Back
खण्डघोष में टीएमसी के भीतर उम्मीदवार परिवर्तन पर घमासान, नेतृत्व-प्रत्याशी चयन में सियासी टकराव
ALArup Laha
Mar 20, 2026 05:32:03
Belna, West Bengal
প্রার্থী বদলের দাবীতে ব্লক সভাপতি অনড় থাকায় পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভায় জটিলতা অব্যাহত। বৈঠকে সমাধান না মেলায় খণ্ডঘোষ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচন ঘিরে জটিলতা ক্রমশ বাড়ছে। প্রার্থী পরিবর্তনের দাবিতে অনড় রয়েছেন ব্লক তৃণমূল সভাপতি অপার্থিব ইসলাম। শুক্রবার রাত পর্যন্ত বৈঠক হলেও কোনো সমাধান সূত্র মেলেনি। শুক্রবার রাতে খণ্ডঘোষের বাদুলিয়ায় ব্লক তৃণমূল কার্যালয়ে বিধায়ক তথা দলের ঘোষিত প্রার্থী নবীন চন্দ্র বাগ এবং আই প্যাকপর প্রতিনিধির উপস্থিতিতে বৈঠক হয়। সেখানে ব্লক সভাপতি স্পষ্ট জানিয়ে দেন, নবীন চন্দ্র বাগকে তারা প্রার্থী হিসেবে মানতে রাজি নন। প্রার্থী পরিবর্তন না হলে তাঁরা সংগঠনগতভাবে নিষ্ক্রিয় থাকবেন বলেও হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, নবীন চন্দ্র বাগের প্রার্থীপদ ঘোষণার পর থেকেই ব্লক সভাপতির নেতৃত্বে একাধিক তৃণমূল নেতা বিক্ষোভে সামিল হন। বৃহস্পতিবার রাতে ব্লকের বিভিন্ন এলাকায় নবীন বাগের বিরুদ্ধে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ তুলে পোস্টারও পড়ে। বৈঠকে ব্লক সভাপতি বিকল্প হিসেবে জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়কে প্রার্থী করার প্রস্তাব দেন। পাশাপাশি আউসগ্রাম বিধানসভার প্রার্থীর সঙ্গে অদলবদলের প্রস্তাবও তুলে ধরেন নবীন বাগকে আউসগ্রামে এবং সেখানকার প্রার্থীকে খণ্ডঘোষে দাঁড় করালে তাঁদের আপত্তি নেই বলে জানান তিনি। তবে বৈঠকে উচ্চ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান না মেলায় শেষ পর্যন্ত নবীন চন্দ্র বাগ আই প্যাক প্রতিনিধিকে নিয়ে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে যান। এই পরিস্থিতির সূত্রপাত মঙ্গলবার, যখন তৃণমূল কংগ্রেসের তরফে নবীন চন্দ্র বাগের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এরপরই ব্লক সভাপতি অপার্থীিব ইসলামের নেতৃত্বে ক্ষোভ ছড়িয়ে পড়ে দলের অন্দরে। প্রার্থী পরিবর্তনের দাবিতে অপার্থিব ইসলাম দলীয় পদ ও জেলা পরিষদের অধ্যক্ষ পদ ছাড়ার হুঁশিয়ারি দেন। একই সুর শোনা যায় বিশ্বনাথ রায়ের মুখেও। তিনি জানান, নবীন বাগকে প্রার্থী রাখা হলে তিনিও নিয়ম মেনে তাঁর কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেবেন। সব মিলিয়ে খণ্ডঘোষে তৃণমূলের অন্দরে বাড়তে থাকা এই দ্বন্দ্ব নির্বাচনের আগে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলের কাছে। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে বিরোধীরা নির্বাচনের আগে হাতিয়ার করছে।বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, এতদিন সিপিএম থেকে আসা নবীন বাগ ভালো ছিল।কিন্তু এখন বিবাদ কেন,আসলে দামোদর নদের বালির ভাগবাটোয়ারা নিয়ে গণ্ডগোল বলে কটাক্ষ করেন মৃত্যুঞ্জয়বাবু। তবে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, দু'একদিনের মধ্যে সমস্যা মিটে যাবে। দলের রাজ্য নেতৃত্ব গোটা বিষয়টি দেখছে। বাইট ১।অপার্থিব ইসলাম (ব্লক সভাপতি), ২।Mortality? (বিজেপি নেতা), ৩.বাগবুল ইসলাম (সাধারণ সম্পাদক, জেলা তৃণমূল)।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
NHNantu Hazra
FollowMar 20, 2026 07:02:580
Report
BSBarun Sengupta
FollowMar 20, 2026 07:01:300
Report
DGDebabrata Ghosh
FollowMar 20, 2026 07:01:150
Report
BMBiswajit Mitra
FollowMar 20, 2026 06:46:56814
Report
ANArnabangshu Neogi
FollowMar 20, 2026 06:33:18Kolkata, West Bengal:আদালতের নির্দেশের পরেও সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হচ্ছে না
সুপ্রিম কোর্টে নালিশ মোস্তারি বানুর
সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের নির্দেশ চেয়ে শীর্ষ আদালতে আবেদন।
1027
Report
ANArnabangshu Neogi
FollowMar 20, 2026 06:33:051014
Report
PCPrabir Chakraborty
FollowMar 20, 2026 06:32:531012
Report
SGShreyasi Ganguly
FollowMar 20, 2026 06:32:38Kolkata, West Bengal:mamta banerjee will release the manifesto of tmc today..where they will focus on youth , women and north bengal
964
Report
NHNantu Hazra
FollowMar 20, 2026 06:32:26932
Report
NHNantu Hazra
FollowMar 20, 2026 06:31:531001
Report
BCBasudeb Chatterjee
FollowMar 20, 2026 06:17:581066
Report
ABArup Basak
FollowMar 20, 2026 06:17:16994
Report
ASAyan Sharma
FollowMar 20, 2026 06:02:311088
Report
MMManoranjan Mishra
FollowMar 20, 2026 06:02:091037
Report
BSBarun Sengupta
FollowMar 20, 2026 06:01:38997
Report