Back
कटवा के माधैतला आश्रम में नया राधा-कृष्ण मंदिर उद्घाटन, जनता के दान से बना
SCSandip Chowdhury
Mar 25, 2026 07:20:09
Katwa, West Bengal
প্রায় কোটি টাকা ব্যয়ে শতাব্দী প্রাচীন মাধাইতলা আশ্রমের নতুন রাধা-কৃষ্ণের মন্দিরের দারোঘাটন হল।কাটোয়ার বিদায়ী বিধায়কের উদ্যোগে কাটোয়াবাসী সহ ভক্তদের আর্থিক সাহায্যে অনিন্দ্য সুন্দর বৈষ্ণব মন্দিরের শুভ উদবোধন করলেন মন্দিরের প্রধান সেবাইত নিতাই দাস মহন্ত। উদবোধনী অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা ছয়বারের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। কাটোয়ার বৈষ্ণব ভূমিতে প্রায় দেড় বছর ধরে কোটি টাকা ব্যয়ে নান্দনিক মন্দির সাধারণের জন্য খুলে দেওয়া হল। সাধারণের দানে মন্দির নির্মাণ হয়েছে বলে বিদায়ী বিধায়ক থেকে মহন্ত বাবাজির দাবি। মাধাইতলা আশ্রমের প্রধান সেবাইত নিত্যানন্দ দাস বাবাজী বলেন, বেহাল মন্দির সংস্কারের জন্য আমরা সাহায্য চাইতে বিধায়কের কাছে গিয়েছিলাম। বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মন্দিরের অবস্থা দেখে নতুন করে মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেয়।দেশ-বিদেশের ভাগত দর্শনার্থীদের জন্য কাটোয়ার মাধাইতলা আশ্রমের মধ্যেই ভক্তনিবাস সহ ভোগ ঘর নির্মাণ করা করা হবে বলে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান। সপ্তদশ শতকের তৃতীয় দশকে বৃন্দাবনের এক বৈষ্ণব সাধক গোপীনাথ দাস বাবাজি কাটোয়ায় মাধাইয়ের সমাধি উদ্ধার করেন। বৃন্দাবনের মহন্ত কাটোয়ায় গঙ্গাতীরবর্তী এলাকা মাধাইয়ের নামে উৎসর্গ করে বৈষ্ণব ধর্মের প্রচার-প্রসার শুরু করেছিলেন। কালক্রমে এই বৈষ্ণব সাধনস্থল মাধ Maiতলা আশ্রম নামে পরিচিত হয়।বেশ কয়েক দশক পর দিল্লির বাদশার প্রতিনিধি হরিনারায়ণ রায়ের অর্থানুকূল্যে ৪২ শতক জমিতে মাধাইতলা মন্দির নির্মাণ হয়। চৈতন্য উত্তরকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৈষ্ণব ভক্তরা মাধাইতলা আশ্রম দর্শনে আসতেন। ১৯৫০ সালে বিশ্বের মানব কল্যানে নিতাই রমণ দাস বাবাজি হাজার বছরের নাম সংকীর্তন প্রচলন করেন। ছিয়াত্তর বছর অতিক্রান্ত হয়েও আজ অবধি সেই হরিনাম সংকীর্তনে ছেদ পড়েনি। পুরনো মন্দির সম্পূর্ণ বেহাল হয়ে পড়লে কাটোয়ার বিদায়ী বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের উদ্যোগে স্থানীয় বাসিন্দা ও ভক্তদের দেওয়া বিভিন্ন নির্মাণ সামগ্রীর সাহায্যে বৈষ্ণব সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মন্দির প্রাণ পেল। কথিত আছে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসদীক্ষা গ্রহণের পূর্বে নদীয়ার নবদ্বীপ থেকে কাটোয়ায় মাধাইতলা আশ্রমে উঠেছিলেন। চৈতন্য স্মৃতি বিজড়িত সেই স্থান আজও রক্ষিত আছে।
বাইট:১) রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিদায়ী বিধায়ক, ২) নিত्यानন্দ দাস মহন্ত বাবাজী, প্রধান সেবাইত, মাধাইতলা আশ্রম।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
DSDIBYENDU SARKAR
FollowMar 25, 2026 08:47:530
Report
BCBasudeb Chatterjee
FollowMar 25, 2026 08:21:051064
Report
ASAyan Sharma
FollowMar 25, 2026 08:20:231007
Report
CDChampak Dutta
FollowMar 25, 2026 08:20:141022
Report
ABArup Basak
FollowMar 25, 2026 08:19:571070
Report
BMBiswajit Mitra
FollowMar 25, 2026 08:19:30Ranaghat, West Bengal:চ্যাকদহ বনগা রোডে একটি মোটরসাইকেল সারানোর দোকানে আগুন, দমকলের একটি ইঞ্জিন এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই ঘটেছে।
994
Report
BSBhabananda Singha
FollowMar 25, 2026 08:18:12959
Report
RDRaktima das
FollowMar 25, 2026 07:36:301009
Report
MMManoranjan Mishra
FollowMar 25, 2026 07:32:13999
Report
STSrikanta Thakur
FollowMar 25, 2026 07:31:511058
Report
ANArnabangshu Neogi
FollowMar 25, 2026 07:20:271037
Report
ANArnabangshu Neogi
FollowMar 25, 2026 07:20:191030
Report
VDVikram Das
FollowMar 25, 2026 07:05:231066
Report
VDVikram Das
FollowMar 25, 2026 07:05:071082
Report