Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Bardhaman713210

चुनाव के दिन की घोषणा के साथ सुरक्षा कड़ी, दुर्गापुर में रूट मार्च शुरू

CDChittaranjan Das
Mar 16, 2026 07:48:30
Durgapur, West Bengal
নির্বাচনের দিন ঘোষণা হতেই বেড়েছে নজরদারি। সোমবার সকাল থেকে দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে চলছে রুট মার্চ। সিটি সেন্টার, সি এম ই আর আই, সোনারতরী সহ বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রাজ্য পুলিশের আধিকারিকরা রুট মার্চ করে। এর সাথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে, বুথগুলো পরিদর্শন করে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MDMritunjay Das
Mar 16, 2026 09:32:07
Bankura, West Bengal:রাষ্ট্রপতি উদ্যেশ্য করে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের একাধিক মন্ত্রীর অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে বাঁকুড়ার বিষ্ণুপুরে জাতীয় সড়ক পথ অবরোধ ----------------------*---------------- রাষ্ট্রপতির রাজ্য সফরকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজা এবং রাষ্ট্রপতিকে উদ্যেশ্য করে এ রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীর করা অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে আজ বাঁকুড়ার বিষ্ণুপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। আজ দুপুর ১ টা থেকে আদিবাসীদের ওই সংগঠন ১৪ নম্বর জাতীয় সড়কের বিড়াই মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। আদিবাসীদের প্রথাগত বাদ্যযন্ত্র ধামসা মাদল সহযোগে বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলে। এই পথ অবরোধ ও বিক্ষোভের জেরে ১৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল সাময়িক স্তব্ধ হয়ে যায়। অবরোধকারী আদিবাসী সংগঠনের দাবি রাষ্ট্রপতির এ রাজ্যে আসাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একাধিক মন্ত্রী যে মন্তব্য করেছেন তা যথেষ্ট অসম্মানজনক। এই ধরনের মন্তব্য কোনোভাবেই মেনে নিতে পারছে না আদিবাসী সমাজ।
0
comment0
Report
SCSandip Chowdhury
Mar 16, 2026 09:19:33
Katwa, West Bengal:সাব রেজিস্টারের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ তুলে একদিনের অবস্থান বিক্ষোভ পালন করছে কাটোয়া দলিল লেখক সমিতি। এরফলে সাব রেজিস্টার অফিস সমস্ত কাজকর্ম বন্ধ , হয়রানির শিকার সাধারণ মানুষ। জানা যায় সাব রেজিস্টার অফিস থেকে জমি , বাড়ি রেজিস্টারি দলিল পাওয়া যায় রেজিস্টার হওয়ার তিন দিনের মাথায়। কাটোয়া সাব রেজিস্টার অফিস থেকেও পূর্বে একই নিয়মে দলিল পাওয়া যেত, নতুন অফিসার আসার পর থেকে দলিল পেতে প্রায় এক মাস সময় লাগছে বলে অভিযোগ করেন সাব রেজিস্টার অফিসের দলীল লেখকরা। তাদের অভিযোগ নতুন অফিসার কে সন্তুষ্ট করতে পারলে তবে দলিল পাওয়া যাচ্ছে না হলে দলিল পেতে কার্যত হয়রানির শিকার হচ্ছেন সাধারন মানুষ। কাটোয়ার নতুন সাব রেজিস্টারের বিরুদ্ধে অনিয়ম, অনৈতিক কাজ ও ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন দলিল লেখকরা। সাব রেজিস্টারের এই সমস্ত অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একদিনের অবস্থান বিক্ষোভ পালন করছে দলিল লেখক সমিতি। অন্য দিকে নতুন সাব রেজিস্টার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন বলেন তিনি কাটোয়ায় কাজে যোগ দিয়েছিলেন এক সপ্তাহ আগে, এর মধ্যে এক মাসে দলিল দেওয়ার গল্পই ওঠে না। তিনি আরও বলেন টেকনিক্যাল ফল্ট না থাকলে সত্তর দলিল পাওয়া যায়। দলিল লেখক দের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়াতেই দলিল লেখকরা ক্ষিপ্ত বলে অভিযোগ তোলেন নতুন সাব রেজিস্টার। তবে দলিল লেখকদের সঙ্গে বসে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সাব রেজিস্টার।
145
comment0
Report
CDChampak Dutta
Mar 16, 2026 09:18:54
Kaji Chak, West Bengal:একাধিক দাবি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো পশ্চিম মেদিনীپور জেলা কংগ্রেস। তাদের দাবি, সারা দেশে কৃত্রিম ভাবে রান্নার গ্যাস সংকট তৈরি করা হয়েছে অবিলম্বে সেই সংকট মেটাতে হবে, রাজ্যের আলু চাষীদের আর্থিক দুরবস্থার মোকাবিলা করতে হবে এবং sir এর নামে একটিও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় ভোটের আগে তা নিশ্চিত করতে হবে। মূলত এই দাবিতে নিয়েই সোমবার দুপুরে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভের নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি অনিল শিকারিয়া, অরূপ মুখার্জি শম্ভু চ্যাটার্জি সহ অন্যান্য কংগ্রেসের নেতৃবৃন্দ。
84
comment0
Report
BSBidhan Sarkar
Mar 16, 2026 09:16:41
Chinsurah, West Bengal:ভোট ঘোষণা হতেই তৎপরতা,স্টেশনে স্টেশনে চলছে তল্লাশি। গতকাল ভোট ঘোষণা হয়েছে রাজ্যে। হুগলিতে দ্বিতীয় দফায় ভোট হবে। তর্দ্বাই আগে থেকেই ব্যান্ডেল স্টেশন বন্দে জিআরপি, আরপিএফ তল্লাশি অভিযান চালাচ্ছে। যাত্রীদের ব্যাগ পরীক্ষা থেকে শুরু করে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্বাচনের আগে কোনরকম নাশকতা যাতে না ঘটাতে পারে দুষ্কৃতীরা তার জন্য এই তৎপরতা। প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ব্যাগ পরীক্ষা যেমন করা হচ্ছে, তেমনিই ট্রেনের মধ্যে উঠে মেটাল ডিটেক্টর দিয়ে ব্যাগ চেক করছেন পুলিশ কর্মিরা। সন্দেহভাজন কাউকে মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বড় লাগেজ থেকে শুরু করে বস্তা या ব্যাগ সব হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালাচ্ছে রেল পুলিশ। যাত্রীরা বলছেন শুধু নির্বাচন নয় সারা বছরই এটা করা উচিত। কারণ রেলপথে ট্রেনে নিরাপত্তার বিষয়টা טובהভাবে দেখা উচিত। Bandel জিআরপির ওসি তুজাম্মাল হক বলেন, নির্বাচন ঘোষণা হয়েছে। তাই একটু বেশি সতর্ক থাকতে হচ্ছে। কোনরকম দুর্ঘটনা বা নাশকতা যাতে না হয় সেদিকে নজরদারি চালানো হচ্ছে। যাত্রীদের ও আশ্বস্ত করা হচ্ছে তাতে যাত্রীরা সুষ্ঠ ভাবে তাদের গন্তব্যে পৌঁছায়। বেআইনি অস্ত্র বা নগদ টাকা পাচার হচ্ছে কিনা তার জন্যই তল্লাশি চালানো হচ্ছে। এখন থেকে প্রতিদিন নিয়মিত চেকিং হবে।
90
comment0
Report
SPSANDIP PRAMANIK
Mar 16, 2026 09:04:51
Kolkata, West Bengal:গতকাল নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করার পর আজ দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক (ডিএম) অরবিন্দ মিনা আলিপুরে একটি প্রেস মিট করেন。 দক্ষিণ ২৪ পরগনায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান। জেলায় মোট ৩১টি বিধানসভা কেন্দ্র্রে ৮,৮৭৪টি ভোটগ্রহণ কেন্দ্র থাকবে। প্রয়োজনে এই সংখ্যাও বাড়ানো হতে পারে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। এছাড়াও অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য বাড়িতে গিয়ে vote গ্রহণের ব্যবস্থাও রাখা হচ্ছে। জেলায় মোট ভোটারের সংখ্যা ৭৭,৬২,২৯৮। এর মধ্যে পুরুষ ভোটার ৩৯,৬২,৮৯৩ জন এবং মহিলা ভোটার ৩৭,৯৯,১২৮ জন。 ভোট ঘোষণার আগেই জেলার বিভিন্ন স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের মাধ্যমে নজরদারি এবং ডমিনেশন শুরু করা হয়েছে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
157
comment0
Report
DSDIBYENDU SARKAR
Mar 16, 2026 09:02:15
Arambag, West Bengal:আরমবাগঃ১৬ মার্চ দেনার দায়ে আত্মহত্যা করলেন গোঘাটের ভাগচাষী তথা আলু ব্যাবসায়ী তৃণমূল কর্মী। এই নিয়ে বিরোধী বিজেপি রাজ্য সরকারের অব্যবস্থাকেই দায়ী করেছেন। তৃণমূলের দাবি সরকার ওই পরিবারের পাশে আছে। ১০ বিঘা জমি ভাগে নিয়ে আলু চাষ করেছিলেন গোঘাটের মথুরার বাসিন্দা তথা তৃণমূল কর্মী বাপন সুর। বর্তমানে আলুর দাম একেবারে নিম্নমুখী। যেহেতু পড়াশোনা করে চাকরি বাকরি জোটেনি তাই বিগত কয়েক বছর ধরেই আলু ব্যবসা করছিলেন বাপন। গত বছর ৫০ থেকে ৬০ গাড়ি আলু ঋণ নিয়ে হিমঘরে রেখেছিলেন। এই আলু বস্তা প্রতি ৭০ টাকা হিসাবে বিক্রি হয়েছে। যার ফলে অনেকটাই ক্ষতির সম্মুখীন হন বাপন এমনটাই দাবি পরিবারের। গত বছরের ঋণ শোধ দেওয়ার জন্য এই বছর অন্যের জমি ভাগে নিয়ে দশ বিঘা জমিতে আলু বসিয়েছিলেন। আলুর দাম একেবারে তলা নিতে থাকায় কয়েকদিন ধরেই তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। শনিবার রাত্রে গলায় দড়ি দিয়ে নিজের বাড়িতেই আত্মহত্যা করেন বাপন। বাড়ির লোকজনই বাপনকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।বাপন এলাকার সক্রিয় তৃণমূল কর্মীও ছিলেন। তাঁর ৫ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। আচমকা এই মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার। তবে পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব। যদিও এই নিয়ে রাজ্য সরকারের অব্যবস্থার দিকেই আঙ্গুল তুলেছেন বিজেপি。
110
comment0
Report
BSBidhan Sarkar
Mar 16, 2026 09:01:46
Chinsurah, West Bengal:সিসি ক্যামায় ধরা পড়ল ভয়াবহ দৃশ্য! রকেটের গতিতে ছুটে গিয়ে একটি কুকুরকে মেরে উড়িয়ে দিয়ে গাছে ধাক্কা, রাস্তার বিপরীত দিকে গিয়ে আরেকটি গাছে ধাক্কা মেরে উল্টে গেলো গাড়ি। ঘটনায় তিনজনের মৃত্যু।আহত গাড়ির চালক।পোলবার সোনাদার মাঠে চুঁচুড়া তারকেশ্বর রোডে গতকাল রাত সারে তিনটে নাগাদ ভয়াবহ দূর্ঘটনা।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুজন বার ড্যান্সারকে নিয়ে দাদপুর থেকে চুঁচুড়া ফিরছিল একটি টয়োটা গাড়ি। গাড়ি চালাচ্ছিলেন সৈয়দ সাগির হোসেন, বাড়ি দাদপুরে। সাওয়ার ছিলেন যোগিতা রানা(২১) তার বাড়ি হরিয়ানা, জ্যোতি বিশ্বাস(২১) তার বাড়ি রানাঘাট। দাদপুরের লোকনাথ পানশালায় ড্যান্সার ছিলেন তারা। alongside ছিলেন সেখ হাসিব আহমেদ(৩০) তার বাড়ি দাদপুরে।গতকাল রাতে গুরাপের আজাদহিন্দ ধাবায় খাওয়া দাওয়ার পরে চুঁচুড়ায় ফিরছিলেন তারা।পোলবার আলিনগর পেরিয়ে গোটুর দিকে রকেটের গতিতে ছুটছিল গাড়ি।হঠাৎ একটি কুকুর রাস্তা পার হচ্ছিল।কুকুরটিকে উড়িয়ে দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে় চালক।সপাটে গিয়ে বাঁদিকের একটি গাছে ধাক্কা মারে।তারপর বিপরীত দিকে গিয়ে আরেকটি গাছে ধাক্কা মেরে উল্টে যায়।পোলবা থানা টহলদারি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।চুঁচুঁড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যায়।হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ডিএন্ডটি প্রিয়ব্রত বকশি জানিয়েছেন,ঘটনার খবর পেয়ে টহলদারি পুলিশ সেখানে পৌঁছায় গাড়িতে থাকা চার জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।ঘটনা তিনজনের মৃত্যু হয়েছে চালক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।মৃতদের মধ্যে পানশালায় কাজ করতেন দুজন যুবতী রয়েছেন।
112
comment0
Report
Advertisement
Back to top