Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Medinipur721430

भगवानपुर में तृणमूल उम्मीदवार की धमकी: 10 दिनों में मौत तक चेतावनी

KMKIRAN MANNA
Mar 20, 2026 01:01:10
Dihierench, West Bengal
ভগবানপুরে তৃণমূল প্রার্থীর ধমক, জ্বালিয়ে পুড়িয়ে মরার হুশিয়ারি। ভয়ঙ্কর খেলা হবে, যারা বিজেপির সাথে যোগাযোগ রাখছেন, এই খেলায় বেইমানি করবেন, 10 দিনের মধ্যে জ্বলে পুড়ে মরবেন। কাউকে ছাড়া হবেনা,প্রচারে গিয়ে কর্মীদের ধমক সুরে হুশিয়ারি ভগবানপুরে তৃণমূল প্রার্থী মানব পড়ুয়ার। যা নিয়ে যথেষ্ট ভোট মুখে শোরগোল পড়েছে। কে বিরোধিতা করছে, কে বিজেপি নেতাদের সাথে বোঝাপড়া করছে, জিনিস দেওয়া নেওয়া? এ জিনিস চলতে পারেনা। অধিকারী বাবুরা যে সময় ছিল সে সময় চলে গেছে, এখন চলে অভিষেক ব্যানার্জীর তত্ত্বাবধানে। ভয়ঙ্কর খেলা হবে, যারা এই খেলায় বেইমানি করবেন 10 দিনের মধ্যে জ্বলে পুড়ে মরবেন। কাউকে ছাড়া হবেনা। এই প্রসঙ্গে বিজেপির দাবি মানব পড়ুয়া গনতন্ত্র লুড করেন,NIA ডেকে পাঠিয়েছে বারবার। তদন্তের জন্য। কিভাবে মানব পড়ুয়াকে গণতান্ত্রিক ভাবে জবাব দিতে হয় তা বিজেপি দেবে। এই বিষয়ে বিজেপি বর্ষিয়ান নেতা শিশির অধিকারী বলেন ও বোকা পাঁথা আছে। ভেবেছে এখনো সেদিন বোমা বন্দুকের রাজত্ব আছে। ভেবেছে ব্যেম বন্ধুক বাহু দেখিয়ে জিতে যাব। রাজনীতি বোঝেনা। বাইট মানব পড়ুয়া। ভগবানপুরের তৃণমূল প্রার্থী। বাইট শিশির অধিকারী। বর্ষিয়ান বিজেপি নেতা।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SRSanjoy Rajbanshi
Mar 20, 2026 02:18:15
1034
comment0
Report
PDPradyut Das
Mar 20, 2026 02:17:59
Jalpaiguri, West Bengal:উত্তরে যোগদান কর্মসূচি। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে শক্তি বাড়লে তৃণমূলের। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই ময়নাগুড়িতে বিজেপি এবং কেপিপি ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদান বলে দাবি তৃণমূলের। তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন আইনজীবী সহ ৩০ টি পরিবার। নির্বাচনের আগেই ফের পাল্লা ভারী তৃণমূল কংগ্রেসের। ময়নাগুড়ি বিধানসভায় আইনজীবী সহ ৩০ টি পরিবার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন। জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মাধব ডাঙ্গা ১ গ্রাম পঞ্চায়েতের ১৬/১৩৫ নং বুথের বাসিন্দা রঞ্জিত বর্মন। পেশায় তিনি একজন আইনজীবী। পাশাপাশি তিনি রাজবংশী সমাজের এক পরিচিত মুখ। গত ২০২৩ সালের ধুপগুড়ি উপ নির্বাচনে কেপিপি দলের প্রার্থী ছিলেন তিনি। এরপরেও দলের সক্রিয় কর্মী হিসাবে কাজ করে এসেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সরকারের উন্নয়ন দেখে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন রঞ্জিত বর্মন। সঙ্গে কেপিপী, বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ৩০ টি পরিবার তার সাথে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন। ময়নাগুড়ি ইন্দিরা ভবনে দলীয় কার্যালয়ে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ, ময়নাগুড়ি বিধানসভার প্রার্থী রামমোহন রায়, সহ ময়নাগুড়ি ব্লক নেতৃত্বরা। এদিন রঞ্জিত বর্মন সহ বাকি সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভানেত্রী মহুয়া গোপ。
1085
comment0
Report
EGE GOPI
Mar 20, 2026 01:01:56
Kharagpur, West Bengal:Narayanghar: রমা প্রসাদ গিরির ঝোড়ো প্রচার! জনতার দরজায় বিজেপির বার্তা ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন রাজনৈতিক দলগুলির প্রার্থীরা। পশ্চিম মেদিনীপুরের গুরুত্বপূর্ণ কেন্দ্র নারায়ণগড়ে বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে রমা প্রসাদ গিরির। প্রার্থী হওয়ার পরে দিনের দিন থেকে এক মুহূর্ত সময় নষ্ট না করে এলাকায় এলাকায় ঝোড়ো প্রচার শুরু করেছেন তিনি। বৃহস্পতিবার সকাল থেকেই নারায়ণগড় রেল স্টেশন সংলগ্ন এলাকা, নারায়ণগড় হাট এবং হান্দলা রাজগড় সহ একাধিক গ্রামে প্রচারে বের হন বিজেপি প্রার্থী। এদিন তাঁকে কাছে পেয়ে গ্রামের সাধারণ মানুষ নিজেদের দীর্ঘদিনের অভাব ও অভিযোগের কথা জানিয়েছেন। রমা প্রসাদ গিরি অত্যন্ত ধৈর্য সহকারে প্রত্যেকের কথা শোনেন এবং আশ্বাস দেন যে, আগামী দিনে বিজেপি ক্ষমতায় এলে এই সমস্যার স্থায়ী সমাধান হবে। প্রচারের फাঁকে মানুষের মুখোমুখি হয়ে এদিন একগুচ্ছ প্রতিশ্রুতির কথা তুলে ধরেন বিজেপি প্রার্থী। বিজেপি সরকার গড়লে রাজ্যের মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের অংক বাড়িয়ে মাসিক ৩০০০ টাকা করা হবে। প্রত্যেকটি যোগ্য পরিবার যাতে নিজস্ব পাকা বাড়ি বা আবাসের সুবিধা পায়, তা নিশ্চিত করা হবে। প্রার্থীকে হাতের কাছে পেয়ে স্থানীয় বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পাড়ায় পাড়ায় প্রার্থী পৌঁছাতেই গ্রামবাসীরা তাঁকে হাসিমুখে বরণ করে নেন। অনেক জায়গায় মহিলারা উলুধ্বনি দিয়েও তাঁকে স্বাগত জানান। গত নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। এবারের লড়াইয়ে রমা প্রসাদ গিরি এই ‘মাস্টারস্ট্রোক’ প্রতিশ্রুতি দিয়ে জনমত কতটা নিজের দিকে টানতে পারেন, সেটাই এখন দেখার। রাজনৈতিক মহলের মতে, লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত ভাতার প্রতিশ্রুতি তৃণমূলের ভোটব্যাঙ্কে বড়সড় থাবা বসাতে পারে। এখন দেখার, শেষ পর্যন্ত নারায়ণগড়ের সাধারণ মানুষ কার ওপর আস্থা রাখেন。
989
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 19, 2026 18:17:00
Jhargram, West Bengal:সাঁকরাইলে প্রচারের মাঝেই দলবদল, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ তৃনমূল সমর্থকদের ভোটের মুখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে গোপ Gorошীলভপুর বিধানসভা এলাকায়। প্রচারের মাঝেই শাসক দল ছেড়ে বিরোধী শিবিরে যোগ দেওয়ার ঘটনা সামনে এল। বৃহস্পতিবার সাঁকরাইলের গোপী ২ মণ্ডলের ডাহিচক এলাকায় প্রচারে আসেন বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো। সেখানেই একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মাঝেই কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজেশ মাহাতো নিজেই। এই যোগদানকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে। বিজেপি প্রার্থী দাবি করেন, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ পরিবর্তন চাইছেন বলেই এই ধরনের যোগদান বাড়ছে। এদিন সভা থেকে রাজেশ মাহাতো আশ্বাস দেন, আসন্ন নির্বাচনে জয়ী হলে এলাকার সার্বিক উন্নয়নে তিনি বিশেষ গুরুত্ব দেবেন। রাস্তা, পানীয় জল, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন তিনি। ভোট যত এগিয়ে আসছে, ততই দলবদল ও প্রচারের উত্তাপ বাড়ছে—এমনটাই মনে করছে রাজনৈতিক মহল。
1093
comment0
Report
NHNantu Hazra
Mar 19, 2026 17:19:40
1012
comment0
Report
KMKIRAN MANNA
Mar 19, 2026 17:16:27
Dihierench, West Bengal:টিকিট না পেয়ে ক্ষোভ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপির প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির ভগবানপুরের বিজেপির প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি টিকিট না পেয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন। তাঁর সেই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। পোস্টে তিনি নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের লড়াই ও উত্থানের কথা তুলে ধরেন। পাঁচ বছর বিধায়ক হিসেবে কীভাব‌ে মানুষের পাশে থেকেছেন, গরিব কর্মীদের পাশে দাঁড়িয়েছেন, এমনকি মিথ্যে মামলায় জড়িয়েও কিভাবে লড়াই চালিয়ে গেছেন—সেসবই উল্লেখ করেছেন তিনি। তবে টিকিট না পেলেও মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন রবীন্দ্রনাথ মাইতি। তিনি জানান, বাড়ি বাড়ি যোগাযোগ বজায় থাকবে তাঁর। দল তাঁকে যোগ্য মনে না করায় টিকিট দেয়নি বলেও উল্লেখ করেন তিনি। শেষে সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে নিজের বক্তব্য শেষ করেন প্রাক্তন এই বিধায়ক।
1068
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 19, 2026 17:15:57
Howrah, West Bengal:অভিনব কায়দায় প্রতারণা। প্রায় দু লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ দম্পতি। গত ১৭ মার্চ দুপুরবেলায় হঠাৎ এক অচেনা নাম্বার থেকে ফোন পান দাসনগরের বাসিন্দা অনিরুদ্ধ মুখোপাধ্যায়ের স্ত্রী। নিজেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের এক কর্মী পরিচয় দিয়ে ওই বৃদ্ধাকে বলেন তার বাড়ির বিদ্যুৎ বিল বকেয়া আছে। অবিলম্বে বিলের টাকা জমা দিতে হবে। না হলে বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হবে। এরপরই ওই বৃদ্ধার ফোনে একটি লিংক পাঠানো হয়। এরপর বলা হয় ওই লিংক ডাউনলোড করে বিলের টাকা জমা দিতে হবে। তখন ওই বৃদ্ধা ওই লিংক ক্লিক করলে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৯৯ হাজার ৯০০ টাকা হাতিয়ে নেয় দুস্কৃতিরা। মোবাইল মেসেজ পেয়ে তিনি তার স্বামীকে ফোন করেন। স্বামী অনিরুদ্ধ বাবু দ্রুত বিদ্যুৎ অফিসে গেলে জানতে পারেন অফিস ছুটি আছে। বুঝতে পারেন তার স্ত্রী প্রতারিত হয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম শাখার হেল্পলাইন নম্বরে ফোন করে গোটা ঘটনার জানান। লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। হাওড়া সিটি পুলিশের সাইবার সেল ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত টাকা উদ্ধার করা যায়নি. বাইট..১..অনিরুদ্ধ মুখোপাধ্যায়
927
comment0
Report
SRSanjoy Rajbanshi
Mar 19, 2026 16:30:43
942
comment0
Report
Advertisement
Back to top