Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Bardhaman713409

Kalna Final Voter List: Several Names Cut, Demands for Correction Grow

SRSanjoy Rajbanshi
Mar 01, 2026 12:45:17
Kalna, West Bengal
চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ, কালনা: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে অনেকের নাম বাতিল। কালনা-২ নম্বর ব্লকের পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। অভিযোগ, নতুন প্রকাশিত তালিকা থেকে একাধিক বাসিন্দার নাম বাদ পড়েছে, যার জেরে উদ্বেগে পড়েছেন স্থানীয় মানুষজন। কালনা মহকুমায় এতো নাম বাতিল কেন তা জানতে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ হাজির হন কালনা মহকুমা শাসকের কাছে, স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের ২৪৩ নম্বর পার্ট এলাকার খেলার মাঠ সংলগ্ন অঞ্চলের বাসিন্দা লক্ষ্মী দেবনাথ (মা — শোভা দেবনাথ, স্বামী — বিশ্বজিৎ দেবনাথ)-এর নাম চূড়ান্ত ভোটার তালিকায় নেই। দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করেও এবং ২০০০ সালে লক্ষ্মী দেবনাথের বাবা মায়ের নাম ভোটার লিস্টে থাকা সত্ত্বেও হঠাৎ করে নাম বাদ যাওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেছেন। একইভাবে, পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের দেবনাথপাড়া, শ্বাসপুর এলাকার বাসিন্দা বিশ্বজিৎ পাল (পিতা — সুরেশচন্দ্র পাল)-এর নামও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। বিশ্বজিৎ পাল জানান তার বাবা মায়ের নাম আছে এবং সেটা বিগত দুটি বছর ভোট দিয়েছে। তা সত্ত্বেও তার নাম আসেনি তালিকায় বিষয়টি সামনে আসতেই এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে। ভুক্তভোগীদের দাবি, পূর্বে ভোটার তালিকায় নাম থাকলে এবার চূড়ান্ত তালিকায় তা বাদ যাওয়ায় তারা প্রশাসনের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দ্রুত বিষয়টি সংশোধনের দাবি জানেয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে নির্বাচন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় নথি জমা দিলে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে নাম সংশোধনের সুযোগ রয়েছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ASAyan Sharma
Mar 01, 2026 13:31:49
Kolkata, West Bengal:দেশ বাঁচাও গণ মঞ্চ পূর্ণেন্দু বসু --- ১কোটি ২৫ লাখ নাম বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। এর আগে ফর্ম ফিলাপ করে Sir হয়নি। সন্দেহজনক এবং যারা মৃত তাদের তালিকা থেকে নাম বাদ যেতো।আগে ইলেকশন কমিশন প্রমাণ করত,এখন মানুষ কে প্রমাণ করতে হচ্ছে। এর আগে এইভাবে এই ভাবে SIR হয়নি। কাদের দোষে নাম বাদ যাচ্ছে। নাম পাল্টানোর সাধারণ বিষয়কে জটিল করে তোলা হয়েছে।নথি জোগাড়ের চেষ্টায় মানুষ কে হয়রানি করা হচ্ছে।আপনারা কি জন্য আছেন,নাগরিকত্ব প্রমাণ করার দায়িত্ব । মনোজ কুমার ভুল ভ্রান্তি করেছেন।আপনারা যে ভুল করেছেন,সেটা স্বীকার করা দরকার। যারা ভুল করেছে,তাদের কি শাস্তি সেটা নাগরিকদের জানান।নাম কাটা মানে বড় শাস্তি।এই দায়িত্ব কে দিয়েছে।এই বঞ্চিত করার অধিকার আপনাদের কারো নেই。 যাদের নাম বাদ গেলো ভোটের সময় তাদের কি হবে।আপনারা বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়ারি ঠিক করবে। সুব্রত গুপ্ত সহ যারা আছেন তারা বাংলা বোঝেন না কিভাবে। বিজেপির পক্ষ থেকে ১.৩৬ লাখ চেয়েছিল।তার কাছাকাচি নিয়ে আসা হলো। ১ লাখের কাছে ৭ নম্বর ফর্ম জমা পড়েছে।কিন্তু তার বেশি নাম গেছে কিভাবে সম্ভব। কারা এই ফর্ম জমা দিল。 যাদের নাম বাদ গেছে,তারা হয়তো,মুসলিম কমিউনিটি,মতুয়া,দরিদ্র মানুষ তারা। পূর্ণেন্দু বসু ---- একটা ভোটে ১৭ শতাংশ কে বাদ দেওয়া হয়েছে।এর বিরুদ্ধে মানুষ কে রাস্তায় নামার আবেদন করছি।
0
comment0
Report
BSBhabananda Singha
Mar 01, 2026 13:31:22
Dinajpur, Rangpur Division:মধ্যপ্রাচ্যে ইসরাইল ও ইরান-এর সংঘাত ঘিরে ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে পরিস্থিতি। লাগাতার হামলা–পাল্টা হামলা ও বিস্ফোরণের খবরে উত্তাল আন্তর্জাতিক মহল। এই যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে প্রবাসী ভারতীয়দের জীবনেও। তারই আঁচ এসে পৌঁছেছে রায়গঞ্জ-এ। রায়গঞ্জের বীরনগরের বাসিন্দা শুভজিৎ ব্যানার্জি কর্মসূত্রে সৌদি আরব-এ কর্মরত। প্রায় ১১ মাস আগে তিনি খড়্গপুর থেকে পাড়ি দেন জেদ্দা এলাকায়, যেখানে একটি বেসরকারি সংস্থায় কাজ করছেন। আগামী ২ মার্চ দেশে ফেরার কথা ছিল তাঁর। বিমানের টিকিটও কাটা ছিল। কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতির জেরে সৌদি আরব থেকে ভারতে আসার এয়ার ইন্ডিয়া-র একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় তাঁর দেশে ফেরা এখন অনিশ্চিত। শুভজিতের স্ত্রী মৌমিতা ব্যানার্জি রায়গঞ্জে বাবার বাড়িতে দুই ছোট সন্তানকে নিয়ে থাকেন। তিনিও স্থানীয়ভাবে চাকরিরত। মৌমিতা জানান, শনিবার last communication-এ শুভজিৎ জানিয়েছিলেন, পাশের স্টেটে হামলার ঘটনা ঘটেছে ও রেড অ্যালার্ট জারি হয়েছে। সৌদি প্রশাসনের তরফে বাড়ির বাইরে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে শনিবারের পর থেকে আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফলে উদ্বেগ ক্রমশ বাড়ছে পরিবারের সদস্যদের মধ্যে। মৌমিতা বলেন, “স্বামীর সঙ্গে যোগাযোগ না থাকায় আমরা ভীষণ চিন্তায় রয়েছি। ছোট দু’টি সন্তান বাবার অপেক্ষায় দিন গুনছে। আমরা শুধু চাই, ও যেন নিরাপদে দ্রুত দেশে ফিরে আসে।” শুভজিতের শাশুড়ি কল্পিতা মজুমদার জানান, গত দু’দিন ধরেই যুদ্ধ পরিস্থিতির খবর পাওয়া যাচ্ছিল। কিন্তু শনিবার থেকে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। ফ্লাইট বাতিলের খবর পাওয়ার পর থেকেই পরিবারের উৎকণ্ঠা চরমে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা এখন আর শুধু আন্তর্জাতিক রাজনীতির পরিসরে সীমাবদ্ধ নয়; তার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। রায়গঞ্জের এই পরিবারের মতো আরও বহু পরিবার প্রিয়জনের নিরাপদ প্রত্যাবর্তনের আশায় প্রহর গুনছে।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Mar 01, 2026 13:02:58
0
comment0
Report
CDChampak Dutta
Mar 01, 2026 12:47:48
Kaji Chak, West Bengal:বিধানসভা ভোটের আগে বিদ্যাসাগরর জন্মস্থান ঘাটাল, রেলপথের দাবিতে বাইক র‍্যালি সহযোগে ঘাটালের সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান বিক্ষোভ রেলপথ আন্দোলন কমিটি সহ ঘাটালবাসী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান ঘাটাল, বিধানসভা ভোটের আগে ঘাটাল মহকুমা কে রেলপথে অন্তর্ভুক্তির জট কাটাতে আজ পূর্ব মেদিনীপুর জেলার মেছোগ্রাম মোড় থেকে বাইক র‍্যালি শুরু করে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে গিয়ে বাইক র‍্যালি শেষ করে, ঘাটালের সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকায় বিদ্যাসাগর মূর্তির পাদদেশে ঘাটাল মহকুমাকে রেলপথে যুক্ত করতে পথসভা ও অবস্থান বিক্ষোভ রেলপথ আন্দোলন কমিটিসহ ঘাটালবাসীর。
0
comment0
Report
MMManoranjan Mishra
Mar 01, 2026 12:36:00
Purulia, West Bengal:পুরুলিয়া : स्कुटিকে करके बच्चे को ट्यूशन लेने जाते समय लरी के धक्के से महिला की मौत हो गई। गंभीर रूप से घायल चार साल का बच्चा। रविवार घटना पुरुलिया के राघुनाथपुर-बांकोंड़ा राज्यमार्ग पर राघुनाथपुर थाना के चिनपिनाड गाँव के समीप हुई। मृत महिला का नाम पूजा माझी (25) है। घर राघुनाथपुर थाना के लाइकेडांगा ग्राम में। घटना के बाद स्थानीय समारोह पर सड़क क्रम से रोक दिया गया। जানা जाता है कि इस दिन पूजा माझी अपने चार साल के बेटे को स्कूटी पर ट्यूशन ले जा रही थीं। राज्य मार्ग से गुजरते समय दो लरियों के धक्के में स्कूटी फंस गई। घटना के समय महिला और बच्चे दोनों गंभीर रूप से घायल हो गए। दोनों को तुरंत रघुनाथपुर सुपर स्पेशালिटी अस्पताल लाया गया जहां डॉक्टरों ने पूजा माझी को मृत घोषित कर दिया। चार साल के बच्चे को गंभीर स्थिति में दुर्गापुर के एक निजी अस्पताल ले जाया गया। घटना के बाद रास्ते की सुरक्षा की मांग को लेकर राज्य मार्ग पर स्थानीय लोगों ने सड़क अवरुद्ध कर विरोध प्रदर्शन किया। खबर मिलते ही रघुनाथपुर थाने की पुलिस मौके पर पहुंची और लगभग 2 घंटे बाद अवरोध हटाया गया।
0
comment0
Report
MMManoj Mondal
Mar 01, 2026 12:35:38
Kolkata, West Bengal:এস আই আর এ ইতিমধ্যে বহু মানুষের নাম বাদ গেছে এবং এমন অনেকে রয়েছেন যাদের যথাযথ নথি থাকা sত্ত্বেও তাদের নাম ভোটার তালিকা তে নেই ফলত আগামীতে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে কি আদৌ কোন প্রভাব পড়বে? কোন পরিবর্তন কি লক্ষ্য করা যাবে সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ কিছু সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল। কেউ বলছেন এই এসআইআর এ সাধারণ মানুষের যে হেনস্থা হয়েছে তার প্রভাব যথেষ্টই পড়বে আগামী নির্বাচনে আবার কেউ বলছে এই এস আই আর হল একটি রাজনৈতিক খেলা যার কোন প্রভাবই আগামী নির্বাচনে পরবেনা। কেউ বলছেন আগামী নির্বাচনে পরিবর্তন আসবে আবার কেউ আশঙ্কা করছেন যে আগামী নির্বাচনে কোন পরিবর্তন আসবে না। মূলত সাধারণ মানুষের এই মিশ্র প্রতিক্রিয়ায় এইটুকু স্পষ্ট যে এস আই আর কে আগামী নির্বাচনে ট্রাম্প কার্ড করা হলেও সাধারণ মানুষ কিন্তু প্রতিটি দিক বিবেচনা করে তবেই ভোট দেবেন।
0
comment0
Report
MMManoj Mondal
Mar 01, 2026 12:18:06
0
comment0
Report
sidebar-img
Advertisement
Back to top