Back
एसआईआर मतदाता सूची से नाम कटने पर भाजपा विधायक पर आक्रोश
MMManoranjan Mishra
Mar 09, 2026 06:33:53
Purulia, West Bengal
পুরুলিয়া : নির্বাচনের মুখে জনসংযোগে বেরিয়ে এসআইআর এ ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তি এবং বিএলওদের ক্ষোভের মুখে পড়লেন পুরুলিয়া বিধানসভার বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জী । সমস্ত নথি জমা দেওয়ার পরেও কেন নাম বাদ গিয়েছে প্রশ্ন তুললেন তারা । সমাধান চাইলেন বিজেপি বিধায়কের কাছে । এসআইআর এর নামে সাধারণ মানুষকে কেন হয়রান হতে হচ্ছে ? জন সংযোগে বেরিয়ে সাধারণ মানুষের এমন প্রশ্নে অস্বস্তিতে পড়লেন বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জী। সমাধান সূত্র বললেন নাম বাদ যাওয়া ব্যক্তিদের । প্রত্যেক বিজেপি নেতাকেই প্রত্যেক জায়গায় এসআইআর নিয়ে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হবে বলে কটাক্ষ জেলা তৃণমূল নেতৃত্বের ।
এসআইআর এ ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিদের অভিযোগ, বাবার নাম ডিলিট এসেছে । পরিবারের অন্যান্য সদস্যদের নাম নতুন তালিকায় নেই । প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়ার পরেও কেন হয়রান হতে হচ্ছে সাধারণ মানুষকে ।
সংস্লিষ্ট বিথের বিএলও জানান, নতুন তালিকায় অনেক জনের নাম বাদ গিয়েছে, অনেকের ডিলিট এসেছে । তাদের পরিবারের পক্ষ থেকে চাপ আসছে । আমরাও বুঝতে পারছি না কি করবো ? তাই বিধায়কের কাছে সমাধান চাইলাম ।
বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জী বলেন, কিছু ন্যায্য ভোটারদের নাম বাদ গিয়েছে । এর জন্য দায়ী রাজ্য সরকার এবং জেলা নির্বাচন দপ্তর । তবে আমরা ন্যায্য ভোটারদের পাশে রয়েছি । কোনো ভারতীয়দের নাম বাদ যাবে না।
জেলা তৃণমূল নেতৃত্বের কথায়, এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রান হতে হচ্ছে । প্রত্যেক বিজেপি নেতাকেই এই প্রশ্নের মুখে পড়তে হবে ।
বাইট :
১) উত্তম নন্দী (ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তি)
২) রাখোহরি দত্ত (BLO)
৩) সুদীপ মুখার্জী (বিজেপি বিধায়ক, পুরুলিয়া বিধানসভা)
৪) গৌরব সিং (জেলা তৃণমূল যুব সভাপতি)
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
SMSubhasis Mandal
FollowMar 09, 2026 08:18:570
Report
SRSanjoy Rajbanshi
FollowMar 09, 2026 08:18:380
Report
VDVikram Das
FollowMar 09, 2026 08:16:140
Report
DSDIBYENDU SARKAR
FollowMar 09, 2026 08:16:030
Report
NHNantu Hazra
FollowMar 09, 2026 07:37:160
Report
KMKIRAN MANNA
FollowMar 09, 2026 07:36:430
Report
ABArup Basak
FollowMar 09, 2026 07:36:210
Report
NHNantu Hazra
FollowMar 09, 2026 07:36:050
Report
PDPradyut Das
FollowMar 09, 2026 07:31:250
Report
NHNantu Hazra
FollowMar 09, 2026 07:31:060
Report
NHNantu Hazra
FollowMar 09, 2026 07:02:280
Report
BSBarun Sengupta
FollowMar 09, 2026 06:37:560
Report
TCTathagata Chakraborty
FollowMar 09, 2026 06:36:200
Report
PCPrabir Chakraborty
FollowMar 09, 2026 06:31:390
Report