Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700144

भंगड़ में भाजपा कार्यकर्ताओं पर हमला—तृणमूल पर आरोप, पुलिस ने जांच शुरू की

PSPrasenjit Sardar
Mar 07, 2026 12:30:27
Baruipur, West Bengal
ভাঙড়ে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। তদন্তে পুলিশ。 ভাঙড়ে বিজেপি কর্মীদের উপর হামলের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ。 বিজেপি সূত্রে জানা যায়, ভাঙড়ের বামনঘাটা থেকে ব্যাওতা হয়ে কুলবেড়িয়া পর্যন্ত আজ বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ অনুষ্ঠিত হয়। অভিযোগ, যাত্রা শেষ হওয়ার পরে বিজেপি কর্মী-সমর্থকরা ভাঙড়ের হাজরাতলা কালী মন্দির এলাকায় বসে ছিলেন। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হঠাৎ হামলা চালায় বলে অভিযোগ。 এই ঘটনায় একজন বিজেপি কর্মী আহত হন বলে দাবি দলের। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AGAyan Ghosal
Mar 07, 2026 14:06:40
Kolkata, West Bengal:SAVE LPG *রান্নাঘরে দাবানল। এলপিজি বাঁচানোর কিছু ঘরোয়া টোটকা* ১) সমস্ত রান্না প্রেশার কুকারে করেন। সময় বাঁচবে। গ্যাস বাঁচবে। ২) একান্তই কড়াই বা অন্য কোনো পাত্রে রান্না করলে ওপরে ঢাকা দিয়ে মৃদু আঁচে রান্না করুন। ওভেনের বার্নার ১ পয়েন্টে রাখুন। ৩) গ্যাসের ৩ টি বা ৪ টি বর্ণারের মধ্যে সব থেকে ছোট মাপের বার্নারে রান্না করুন। ৪) বার্নারের মুখ এবং নল নিয়মিত পরিষ্কার করুন। এতে এলপিজি কম অপচয় হবে। ৫) পোড়া বা দাগ ধরা বাসনের ব্যবহার যথাসম্ভব কমিয়ে দিন। ৬) রান্নার আগে চাল বা ডাল ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এতে রান্না বসালেই চট করে সিদ্ধ হবে এবং গ্যাস বাঁচবে। ৭) রান্নায় বারে বারে জল দেওয়া থেকে বিরত থাকুন। যতবার জল দেবেন ততবার রান্না সেই জল শুদ্ধু গরম হতে বেশি গ্যাস টানবে।
0
comment0
Report
CDChampak Dutta
Mar 07, 2026 14:06:07
Kaji Chak, West Bengal:নারী দিবসকে সামনে রেখে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ঘাটালে পদযাত্রা করল মহিলা তৃণমূল কংগ্রেস। আগামীকাল ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, নারী দিবসকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরে পদযাত্রা করল ঘাটাল শহর মহিলা তৃণমূল কংগ্রেস, যেভাবে মহিলাদেরকে পর নির্ভর থেকে স্বনির্ভর করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ঘাটালের আড়গোড়া থেকে শুরু হয়ে পৌরসভা মোড় হয়ে রথতলা মোড়ে গিয়ে শেষ হয় আজকের এই পথযাত্রা। পদযাত্রায় উপস্থিত ছিলেন ঘাটাল শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মিঠু দাস সহ কয়েকশো মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা。
0
comment0
Report
STSrikanta Thakur
Mar 07, 2026 14:05:13
Dinajpur, Rangpur Division:দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে শুরু হলো বিজেপির পরিবর্তন যাত্রা। উপস্থিত রয়েছেন সুকান্ত মজুমদার। গঙ্গারামপুর থেকে পরিবর্তনযাত্রায় রওনা দিয়ে দক্ষিণ দিনাজপুরের ফুলবাড়ীতে পরিবর্তন যাত্রার স্বাগত সভা অনুষ্ঠিত হয়। বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, গঙ্গারামপুর এর বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, তপন এর বিধায়ক বুধরাই টুডু, দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী সহ বিজেপি নেতৃত্ব। এরপর পরিবর্তন যাত্রা পতিরাম হয়ে বালুরঘাটে প্রবেশ করবে।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Mar 07, 2026 12:45:21
Baruipur, West Bengal:ভাঙড়ে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকে উত্তেজনা ছড়ায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবর্তন যাত্রা শেষে বিজেপি কর্মী-সমর্থকরা ভাঙড়ের হাজরাতলা কালী মন্দির এলাকার বসে ছিলেন। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হঠাৎ হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় একজন বিজেপি কর্মী আহত হন বলে দাবি দলের। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ.
0
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 07, 2026 12:30:15
:বন্ধ মাতৃযান পরিষেবা, চরম দুর্ভোগে সুন্দরবনের গর্ভবতী মহিলারা জয়নগর–কুলতলী গ্রামীণ হাসপাতালে মাতৃযান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন সুন্দরবন এলাকার গর্ভবতী মহিলারা। শনিবার সকাল থেকেই কুলতলী ব্লক জুড়ে চলা ১৬টি মাতৃযান গাড়ি বন্ধ করে দেন চালকেরা। চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের বকেয়া টাকা মেটানো হয়নি। সেই কারণেই গাড়ির খরচ বহন করতে না পেরে তারা পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর জেরে বিপাকে পড়েছেন এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে গর্ভবতী মহিলারা। জামতলা হাসপাতালে প্রতি মাসে গড়ে প্রায় ২০০ জন গর্ভবতী মায়ের প্রসব হয়। এই হাসপাতালে প্রতিদিন কুলতলী ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে ৬–৭ জন গর্ভবতী মহিলা মাতৃযানে করেই আসতেন। কিন্তু পরিষেবা বন্ধ থাকায় আজ সকাল থেকেই তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকে বাধ্য হয়ে টোটো বা মোটরভ্যানে করে হাসপাতালে আসছেন। ফলে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বাসিন্দারা মারাত্মক সমস্যার মধ্যে পড়েছেন। কবে এই সমস্যার সমাধান হবে, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট উত্তর মেলেনি বলে জানিয়েছেন রোগীর আত্মীয় গোবিন্দ নাইয়া, মোহন কুমার মন্ডল ও আব্দুল লস্কর।
0
comment0
Report
CDChampak Dutta
Mar 07, 2026 12:20:06
Kaji Chak, West Bengal:BDO অফিস ক্যাম্পাসে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের! গৃহবধুর সাথে যুবকের প্রেমের টানাপোড়েন বিডিও অফিস ক্যাম্পাস চত্বরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের। বিডিও অফিস ক্যাম্পাসে সকলের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের ঘটনা চাঞ্চল্য ছড়ায়। দ্রুত যুবককে বিডিও ও পুলিশের তৎপরতায় হাসপাতালে নেওয়া হয়। আজ দুপুর নাগাদ পশ্চিম Midnapur জেলার Chandrakona 1 নম্বর ব্লকের বিডিও অফিস ক্যাম্পাসে মিটিং চলাকালে একজন যুবক মিটিং চত্বরের ভিতরে প্রবেশ করে গৃহবধূর ওপর চড়াও হয় বলে অভিযোগ। অভিযুক্ত অরিন্দম ভট্টাচার্য ঐ গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়; আলোচনার সূত্রে প্রেমঘটিত টানাপোড়েন থেকে আজ এই ঘটনাটি ঘটেছে। ঘটনাটির তদন্ত চলছে।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 07, 2026 12:19:43
Howrah, West Bengal:হাতা খুন্তি কড়াই, চলো মোদিকে তাড়াই। রান্নার গ্যাস সিলিন্ডার পিছু ষাট টাকা দাম বৃদ্ধির প্রতিবাদে উত্তর হাওড়ার ডবসন রোডে মহিলা কংগ্রেস কর্মীদের বিক্ষোভ。 পশ্চিম এশিয়ায় ইজরাইল_ আমেরিকা ইরানে যৌথ হামলার প্রেক্ষিতে হরমুজ প্রণালীতে দাঁড়িয়ে গেছে বহু জাহাজ। ফলে দেশে তেল এবং এলপিজি আমদানি ব্যাহত হচ্ছে। উপসাগরীয় যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতিতে। গতকাল কেন্দ্রীয় সরকার গ্যাস সিলিন্ডার পিছু ৬০ টাকা বাড়িয়ে দেয়। গত ১১ মাসে এই নিয়ে দ্বিতীয়বার। এরই প্রতিবাদে মহিলা কংগ্রেস কর্মীরা হাতে খুন্তি, কড়াই, ব্যানার এবং পোস্টার হাতে বিক্ষোভ দেখান। রাজ্য মহিলা সভানেত্ৰী শ্রাবন্তী সিং বলেন দেশের আর্থিক পরিস্থিতি খারাপ। মানুষের হাতে টাকা নেই। অথচ এর মধ্যেই গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। এতে সমস্যায় পড়েছে গরিব মানুষ। তাই মহিলা কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছে。 বাইট..১..শ্রাবন্তী সিং(সভানেত্রী, রাজ্য মহিলা কংগ্রেস)
0
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 07, 2026 12:19:29
Howrah, West Bengal:মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্র। হাওড়া সদরের মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্র।এই কেন্দ্রের বিধায়ক অরূপ রায়।তিনি রাজ্যের খাদ্য প্রক্রিয়া করন দপ্তরের মন্ত্রী।২০১১ সালে পালাবদলের পর থেকে这个 কেন্দ্র তৃণমূলের দখলে।একটানা বিধায়ক ও মন্ত্রী অরূপ রায়।প্রথমে কৃষি বিপণন তারপর সমবায় দপ্তর ও বর্তমানে খাদ্য প্রক্রিয়া করন দপ্তরের মন্ত্রী।২০২১ সালে বিধানসভা ভোটে তিনি ৪৫৯৫৮ ভোটে জয়ী হয়েছিলেন।বিজেপি প্রার্থী সঞ্জয় সিংকে হারিয়েছিলেন।এবার এসআইআর এর খসড়া তালিকায় প্রথমে বাদ গেছে ৪১৮৭৪ জনের নাম।এরপর চূড়ান্ত তালিকায় নাম বাদ গেছে ১০৩২ জনের।বিচারাধীন ২৪৭৬১ জন।এসআইআর প্রভাব ভোটে পড়বে বলে মনে করছেন অনেকেই।চূড়ান্ত হয়রানি হয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের।অনেকে আবার মনে করছেন প্রভাব পড়বে না。 বাইট..১..প্রদীপ চক্রবর্তী ২..সঞ্জয় মান্না ৩..সেখ সালাউদ্দিন ৪..সর্বজিত যাদব ৫..সঞ্জয় প্রসাদ ৬..সুমন পাল ৭..রাজকুমার চৌধুরী ৮..ইয়াকুব যাদব ৯..সোমা চ্যাটার্জী। ২০২১ সালের বিধানসভা নির্বাচন।অরূপ রায় পেয়েছিলেন ১,১১,৩৪৩ ভোট।বিজেপি প্রার্থী সঞ্জয় পেয়েছিলেন ৬৫,৩৮৫ ভোট। অরূপ রায় জিতেছিলেন ৪৫,৯৫৮ ভোটে। গত নির্বাচনে মধ্য হাওড়ার ভোটার ছিলো ২,৫৩,৪১৪।পুরুষ ১,৩০,৫০৮।মহিলা ১,২২,৯০৫।২০২৫ সালে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়ায় ২,৬৪,৩১৯।এসআইআর খসড়া তালিকায় বাদ ৪১,৮৭৪ জনের নাম।চূড়ান্ত তালিকায় ভোটার ২,২২,৬৯৫।বাদ গেছে ১০৩২ জনের নাম।ঝুলে রয়েছে ২৪,৭৬১ জনের নাম।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Mar 07, 2026 11:52:59
Maipit, ওয়েস্ট বেঙ্গল:সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। মৃতের নাম জয়দেব হালদার। তিনি জয়নগর থানার বাসিন্দা বলে জানা গিয়েছে। শনিবার সকালে কুলতলীর কেল্লা অম্বিকানগর এলাকার একটি কমিউনিটি টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য তার কাছে ফোন আসে। নির্দিষ্ট সময়ে সেখানে পৌঁছে বাজার কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে কাজে নেমে পড়েন জয়দেব। অভিযোগ, কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যেেই আচমকা একটি শব্দ শোনা যায়। স্থানীয়রা ছুটে গিয়ে তাকে ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি। এরপর সেপটিক ট্যাংকের দেয়াল ভেঙে তাকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে জয়নগর–কুলতলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
0
comment0
Report
Advertisement
Back to top