icon-pinewzicon-zee
PINEWZ
become creator
Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Pinewz
700150
TCTathagata Chakraborty12 Oct 2025, 04:02 pm

दुर्गापुर मामले के विरोध में सोनारपुर थाना के सामने भाजपा महिला मोर्चा का प्रदर्शन

Rajpur Sonarpur, West Bengal:দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে সোনারপুর থানার সামনে বিজেপির বিক্ষোভ — আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে সরব মহিলা মোর্চা দুর্গাপুর ইস্যুতে উত্তাল সোনারপুর। রবিবার বিকেলে সোনারপুর থানার সামনে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে প্রবল বিক্ষোভ দেখানো হয়। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান—দুর্গাপুরে নারী নির্যাতনের ঘটনায় দ্রুত ও কঠোর পদক্ষেপের দাবি তো ছিলই, সঙ্গে উঠল সোনারপুর জুড়ে ক্রমশ অবনতিশীল আইনশৃঙ্খলার প্রশ্নও। বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় প্রতিদিনই ঘটছে গনপিটুনি, চুরি, ছিনতাইয়ের মতো অপরাধমূলক ঘটনা। রাস্তা কিংবা ঘরে, কোথাও মানুষ নিরাপদ নয় বলেই দাবি তাঁদের। তাঁদের বক্তব্য, পুলিশের ভূমিকা নির্লিপ্ত, সাধারণ মানুষের নিরাপত্তা বলেই কিছু আর অবশিষ্ট নেই। তাই দুর্গাপুরের ঘটনার পাশাপাশি সোনারপুরের সামগ্রিক পরিস্থিতির প্রতিবাদেও রাস্তায় নেমেছেন তারা। থানার সামনে বিক্ষোভ ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ালেও বড় কোনও অশান্তি হয়নি। মহিলা মোর্চার নেত্রীদের সতর্ক বার্তা—যদি প্রশাসন দ্রুত পদক্ষেপ না করে, তবে আন্দোলন আরও জোরদার করা হবে। বিজেপির দাবি, আইনের শাসন প্রতিষ্ঠা করাই এখন প্রধান লক্ষ্য; আর সেই দাবির স্বর আরও উঁচু হবে আগামী দিনে。
0
0
Report

हमें फेसबुक पर लाइक करें, ट्विटर पर फॉलो और यूट्यूब पर सब्सक्राइब्ड करें ताकि आप ताजा खबरें और लाइव अपडेट्स प्राप्त कर सकें| और यदि आप विस्तार से पढ़ना चाहते हैं तो https://pinewz.com/hindi से जुड़े और पाए अपने इलाके की हर छोटी सी छोटी खबर|

पश्चिम बंगाल सरकार पहली बार केंद्र के 'हर घर तेरंगा' कार्यक्रम में शामिल

Kolkata, West Bengal: কেন্দ্রের ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে এই প্রথম আনুষ্ঠানিক ভাবে শামিল হল পশ্চিমবঙ্গ সরকার। স্বাধীনতা দিবসকে সামনে রেখে সোমবার কলকাতার রাজপথে আয়োজিত তেরঙ্গা যাত্রার নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে পা মেলালেন রাজ্য মন্ত্রিসভার সদস্য, বিধায়ক এবং হাজার হাজার সাধারণ মানুষ। শোভাযাত্রা শেষে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালনের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। এ দিন গোষ্ঠ পাল সরণি থেকে শুরু হয়ে তেরঙ্গা যাত্রা ভিক্টোরিয়া মেমোরিয়ালের উত্তর ফটক পর্যন্ত পৌঁছয়। মিছিলের অগ্রভাগে জাতীয় পতাকা হাতে হাঁটতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তাঁর সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, অর্জুন সিংহ, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মণ, রত্না দেবনাথ, রুদ্রনীল ঘোষ, কৌস্তভ বাগচী-সহ একাধিক মন্ত্রী ও বিধায়ক। ‘প্রতিটি বাড়িতে তেরঙ্গা’ লেখা ব্যানারের পিছনে জাতীয় পতাকা হাতে অংশ নেন হাজার হাজার মানুষ। স্বাধীনতা দিবসের আবহে তেরঙ্গার রঙে সেজে ওঠে শহরের রাজপথ। শোভাযাত্রা শেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, চলতি বছর থেকেই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সরকারি স্তরে রাখিবন্ধন উৎসব পালিত হবে। তাঁর বক্তব্য, রাখিবন্ধনের তাৎপর্য কেবল ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়; সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়াই এর মূল লক্ষ্য। এই উৎসবের মাধ্যমে রাজ্যবাসীকে ঐক্যবদ্ধ করে নতুন পশ্চিমবঙ্গ গড়ে তোলার অঙ্গীকারও করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যজুড়ে ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হবে। তিনি রাজ্যবাসীর কাছে আবেদন জানান, ১৫ অগস্ট প্রত্যেকে নিজের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিকে সফল করুন। পাশাপাশি রেড রোডে আয়োজিত সরকারি স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানেও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির আহ্বান জানান তিনি। প্রসঙ্গত, প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ৯ থেকে ১৭ অগস্ট পর্যন্ত কেন্দ্র সরকার ‘হর ঘর তেরঙ্গা’ অভিযান পালন করে। অতীতে পশ্চিমবঙ্গে সরকারি স্তরে এই কর্মসূচি পালন করা হয়নি। রাজ্যে নতুন সরকার গঠনের পর এই প্রথম সরকারি উদ্যোগে কেন্দ্রের এই অভিযানে শামিল হল পশ্চিমবঙ্গ। প্রশাসনিক মহলের একাংশের মতে, জাতীয় পতাকাকে কেন্দ্র করে আয়োজিত এই কর্মসূচিতে রাজ্য সরকারের অংশগ্রহণ কেন্দ্র-রাজ্য সমন্বয়ের ক্ষেত্রেও একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ。
0
0
Report

श्यामबाजार में नेताजी की मूर्ति के सामने टीएमसी की श्रद्धांजलि, শুভ्रांशु पर तीखा हमला

Kolkata, West Bengal:শ্যামবাজারে নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জ্নাবেন তৃণমূল নেতৃত্ব, শুভ্রাংশুকে তীব্র আক্রমণ কল্যাণের কলকাতা: আগামীকাল বিকেল ৪টা নাগাদ শ্যামবাজারে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-নেত্রী। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই কর্মসূচিতে তিনি নিজে ছাড়াও দোলা সেন-সহ দলের অন্যান্য নেতৃত্ব উপস্থিত থাকবেন。 এদিন শুভ্রাংশু রায়কে নিয়েও তীব্র আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, শুভ্রাংশু রায় একজন ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘সুবিধাবাদী’ ছেলে। কল্যাণের অভিযোগ, শুভেন্দু অধিকারী যখন বিধায়ক পদ খারিজ সংক্রান্ত মামলা করেছিলেন, তখন প্রয়োজন থাকা সত্ত্বেও শুভ্রাংশু একটি সই করতেও আসতেন না。 পাশাপাশি পিএফ দুর্নীতির অভিযোগ নিয়েও সরব হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, কেন্দ্র ও রাজ্যে ‘ডবল ইঞ্জিন সরকার’ চলছে। তাই শুধু বিবৃতি না দিয়ে পিএফ দুর্নীতির অভিযোগ নিয়ে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। তাঁর কথায়, “এত বাণী না দিয়ে দুর্নীতি সামনে আনুক, ব্যবস্থা নিক।”
0
0
Report

हाजरा में ममता पर हमले के विरोध में तृणमूल का प्रदर्शन

Kolkata, West Bengal:মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে হাজরা তে মমতা পন্থী তৃণমূলের বিক্ষোভ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগের প্রতিবাদে হাজরা মোড়ে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। এডভোকেট বইসোনার চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ চলা কালীন বিক্ষোভকারী রা মেন রাস্তার দিকে এগোতে থাকলে পুলিশ তাদেরকে প্রথমে বাধা দেয় তাতে কোনো কাজ না হওয়ায় বেশ কিছু বিক্ষোভকারী কে পুলিশ আটক করে তাদের বড় ভ্যান তুলে নিয়ে যায় এবং রাস্তা পরিষ্কার করে গাড়ি চলাচলের উপযোগী করে তোলে
0
0
Report
Advertisement

गढ़ियाहाट मोड़ पर ममता के हमले के विरोध में तृणमूल का बड़ा प्रदर्शन

Kolkata, West Bengal:মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে গড়িয়াহাট মোড়ে তৃণমূলের বিক্ষোভ কলকাতা: হালিশহরে তৃণমূল কংগ্রেসের দলনেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগের প্রতিবাদे গড়িয়াহাট মোড়ে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। চৈতালি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভে তৃণমূলের কর্মী-সমর্থকরা যোগ দিয়ে হালিশহরের ঘটনার প্রতিবাদ জানান এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন。 বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে গড়িয়াহাট মোড়ে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য আগে থেকেই কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এলাকায় মোতায়েন ছিল পুলিশ বাহিনী। পরিস্থিতির উপর নজর রাখে পুলিশ。
0
0
Report
Advertisement

सीएम के दौरे से पहले भूमि हड़प के मामलों में नागरिकों की मांग तेज

Kolkata, West Bengal:১) তমলুকের বাসিন্দা। ২১/০৭ আবেদন করেন বন মোরো ট্রান্সপারেন্ট হবে। ৩৫ লক্ষ টাকা। ফের আবেদন। মঙ্গলদীপ সাউ ১০ বছরের বাসিন্দা। মায়ের সাথে এসেছে. ২) শিবপুর চ্যাটার্জিহাট এলাকার বাসিন্দা জয়ন্তী ধারা। তার জমি জোর করে দখল করে রেখেছেন প্রাক্তন আইপিএস মন্ত্রী বিধায়ক হুমায়ুন কবির। বারবার বিভিন্ন জায়গায় জানিও কোন সূরা হয়নি। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী দারস্থ হয়েছেন। ৩) তনুশ্রী দাস। ষাটোর্ধ। পেশায় প্রাইভেট টিচার। ২০১৭ সালে ৫ লক্ষ টাকা দিয়ে লেকটাউনে একটি ফ্ল্যাট বুক করে ছিলেন। পুলিশের কাছে বারবার গেলেও কোন অভিযোগ নেওয়া হয়নি। আজ মুখ্যমন্ত্রী দ্বারস্থ। ৪) বিশ্বনাথ ভট্টাচার্য কৃষ্ণা ভট্টাচার্য স্মৃতির বাসিন্দা। প্রমোটিং এর জন্য জোর করে জমি লিখিয়ে নেওয়া হয়। আজ মুখ্যমন্ত্রীর দারস্থ। ৫) সুচিত্রা সরকার মালদার বাসিন্দা। তৃণমূলের বদ হতে অপূর্ব মন্ডল নামে এক ব্যক্তি তার জমি বাড়ি জোর করে দখল করে। বিভিন্ন জায়গায় জানিয়ে এখনো পর্যন্ত কোন সূরাহা হয়নি। আপাতত ভাড়া বাড়িতে থাকছেন। মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছেন তিনি। ৬) রথীন চন্দ্র রায়। শ্যামনগর এলাকায় ২টো দোকান কিনেছিলেন ১ কোটি ১০ লক্ষ টাকা দেয় প্রমোটার কালাচাঁদ মুখার্জি ওরফে বাপি কে। ২১ সালের ঘটনা। এখনো পর্যন্ত দোকান পানি দোকান চাইলে ভয় দেখানো হচ্ছে। এমনকি আগ্নেয়াস্ত্র দেখিয়েও ভয় দেখানো হয়। পুলিশে জানিয়েও শুরু হয়নি। সল্টলেক বিজেপি কার্যালয়ের সামনে প্রতি সোমবারের মত আজও বসবে জনতার দরবার। কিছুক্ষনের মধ্যেই এখানে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আসার আগেই বিভিন্ন সমস্যা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সমস্যা নিয়ে হাজির নাগরিকরা.
0
0
Report

सीआईडी के सामने फिर समीत राय, देवरा थाने में ठगी के मामले में पूछताछ

Kolkata, West Bengal:দু দফা শালবনীর মামলায় জিজ্ঞাসাবাদ আজ ফের সুমিত রায়কে হতে হবে সিআইডির মুখোমুখি দেবরা থানার চাকরির নামে প্রতারণা মামলায় আজ তলব করা হয়েছে তাঁকে এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে আশিক কাজি নামে একজন কী মামলা? গত জুন মাসে হাওড়ার নলপুরের এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু করে পশ্চিম মেদিনীপুরের দেবরা থানা অভিযোগকারী দাবি করেন, ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা তাঁকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দেন এবং এ বিষয়ে আশিক কাজির সঙ্গে যোগাযোগ করতে বলেন। অভিযোগ অনুযায়ী, আশিক কাজি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেন এবং জানান, সেই অর্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের কাছে পৌঁছবে। কিন্তু টাকা নেওয়ার পরও চাকরি হয়নি বলে অভিযোগ। গত ১৬ জুন লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে আজ দেবরা থানায় সুমিত রায়, আশিক গাজি, সুজয় হাজরা-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির ধারায় মামলা রুজু হয়েছে。
0
0
Report

SIT ने पश्चिम मेदिनीپور Kotwali थाने में चार महिला पुलिसकर्मियों के खिलाफ चार्जशीट दाखिल की

Kolkata, West Bengal:পশ্চিম মেদিনীপুরে থানার ভিতর ছাত্রী নির্যাতন: তৎকালীন ওসি সাথী বারিক-সহ ৪ মহিলা পুলিশকর্মীর বিরুদ্ধে চার্জশিট SIT-এর পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালী মহিলা থানায় ছাত্রী নির্যাতনের অভিযোগের ঘটনায় তৎকালীন ওসি সাথী বারিক-সহ চার মহিলা পুলিশকর্মীর বিরুদ্ধে fourcher SIT। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত শুরু করেছিল SIT। সূত্রের দাবি, তদন্তে মেডিক্যাল রিপোর্ট এবং থানার সিসিটিভি ফুটেজের ফরেনসিক রিপোর্টে অভিযোগের বেশ কিছু ক্ষেত্রে প্রমাণ মিলেছে। অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে চার্জশিট পেশের অনুমোদনের জন্য SIT-এর তরফে আগের সরকারের আমলে দু’দফায় আবেদন করা হয়েছিল। তবে সেই অনুমোদন মেলেনি বলে সূত্রের দাবি। নতুন সরকার ক্ষমতায় আসার পর ফের চার্জশিট পেশের অনুমোদন চেয়ে আবেদন করে SIT। গত ২৭ জুলাই সেই অনুমোদন দেওয়া হয়। এরপর সাব-ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার সাথী বারিক এবং তিন কনস্টেবলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১১৫(২), ৩৫১(৩) এবং ৩৪ ধারায় চার্জশিট পেশ করা হয়েছে। ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ৫ মার্চ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গোলমালের প্রতিবাদে মেদিনীপুরে বিক্ষোভে নামে কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। অভিযোগ, বিক্ষোভরত ছাত্রীদের থানায় তুলে নিয়ে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এমনকী মোমবাতি দিয়ে ছেঁকা দেওয়ারও গুরুতর অভিযোগ ওঠে। ঘটনার পর এক ছাত্রী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। অভিযোগের সত্যতা এবং থানার সিসিটিভি ফুটেজ খটিয়ে দেখে SIT গঠন ও FIR করার নির্দেশ দেয় আদালত। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে তৎকালীন রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আবেদন জানালেও সেই আবেদন খারিজ করে দেয় আদালত। বহাল থাকে SIT গঠনের নির্দেশ। পরবর্তীতে আরও এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতেও একই বিশেষ তদন্তকারী দলকে তদন্তের নির্দেশ দেয় আদালত। সূত্রের খবর, সেই মামলায় সিসিটিভি ফুটেজ সংক্রান্ত CFSL রিপোর্ট হাতে আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
0
0
Report
Advertisement

मालदा के रतुवा अस्पताल में डॉक्टरों पर हमला, सुरक्षा के लिए ZERO TOLERANCE की मांग

Kolkata, West Bengal:مالדার رتوয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপর হামলা, নিরাপত্তা নিয়ে সরব ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। ওয়েস্ট বেঙ্গল ডকটরস ফোরামের দাবী, “নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, নিরাপদ স্বাস্থ্যব্যবস্থার অপরিহার্য শর্ত। NO SECURITY, NO DUTY. হাসপাতালে হিংসার বিরুদ্ধে এখনই ZERO TOLERANCE চাই।” রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীর কাছে ইমেলে অভিযোগ দায়ের, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম চিকিৎসক সংগঠন এর। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের দাবি, প্রায় ৩০ শয্যার রতুয়া গ্রামীণ হাসপাতালে বাস্তবে তার দুই থেকে তিন গুণ ইন্ডোর রোগীদের চাপ সামলাতে হয়। আউটডোর, ইমার্জেন্সি, ইনডোর এবং লেবার রুম—সমস্ত পরিষেবা চালু থাকলেও প্রয়োজনের তুলনায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং পরিকাঠামোর ঘাটতি রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নিরাপত্তাহীনতার সমস্যা। সংগঠনের অভিযোগ, হামলার সময় আক্রান্ত চিকিৎসক সময়ে মতমোচিত ঘটনাস্থল থেকে সরে যেতে না পারলে আরও গুরুতর পরিস্থিতি তৈরি হতে পারত। ঘটনার পর কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেলেও, এফআইআরের পূর্ণ বিবরণ এখনও স্পষ্ট নয় বলে দাবি ফোরামের। পুলিশের হস্তক্ষেপে হামলাকারীরা ছত্রভঙ্গ হওয়ার পরেও হাসপাতালে स्थায়ী ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে এখনও পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ।
0
0
Report
Advertisement

सरकारी अस्पतालों में क्रीमी दवा की गुणवत्ता पर सवाल, ABT64003 बैच को हटाने का निर्देश

Kolkata, West Bengal:সরকারি হাসপাতালে থেকে বিনামূল্যে দেওয়া কৃমির ওষুধও গুণগত মানে খারাপ। ওষুধ প্রস্তুতকারী সংস্থা কে, শোকজ করে, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে থেকে ওষুধ সরিয়ে ফেলতে নির্দেশ রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল দেওয়া, বিনামূল্যে দেওয়া কৃমির ট্যাবলেট গুণগতভাবে অত্যন্ত নিম্ন মানের। নদীয়ার একটি সরকারি হাসপাতাল থেকে হাতে নাতে ধরলেন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। কলকাতার লেকটআনের একটি ওষুধ সংস্থা থেকে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে দেওয়া হত অ্যালবেনডাজল IP 400 মিলিগ্রাম ট্যাবলেট। যা হল একটি কৃমি-নাশক ঔষধ। গোপন সূত্রে রাজ্যের ড্রাগ কন্ট্রোলের কাছে খবর আসে, কৃমি নির্মূল করতে সরকারি হাসপাতালে যে ওষুধ দেওয়া হয়, সেই ওষুধ নাকি কোনভাবে কাজ করছে না। এরপর নদীয়ার একটি সরকারি হাসপাতাল থেকে উদ্ধার করা হলো ALBENDAZOLE TABLETS IP 400 MG যার ব্যাচ নম্বর ABT64003। এই ওষুধ নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর দেখা যায়, রাজ্যের সরকারি হাসপাতালে কৃমি দুর করতে যে ওষুধ দেওয়া হচ্ছে, যা গুণগত মানে অত্যন্ত নিম্নমানের। চিঠি লিখে, ওই ওষুধ সংস্থাকে শোকজ করা হয়েছে। এছাড়াও ওই নির্দিষ্ট ব্যাচের কৃমির ওষুধ সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে সরকারি হাসপাতালের মেডিসিন স্টোর থেকে।
0
0
Report

मेट्रो तीन शिफ्ट में संचालित: ब्लू और ग्रीन लाइनों के लिए नई समय-सारिणी

Kolkata, West Bengal:METRO *ট্রেনের সংখ্যা বেড়েছে। পরিষেবার সময়সীমা বেড়েছে। তাই আজ থেকে ২ এর বদলে ৩ শিফটে কাজ করবেন মেট্রোর দুই শাখার কর্মীরা। ব্লু এবং গ্রিন লাইনে ওভার টাইম পারিশ্রমিকের ভিত্তিতে এবং কর্মী ইউনিয়নের সঙ্গে কথা বলে ৩ শিফটের নতুন অধ্যায় শুরু দেশের প্রাচীনতম মেট্রোয়।* রাতে বুকিং কাউন্টার আজ থেকে পূর্ব ঘোষণার থেকেও কিছু বেশি সময় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে বলা হয়েছিল রাত ৯ টা ২৫ মিনিট পর্যন্ত কাউন্টার খোলা থাকবে। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে সেই সময়সীমা বেড়ে রাত ৯ টা ৫০ হচ্ছে আজ থেকেই। তারপর যারা প্ল্যাটফর্মে নামবেন তাদের স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে। ২) রাত ১০ টা পর্যন্ত গ্রীন এবং ব্লু লাইনে প্রতি স্টেশনে দুটি করে গেট খোলা থাকবে। ৩) নতুন ব্যবস্থায় আজ থেকে প্রথম শিফট ভোর ৫ টা ৫৫ থেকে বেলা ২ টো। দ্বিতীয় শিফট বেলা ২ টো থেকে রাত ১০ টা। তৃতীয় শিফট রাত ১০ টা থেকে সকাল ৫ টা ৫৫। রাতের শিফটের কর্মীদের স্টেশনে থাকার ব্যবস্থা করা হয়েছে।
0
0
Report

पणिहाटी के नाटागढ़ खेल मैदान पर कब्ज़े के आरोप; पूर्व विधायक समेत बेटा

Barrackpore, West Bengal:পানিহাটি নাটাগড়ে প্রাচীন খেলার মাঠ জবরদখলের অভিযোগ প্রাক্তন বিধায়ক ও তার ছেলের বিরুদ্ধে,অভিযোগ শুনে ক্ষুব্ধ বিধায়ক পানিহাটি পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নাটাগর এলাকায় রয়েছে প্রাচীন খেলার মাঠ।।এই মাঠটি নাটাগড় ফ্রেন্ডস এসোসিয়েশনের মাঠ বলে পরিচিত।।এই মাঠ থেকে খেলাধুলো করে নামকরা ফুটবল খেলোয়াড় হয়েছে অনেকে।।৫০ השנים পুরনো এই খেলার মাঠ।।২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর থেকে এই খেলার মাঠ জবর দখল করার অভিযোগ পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও তার ছেলে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে।।আর মাঠ জবরদখলের বিরুদ্ধে সরব এলাকার মানুষজন।।পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ এলাকা পরিদর্শনে গেলে তাকে অভিযোগ জানান এলাকার মানুষজন থেকে ক্লাবের প্রাক্তন সদস্যরা।।আর সেই অভিযোগ শুনে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক রত্না দেবনাথ।।পাশাপাশি মাঠকে পুনরদখল করার আশ্বাস দিয়েছেন তিনি।।এলাকার মানুষের দাবি অবিলম্বে মাঠকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক।।খেলাধুলার সুযোগ পাক এলাকার কচিকাঁচারা
0
0
Report
Advertisement
Advertisement
Back to top