Back
शुभेंदु अधिकारी ने नंदीग्राम में शहीद सुदीप्त तियारी के बलिदान दिवस की वार्षिक घोषणा की
KMKIRAN MANNA
Mar 26, 2026 00:46:00
Dihierench, West Bengal
নন্দীগ্রামে রাতের জনসংযোগে শুভেন্দু, জামে মসজিদের সামনে সিপিএম নেতাদের সঙ্গেও কথা — ২৫ মার্চ শহীদ সুদীপ্ত তিয়ারী স্মরণে নতুন ঘোষণা। রাজ্যবাসী নতুন করে জানবে সুদীপ্তের নন্দীগ্রাম উন্নয়নের আন্দোলনের কথা।
নন্দীগ্রাম বিধানসভার কেন্দ্রে ভোটের প্রচারে জোর বাড়ালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার রাতে নন্দীগ্রাম বাজার এলাকায় জনসংযোগে নামেন তিনি। প্রচারের মাঝে নন্দীগ্রাম জামে মসজিদের সামনে সিপিএম নেতাদের সঙ্গেও কথা বলেন শুভেন্দু। তিনি প্রশ্ন তোলেন, পরিবর্তনের প্রয়োজন রয়েছে কিনা?—যার উত্তরে উপস্থিত নেতারাও সহমত পোষণ করেন। যদিও কোন দিকে ভোট দেওয়া উচিত, সে বিষয়ে কোনও পক্ষ থেকেই স্পষ্ট আলোচনা হয়নি। এদিন বহু মুসলিম ভোটারের সঙ্গেও জনসংযোগ করতে দেখা যায় শুভেন্দু।
অন্যদিকে, নন্দীগ্রামের রাজনৈতিক ইতিহাসে নতুন করে সামনে এল ১৯৮২ সালের একটি অধ্যায়। নন্দীগ্রামের সার্বিক উন্নয়নের দাবিতে ২৫ মার্চ গড়ে ওঠা ‘নন্দীগ্রাম উন্নয়ন পরিষদ’-এর আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন সীতানন্দ কলেজের ছাত্রনেতা সুদীপ্ত তিয়ারী。
এই ঘটনাকে স্মরণ করে এদিন আজরিয়া পাড়ায় দলীয় কর্মসূচি শেষে শহীদ সুদীপ্ত তিয়ারীর প্রতিকৃতিতে মাল্যদান করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, নন্দীগ্রামের জমি আন্দোলনের অনেক আগেই এই তরুণ নেতা সরকারবিরোধী আন্দোলনে আত্মবলিদান দিয়েছিলেন, যা যথাযথ পারিবারিক ভাবে স্মরণ করা হত। প্রকাশ্যে আসেনি এতদিন। বাম সরকারের নীতি বিরুদ্ধে জমি আন্দোলন বিরোধী আন্দোলনের মতো এই যুবক ও তৎকালীন সরকারের অনুন্নয়নের দিকে আঙ্গুল তুলে আন্দোলন করতে গিয়ে আত্ম বলিদান দিয়েছিলেন。
শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, ভবিষ্যতে যেমন ১৪ মার্চ ও ১০ নভেম্বর নন্দীগ্রামে শহীদ দিবস হিসেবে পালিত হয়, তেমনই ২৫ মার্চ শহীদ সুদীপ্ত তিয়ারীর আত্মবলিদান দিবস হিসেবেও পালন করা হবে প্রতিবছর।
তার এই ঘোষণায় নন্দীগ্রামের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। নন্দীগ্রামের বর্তমান প্রজন্মেরাও জানতেন না এই বিষয়ে। পাশাপাশি, এই শহীদদের স্মরণসভা ও আন্দোলনের ইতিহাস রাজ্যজুড়ে ছড়িয়ে পড়বে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
दिल्ली की राजनीति नहीं, पश्चिम बर्धमान के उपनगरों में घर के अंदर मतदान केंद्र होंगे; बूथ संख्या बढ़ी
ALArup Laha
FollowMar 26, 2026 00:47:061008
Report
SGShreyasi Ganguly
FollowMar 26, 2026 00:46:471075
Report
ALArup Laha
FollowMar 26, 2026 00:45:39976
Report
BSBarun Sengupta
FollowMar 26, 2026 00:45:111012
Report
SGShreyasi Ganguly
FollowMar 25, 2026 18:17:50Kolkata, West Bengal:during election campaign mamta today nakshalbari said that tmc will also do ramnavami rally .. she also said ram cannot be owned by an individual..he is for all
1079
Report
BSBidhan Sarkar
FollowMar 25, 2026 18:17:441062
Report
CDChampak Dutta
FollowMar 25, 2026 18:17:271062
Report
SGShreyasi Ganguly
FollowMar 25, 2026 18:17:051095
Report
EGE GOPI
FollowMar 25, 2026 18:16:561037
Report
BSBidhan Sarkar
FollowMar 25, 2026 18:16:191046
Report
BSBidhan Sarkar
FollowMar 25, 2026 18:16:021023
Report
DGDebabrata Ghosh
FollowMar 25, 2026 18:15:481058
Report
EGE GOPI
FollowMar 25, 2026 18:15:35992
Report
DGDebabrata Ghosh
FollowMar 25, 2026 16:47:571028
Report