প্রাক্তন বিচারপতির নাম চিহ্নিত করা হয়েছে।
0
Report
CDChampak Dutta
FollowFeb 21, 2026 11:39:260
Report
MMManoj Mondal
FollowFeb 21, 2026 11:38:570
Report
EGE GOPI
FollowFeb 21, 2026 11:38:190
Report
ANArnabangshu Neogi
FollowFeb 21, 2026 10:32:310
Report
MMManoranjan Mishra
FollowFeb 21, 2026 10:31:430
Report
CDChampak Dutta
FollowFeb 21, 2026 10:02:560
Report
DGDebabrata Ghosh
FollowFeb 21, 2026 09:48:210
Report