Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purulia723101

पुरुलिया विधानसभा क्षेत्र में सुजय बैनर्जी फिर से टीएमसी उम्मीदवार, जीत को लेकर 100% आश्वस्त

MMManoranjan Mishra
Mar 17, 2026 12:02:15
Purulia, West Bengal
পুরুলিয়া: পুরুলিয়া জেলার পুরুলিয়া বিধানসভায় পুনরায় তৃণমূল প্রার্থী হলেন সুজয় ব্যানার্জী। এবারেও জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী তিনি । গত বার তৃণমূল প্রার্থী হয়ে তিনি হেরে যান। এবারেও দল তাঁকে প্রার্থী করেছে । কর্মীদের মধ্যে বিভেদের কারণে গত বারে হারের মুখ দেখতে হয়েছে । সেক্ষেত্রে সমস্ত কর্মীদের পাশে চাইছেন সুজয় ব্যানার্জী।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BBBimal Basu
Mar 17, 2026 13:17:47
Basirhat, West Bengal:বসিরহাট দক্ষিণ বিধানসভার কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র ( বাদল ) বসিরহাট দক্ষিণ বিধানসভার তৃণমূলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার বলিষ্ঠ নেতা সুরজিৎ মিত্র ওরফে বাদল। রাজ্য তৃণমূলের পক্ষ থেকে তার নাম ঘোষণা করার পরেই তৃণমূলের কর্মীরা এই প্রার্থী সুরজিৎ মিত্র কে নিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠলেন। উচ্ছাসিত বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের এবারের তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র বলেন বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র সিটটি আমাদের বাঁধা সিট এবার শুধু জিতব না মিরজিন বাড়বে জিতে বসিরহাটে প্রধান সমস্যা পানীয় জল মেটানো। 1) বাইট - সুরজিৎ মিত্র ( বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র)
0
comment0
Report
SCSandip Chowdhury
Mar 17, 2026 13:17:21
Katwa, West Bengal:ছয়বারের বিধায়ককে ফের প্রার্থী ঘোষণা করায় কাটোয়ার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে খুশির হাওয়া। তৃণমূল কংগ্রেসের প্রচারের উন্মাদনায় ভাসছে কাটোয়া বিধানসভা এলাকায়, নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে একদিকে যেমন দেয়াল লিখন এর কাজ শুরু হয়েছে, অন্যদিকে মহিলারা বাড়ি বাড়ি প্রচার শুরু করেছে। তৃণমূলের উন্নয়নের পাঁচালী নিয়ে বাড়ি বাড়ি প্রচার শুরু করল মহিলা তৃণমূল কংগ্রেস থেকে। কাটোয়ায় পুনরায় তৃনমূল কংগ্রেসের প্রার্থী হলেন দলের জেলা সভাপতি তথা ছয় বারের বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী। চুনকাম করা ফাঁকা দেওয়ালে শুরু হলো নাম লেখা। কালীঘাটে মুখ्यमন্ত্রীর বাসভবন থেকে বিধানসভা নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করলেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাটোয়া কেন্দ্রে দীর্ঘদিনের বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জীর নাম ঘোষণা হতেই উন্মাদনা ছড়ায় কার্যক্রমীদের মধ্যে। বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় শুরু হয় দেওয়ালে প্রার্থীর নাম লেখার কাজ। কর্মীরা বলেন, কাটোয়ার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুনরায় প্রার্থী হিসেবে রবীন্দ্রনাথ চ্যাটার্জীর নাম ঘোষণা করায় মাননীয়া মূখ্যমন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কৃতজ্ঞ। বাইট:- ১) অপূর্ব মুখার্জি (তৃনমূল কংগ্রেস কর্মী, কাটোয়া) ২) সৌরভ সেন (তৃনমূল কংগ্রেস কর্মী, কাটোয়া
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Mar 17, 2026 13:16:39
Kalna, West Bengal:প্রার্থী তালিকা বেরোতেই গোষ্ঠী সংঘর্ষ কালনায়। ২০২৬নির্বাচনের জন্য শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের সারা রাজ্যের প্রার্থী তালিকা প্রকাশ হতেই তৃণমূলের গোষ্ঠী দ্বন্ধ প্রকাশ্যেই এলো। কালনার মন্তেশ্বর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্ধিকল্লা চৌধুরী নাম প্রকাশিত হওয়ার পর মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি সভাপতি আহমেদ হোসেনের অনুগামী ও সিদ্দিকুল্লা চৌধুরীর অনুগামী মধ্যে ব্যাপক সংঘর্ষ মন্তেস্বরে দীর্ঘনগর গ্রামে, পুলিশ ও কেন্দ্র বাহিনীর যৌথ উদ্যোগে নিয়ন্ত্রণে আনে, এখনও এলাকা থমথমে এই ঘটনার আহত একজন সিদ্দিকুল্লা চৌধুরী অনুগামী। আহত ব্যক্তিকে মন্তেশ্বর থানার পুলিশ গাড়ি করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Mar 17, 2026 12:50:54
904
comment0
Report
STSrikanta Thakur
Mar 17, 2026 12:50:18
Dinajpur, Rangpur Division:বালুরঘাটে অর্পিতা ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন এই ঘোষণা হতেই উচ্ছাস তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থকদের মধ্যে প্রচারের কাজে সীমান্ত গ্রাম চেঙ্গিসপুর এলাকায় ব্যস্ত ছিলেন অর্পিতা ঘোষ তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা হতেই বালুরঘাটে ফিরে এসে কলেজ মোড় এলাকায় দলীয় পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানেই তাকে মিষ্টিমুখ করান দলীয় কর্মী সমর্থকরা। বালুরঘাটে এর আগে সাংসাশী হিসেবে কাজ করেছেন অর্পিতা এছাড়াও দীর্ঘদিন জেলা তৃণমূল কংগ্রেসের দায়িত্বে ছিলেন ফলে জেলার প্রতিটা ক্ষেত্রেই তার পরিচিত এবং বিশেষ করে বালুরঘাট অঞ্চল তার কাছে বিশেষ পরিচিত কারণ বালুরঘাটে থেকেই তিনি পাঁচ বছর সংসদের কাজ করেছেন। ইউনিভার্সিটির পরিকাঠামো গঠন থেকে শুরু করে সীমান্ত সমস্যা সবকিছুই তার নজরে রয়েছে বালুরঘাটের মানুষ তাকে কাজ করার সুযোগ দিলে তিনি সেই সমস্ত কাজকে আরো ত্বরান্বিত করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে তৃণমূলের গঙ্গারামপুরের প্রার্থী গৌতম দাস মঙ্গলবার বিকেলে বালুরঘাটে জানান এবার গঙ্গারামপুরে গোষ্ঠীদ্বন্দ্ব নয় তৃণমূল কংগ্রেস একজোট হয়ে কাজ করবে এবং সেই আসন তাদের জয় লাভ করার ১০০ শতাংশ নিশ্চিত। মানুষের বিজেপির প্রতি মোহ ভঙ্গ হয়েছে গঙ্গারামপুর क्षेत्रায় কারণ বিগত ১০ বছরে কোন কাজ হয়নি, সত্যেন রায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন বারবার এবার আর সেই মিথ্যা প্রতিশ্রুতিতে পা দেবে না গঙ্গারামপুরের মানুষ। বাইট ১/ অর্পিতা ঘোষ বালুরঘাট তৃণমূল প্রার্থী ২/গৌতম দাস তৃণমূল প্রার্থী গঙ্গারামপুর 1703ZG_SDIN_TMC_CANDIDATE
992
comment0
Report
CDChampak Dutta
Mar 17, 2026 12:49:29
Kaji Chak, West Bengal:প্রার্থী ঘোষনা হতেই আবীর মেখে বাজি ফাটিয়ে উল্লাস কর্মীদের। দেওয়াল লিখনের মাধ্যমে শুরু হয়ে গেল প্রচার। মঙ্গলবার বিকেলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষনা হয়। মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা মেদিনীপুর বিধানসভার উপ নির্বাচনের জয়ী বিধায়ক সুজয় হাজরার নাম পুনরায় ২৬শে বিধানসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রে ঘোষোনা হওয়ায় মেদিনীপুর শহরের তৃণমূলের জেলা কার্যালয়ে সংবর্ধিত করেন কর্মীরা। এছাড়াও এদিন জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি। তিনি নারায়ণগড় বিধানসভার প্রার্থী নির্বাচিত হন। ফুলের মালা পরিয়ে মিষ্টিমুখ করান দলের কর্মীরা। জেলা কার্যালয়ের বাইরে বাজি ফাটানো হয়। মেদিনীপুর শহরের বিধাননগরে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করে দিলেন সুজয় হাজরা।
925
comment0
Report
Advertisement
Back to top