Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721150

मेदिनीपुर मेडिकल कॉलेज अस्पताल में नर्स ने रोगी को चांटा मारा; मौत के बाद जांच

CDChampak Dutta
Feb 01, 2026 11:19:11
Kaji Chak, West Bengal
মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সংজ্ঞাহীন সংকটজনক রোগীকে চড় মারার অভিযোগ কর্তব্যরত নার্সের বিরুদ্ধে। নার্সের বিরুদ্ধে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ পরিবারের। সঙ্কটজনক রোগী মৃত্যু হয় রবিবার সকালে। মৃত্যুর কয়েক ঘন্টা আগে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ করেছে পরিবার। উল্লেখ্য , শুক্রবার ৩০ তারিখ প্যানক্রিয়াসের সমস্যা নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি হন মেদিনিapura শহরের সিপাই বাজার এলাকার বাসিন্দা বৈশাখী খান (২৭)। এরপর থেকে ক্রমেই খারাপ হতে থাকে রোগীর অবস্থা। অভিযোগ শনিবার রাতে সংজ্ঞাহীন অবস্থাতে রোগীকে চড় মারেন কর্তব্যরত নার্স। আর এই ঘটনা স্বচক্ষে দেখেন রোগীর স্বামী। শনিবার রাতেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানান বৈশাখীর পরিবার। এরপর রবিবার সকালে মৃত্যু হয় বৈশাখী খানের। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে রুগীর আত্মীয়-স্বজনরা। তাদের চিকিৎসকদের উপরে কোন অভিযোগ নেই, কিন্তু কেন ডিউটিরত নার্স এবং সিকিউরিটিরা রোগীর আত্মীয়র পরিজনদের seng দুর্ব্যবহার করবে সেটাই তাদের ক্ষোভ। কেনই বা রোগীকে চড় মারবে সেটাও তাদের প্রশ্ন। যদিও ক্যামেরার সামনে মুখ না খুললেও মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন, অনেক সময় সংজ্ঞাহীন রোগীকে পুনরায় জ্ঞান ফেরানোর জন্য বডি প্রেসার তৈরি করতে হয়। সংকট জনক রোগী পেন রেসপন্স করছে কিনা তাই খতিয়ে দেখা হয়। কিন্তু এই চড় মারার অভিযোগ অত্যন্ত অস্বাভাবিক। গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছায়। তাঁর বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার বন্দোবস্ত করেছে। সেখানে এইরকম গুরুতর অভিযোগ খতিয়ে দেখা উচিত হাসপাতাল কর্তৃপক্ষের।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AMArkodeepto Mukherjee
Mar 16, 2026 06:21:41
Kolkata, West Bengal:পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পরই প্রস্তুতি জোরদার করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর। গতকাল Election Commission of India পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে জানিয়েছে, রাজ্যে দু’দফায় ভোটগ্রহণ হবে। এই প্রেক্ষিতে আজ বিকেল সাড়ে তিনটায় সর্বদলীয় বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নির্বাচনের প্রস্তুতি, আদর্শ আচরণবিধি এবং ভোটগ্রহণ সংক্রান্ত বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে জানানো হবে। নির্বাচন দফতর সূত্রে খবর, নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চাওয়া হবে। পাশাপাশি ভোটগ্রহণের দিনক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক প্রস্তুতি সম্পর্কেও আলোচনা হওয়ার কথা রয়েছে।
0
comment0
Report
KMKIRAN MANNA
Mar 16, 2026 06:19:09
Dihierench, West Bengal:*ভোট ঘোষণা হতেই নন্দীগ্রামে বিজেপির দেওয়াল লিখন ও মিছিল শুরু। আজ সকাল থেকে কোমর বেঁধে দেওয়াল লিখনে নেমে পড়েছেন বিজেপি কর্মীরা.* ভোট ঘোষণা হতেই নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় বিজেপির প্রচার জোরদার হয়েছে। শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন করতে দেখা যায় বিজেপির কর্মী-সমর্থকদের। নন্দীগ্রাম মন্ডল ১-এর কাণ্ডপশরা এলাকার বিভিন্ন পাড়ায় পাড়ায় দেওয়াল লিখনের কাজ চলছে। দেওয়াল লিখন হচ্ছে ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকাও জেলে মারা প্রভৃতি এলাকায়। পাশাপাশি মহিলা ও পুরুষ কর্মীরা বিজেপির পতাকা ও মাথায় টুপি পরে একযোগে স্লোগান দিচ্ছেন। শুধু তাই নয়, ভোট ঘোষণার পর গতকাল রাত প্রায় দশটা পর্যন্ত নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় বিজেপির মিছিলও অনুষ্ঠিত হয়।
30
comment0
Report
BMBiswajit Mitra
Mar 16, 2026 06:01:11
Ranaghat, West Bengal:পারিবারিক অশান্তির জেরে স্ত্রী সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করা নিয়ে পারিবারিক অশান্তি,শান্তিপুরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলেন্টিয়ার। মৃত সিভিক ভলেন্টিয়ার এর নাম সুজয় হালদার। সূত্রের খবর, শান্তিপুর নতুন পাড়ার বাসিন্দা পেশায় সিভিক ভোলেন্টিয়ার এক যুবকের ঝুলন্ত দেহ সোমবার সকালে তারই বাড়ী সংলগ্ন একটি বাগানে দেখতে পায় পরিবারের লোকেরা। পরিবার সূত্রে খবর,বাড়ীতে স্ত্রী ও সন্তান থাকলেও সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেছিল ওই যুবক। আর সেই নিয়ে অশান্তি চলছিল সংসারে। আর সোমবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে শান্তিপুর পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ
139
comment0
Report
CDChampak Dutta
Mar 16, 2026 05:52:03
62
comment0
Report
MMManoranjan Mishra
Mar 16, 2026 05:50:39
110
comment0
Report
NHNantu Hazra
Mar 16, 2026 05:50:11
Salt Lake City, Utah:ED immediately after announcement of election day. A residence in Boral of South 24 Parganas was searched along with the central forces. নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর তৎপর ইডি। কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে দক্ষিণ ২৪ পরগনার বোড়ালের একটি আবাসনে তল্লাশি। রবিবার বিকেলে বিধান সভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর তৎপর ইডি। সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বোড়াল, সল্টলেক সহ বেশ কয়েকটি জায়গায় ইডির তল্লাশি।ইডি সূত্রে খবর আর্থিক প্রতারণা মামলায় এই তল্লাশি। তবে তদন্তের স্বার্থে ইডি আধিকারিকরা কোন কেসের তদন্তে এসেছে সেই বিষয়ে বলতে চাইছেন না।সোমবার ভোরে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে বোড়ালের একটি আবাসনের ১০এ টাওয়ারে ইডি আধিকারিক পৌছায়। ইডি সূত্রে খবর那里একব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
35
comment0
Report
SCSaurav Chaudhuri
Mar 16, 2026 05:20:45
Jhargram, West Bengal:ভোট ঘোষনা হয়ে গেছে। রাজ্যে ৪০০কোম্পানী বাহিনী পৌছেছে। মাওবাদী অধ্যুষিত জেলা হিসেবে ঝাড়গ্রাম জেলায় প্রায় ১৫০ কোম্পানী বাহিনী দেওয়ার সিদ্ধান্ত। যার ১১কোম্পানি বাহিনী পৌছেছে ঝাড়গ্রাম জেলায়। এদের মধ্যে ৩কোম্পানি মহিলা বাহিনী। প্রতি থানায় এক কোম্পানি করে বাহিনী থাকলেও ঝাড়গ্রাম,লালগড়,বেলিয়াবেড়াতে ১কোম্পানি করে অতিরিক্ত মহিলা বাহিনী মতায়ন হয়েছে। ঝাড়গ্রামের চারটি বিধান সভার আটটি থানা এবং তিনটি ফাঁড়ি এলাকায় এই ১১কোম্পানি বাহিনী রোজ এড়িয়া ডমিনেশন করছে। সাথে সংশ্লিষ্ট থানার আধিকারিক এবং জেলা প্রশাসন এর আধিকারিক সহ। জাম্বনী থানার আইসি অভিজিৎ বসুমল্লিক জানান রোজ এলাকায় এই অভিযান চলবে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত। মানুষের সাথে কথা বলে তাদের সাহস যোগানো এবং কোনো সমস্যায় প্রশাসন এর সাহায্য নেওয়ার পরামর্শ দেন। এদিন জাম্বনী থানার একাধিক এলাকায় টহল চলে। বেলিয়াবেড়া থানা এলাকায়ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি শুরু করেছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রাম জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ প্রশাসন। নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই বিভিন্ন স্পর্শকাতর এলাকায় কড়া নজরদারি ও টহলদারি শুরু হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ রুট মার্চ চলছে।। এদিন বেলিয়াবেড়া থানা এলাকারও একাধিক গ্রামে রুট marches করেন পুলিশ আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
145
comment0
Report
Advertisement
Back to top