আর জি কর আবহের মধ্যেও সমবায় নির্বাচনে সবুজ ঝড়, ১২ টি আসনের ১২টি তেই জয় ঘাসফুল শিবিরের
Natshal, West Bengal:পাঁচরোল সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট ১২ টি আসন রয়েছে। বুধবার বিকেলে পাঁচরোলে ফল ঘোষণার পরেই কার্যত ধরাশায়ী বিরোধী দলগুলি। ১২টি আসন ঘাসফুলের দখলে। আরজি কর কাণ্ডের পরে রাজ্য সরকারের বিরুদ্ধে সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে। বিরোধীরা তো বটেই নাগরিক সমাজও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব হয়েছে। যা নিয়ে চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে শাসক দল। ঠিক সেই আবহে একটি সমবায় সমিতির নির্বাচনে দেখা গেল সবুজ ঝড়। ১২ টি আসনের মধ্যে ১২টি আসনই জয় করে নিল তৃণমূল কংগ্রেস।
हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|
